22/06/2025
#মাফিয়া(The Villan)
সিজন:১
part:22
Writer: Suvhan Årag (ছদ্মনাম)
সবার সাথে নেহাল ওপরে তাকিয়ে দেখে রাত
নেহাল:বৌঔঔঔ,,,,,,
সাইফ:আহ।এতোদিনে আমার আশা পূরন হয়েছে।আমার রাত এই নেহাল কে ঘৃনা করবে ।তাঁর পর ও শুধু আমার--মনে মনে
রাত নিচে নেমে এলো ।রাতকে দেখে তো সবাই দাঁড়িয়ে পরেছে
রাত এসে নেহাল এর সামনে দাঁড়ালো ।রাতের চোখ ছলছল করছে
নেহাল:আআআ বৌঔঔ তুমি এখানে।তুমি না ঘুমিয়ে ছিলে
রাত:নেহাল এতোক্খন কি বলছিলেন আপনি বলুন
নেহাল:আমি,,,,
রাত:নেহাল বলুন কথা বলুন।এই আসিফ এটা কেন বললো আপনি আমাকে মারতে চান।কেন বলুন না
নেহাল কি বলবে ভেবে পারছে না
আসিফ:ভাবী আমি এমনি মজা,,,,,
রাত:চুপপ একদম চুপ।আমি আপনার সাথে কথা বলছি না।আমি নেহাল এর সাথে কথা বলছি
রাত নেহালের শার্ট এর কলার ধরলো
রাত:কী হলো নেহাল কথা বলছেন না কেন
সাইফ:দেখুন ভাবি এতে কথা বলার কি আছে।আপনি তো সব শুনেছেন ই।শুধু শুধু ভাইকে কেন বিরক্ত করছেন।হ্যাঁ ভাই আপনা কে মেরে ফেলবে
রাত:নাআআআ এটা হতে পারে না।সব মিথ্যা কথা
নেহাল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।আর রাত নেহালের কলার ধরে দাঁড়িয়ে আছে
রাত:এই নেহাল দেখুন না ওরা কি সব মিথ্যা কথা বলছে।আপনি ওদের কিছু বলবেন না।ওরা আপনার সামনে আমাকে অপমান করছে।এই নেহাল কি হলো কথা বলছেন না কেন
নেহাল:,,,,,,
রাত:কথা বলুন কানে শুনতে পারছেন না আপনি
নেহাল:কলার ছাড়ো আর ঘরে যাও
রাত:না আমি কোথাও যাব না।আগে বলুন ওরা সব মিথ্যা বলছে।আপনি ওদের কে কেন বকছেন না।ওরা এসব আজে বাজে কথা বলছে।বলুন না
রাত রীতিমতো পাগলামি শুরু করেছে।রাত নেহাল এর বুকে কীলঘুষি মারছে
রাত:কি হলো বলুন আমি কেন এসব শুনলাম বলুন না
নেহাল না পেরে রাতকে ছারিয়ে অনেক জোরে একটা থাপ্পড় মারলো ।এতোটাই জোরে যে রাত টাল সামলাতে না পেরে পরে গেল আর রাতের ঠোট ফেটে রক্ত বের হতে লাগল
নেহাল:শুনেই যখন ফেলেছি স এতো নাটক করতে এসেছিস কেন।ও আবার আমার মুখ থেকে শুনতে চাস তো শুন তোকে আমি মারবো হ্যাঁ এই পৃথিবী থেকে সরাব সেজন্য তোকে এখানে এনেছি
নেহাল আর রাতের এই ঘটনা দেখে কেউ কিছু বলতে পারছে না।সাইফ ও না।কারণ সাইফ কিছু বলতে গেলেই আর বাকিরা ওকেই মেরে দেবে
রাত তবুও টেবিল ধরে উঠে দাঁড়িয়ে আবার নেহাল এর সামনে গিয়ে দাঁড়াল
রাত:আমি বিশ্বাস করি না ।আপনি মিথ্যা বলছেন।দেখুন আপনি আর মিথ্যা বলবেন না নেহাল ।আমার কষ্ট হচ্ছে ।দেখুন আপনি মেরেছেন আমি তাতে ও কষ্ট পাচ্ছি না কিন্তু এসব বলবেন না।আমি তো জানি আপনি আমাকে খুব ভালোবাসে ন।দেখুন আর মিথ্যা বলবেন না তাহলে কিন্তু আমিইইই আপনাকে শাস্তি দেব
