Festivity Factor

Festivity Factor Festivity Factor curates large-scale music experiences featuring iconic and emerging artists.
(1)

We amplify culture through concerts and collaborations creating unforgettable moments that resonate beyond the stage.

10/06/2026

একলা ঘর ❤️

FOSSILS-এর গানের মধ্যে একলা ঘর সবসময়ই একটা আলাদা জায়গা দখল করে থাকবে।

যেদিন পর্যন্ত বাংলা গান থাকবে, যেদিন পর্যন্ত বাংলা ব্যান্ড মিউজিক থাকবে, সেদিন পর্যন্ত একলা ঘর বেঁচে থাকবে মানুষের হৃদয়ে।

আর FOSSILS KHAS MOHAJHOR-এর মহামঞ্চে এই গানটা যেন আরও বেশি মায়াবী, আরও বেশি আবেগময় হয়ে উঠেছিল। হাজার হাজার কণ্ঠ একসাথে গাইছিল, আর সেই মুহূর্তটা যেন সময়কে কয়েক মিনিটের জন্য থামিয়ে দিয়েছিল।

এই ভিডিওতে ছোট্ট একটা অংশ তুলে ধরলাম।

এইসব দৃশ্য, এইসব স্মৃতি, এইসব আবেগ নিয়েই FOSSILS KHAS MOHAJHOR সবার মনে থেকে যাক... সত্যিই "খাস" হয়ে।

----

Thanks to BOROLINE

09/06/2026

This is FOSSILS.

And ladies and gentlemen, this was the very first song of FOSSILS KHAS MOHAJHOR.

অনেকে ভাবে এইরকম vibe, energy, presentation, production, visuals শুধু Gen Z Bollywood, Punjabi, বা International concert-এই দেখা যায়.

But FESTIVITY FACTOR আর FOSSILS দেখিয়ে দিল — ইচ্ছে থাকলে, vision থাকলে, passion থাকলে, বাংলাতেও everything is possible.

Huge thanks to CLOCKWORK Av and Siddhivinayak Stagecrafts .

এই experience-টাই create করাই ছিল আমাদের aim from Day 1.
আর সেই স্বপ্নটাকে reality বানানোর জন্য আমার পুরো team-কে একটা huge salute. ❤️

Behind every second of this madness, every light, every visual, every cheer from the crowd — there was a team that refused to settle for ordinary.

FOSSILS KHAS MOHAJHOR wasn't just a concert.
It was a statement.
And this is only the beginning.

08/06/2026

এই ভিডিওটা যেন সারাজীবন থেকে যাক প্রত্যেক Fossils ফ্যানের কাছে, প্রত্যেক বাংলা ব্যান্ডপ্রেমীর কাছে, প্রত্যেক বাংলা Independent Music শ্রোতার কাছে। 50 seconds থেকে শুধুই goosebumps
--------------------------------------------------
যেদিন থেকে এই র‍্যাম্পটার পরিকল্পনা হয়েছিল , সেদিন থেকেই এই AARO EKBAR গানের গিটার সোলোর মুহূর্তটা কল্পনা করেছিলাম। আজ ভিডিওটা দেখতে দেখতে সত্যিই চোখে জল এসে যাচ্ছিল।
গত তিনটা দিন আমাদের টিমের ওপর দিয়ে কী গেছে, সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। মানসিক চাপ, দায়িত্ব, প্রত্যাশা—সব মিলিয়ে Festivity Factor-এর ইতিহাসে এটাই ছিল সবচেয়ে কঠিন শো। আর শো-এর চার দিন আগেই Sold Out হয়ে যাওয়ার পর যে বিশাল চাপটা পুরো টিমের ওপর এসে পড়েছিল, সেটা আমরা সবাই মিলে সামলেছি।
কাল আমরা যে কনসার্টটা উপহার দিতে পেরেছি, সেটা স্মৃতিতে লেখা থাকবে।

আমরা কখনও শর্টকাটে বিশ্বাস করিনি। আমাদের একটাই মন্ত্র—Effort, and more Effort.

