United Bangla Mela

United Bangla Mela This event will feature Bangladeshi Heritage & Multiculturalism through food , Culture and community events.

06/01/2026

খাবার ট্টাই করতে যেতে পারেন।
SNACKES & TAKE OUT

মর্মান্তিক!!!!!ব্রাম্পটনে এক বাসায় ফুটফুটে শিশুর মৃতদেহ উদ্ধারের পর নারী গ্রেপ্তাররবিবার রাতে ব্র্যাম্পটনের একটি বাসা থে...
06/01/2026

মর্মান্তিক!!!!!
ব্রাম্পটনে এক বাসায় ফুটফুটে শিশুর
মৃতদেহ উদ্ধারের পর নারী গ্রেপ্তার
রবিবার রাতে ব্র্যাম্পটনের একটি বাসা থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধারের পর ২৩ বছর বয়সী এক নারীকে অভিযুক্ত করা হয়েছে। বাসার ভেতর একটি শিশুর মৃতদেহ রয়েছে—এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার ঠিক কিছু আগে পুলিশ কর্মকর্তাদের কেনেডি রোড নর্থ এবং উইলিয়ামস পার্কওয়ে এলাকায় ডাকা হয়। অ্যাক্টিং ইন্সপেক্টর ম্যাথিউ মিলার সাংবাদিকদের জানান, পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই বাসার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। মিলার বলেন, ঘটনাস্থল থেকেই ২৩ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করা হয় এবং জন্মের পর শিশুর মরদেহ লুকিয়ে রাখার (গোপন করার) অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, "তদন্তকারীরা পিল অঞ্চলের বাসিন্দাদের মধ্যে যাদের কাছে এই বিষয়ে কোনো তথ্য থাকতে পারে, তাদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। এই ধরণের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও বিব্রতকর। এই ঘটনার তদন্তে নিয়োজিত পুলিশ কর্মকর্তাদেরও প্রয়োজনীয় মানসিক সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তারা এই ঘটনার মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে পারেন। মিলার জানান, এই ঘটনা সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তারা পিল আঞ্চলিক পুলিশের স্পেশাল ভিকটিমস ইউনিটকে ৯০৫-৪৫৩-২১২১ (এক্সটেনশন ৩৪৬০) নম্বরে কল করতে পারেন অথবা ক্রাইম স্টপার্সের মাধ্যমে নাম প্রকাশ না করে তথ্য দিতে পারেন।
তিনি বলেন, "তদন্তটি এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। পরবর্তী তদন্তের জন্য ঘটনাস্থলটি পুলিশি পাহারায় রাখা হয়েছে।"

১৪ পাউন্ড ওজন বেড়েছে ট্টাম্পের২০২৫ সালের এপ্রিলে শারীরিক পরীক্ষার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের ওজন ১৪ পাউন্ড বেড়েছে। বর...
05/30/2026

১৪ পাউন্ড ওজন বেড়েছে ট্টাম্পের
২০২৫ সালের এপ্রিলে শারীরিক পরীক্ষার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের ওজন ১৪ পাউন্ড বেড়েছে। বর্তমানে তাঁর ওজন ২৩৮ পাউন্ড, যা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় স্থূলতা বা ওবেসিটির সীমার কাছাকাছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসকের কাছ থেকে পাওয়া তিন পাতার একটি প্রতিবেদন গতকাল শুক্রবার শেষ রাতে প্রকাশ করেছে হোয়াইট হাউস। ওই প্রতিবেদনে এসব কথা বলেছে। এর আগে এই সপ্তাহে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে তাঁর শারীরিক পরীক্ষা করা হয়েছিল। এই প্রতিবেদনে তারই বিস্তারিত ফলাফল রয়েছে। ট্টাম্প প্রায়ই তাঁর বন্ধু বা কর্মীদের যাঁরা স্থূলতা কমানোর ওষুধ নেন, তাঁদের নিয়ে জনসমক্ষে রসিকতা করেন। ট্রাম্প নিজে বলেছেন, তিনি কখনো ওজন কমানোর ওষুধ নেননি। সঙ্গে যোগ করেছেন, ‘সম্ভবত আমার নেওয়া উচিত’।
ড. বারবাবেলা প্রতিবেদনে উল্লেখ করেছেন, ‘তাঁকে (ট্রাম্প) প্রতিরোধমূলক পরামর্শ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে খাদ্যাভ্যাস-সংক্রান্ত গাইডলাইন, কম মাত্রার অ্যাসপিরিন নেওয়া, শারীরিক পরিশ্রম বৃদ্ধি করা এবং ওজন কমানো।’