নেহাল এবার রাতকে আরো জোরে থাপ্পড় মারলো তারপর ধাক্কা দিয়ে ফ্লোরে ফেললো
নেহাল:এই তুই আমাকে শাস্তি দেওয়া র কে।তোকে এতোদিন লাই দিয়ে ছি বলে মাথায় উঠে গেছিস তাই না
নেহাল এবার গিয়ে রাতের হাত ধরে টেনে ওঠালো
রাত:আআআ লাগছে নেহাল আমার লাগছে
নেহাল রাতের চুলের মুঠি ধরতে গেল এতে রাতের ঘোমটা ও খুলে গেল
নেহাল:আমাকে শাস্তি দিবি তুই ।তার আগে দেখ তোর কি হাল করি আমি
বলেই নেহাল রাতকে থাপ্পড় মারতেই থাকলো
রাত:আআআ আ
নেহাল এবার থামলো
নেহাল:আর কোন কথা বলবে তুই বল
রাত:আমি জানি আপনি নাটক করছেন ।আমি বুঝতে পেরেছি।
রাত এবার নেহাল কে জরিয়ে ধরলো।এই কাজে নেহাল অবাক ।এতোক্খন ধরে মারছে তারপর ও সে আবার নেহাল এর বুকে ঝাঁপিয়ে পরেছে
রাত:নেহাল আমি একটুও ব্যথা পাই নি বিশ্বাস করুন।আপনি চাইলে আমাকে আরো মারুন আমি কিছু বলবো না।কিন্তু এসব মিথ্যা নাটক করবেন না।আমি আপনাকে খুব ভালোবাসি নেহাল ।আপনি ও তো আমাকে ভালোবাসে ন বলুন
বলেই রাত নেহাল এর বুক থেকে মাথা তুলে নেহাল এর দিকে তাকালো।নেহাল ও রাতের ভেজা চোখের দিকে তাকালো ।কেন যেন নেহাল এর মায়া লাগছে রাতের চোখের পানি দেখে।ফরসা গাল দুটো ও লাল হয়ে গেছে ।ঠোট ফেটে রক্ত বের হচ্ছে
রাত:নেহাল আপনি তো বলেছিলেন আমাকে ভালোবাসে ন কেন এমন করছেন ।আপনি শান্ত হন।এসব কথা বলবেন না
নেহাল:সেদিন মিথ্যা বলেছিলাম।আর নাটক করেছি এতোদিন তোমার সাথে ।এইটাই সত্যি রাত।মেনে নাও।তোমাকে কখনোই আমি ভালোবাসি নি।তোমার বাবা আমার শত্রু ।ওর পুরো পরিবার কে শেষ করব আমি।এজন্য তোমাকে এখানে রেখেছি।যতো তাড়াতাড়ি এটা মানতে পারবে তোমার মরতে কম কষ্ট হবে।ঘরে যাও এখন।জীবন এর শেষ সময় টুকু ভালো করে কাটিয়ে নেও (শান্ত গলাতে)
রাত:মানি না আমি।নাটক আপনি এখন করছেন।কেন মিথ্যা বলছেন আমাকে।বলুন না নেহাল ।কি হয়েছে আপনার
আসিফ এর খুব খারাপ লাগছে রাতের অবস্থা দেখে
আসিফ:ভাই ভাবীকে ছেড়ে দিন।ওনার বাবা র সাথে আপনার শত্রুতা ।উনি তো আপনার সাথে কিছু করেন নি।তা ছাড়া যে ঘটনা র জন্য আপনি প্রতিশোধ নিচ্ছেন সেই ঘটনার দিন তো ভাবীর জন্ম ই হয় নি।শুধু শুধু ওনাকে মারবেন না ভাই।আপনি ওনার সাথে সংসার না করুন কিন্তু ছেড়ে দিন ওনাকে ।ওনাকে প্রানে মারবে ন না
নেহাল:আসিফফফফফ
রাত:এই আপনি কে হ্যাঁ আমার স্বামী কে জ্ঞান দেওয়া র।আপনাকে কে বলেছে উনি আমাকে মারবে ।উনি আমাকে ভালোবাসে ।আমি জানি।আপনারা সবাই নিশ্চয়ই ওনার মাথা খেয়ে ছেন না।আমি বুঝতে পেরেছি।নেহাল এই নেহাল আপনি চলুন তো এদের সাথে থাকতে হবে না।এরা মিথ্যা বলছে শুধু
নেহাল এবার না পেরে রাতকে আবার থাপ্পড় মারলো
