24/10/2019
্তি_পরীক্ষায়_বিভিন্ন_কেন্দ্রের_লোকেশন ও #আপনাদের_আসার_থাকার_হোটেলের_তথ্য :
ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ অথবা অন্য কোথাও থেকে বাসে আসলে তোমাদের নামিয়ে দিবে " #কদমতলী"।
এখান থেকে তোমরা সরাসরি সিএনজি নিয়ে চলে আসতে পারো ভার্সিটি গেইট বা যেতে পারো যেখানে তুমি যেতে চাও। ভাড়া ১২০-১৮০টাকা নিতে পারে ভার্সিটি গেইট [১২০ টাকা লিগ্যাল, এক্সামের আমেজে ১৮০ টাকা পর্যন্ত নিতে পারে। এভাবে এখন থেকে যতগুলো ভাড়া দিব, সবগুলোর প্রথমটা হচ্ছে লিগ্যাল আর দ্বিতীয়টা হচ্ছে হাইয়েস্ট]। আর যদি কিছু কম খরচে আসতে চাও, এখান থেকে তোমাদের বন্দরে আসতে হবে। পায়ে হেটে আসলে ১৫ থেকে ২০ মিনিট লাগবে, ডিস্টেন্স আধা কিলোর কম, রিক্সা ভাড়া ২৫-৪০ টাকা। বন্দর থেকে কিছু সিএনজি সরাসরি ভার্সিটির দিকে যাত্রীসেবা দেয়, যাত্রী প্রতি ১৫টাকা ফিক্সট। এটায় করে আসতে পারো। অথবা কদমতলী থেকে সরাসরি রিক্সায় ভার্সিটি আসলে ৮০ থেকে ১০০ টাকা নিবে।
#হোটেল:
সিলেট এ থাকার জন্যে আম্বরখানা বা শাহ্জালাল এর মাজার এর গেইট এ অনেক ভাল বোর্ডিং-হোটেল আছে। ভাড়া ৫০০-৫০০০+ যার যত সামর্থ থাকে।
তোমরা এসব হোটেলে উঠতে পারো। বাস ও ট্রেন স্টেশন থেকে ডিরেক্ট রিক্সা নিয়ে আসা যাবে। ভাড়া লাগতে পারে
৩৫-৫৫/=। রিক্সাওয়ালা ভাই কে বললেই হবে মাজার গেইট এ যাবা। উনি ঠিকঠাক নামিয়ে দিবেন। আম্বরখানা যেতে লাগবে তোমার ৪০-৬০ টাকা। খাওয়ার ব্যাপারে কারো সমস্যা হওয়ার কথা না। মাজার গেইট বা আম্বরখানায় যারা উঠবা তারা মাজার গেইট এ গেলেই দেখতে পারবা
সারি ধরে অনেকগুলো রেঁস্তোরা একসাথে। জিন্দাবাজার এ আছে পানশি ও পাঁচ ভাই।
এখন আসা যাক ভর্তি পরীক্ষা কেন্দ্রের লোকেশনের ক্ষেত্রেঃ
#পরীক্ষার_কেন্দ্রে কিভাবে যাবে/ #কেন্দ্রের #লোকেশন কোথায়-
এখানে সবগুলো লোকেশন সাস্ট থেকে যাওয়ার জন্য সুবিধাজনক ভাবে করা আর ভাড়া সিএনজিতে সাস্ট থেকে যাওয়ার ক্ষেত্রে দেয়া-
# শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- আখালিয়া।
# #এমসি_কলেজ –
তামাবিল রোড- প্রথমে ভার্সিটি থেকে আম্বরখানা (১০/=) যেতে হবে -তারপর টিলাগড়ের সিএনজিতে উঠে বললেই
হবে এমসি কলেজ যাব(১০/১৫টাকা)।
/ বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ – আখালিয়া। ভার্সিটি থেকে রিক্সায় যাওয়া সহজ হবে(২০/=)
াইস্কুল –
এইডেড স্কুল রোড, তাঁতীপাড়া... জিন্দাবাজার(বন্দরের সিএনজিতে ১০/=) লতিফ সেন্টারের পাশের গলি দিয়ে গেলে পাওয়া যাবে অথবা ভার্সিটি থেকে আম্বরখানা (১০/=) থেকে যাওয়ার সহজ উপায় রিকশা।
্কুল_এন্ড_কলেজ –
সুবিদ বাজার। ভার্সিটি থেকে সুবিদবাজার পয়েন্ট (১০/=) থেকে ডানদিকের রাস্তায় একটু হাঁটলেই পাওয়া যাবে ।
#ওসমানী_মেডিকেল_কলেজ -
ভার্সিটি থেকে মদিনা মার্কেট, পরে সিএনজি বা টমটমে সরাসরি মেডিকেল।
#পাঠানটুলা_দ্বিপাক্ষিক_উচ্চ_বিদ্যালয়:-
পাঠানটুলা ভার্সিটি গেট থেকে আম্বরখানার সিএনজিতে উঠে
ড্রাইভারকে পাঠানটুলা বললেই নামায়ে দিবে। ১০ টাকা ভাড়া নিবে। *সানরাইজ কমিউনিটি সেন্টারের সামনে ।
#পুলিশ_লাইন_উচ্চ_বিদ্যালয়:
রিকাবীবাজার পয়েন্ট । ভার্সিটি গেইট থেকে বন্দরের সিএনজিতে উঠতে হবে । ড্রাইভোরকে পুলিশ লাইন বললেই
হবে , ঐখনেই নামিয়ে দিবে । ভাড়া ১৫ টাকা । রিক্সাতে ২৫/৩০ টাকা নিবে ।
োহন_কলেজ --★
ভার্সিটি গেট থেকে সরাসরি লামাবাজার সিএনজি পাওয়া যাবে, ভাড়া ১৫ টাকা..
