29/08/2021
আজ স্বপ্ন পূরণের দিন...বহু অপেক্ষার শেষে আজ সেই দিন - ওদের দুজনের দিন... ভোরে দধিমঙ্গলার শেষে ছেলেটার চোখে আর ঘুম এলো না... এসে দাঁড়ালো ব্যালকোনিতে, এতক্ষনে ওর বউ ও নিশ্চই উঠে পড়েছে! তবে বিয়ের দিন ভোরবেলায় কি বউকে "হবু" বলতে হয়, সেটাই ভাবতে লাগলো ছেলেটা... হঠাৎ মোবাইল বেজে উঠল, তার "হবু" বউ এর ই ফোন...
- কি? ঘুম ভেঙেছে? মেয়েটা বলল
- "আর ঘুম, সে তো আসেই নি কাল রাত থেকে!" হেসে বলল ছেলেটা...
- সেকি! ডাক্তারবাবুর ইনসমনিয়া হলো নাকি?
দীর্ঘশ্বাস ছেড়ে ছেলেটা বলল, " সত্যি বলতে কি একটা অদ্ভুত feelings কাজ করছিল, শেষ পরীক্ষার এর আগের রাতের মতন, ভয় ও করছে আবার আনন্দ ও হচ্ছে!
মেয়েটা হেসে ফেলল...সে বলল, " পরীক্ষা শেষ কোথায়, এতো সবে শুরু, আমি আসছি কাল থেকে officially তোমার জীবনে ভাগ বসাতে!"
ওদের কথা এগিয়ে চলল, এদিকে সূর্যদেব ধীরে ধীরে তেজ বাড়িয়ে প্রখর হয়ে উঠলেন...ছেলেটা এখন ছাদনাতলায়, ওর গায়ে ছোঁয়ানো হলুদ যাবে মেয়ের বাড়ি, ওর বন্ধুরা মজা করে বলছে মাংস কষার আগে ম্যারিনেশন চলছে!! অবশেষে সেই হলুদ তত্ব সহযোগে পৌঁছলো মেয়ের বাড়ি...শঙ্খ আর উলুধ্বনিতে গমগম করছে মেয়েটার বাড়ি... ভৈরবী রাগে সানাই বাজছে নহবতে... হলুদ রঙের শাড়িতে সেজে আড্ডায় মেতেছে বাড়ির মেয়েরা, ছেলেদের খুব ব্যস্ততা, বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা! এতো ব্যস্ততার মধ্যেও মেয়েটা কিন্তু হবু বরকে সব আপডেট দিয়ে যাচ্ছে ওয়াটস্যাপ এ... হলুদ রঙা সাজে একখানা সেলফি পাঠালো ছেলেটাকে... ছেলেটা রিপ্লাই করলো - বউ আমার!! মেয়েটা বললো, "এখনো হইনি, just একটুর জন্য! দ্যাখ সুযোগ আছে এখনো!"
ছেলেটা হেসে বলল, "ম্যারিনেশন যখন হয়ে গেছে তখন আর অতো ভেবে লাভ নেই, যো হোগা দেখা যায়গা!"
Sayak :: Maria
Device : Canon 5D Mark iii with 85mm 1.8
Booking Open For 2021-2022
For Premium Wedding Photography, Pre & Post Wedding, any kind of Photography and Cinematography All over India
Call/WhatsApp: artsy kreationz 7059264552
FB Page : https://www.facebook.com/artsykreationz
Email : [email protected]