নেহাল:এই মেয়ে তুই এতো নির্লজ্জ কেন হ্যাঁ ।তোকে বলেছি না তোকে প্রানে মারার জন্য আমি এখানে এনেছি।কেন শুনছি স না।তোকে বাঁচিয়ে রাখাই আমার ভুল হয়েছে।আজ ঈ তোকে শেষ করে দেব আমি
বলেই নেহাল রাতকে টেনে হিচড়ে ওপরে নিয়ে যেতে লাগল ।আসিফ সাইফ আটকাতে গিয়ে ও আটকাতে পারল না
রাত:নেহাল কোথায় নিয়ে যাচ্ছে ন।আমি ঘরে যাব না।নেহাল আমার হাতে ব্যথা লাগছে
নেহাল রাতকে টেনে নিয়ে ঘরে গিয়ে জোরে ফ্লোরে ছুরে মারলো।তারপর দরজা লক করে দিল
এদিকে পরে গিয়ে টেবিলে র সাথে ধাক্কা খেয়ে রাতের মাথাতে আঘাত লেগে কেটে গেছে।কনুই ও কেটে গেছে
নেহাল এবার গিয়ে রাতকে ইচ্ছে মতো থাপ্পড় মারতে লাগল
রাত:আআআ নেহাল আমার খুব ব্যথা লাগছে।আআআ
নেহাল:তোকে মেরেই ফেলব আমি আজ
এই সময় নেহাল মারতে মারতে হাঁপিয়ে গেল।নেহাল উঠে খাটে গিয়ে বসলো।আর রাত অনেকটা নিস্তেজ এর মতো ফ্লোরে পরে আছে ।কিন্তু এখনো নেহাল এর দিকে তাকিয়ে আছে
নেহাল:কি মনে করেছিলি।তোর সাথে ফাজলামী করছি।এতোদিনে এই মাফিয়ার রূপ দেখিস নি।আজ দেখে নে।দেখ তোকে মেরে কি করেছি।এখন শুধু জানে মারা বাকি।এবার বল যে আমি মিথ্যা বলছি।নাটক করছি।আমি তোকে ভালো বাসি
রাত:আপনি নাটক করছেন।আপনি আমাকে ভালোবাসে ন।আমি জানি।
নেহাল:তোর কি একটুও লজ্জা হচ্ছে না এতো কিছুর পর
রাত:নাটক আপনি আজ করছেন।এতোদিন ভালবেসেছেন ।আমি আপনাকে চিনি।আমার নেহাল মাফিয়া হোক যাই হোক আমাকে ভালোবাসে আমি জানি
নেহাল এর আর সহ্য হলো না ।ও উঠে গিয়ে রাতের গলা টিপে ধরলো
রাত:আআআ,,,
রাত এর কাশি শুরু হয়ে গেছে।এতে।নেহাল খুব জোরেই গলা ধরেছে
নেহাল:এবার বল।এখন আরেকটু থাকলেই তুই সোজা উপরে চলে যাবি বুঝেছিস
বলেই নেহাল রাতের গলা ছেড়ে দিল।রাত কাঁশতে লাগল
রাত:আপনি এখনো মিথ্যা বলছেন
আপনি আমাকে ভালোবাসে ন
এবার নেহাল আর রাগ কন্ট্রোল করতে পারল না।নেহাল উঠে আলমারি থেকে মদের বোতল বের করলো।তারপর সেটাকে ভাঙলো ।ভাঙা অংশ নিয়ে রাতের গলা তে ধরলো
নেহাল:আর বলবি
রাত:আপনি আমাকে ভালোবাসে ন
নেহাল:বাসি না
রাত:বাসেন ।আমি জানি
নেহাল:বাসি না
রাত:বাসেন ।আমি জানি
নেহাল এবার নিজেই কেঁদে ফেললো।উঠে দাঁড়িয়ে হাত থেকে জোরে বোতল টা ফেললো
নেহাল:তুই কিছু জানিস না কিছু না।তোকে আমি ভালোবাসি না শুনেছিস।কেন বুজতে পারছিস না বল
বলেই নেহাল ঘরে ভাঙচুর করছে
কিন্তু রাতের মুখে এক বুলি।কথাতে আছে না,,,বিশ্বাস যখন ভাঙে তখন মানুষ এর হিতাহিত জ্ঞান থাকে না।সে পাগল হয়ে যায়
আজ রাতের ও সেটাই হয়েছে।রাত নিজের মধ্যে নেই
রাত:আপনি ভালো বাসেন
নেহাল:বাসি না বাসি না বাসি না।কেন বুঝছিস না তুই কেন