#সিলেট_সরকারী_মহিলা_কলেজ -
চৌহাট্টা (শহীদ মিনারের উল্টোদিকে) – ভার্সিটি থেকে আম্বরখানা (১০/=) যেয়ে ওখান থেকে রিক্সা যোগে যাওয়া যাবে (১০-১৫টাকা)।
#আম্বরখানা_গার্লস_স্কুল_এন্ড_কলেজ-
আম্বরখানা। ভার্সিটি থেকে আম্বরখানা (১০/=) যেয়ে ওখান থেকে ডানদিকে গেলে রাস্তার বামপাশে( দরগার উল্টোদিকে)
#সিলেট_ইন্টার_ন্যাশনাল_ইউনিভার্সিটি-
কানিশাইল। ভার্সিটি থেকে মদিনা মার্কেট গিয়ে (৫/=) কানিশাইলের
সিএনজিতে উঠতে হবে।
#সিলেট_অগ্রগামী_গার্লস_স্কুল_এন্ড_কলেজ – জিন্দাবাজার ... বন্দর (১৫-২০/=) থেকে যাওয়া যায়... মধুবন
মার্কেটের কাছাকাছি।
#লিডিং_ইউনিভার্সিটি (সুরমা টাওয়ার)-
তালতলা রোড। জিন্দাবাজার (১২-১৬/=) থেকে রিকশায় তালতলা ১০
টাকা।
#জালালাবাদ_রাগীব_রাবেয়া_মেডিকেল_কলেজ –
ভার্সিটি থেকে পাঠানটুলা (১০/=) নামতে হবে - স্কলারসহোম স্কুলের কাছাকাছি ।
#সিলেট_উইমেন্স_মেডিকেল_কলেজ –
মিরবক্সটুলা। ভার্সিটি থেকে আম্বরখানা (১০/=) যেয়ে ওখান
থেকে চৌহাট্টা পয়েন্টে (আম্বরখানা থেকে রিক্সায় (১০/=) গিয়ে বামদিকে গেলে রাস্তার ডানদিকে পাওয়া যাবে।
#সিলেট_কৃষি_বিশ্ববিদ্যালয়-
আলুরতল রোড। ভার্সিটি থেকে আম্বরখানা (১০/=) যেয়ে ওখান থেকে টিলাগড়ের সিএনজিতে উঠলে বললেই ভার্সিটির সামনে নামায়ে দিবে।
#মেট্রোপলিটন_ইউনিভার্সিটি –
আল হামরা শপিং কমপ্লেক্স, হযরত শাহজালাল রোড। ভার্সিটি
থেকে আম্বরখানা (১০/=) যেয়ে ওখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে, চৌহাট্টা (রিক্সা ১০/=)।
#সিলেট_মডেল_স্কুল_এন্ড_কলেজ-
টিবি গেইট । আম্বরখানা পয়েন্ট থেকে সি এন জি ১০/=
#সরকারী_আলিয়া_মাদ্রসা-
রিকাবিবাজার। ভার্সিটি থেকে আম্বরখানা (১০/=) বা সুবিদবাজার(১০/=) যেয়ে দুই জায়গা থেকেই রিকশা দিয়ে যাওয়া যায়।
#টিচার্স_ট্রেনিং_কলেজ –
উত্তর বালুচর,সিলেট। ভার্সিটি থেকে আম্বরখানা (১০/=) যেয়ে ওখান থেকে টিলাগড়ের সিএনজিতে উঠে বলতে হবে বালুচর যাব(১০/=), টিলাগড়ের অনেক আগে পড়বে, একদম কলেজের সামনে নামায়ে দিবে।
#সিলেট_সরকারি_পাইলট_স্কুল:
ভার্সিটি গেইট থেকে বন্দরের সিএনজি ১৫-২০ টাকা ভাড়া,তারপরে রিক্সায় করে ১০ টাকা ভাড়া নিবে..আর কদমতলী থেকে রিক্সাই করে ২০-২৫ টাকা ভাড়া নিবে।
(বিঃদ্রঃ এখানে উল্লেখিত পরীক্ষার কেন্দ্র রদবদল হতে পারে)
সংগৃহীত