Sujani's Kitchen,Cook nd Serve

Sujani's Kitchen,Cook nd Serve sujani's is my life.Cooking for me has been therapeutic always.It is my hobby,passion and also my fo cash on delivery available. online payment is preferable.

but there is no monthly process payment mode.

কালোজিরা কাঁচালঙ্কা বাটা দিয়ে ইলিশের হলুদ ঝোল...
03/08/2025

কালোজিরা কাঁচালঙ্কা বাটা দিয়ে ইলিশের হলুদ ঝোল...

 #হাইলাইটস  #মুসম্বিররসেভেটকিমাছপাতুরির থেকে একটু মোটা পিস নিয়েছি।মাছের ফিলে হলে ভালো হয়।তবে একটু মোটা পিস হবে।মাছ খুব...
20/07/2025

#হাইলাইটস
#মুসম্বিররসেভেটকিমাছ

পাতুরির থেকে একটু মোটা পিস নিয়েছি।মাছের ফিলে হলে ভালো হয়।তবে একটু মোটা পিস হবে।মাছ খুব ভালো করে ধুয়ে শুকনো করে নিতে হবে।এরপর নুন আর খুব সামান্য হলুদ(না দিলেও অসুবিধা নেই)।প্যানে সদতেল বা অলিভ অয়েলে মাছ এপিঠ ওপিঠ করে নিতে হবে।মাছে যেন ভাজার দাগ না পড়ে।এবার মাছের পরিমান অনুযায়ী পিয়াজ ও রসুন সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি।( পাঁচ পিস মাছে ১টা বড় পিয়াজ আর ৫কোয়া রসুন)এবার পরিষ্কার প্যানে তেল দিয়ে তাতে পিয়াজ রসুনের পেস্ট দিয়ে একটু কষিয়ে নিতে হবে।নুন আর একছিটে হলুদ দিয়ে।মশলা কষলে দু চারটে কাজুবাদাম বাটার পেস্ট দিয়ে আরও একটু রান্না করতে হবে। তেল ছাড়লে হাফ কাপ এর কম নারকেলের দুধ আর গরম জল দিতে হবে।তার সাথে মোটা কাঁচালঙ্কা ফেলেছি চিরে,ফুটে উঠলে মাছ দিয়েছি।তারপর দিতে হবে মুসম্বির রস।বেশ রসালো পাকা হতে হবে।সামান্য চিনি।
মাছ তুলে বাটিতে রেখে ,গ্রেভিটা চাকনিতে ছেকে ঢালতে হবে।তারপর একটা প্যানে তেল দিয়ে তাতে কারী পাতা ভেজে ওটা বাটিতে রাখা মাছের ওপর দিতে হবে।ছবিতে যেমন আছে।তেল টা চামচ দিয়ে পুরো ঝোলে,কিন্তু পাতাগুলো একটা side এ।দিয়েই ঢেকে দিতে হবে।
এখানে মুসম্বির বদলে বাতাবি লেবুর রস ও দেওয়া যায়,খুব ভালো স্বাদ আসে তাতে।
কারো কাছে যদি মুসম্বির পাতা থাকে সেটা সে ঝোলে দিয়ে ফোটাতে পারে। কারি পাতার বদলে।

#সুজানিসকিচেন
#সুজাতদাশগুপ্ত

 #হাইলাইটসরান্না করিনা একবছরের উপর হয়ে গেলো।আজ পেজের পরিচিতি পড়ে মনে হলো , যাই কিছু লিখেছিলাম সবই কি মিথ্যে...রান্না স...
19/07/2025