নেহাল আর না পেরে রাতের দিকে ভেজা চোখে এক নজর তাকিয়ে দরজা খুলে বাইরে থেকে লক করে নিচে চলে গেল
নেহাল কে দেখে সবাই তাকিয়ে আছে
সাইফ:ভাই ভাবী,,,,
নেহাল:মারিনি ।বেচে আছে।আসিফ তুই এদিকে সব দেখিস আমার দরকার ই কাজ আছে
নেহাল বেরোনোর আগে একবার দাঁড়িয়ে পরলো
নেহাল:সাইফ তুই চল আমার সাথে
সাইফ:আমিইইই
নেহাল:হ্যাঁ চল
সন্ধ্যা হতে চললো
রাত আসতে আসতে উঠে দাঁড়িয়ে পরলো ।এতোটাই মেরেছে নেহাল ওকে বেচারী দাঁড়াতে পারছে না।মাথা টা আবার চক্কর দিল
রাত উঠে আলমারি থেকে ওষুধ এর প্যাকেট টা বের করলো
কেয়ার টেকার কে দিয়ে রাত এগুলো কাল আনিয়ে ছিল।সাথে আরেকটি গরুতপূরন জিনিস
রাত যা ভেবে ছিল তাই।এতোদিন ধরে এটাই সন্দেহ করছিল রাত।
হাতে কিট টা নিয়ে বসে আছে
একটু আগে রাত আসতে উঠে গিয়ে ওয়াশরুমে গিয়ে প্রেগন্যান্সি কিট টা নিয়ে চেক করলো।হ্যাঁ রাত যা ধারনা করেছিল তাই
রাত প্রেগন্যান্ট
রাত:এটা কি করলে আল্লাহ্ ।কি পরীক্ষা নিচ্ছো তুমি আমার ।কোথায় যাব আমি।কাকে বলব আজ।আমার স্বামী র কাছে।কিন্তু কি করে।সে যে আমাকে জানে মারতে চাই।কি করব আমি।আমার সন্তান কে নিয়ে কোথায় যাব আমিইইই
রাত চিতকার দিয়ে কান্না শুরু করলো
এদিকে
অফিসের চেয়ার এ রায়হান কে বেধে রেখেছে নেহাল ।দরজা র বাইরে আসিফ কে দাঁড় করিয়ে নিজের ভেতরে রয়েছে
নেহাল:কেন মেরেছিলেন লাবনি আর তার মেয়ে কে।সেই বিশ বছর আগে
রাতের বাবা:তুমি চাইলে আমাকে মারতে পারো।কিছু বলব না।কিন্তু আল্লাহ্ র কসম আমি ওদের মারিনি।আমি তো ঐদিন ই বিকেলে দেশে ফিরি
নেহাল:দেশে ফেরেন মানে
রাতের বাবা:হ্যাঁ পড়তে গিয়ে ছিলাম দেশের বাইরে।সাত বছর পর ঐ দিন ই দেশে ফিরি
নেহাল:কিন্তু বাবা তো বললো,,,,,,,আপনি সব জানেন।বলুন কি হয়েছিল সেই বিশ বছর আগে
রাতের বাবা :তার আগে বলো তুমি কে।কেন সেই বিশ বছর আগে র কথা আনছো।এটা তুমি কেন জানতে চাও
নেহাল:আমি সেই লাবনি র একমাত্র ছেলে নাজমুল চৌধুরি র ছেলে নেহাল চৌধুরি
রাতের বাবা :না।এটা কিভাবে সম্ভব ।নেহাল তো ওর মা বোনের সাথে ই মারা গিয়েছিল।খবরে ও এটাই বলেছিল
নেহাল:মিথ্যা বলেছিল।আমি সেদিন মারা যায় নি।কিন্তু আপনি কে
রাতের বাবা:আমি শাফায়াত ভাইয়া র ছোট ভাই।আর লাবনি র ও ফুফাতো ভাই
নেহাল:তাহলে রাখি কাকীমনি কোথায়
রাতের বাবা:রাখী ই তো রাতের মা
নেহাল:না।রাতের মা এর নাম তো শাহীনা
রাতের বাবা:ওটা ভালো নাম।এই নাম রাত জানে না।
নেহাল:তাহলে রাত কার মেয়ে
রাতের বাবা:রাত শাফায়াত ভাইয়া য মেয়ে ।যাকে কি না আজ এতো বছর ধরে বাবা র আদর দিয়ে আমি এই বুকে আগলে রেখেছি
নেহাল:আমি কিছু বুজতে পারছি না
রাতের বাবা:শোন তাহলে
২০ বছর আগে
#চলবে -----