16/07/2022
ম্যাডাম ক্লাসে কাল পড়াচ্ছেন।
ম্যাডাম : কাল ৩ প্রকার; অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কাল।
উদাহরণ হিসেবে মনে করো- আমি সুন্দরী ছিলাম, সুন্দরী আছি, সুন্দরী থাকবো। এখন তোমরা কেউ
কি ৩ প্রকার কালের উদাহরণ বলতে পারবে?
রিয়াজ : ম্যাডাম, আমি পারবো।
ম্যাডাম : ওকে ফাইন, বলো।
রিয়াজ : আপনার ধারণা ভুল ছিল, ভুল আছে, ভুল থাকবে।