05/30/2026

বিলাসবহুল হোটেলে ফায়ার অ্যালার্ম!
সাতসকালে ১০০০ অতিথির ঘুম হারাম
টরন্টোয় শনিবারের অলস সকালটা আর পাঁচটা দিনের মতো হতে পারতো। কিন্তু টরন্টোর এক ঐতিহাসিক ও অতি-বিলাসবহুল হোটেলের অতিথিদের জন্য সকালটা শুরু হলো চরম ভোগান্তি আর তুমুল উত্তেজনা দিয়ে!
লন্ড্রি রুমে "অগ্নি পরীক্ষা: হোটেলের বিলাসবহুল বিছানায় যখন অতিথিরা গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই বেজে ওঠে সাইরেন। জানা যায়, হোটেলের লন্ড্রি রুমে হঠাৎ বিপত্তি! আর তাতেই নড়েচড়ে বসে টরন্টো ফায়ার সার্ভিস। কোনো রকম ঝুঁকি না নিয়ে মুহূর্তের মধ্যে খালি করে দেওয়া হয় পুরো হোটেল।
উচ্ছেদ: প্রায় ১,০০০ জন অতিথি এবং হোটেলের স্টাফকে তাড়াহুড়ো করে রাস্তায় বের করে আনা হয়।
অপেক্ষা: পাজামা-পোশাক আর উসকোখুসকো চুলে বিলাসবহুল হোটেলের অতিথিরা তখন টরন্টোর রাস্তায় দাঁড়িয়ে!
উদ্ধার অভিযান: দীর্ঘ দেড় ঘণ্টা ধরে চলে ফায়ার ফাইটারদের অগ্নি-নির্বাপণ কাজ এবং কঠোর নিরাপত্তা পরীক্ষা। লন্ড্রি রুমের আগুন পরীক্ষা-নিরীক্ষা করে ফায়ার সার্ভিস টীম চলে যাওয়ার পর অতিথিদের প্রবেশ করতে দেওয়া হয়।

এটি ১২ মিলিয়ন ডলারের প্রাসাদ সদৃশ বাড়ি। অবস্থান টরন্টোর নিকটবর্তী শহর মিসিসাগায়।  এই প্রাসাদের ছাদে রয়েছে লেক অন্টারিওমু...
05/29/2026

এটি ১২ মিলিয়ন ডলারের প্রাসাদ সদৃশ বাড়ি। অবস্থান টরন্টোর নিকটবর্তী শহর মিসিসাগায়। এই প্রাসাদের ছাদে রয়েছে লেক অন্টারিওমুখী একটি ব্যক্তিগত ড্রাইভিং রেঞ্জ (গলফ অনুশীলনের জায়গা), লেক অন্টারিও-র একেবারে কাছাকাছি মনোরম দৃশ্য, একটি অত্যাধুনিক হোম থিয়েটার এবং একটি বোটহাউস (নৌকা রাখার ঘর)। এই সবকিছুই গড়ে উঠেছে মিসিসাগার অন্যতম জনপ্রিয় এবং অভিজাত একটি এলাকায়।

১৪ মৃত্যুর ঘটনায় দোষ স্বীকার, হত্যা মামলা থেকে রেহাই কেনেথ ল’ এরঅন্টারিওর মিসিসাগার বাসিন্দা কেনেথ ল’ নিউমার্কেটের একটি ...
05/29/2026