আমরা বরাবরই চেয়েছি দর্শকদের সেরা অভিজ্ঞতা দিতে। কিন্তু সবাইকে সবসময় সবকিছু দিয়ে খুশি করা সম্ভব নয়, সেটাও আমরা জানি। তবুও আমরা আমাদের ১০০% দেওয়ার চেষ্টা করি। অনেকেই কখনও টিকিট না পাওয়ার জন্য, কখনও অন্য কোনও কারণে আমাদের ওপর রাগ বা অভিমান করেন। সেটা স্বাভাবিক। কিন্তু তার থেকেও অনেক বেশি মানুষ আছেন যারা আমাদের ভালোবাসেন, পাশে থাকেন, বিশ্বাস করেন। আর সেটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।
আমরা পেরেছি।

কিছু মানুষকে ধন্যবাদ না জানালেই নয়। যদিও “ধন্যবাদ” শব্দটা তাদের অবদানের তুলনায় খুবই ছোট।

• Clockwork AV এবং Siddhivinayak Stagecrafts — অসাধারণ প্রোডাকশনের জন্য। SOURAV , Joyjeet Panday , Akash , Bishal Thanks for the best tech support .

Babai da --- Thanks for the perfect stage set up and ramp .

• NLS — for Security dept.

• Netaji Indoor Stadium Management — সবরকম সহযোগিতার জন্য।
• Tapash Biswas — তাপসদা, শেষ মুহূর্তে তুমি যে সাহায্যগুলো করেছ, সেগুলোর মূল্য সত্যিই মাপা যায় না।

• Kaka-Rabi Pal — Love You.

• Savio এবং Arnab — Festivity Factor-এর এই দুই বন্ধু আমাদের কাছে ভীষণ মূল্যবান।

Thanks to Orange Production .

PLANET E3 - Thanks partners

Debi, you absolutely rocked! You were the perfect fit for the vibe, the energy,

টিকিট কেটে যাঁরা এসেছিলেন আর আমন্ত্রিত হয়ে যাঁরা উপস্থিত ছিলেন—এই ঝড়-বৃষ্টির মধ্যেও আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।
কাল বিকেল ৪টার সময় বাইরে যে ভয়ংকর ঝড়ের শুরু হয়েছিল, সেটাই যেন প্রমাণ করে দিল—প্রকৃতিও আমাদের ‘খাস মহাঝড়’-কে স্যালুট জানিয়েছে।

Thanks to all SPONSORS .

আর সবচেয়ে বড় KHAS Thanks BorolineWorld-কে।
এই অবদান বাংলা ভাষা ও বাংলা সংগীতপ্রেমীরা মনে রাখবে। Fossils, Rupam Islam এবং Boroline—এই তিনটি নামের সঙ্গে Festivity Factorযুক্ত হয়ে কাল দেখিয়ে দিল, ফ্যানরা চাইলে কী হতে পারে।
গোটা Boroline টিমকে অসংখ্য ধন্যবাদ। এমন সমর্থন কোনও Title Sponsor দেয় কিনা জানি না, কিন্তু Boroline আমাদের কাছে সত্যিই সেরা।

BIGGGGGGGGGGGGGG THANKS TO RUPSHA DASGUPTA didi .

---------------------------------------
শেষে আবার ফিরে আসি এই গানটার কথায়।

Deep Ghosh
আমরা যা চেয়েছিলাম, তুমি তার থেকেও অনেক বেশি দিয়েছ। এই র‍্যাম্পটা তৈরি করা সার্থক, কারণ এর মাধ্যমে মানুষ তাদের ভগবানকে ছুঁতে পেরেছে।
আর সেটাই আমাদের সাফল্য।
এতদিনের পরিশ্রম, এত রাতজাগা, এত দৌড়ঝাঁপ—সবকিছুর সবচেয়ে বড় পুরস্কার এটাই।
------------
Festivity Factor-এর স্বপ্ন আজও থামেনি। কারণ ওদের গল্প কোনও সাফল্যের গল্প নয়। এটা লড়াইয়ের গল্প।
এটা সেইসব মানুষের গল্প, যারা একদিন দর্শকসারিতে দাঁড়িয়ে হাততালি দিয়েছিল, যাদের পরিচয় ছিল ফসিলস ফ্যান— আজ তারাই হাজার হাজার FOSSILS ফ্যানকে এক ছাদের নীচে নিয়ে এসেছে।

07/06/2026

We did it again!