#হাইলাইটস

রান্না করিনা একবছরের উপর হয়ে গেলো।আজ পেজের পরিচিতি পড়ে মনে হলো , যাই কিছু লিখেছিলাম সবই কি মিথ্যে...রান্না সত্যিই আমার জন্য স্ট্রেস কমানোর অনেক উপায়ের মধ্যে একটা উপায় ।মশলার রং বদলানো দেখতে দেখতে ,একই মশলায় প্রতিটা পদের আলাদা স্বাদ আনা এক অদ্ভুত আনন্দ দেয়।কিন্তু আজ তো সব ছেড়ে একদম বসে থাকছি।রান্নার দিদি যা রাঁধছেন তাই মুখে তুলছি।কিছু শেখাতেও ইচ্ছে করে না।ভাবছি এখানেই লিখবো রান্নার কথা ,দেবো প্রতিটা রান্নার ছোট্ট কোনো টিপস্।না হয় এভাবেই আবার শুরু হোক সুজনীর যাত্রা।প্রচুর সময় সারাদিন,শুধু শুধু বয়ে যাচ্ছে।তাই কিছু হোক..
সাথে ছবি মুসুর ডাল সেদ্ধ।

12/04/2024

কিছু কথা..
সুজানি আমার ভালোবাসার রান্নাঘর।প্রথম থেকেই লাভের নেশায় ছুটিনি।ভালো লাগার রান্না গুলো দিয়ে ভালোবেসে রান্নাঘর টা তৈরি করেছিলাম।সবার ভালো লাগাতেই আমি লাভের অঙ্ক কোষতাম।
একসময় মনে হত আর একদিন যদি মাছের কচুরি আমায় বানাতে হয় তাহলে এই রইলো বেলন এই চাকি,আমি আর কিছুতেই করবো না।ঘরে মাছের ঝোল করলে আজ জাল কম হয়েছে,বা রুটির মাঝখান টা কাঁচা আছে শুনতে হত,যা হোক এই করে রান্নার হাতে খড়ি আমার বিয়ের পর।এক জা এর কাছে শিখেছিলাম কি করে তাড়াতাড়ি রুটির গোলায় পুর ভরতে হয়,যাতে একটুও পুর ফেঁটে বের না হয়।ঠিক কখন গরম মশলা দেব,কাঁচা দেবো না কি ঘী তে একটু ভেজে।এছাড়া দিদা ঠাকুমা মা এর হাতের রান্নার স্বাদ তো ছিলই স্বাদকরোকে।এক দিদির হাতের পোলাউ আজও মুখে লেগে আছে।জন্মাষ্টমী তে ঠাকুমার হাতে বানানো খিচুড়ি আজও পারিনি বানাতে অমন করে।নানা রান্না শিখেছি নানান আপনজনের কাছে থেকে।তাই দিয়েই সাজানো আমার এই রান্নাঘর।কিন্তু যখনই আমার এই রান্নাঘর আকাশে ওড়ার মত প্রস্তুত হয়েছে,ঠিক তখনই কোনো না কোনো অসুখে আমি আক্রান্ত হয়েছে এবং বন্ধ করেছি ঝাঁপ।তবু সেসব মেরামত করা গেছে।ফিরে এসেছি আবার নতুন করে।এবারও আমি হঠাৎ করেই আবারও এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত।হয়তো আর ফিরতে পারব না। যদি ফিরি...জানাবো।

সাদা মাস...white mutto korma...ছেলের বানানো বন্ধুদের সাথে একটু ভাগ করে নিলাম..
22/03/2024

সাদা মাস...white mutto korma...ছেলের বানানো বন্ধুদের সাথে একটু ভাগ করে নিলাম..

আজকাল সুজানিতে ছবি ছাপা একদম হয়ে ওঠে না।পাঠানোর খাবারে তো সময় হয়ে ওঠে না ছবি তোলার।আগে নিজের খাবারের ছবিও দিতাম,এখন স...
17/03/2024

আজকাল সুজানিতে ছবি ছাপা একদম হয়ে ওঠে না।পাঠানোর খাবারে তো সময় হয়ে ওঠে না ছবি তোলার।আগে নিজের খাবারের ছবিও দিতাম,এখন সেটাও অনেক সময় হয় না।তাই অনেকদিন পর ছবি দিলাম প্রথম টি আজকের খাবার বড় বাগদা চিংড়ির মালাইকারি,পরের টি পাঠানো হয়েছিল সেখানের।আছে তন্দুরি পমফ্রেট ,গন্ধরাজ চিংড়ি পোলাউ আর ফিশ ফ্রাই।এরমধ্যে একদিন পুরো নিরামিষ খাবার এক জায়গায় গেছিলো।মাটন কোরমা,কমলালেবুর পোলাউ,ফিশ কাবাব,সবজি পোলাউ,পনীর কাবাব,পনীর কোফতা ,নিরামিষ ,আমিষ এচোর, গন্ধরাজ চিকেন,আনারসের চাটনি,কুলের টক, আরো অনেক কিছু।
অর্ডার করতে থাকবেন 9831025785 এই নম্বরে