১৪ মৃত্যুর ঘটনায় দোষ স্বীকার, হত্যা
মামলা থেকে রেহাই কেনেথ ল’ এর
অন্টারিওর মিসিসাগার বাসিন্দা কেনেথ ল’ নিউমার্কেটের একটি আদালতে ১৪টি আত্মহত্যায় সহায়তা ও প্ররোচনার অভিযোগে দোষ স্বীকার করেছেন। তদন্তে জানা যায়, ল’ বিভিন্ন ওয়েবসাইট পরিচালনা করতেন, যেখানে তিনি প্রাণঘাতী বিষাক্ত পদার্থের প্যাকেট এবং আত্মহত্যার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সামগ্রী বিক্রি করতেন। এসব পণ্য মূলত ঝুঁকিপূর্ণ ও মানসিকভাবে দুর্বল ব্যক্তিদের কাছে বিক্রি করা হতো বলে অভিযোগ রয়েছে। শুক্রবার আদালতে ক্রাউন প্রসিকিউটররা জানান, কেনেথ ল’ এর বিরুদ্ধে দায়ের করা ১৪টি হত্যা অভিযোগ প্রত্যাহার করা হচ্ছে। সিবিসি নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে অন্তত ১৪৭টি মৃত্যুর ঘটনার সঙ্গে কেনেথ ল’ এর সম্ভাব্য সংশ্লিষ্টতার সন্দেহ রয়েছে। এ মামলায় অন্তর্ভুক্ত এক তরুণীর পরিবার আদালতের সিদ্ধান্তে গভীর অসন্তোষ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, হত্যা মামলার পরিবর্তে কম গুরুতর অভিযোগে দোষ স্বীকারের সুযোগ পাওয়ায় কেনেথ ল’ কঠোর বিচার এড়িয়ে গেছেন।

#কেনেথ_ল #কানাডা_সংবাদ #অন্টারিও_সংবাদ #আদালত_সংবাদ #ব্রেকিং_নিউজ #প্রবাসী_টিভি

05/29/2026

টরন্টোর গানপাগল মানুষদের
জন্য দারুণ আয়োজন!!
রূপতনু মিউজিক একাডেমি (Ruptanu Music Academy)-র দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ৩০শে মে, ২০২৬। এবারের আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত শিল্পী রথীন্দ্রনাথ রায়।
সাথে থাকছেন আমন্ত্রিত শিল্পী অমিত রায়, শিখা রউফ এবং তৃষা ও ত্রিনা। গানের পাশাপাশি থাকবে তাপস ও নয়নের এক্সক্লুসিভ নৃত‍্য। একাডেমি অধ্যক্ষ রূপতনু শর্মার সার্বিক তত্ত্বাবধানে একটি চমৎকার সুরময় সন্ধ্যার অপেক্ষায় টরন্টোর সঙ্গীতপ্রেমীরা।
📅 তারিখ: ৩০শে মে, ২০২৬ (আগামীকাল)
🕢 সময় ও স্থান: সন্ধ্যা ৭:৩০ মিনিট, হাঙ্গেরিয়ান কানাডিয়ান কালচারাল সেন্টার
গুণী শিল্পীদের উপস্থিতিতে এই জমকালো মিউজিক্যাল সন্ধ্যা মিস করতে না চাইলে চলে আসুন ঠিক সময়ে।

২১.৫ মিলিয়ন ক্ষতিপূরণ দিতে টরন্টোরপ্লাস্টিক সার্জনের বিরুদ্ধে ঐতিহাসিক রায়টরন্টোর একজন সুপরিচিত প্লাস্টিক সার্জনের বিরু...
05/29/2026