07/06/2026

FOSSILS WILL START AT 4.30 pm

Parking information for the day.Fossils will start 4.30 p.m.
06/06/2026

Parking information for the day.

Fossils will start 4.30 p.m.

Special surprise at Fossils Khas Mohajhor .
06/06/2026

Special surprise at Fossils Khas Mohajhor .

◆ নিয়মাবলী—আপনাদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা সমস্ত নিয়মাবলীকে অনুগ্রহ করে মেনে চলুন।1) হারানো বা চুরি হওয়া ...
06/06/2026

◆ নিয়মাবলী—

আপনাদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা সমস্ত নিয়মাবলীকে অনুগ্রহ করে মেনে চলুন।

1) হারানো বা চুরি হওয়া টিকিট পুনরায় ইস্যু করা হবে না।
2) অনুষ্ঠানস্থল থেকে একবার বেরিয়ে গেলে পুনরায় প্রবেশ করা যাবে না।
3) যাচাইকরণের উদ্দেশ্যে একটি বৈধ সরকারি পরিচয়পত্র আপনার সঙ্গে রাখবেন (আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স)। আইডি কার্ডের সফট কপি, সরকারের দ্বারা পরিচালিত DigiLocker বা mParivahan-এর মতো অ্যাপে থাকলেও গ্রহণযোগ্য হবে।
4) অফলাইন টিকিট যাঁরা কেটেছেন তাঁদের জন্য অনুষ্ঠানস্থলে একটি আলাদা কাউন্টার করা থাকবে। ভ্যালিড আইডি কার্ড, ফোন নম্বর এবং কার থেকে টিকিট কিনেছেন, এই তিনটি তথ্য আপনার সঙ্গে রাখবেন।
5) নিরাপত্তা ও সুরক্ষার সুবিধার্থে, প্রবেশের সময় সমস্ত শ্রোতাদের এবং তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হবে। আমাদের নিরাপত্তা কর্মীদের সঙ্গে সর্বদা সহযোগিতা করবার জন্য অনুরোধ করা হচ্ছে।
6) কোনওরকম বেআইনি অস্ত্র, মাদক, বা নিষিদ্ধ দ্রব্য বহনকারী শ্রোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
7) সমস্ত খাবার, পানীয় জলের বোতল, তামাক, সিগারেট, ইত্যাদি বাজেয়াপ্ত করা হবে।
8)ভেন্যুত পানীয় জল এবং খাবারের স্টল থাকবে আপনারা সেখান থেকে কিনে খেতে পারবেন
9) শারীরিক অসুস্থতার কারণে আপনার প্রয়োজনীয় ওষুধ নিয়ে প্রবেশ করতে পারেন। কিন্তু উপযুক্ত প্রেসক্রিপশন সঙ্গে থাকতে হবে। সেক্ষেত্রে কোনওরকম ইমার্জেন্সি হলে আমাদের সাহায্য করতে সুবিধা হবে।
10) পাওয়ার ব্যাংক সঙ্গে রাখতে পারবেন।
11) ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবেন। আপনার নিজস্ব সিটে বসে ছবি তুলতে পারেন।
12) প্রবেশের সময় সমস্ত শ্রোতাদের তাঁদের টিকিট অনুসারে একটি রিস্টব্যান্ড দেওয়া হবে। কোনওভাবেই আপনার হাতের রিস্টব্যান্ডটি নষ্ট অথবা পরিবর্তন করবেন না।
13) শিল্পীর পারফর্মেন্সের সময় পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই পরিবর্তন সাপেক্ষ।
14) আয়োজকরা উপযুক্ত মনে করলে এই নিয়মাবলী পরিবর্তন করবার অধিকার সংরক্ষণ করেন।
15) অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা কর্মীরা, অশালীন আচরণ অথবা টিকিটের শর্তাবলী লঙ্ঘন করা ব্যক্তির প্রবেশ প্রত্যাখ্যান করবার অথবা অনুষ্ঠানস্থল থেকে বহিষ্কার করবার অধিকার সংরক্ষণ করেন।

