25/12/2025
*"ফিরে দেখা ২০২৬"*
আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আগামী *১৮ জানুয়ারি ২০২৬, রবিবার*, বিদ্যালয় প্রাঙ্গনে লবণহ্রদ বিদ্যাপীঠ প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব অন্যান্য বছরের মতো সারাদিনব্যাপী নানান অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হবে। দর্শক - শ্রোতাদের মনোরঞ্জনের জন্য এবং বৈচিত্র্য ও নতুনত্ব আনতে এইবার কিছু চিত্তাকর্ষক অনুষ্ঠান সংযোজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং যোগদানে ইচ্ছুক প্রাক্তনীদের এই মর্মে জানানো হচ্ছে যে, তারা যেন এই উপলক্ষে তাদের নাম যত তাড়াতাড়ি সম্ভব নথিভুক্ত করে।
গত বছরের মত এই বছরও দেয় অর্থের পরিমাণ একই রাখা হয়েছে। তবে যারা যারা এবার ক্রিকেট ফেস্টিভালে নাম দিয়েছিল, তাদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে।
*Registration Fees 😗
*(১)* মাধ্যমিক ১৯৮২ থেকে ২০১৪ পর্যন্ত ১০০০ টাকা এবং মাধ্যমিক ২০১৫ এবং তার পরে যারা পাশ করেছে তাদের জন্য ৫০০ টাকা।
*(২)* যারা এবছর ক্রিকেট ফেস্টিভালে রেজিস্ট্রেশন করেছে তাদের জন্য দেয় টাকার পরিমাণ যথাক্রমে ৭০০ টাকা (১৯৮২ থেকে ২০১৪) ও ৩৫০ টাকা (২০১৫ ও পরবর্তী)।
*(৩)* যারা ব্যস্ততার জন্য পূর্ণ সময় থাকতে পারবে না এবং প্রাতরাশ ও মধ্যাহ্নভোজ গ্রহণ করবে না, তাদের জন্য ৫০০ টাকা।
*(৪)* প্রাক্তনীদের পরিবার থেকে কেউ অংশগ্রহণ করলে তাদের জন্যও ৫০০ টাকা ধার্য্য করা হয়েছে। বেশ কিছু প্রাক্তনীদের থেকে অনুরোধ আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সকলকে নির্ধারিত দেয় অর্থ, আগামী *৩১ ডিসেম্বরের মধ্যে* আমাদের "লবণহ্রদ বিদ্যাপীঠ প্রাক্তনী" ব্যাংক অ্যাকাউন্টে অথবা QR Code এর মাধ্যমে জমা দিতে হবে, যার বিশদ বিবরণ আমরা দুই-এক দিনের মধ্যেই জানাবো।
আশা করি আমাদের বিদ্যালয়ের সকল প্রাক্তনীরা, সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলবে।
রাজর্ষি ঘোষ
যুগ্ম সম্পাদক
লবণহ্রদ বিদ্যাপীঠ প্রাক্তনী