২১.৫ মিলিয়ন ক্ষতিপূরণ দিতে টরন্টোর
প্লাস্টিক সার্জনের বিরুদ্ধে ঐতিহাসিক রায়
টরন্টোর একজন সুপরিচিত প্লাস্টিক সার্জনের বিরুদ্ধে রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের দায়ে ২১.৫ মিলিয়ন ডলার (প্রায় ২১৫ কোটি টাকা) ক্ষতিপূরণ প্রদানের ঐতিহাসিক নির্দেশ দিয়েছে অন্টারিও সুপিরিয়র কোর্ট। আদালতের রায়ে বলা হয়েছে, ওই চিকিৎসক তার ক্লিনিকের বিভিন্ন স্থানে ২৪টি গোপন ও প্রকাশ্য নজরদারি ক্যামেরা স্থাপন করেছিলেন, যার মধ্যে এমন কিছু সংবেদনশীল স্থানও ছিল যেখানে রোগীদের গোপনীয়তা রক্ষার পূর্ণ অধিকার ছিল।
মামলার কেন্দ্রবিন্দুতে থাকা এই চিকিৎসকের নাম Dr. Martin Jugenburg, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে “Dr. 6ix” নামে ব্যাপক পরিচিত। তিনি টরন্টোর ডাউনটাউনের ঐতিহাসিক ফেয়ারমন্ট রয়েল ইয়র্ক হোটেলে অবস্থিত 'টরন্টো কসমেটিকস সার্জারি ইন্সটিটিউট' পরিচালনা করেন। তার ক্লিনিকে ব্রেস্ট অগমেন্টেশন, লিপোসাকশন, টামি টাক, বোটক্স ও বাট লিফটসহ বিভিন্ন ধরনের কসমেটিক সার্জারি করা হতো।
প্রায় ৭,০০০ সাবেক রোগীর পক্ষে দায়ের করা একটি যৌথ মামলা বা Class Action Lawsuit-এর প্রেক্ষিতে আদালত এই রায় প্রদান করে।
আদালতের পর্যবেক্ষণ: "আস্থার চরম অপব্যবহার"
মামলার শুনানি ও প্রমাণ পর্যালোচনার পর জাস্টিস পল শ্যাব্যাস (Justice Paul Schabas) তার রায়ে চিকিৎসকের এই আচরণকে “নিন্দনীয়” বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, চিকিৎসক তার রোগীদের স্বার্থের চেয়ে নিজের ব্যবসায়িক ও ব্যক্তিগত স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছেন। একজন চিকিৎসক হিসেবে রোগীদের সঙ্গে তার যে আস্থার সম্পর্ক ছিল, তিনি সেই পবিত্র সম্পর্কের চরম অপব্যবহার করেছেন। রোগীরা চিকিৎসা গ্রহণের সময় চিকিৎসকের ওপর যে বিশ্বাস স্থাপন করেছিলেন, তা গুরুতরভাবে ক্ষুণ্ন হয়েছে।"
কীভাবে বিষয়টি প্রকাশ্যে আসে?
২০১৮ সালে কানাডার খ্যাতনামা গণমাধ্যম CBC-এর অনুসন্ধানী অনুষ্ঠান Marketplace-এর একটি প্রতিবেদনের মাধ্যমে প্রথমবারের মতো এই ঘটনা জনসমক্ষে আসে। প্রতিবেদনে ক্লিনিকের ভেতরে স্থাপিত ক্যামেরা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হলে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরপর 'কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস অব অন্টারিও' (CPSO) বিষয়টি তদন্ত করে এবং ক্লিনিকে স্থাপিত ক্যামেরাগুলো নিষ্ক্রিয় করার নির্দেশ দেয়।
কোথায় কোথায় ছিল এই ২৪টি ক্যামেরা?
আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ক্লিনিকের প্রায় প্রতিটি কোণায় ক্যামেরা বসানো হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হলো:
রিসেপশন এরিয়া (Reception Area)
ওয়েটিং রুম (Waiting Room)
হলওয়ে বা করিডোর (Hallway)
স্টাফ রুম ও ওয়ার্কপ্লেস এরিয়া (Staff Room & Workplace)
কনসালটেশন রুম (Consultation Room)
ইনজেকশন রুম (Injection Room)
অপারেশন থিয়েটার (Operating Room)
পোস্ট-অপারেটিভ রিকভারি এরিয়া (Post-Operative Recovery Area)
বিচারক বিশেষভাবে উল্লেখ করেন, কনসালটেশন, ইনজেকশন বা অপারেশন কক্ষের মতো স্থানগুলোতে রোগীদের পোশাক খুলতে হতো এবং চিকিৎসার প্রয়োজনে শরীরের ব্যক্তিগত অংশ উন্মুক্ত করতে হতো—সেখানেও ক্যামেরা সচল ছিল।