● PROHIBITED ITEMS ●

এর বাইরেও, পুলিশের নির্দেশানুসারে যে সমস্ত জিনিস আপনারা সঙ্গে রাখতে পারবেন না―

ব্যাকপ্যাক (ছোট ব্যাগ বাদে), লেসার, পারফিউম/ডিওডরেন্ট, যে কোনও ধারালো জিনিস, হেলমেট, সফ্ট টয়েস, মার্কার, স্প্রে পেইন্ট, বেলুন, পোষ্য জীব, এয়ার হর্ন, গ্লো স্টিক, কোনও সহজ দাহ্য পদার্থ।

◆ প্রবেশের প্রক্রিয়া:

• দুপুর ২টো থেকে টিকিট রিডেম্পশন কাউন্টার খোলা হবে।

• দুপুর ২টো থেকে অনুষ্ঠানস্থলে প্রবেশ শুরু হবে।

• অনলাইনে কেনা টিকিটগুলির জন্য, ভেন্যুতে থাকা যে কোনও DISTRICT ডেস্কে যান, আপনার টিকিট বুকিং নিশ্চিতকরণ ইমেল/এসএমএস দ্যাখান। ডেস্কে উপস্থিত প্রতিনিধিরা বাকিটা বুঝিয়ে দেবেন।

• টিকিটধারীদের যাঁদের টিকিটের একটি ফিজিক্যাল কপি আছে তাঁদের জন্য অনুষ্ঠানস্থলে একটি আলাদা কাউন্টার করা থাকবে। যাঁদের অফলাইন টিকিট রয়েছে তাঁরা ওই কাউন্টারে আসবেন। ভ্যালিড আইডি কার্ড, ফোন নম্বর এবং কার থেকে টিকিট কিনেছেন, এই তিনটি তথ্য আপনার সঙ্গে রাখবেন।

অনুষ্ঠানস্থলে যে কোনও সমস্যায় আপনাকে সাহায্য করতে আমাদের প্রতিনিধিরা থাকবেন।

• ফসিল্‌স অনুষ্ঠান শুরু করবে বিকেল ৪.৩০।

No last-minute confusion. No unnecessary delays. Just a smooth entry straight into the storm. 🎟️ Fanpit | Gold | Silver ...
05/06/2026

No last-minute confusion. No unnecessary delays. Just a smooth entry straight into the storm.

🎟️ Fanpit | Gold | Silver Left | Silver Right | Bronze

Each zone has its own designated Entry Gate and Box Office. Please check the guide before arriving.

📍 7th June 2026 | Netaji Indoor Stadium

P.S. FOSSILS will Start at 4.30



Be ready. 🤘

৯ বছরের গল্প…আজ Festivity Factor–এর জন্মদিন।আর আজই কানে বাজলো বহু প্রতীক্ষিত F7Fossils New Album .So , Festivity Factor ...
12/02/2026

৯ বছরের গল্প…

আজ Festivity Factor–এর জন্মদিন।

আর আজই কানে বাজলো বহু প্রতীক্ষিত F7

Fossils New Album .

So , Festivity Factor × F7 —
কিছু একটা না হলে কিন্তু চলবে না… তাই তো? 😜😜

Stay tuned…
Rock is loading….
———-

Bdw Aaj raat 12 theke suru hok Sudhui Fossils 7 .

Address

22/1 , Ramkrishna Pally , Station Road, Bhadreswar
Hooghly
712124

Alerts

Be the first to know and let us send you an email when Festivity Factor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Festivity Factor:

Share

Category