30/08/2026
Now, are entertainment and joy really the same thing? The distinction you have drawn between joyful learning and entertainment-oriented learning raises an extremely important practical and philosophical question. In my own theatre practice, I have been trying, as best as I can, to engage with this question.
I am a student of Augusto Boal, and through that journey I have naturally had many opportunities to become familiar with Paulo Freire's ideas. The way they sought to democratize politics and education—beginning with the democratization of the classroom—contains within it a deep sense of joy. This conception of joy is not at all distant from Indian thought; rather, it resonates profoundly with Indian philosophical traditions.
Here we have Sri Aurobindo, here we have J. Krishnamurti, here we have the Upanishads, and here we have Rabindranath Tagore. The market cannot ultimately determine what kind of classroom we should have or what children should learn. Those questions belong to a deeper educational and human vision.
আচ্ছা বিনোদন আর আনন্দ দুটো কি সম্পূর্ণ এক জিনিস? আনন্দ শিক্ষা আর বিনোদনমূলক শিক্ষার মধ্যে আপনি যে পার্থক্যটা টেনেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যবহারিক এবং দার্শনিক প্রশ্ন। আমার থিয়েটার চর্চায় আমি এই প্রশ্নটাকে নিয়ে যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছি ডিল করতে। আমি Augusto Boal এর ছাত্র,ফলে Paulo Friere কে অনেক ভাবে জানার স্বাভাবিক সুযোগ ঘটেছে। তারা যেভাবে রাজনীতি এবং শিক্ষাকে প্রাথমিকভাবে ক্লাসরুমকে গণতান্ত্রিকরণ করতে চেয়েছেন তার মধ্যে আনন্দ আছে। সে আনন্দের ধারণা ভারতীয় চিন্তা থেকে দূরে তো নয় বরং ভারতীয় দর্শন ভিত্তিক। এখানে ঋষি অরবিন্দ আছেন, এখানে জে কৃষ্ণমূর্তি আছেন, এখানে উপনিষদ আছে, এখানে রবীন্দ্রনাথ আছেন। বাজার তো নিয়ন্ত্রণ করতে পারে না ঠিক কি রকম ক্লাসরুম হবে ছেলে মেয়েরা ঠিক কি শিখবে।