রোগীদের অন্ধকারে রাখা হয়েছিল
আদালতের পর্যবেক্ষণে উঠে আসে যে, অধিকাংশ রোগীই এই ক্যামেরাগুলোর উপস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন। তদন্তে দেখা যায়, ক্লিনিকের ভেতরে নজরদারি সংক্রান্ত একটি সতর্কীকরণ নোটিশ ছিল, তবে তা অপারেশন কক্ষের একটি তাকের ওপর এমনভাবে রাখা ছিল যা সহজে কারও চোখে পড়ত না। এছাড়া কনসালটেশন বা এক্সামিনেশন রুমের মতো সংবেদনশীল জায়গায় কোনো ধরনের সতর্কীকরণ নোটিশ ছিল না। রোগীদের মুখে বা লিখিতভাবেও এ বিষয়ে কিছু জানানো হয়নি।
"আমরা মানসিকভাবে বিপর্যস্ত"
পাঁচ সপ্তাহব্যাপী শুনানিতে ১২ জন ভুক্তভোগী রোগী আদালতে সাক্ষ্য দেন। তাদের মধ্যে ১১ জনই জানান, পরীক্ষা ও পরামর্শের সময় তাদের শরীরের পোশাক সম্পূর্ণ বা আংশিক খুলতে হয়েছিল। ২০১৮ সালে মিডিয়ার রিপোর্টের আগে তারা জানতেনই না যে তাদের সেই মুহূর্তগুলো ক্যামেরায় রেকর্ড হচ্ছিল।
আদালতে সাক্ষ্য দেওয়ার সময় রোগীরা জানান, বিষয়টি জানার পর তারা নিজেদের:
লঙ্ঘিত (Violated)
অপমানিত (Humiliated)
হতবাক (Shocked)
প্রতারিত (Betrayed) এবং
মানসিকভাবে চরম বিপর্যস্ত (Distressed) মনে করছেন।
অনেকে জানান, এই ঘটনার পর থেকে চিকিৎসকদের প্রতি তাদের চিরদিনের মতো আস্থা উঠে গেছে।
সোশ্যাল মিডিয়া ও প্রচারণার লোভ
শুনানিতে আরও একটি চাঞ্চল্যকর বিষয় উঠে আসে, তা হলো Social Media Consent বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি/ভিডিও প্রকাশের সম্মতি।
আদালত দেখেছে, নিরাপত্তা ক্যামেরার রেকর্ডিংয়ের জন্য রোগীদের কোনো অনুমতি নেওয়া না হলেও, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য রোগীদের সম্মতি আদায়ে ব্যাপক জোর দেওয়া হতো। কয়েকজন রোগী জানান, অস্ত্রোপচারের ঠিক আগে তাদের ওপর 'সোশ্যাল মিডিয়া কনসেন্ট ফর্ম'-এ স্বাক্ষর করার জন্য চাপ সৃষ্টি করা হতো, যাতে তাদের অস্ত্রোপচারের আগের ও পরের (Before and After) ছবি ও ভিডিও অনলাইনে ক্লিপ বা রিলস হিসেবে ব্যবহার করা যায়।
বিচারক শ্যাব্যাস পরিষ্কার বলেন, এই চিকিৎসকের মূল লক্ষ্য ছিল ক্যামেরা ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজের ক্লিনিকের বিপণন ও প্রচারণা চালানো।
চিকিৎসকের দাবি ও আদালতের সিদ্ধান্ত: আদালতে ড. মার্টিন জাজেনবার্গ দাবি করেন, ক্যামেরাগুলো শুধুমাত্র 'নিরাপত্তার স্বার্থে' স্থাপন করা হয়েছিল এবং সেগুলো লুকানো ছিল না।
তবে বিচারক এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে বলেন, এটি পরবর্তীতে নিজের অপরাধ ঢাকার একটি অজুহাত মাত্র। অবশ্য আদালত স্বস্তির খাতিরে এটিও উল্লেখ করেছে যে, এই ক্যামেরাগুলো কোনো যৌন উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বা ভিডিও ফুটেজ অবৈধভাবে অন্য কোথাও পাচার করা হয়েছে—এমন কোনো প্রমাণ মেলেনি।
একটি ঐতিহাসিক নজির: কানাডার আইন বিশেষজ্ঞদের মতে, এই রায়টি দেশের চিকিৎসা ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। এটি আগামী দিনে রোগীর গোপনীয়তা রক্ষা, চিকিৎসা নৈতিকতা (Medical Ethics) এবং যেকোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নজরদারি ক্যামেরা ব্যবহারের আইনি সীমা নির্ধারণের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কঠোর নজির (Precedent) হিসেবে কাজ করবে।
সূত্র: সিটিভি নিউজ (CTV News)