চিকেন তেহারী আগে হয়েছে।আজ ছিল মাটন তেহারী।প্রথম অর্ডার গেলো।এবং বাহুবারের মত এবারেও অরিন্দম বাবু ও নিবেদিতার বাড়ি গেছে...
21/02/2024

চিকেন তেহারী আগে হয়েছে।আজ ছিল মাটন তেহারী।প্রথম অর্ডার গেলো।এবং বাহুবারের মত এবারেও অরিন্দম বাবু ও নিবেদিতার বাড়ি গেছে।ওরা আমার সব রান্নাই খুব আয়েস করে খায়।আমাকে সবসময়ই উৎসাহিত করে নতুন রান্নার ক্ষেত্রে।তেহারী র সাথে শশা, পিয়াজ ও গন্ধরাজ লেবু লাগে।খেতে খুবই সুস্বাদু।প্লেটে ওর সাথে কাঁচকি মাছের বড়া আছে।এটা অবশ্য বাড়িতে হয়েছিল আজ।
অর্ডার দিতে যোগাযোগ 9831025785

19/02/2024

আজ সুজানী তে ছিল নিরামিষ রান্নার অর্ডার। আমিষ এর ছোঁয়াও লাগবে না।খুবই সামান্য ,বাসমতি চালের ভাত, শুক্ত , ছোলার ডাল,ঝুড়ি আলুভাজা ।ভাগবত পাঠের অনুষ্ঠানে।ছবি তোলা হয়নি।খেয়ে জানিয়েছে খুবই ভালো হয়েছে।
বুধবার আছে মাটন তেহারী।কেউ চাইলে অর্ডার দিতে পারেন।যোগাযোগ 9831025785

চিকেন তেহারি..মনমত ঘী ঢেলে..ইচ্ছে করেই সাদা করিনি..
16/02/2024

চিকেন তেহারি..মনমত ঘী ঢেলে..ইচ্ছে করেই সাদা করিনি..

দিল্লীবাসী ঈশিতা ম্যাডাম ,চেয়েছিলেন তাঁর মা এর জন্মদিনে সুজানি থেকেই খাবার যাক,মা এর বাড়ি বাগুইহাটি।আগেও একবার নিয়েছি...
07/01/2024

দিল্লীবাসী ঈশিতা ম্যাডাম ,চেয়েছিলেন তাঁর মা এর জন্মদিনে সুজানি থেকেই খাবার যাক,মা এর বাড়ি বাগুইহাটি।আগেও একবার নিয়েছিলেন।এবার নিলেন ভেজ বিরিয়ানি,করাই পনীর আর ফুলকপির রোস্ট।এবং প্রত্যেকটি পিয়াজ রসুন ছাড়া।রান্না ভালো হয়েছিল ওয়াপ এ জানিয়েছেন।

আজ ছিল কমলা পোলাউ আর গলদা চিংড়ির মালাইকারি...আর আমি খেলাম ভাতের সাথে...যোগাযোগ 9831025785
25/12/2023

আজ ছিল কমলা পোলাউ আর গলদা চিংড়ির মালাইকারি...আর আমি খেলাম ভাতের সাথে...
যোগাযোগ 9831025785

25/12/2023

Wish all the well wishers of Sujani's Kitchen,Cook nd Serve Merry Christmas..

Address

14d/1h Naktala Road
Kolkata
700047

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm
Sunday 9am - 6pm

Telephone

919831025785

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sujani's Kitchen,Cook nd Serve posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sujani's Kitchen,Cook nd Serve:

Share