30/07/2025
আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রিয় ও শ্রদ্ধেয় অভিনেতা ও পরিচালক নীলাদ্রি লাহিড়ী স্যার আর আমাদের মাঝে নেই।
তিনি শুধু একজন শিল্পী ছিলেন না, Obhoya Events-এর অন্যতম স্তম্ভ, আমাদের প্রেরণা, আমাদের অভিভাবক। ওনার বিদায় আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।
ওনার নেতৃত্ব, দূরদৃষ্টি ও ভালোবাসা আমাদের প্রতিটি পদক্ষেপে দিশা দেখিয়েছে। আজ তিনি নেই, কিন্তু ওনার স্মৃতি, ওনার শেখানো পথ ও স্নেহ আমাদের পথচলায় চিরকাল বেঁচে থাকবে।
আমরা Obhoya Events-এর পক্ষ থেকে উনার আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাই।
শ্রদ্ধাঞ্জলি ও ভালোবাসায় — Obhoya Events পরিবার