05/28/2026

বাংলা টাউনের সুপরিচিত মুখ, জনপ্রিয় ব্যবসাপ্রতিষ্ঠান ‘বাংলা টাউন গ্রোসারি’র অন্যতম কর্ণধার এবং ‘এমজে প্রিন্টিং’-এর সম্মানিত স্বত্বাধিকারী মীর জুয়েল।
পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে পরিবারসহ ডেন্টোনিয়া পার্কে ঈদের নামাজ আদায় করতে এসেছিলেন তিনি। উৎসবের এই মহতী লগ্নে তিনি উপস্থিত সবার সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নেন এবং দেশে ও প্রবাসে অবস্থানরত সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

#বাংলা_টাউন_গ্রোসারি #মীর_জুয়েল #ঈদুল_ফিতর #ঈদের_আনন্দ #প্রবাসের_ঈদ

05/28/2026

পর্ব-১
টরন্টোর নতুন অতিথি
রাজ এখন স্বাবলম্বী
পাক্কা দুই বছর আগের কথা।
টরন্টো শহরের একদম নতুন অতিথি হয়ে এসেছিলেন রাজ। সুদূর সিলেট থেকে আসা এই তরুণের চোখে-মুখে তখন ছিল শুধুই হতাশার ছাপ। নতুন দেশের একরাশ প্রতিকূলতা, অজানা পরিবেশ আর অচেনা মানুষদের ভিড়ে সত্যিই কি পারবেন স্বাবলম্বী হতে? এই চিন্তায় কেটেছে বহু রাত। সন্দিহান ছিলেন নিজের ভবিষ্যৎ নিয়ে।
কিন্তু আজ, ঠিক দুই বছর পর।
সেই হতাশা কেটে রাজের চোখে-মুখে এখন কেবলই আত্মবিশ্বাসের দৃঢ় ছাপ! তিনি শোনালেন এই নতুন শহরে নিজের ভালো লাগা, সংগ্রাম এবং অবশেষে স্বাবলম্বী হয়ে ভালো থাকার এক অনুপ্রেরণামূলক গল্প।
চলুন, রাজের মুখ থেকেই শুনে আসি তাঁর বদলে যাওয়ার সেই গল্পটি!
বিশেষ অনুরোধ: প্রবাসী টিভি (Probashi TV)-তে এর আগে যাঁরা 'নতুন অতিথি' হিসেবে সাক্ষাৎকার দিয়েছিলেন, তাঁদের সবাইকে অনুরোধ করা হচ্ছে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য: 647-765-0552
কারণ: প্রবাসের মাটিতে আপনার ভালো থাকার এবং ঘুরে দাঁড়ানোর গল্প শুনলে হয়তো আরও একজন নতুন অভিবাসী অনুপ্রাণিত হবেন, খুঁজে পাবেন বেঁচে থাকার নতুন সাহস।

#টরন্টোর_নতুন_অতিথি #স্বাবলম্বী #প্রবাসী_টিভি

Address

2978 Danforth Avenue
Toronto, ON
M4C1M6

Telephone

+14166991500

Website

Alerts

Be the first to know and let us send you an email when United Bangla Mela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share