রাণী ট্রাভেলস-Rani Travels

রাণী ট্রাভেলস-Rani Travels বিশ্বস্ততার সাথে সেবা প্রদান করাই আমাদের মূল উদ্দ্যেশ্য!

যেকোন তথ্যের জন্য- +8801618-431483‬‬ | ‪‪+5511960802881 (WhatsApp)
(4)

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে মানতে হবে ৮ ধাপ।মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া ও নিয়মকানুন ...
25/08/2026

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে মানতে হবে ৮ ধাপ।

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া ও নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের জন্য নিয়োগদাতাদের প্রতি নির্দেশনা জারি করেছে মানবসম্পদ মন্ত্রণালয়।
সোমবার (২৪ আগস্ট) দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশি কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়া স্বচ্ছ, সুশৃঙ্খল ও নির্ধারিত নিয়ম অনুযায়ী সম্পন্ন করতে হবে।

নিয়োগদাতাদের জন্য বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়াটি মোট আটটি প্রধান ধাপে ভাগ করা হয়েছে। এসব ধাপ যথাযথভাবে অনুসরণ করেই বিদেশি কর্মী মালয়েশিয়ায় আনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রথম ধাপে নিয়োগদাতাকে এফডব্লিউসিএমএসের মাধ্যমে এফডব্লিউই অ্যাপ্রুভাল নিতে হবে। এ পর্যায়ে মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীন জাবাতান তেনাগা করজা সেমেনানজুং মালয়েশিয়া (জেটিকে-এসএম) থেকে ৬০-কে ধারার অনুমোদনের জন্য আবেদন করতে হবে। পাশাপাশি মাই ফিউচার জবসের মাধ্যমে সংশ্লিষ্ট শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

দ্বিতীয় ধাপে রয়েছে ই-কোটা। এফডব্লিউসিএমএসের মাধ্যমে কেসুমার (মানবসম্পদ মন্ত্রণালয়) ওয়ান-স্টপ সেন্টারে বিদেশি কর্মীর কোটা চেয়ে আবেদন করতে হবে। অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর সাক্ষাৎকারের তারিখ নির্ধারণ করা হবে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে এবং কোটা অনুমোদনের সিদ্ধান্ত জানানো হবে।

তৃতীয় ধাপে লেভি বা নিয়োগসংক্রান্ত সরকারি ফি পরিশোধ করতে হবে। এ প্রক্রিয়া মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এবং মাইআইএমএমএস ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করতে হবে।

চতুর্থ ধাপে নিয়োগদাতাকে শর্তসাপেক্ষ অনুমোদনপত্র (সুরাত কেলুলুসান বারশারাত বা এসকে-বি) সংগ্রহ করতে হবে। এ অনুমোদনও মানবসম্পদ মন্ত্রণালয়ের ওয়ান-স্টপ সেন্টার এবং এফডব্লিউসিএমএসের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে।

পঞ্চম ধাপে রয়েছে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে প্রয়োজনীয় কার্যক্রম। বিদেশি কর্মীর নিজ দেশের মালয়েশিয়ান দূতাবাস বা সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনের মাধ্যমে নির্ধারিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

ষষ্ঠ ধাপে উৎস দেশ থেকে কর্মী নিয়োগ ও মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সি (আরএ) বা নিয়োগকারী সংস্থার মাধ্যমে কর্মী সংগ্রহের প্রক্রিয়া পরিচালিত হবে।

সপ্তম ধাপে বিদেশি কর্মীর জন্য ভিসা উইথ রেফারেন্স (ভিডিআর) সংগ্রহ করতে হবে। এফডব্লিউসিএমএসের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এ ভিসার আবেদন ও কার্যক্রম সম্পন্ন করতে হবে।

সবশেষে অষ্টম ধাপে বিদেশি কর্মীর মালয়েশিয়ায় প্রবেশ সম্পন্ন হবে। এই ধাপ শেষ হওয়ার মধ্য দিয়ে নিয়োগের নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হবে।

কর্তৃপক্ষ বিশেষভাবে জানিয়েছে, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান ও নেপাল থেকে বিদেশি কর্মী নিয়োগ করতে ইচ্ছুক মালয়েশিয়ান নিয়োগদাতাদের অবশ্যই এফডব্লিউসিএমএস পোর্টালে প্রকাশিত অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সির তালিকা ব্যবহার করতে হবে।

এক্ষেত্রে নিয়োগদাতাদের অননুমোদিত বা নির্ধারিত তালিকার বাইরে থাকা কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত চ্যানেলের বাইরে কার্যক্রম পরিচালনা করলে নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা তৈরি হওয়ার পাশাপাশি প্রতারণা ও অনিয়মের ঝুঁকিও বাড়তে পারে।

কর্তৃপক্ষের মতে, বিদেশি কর্মী নিয়োগের প্রতিটি ধাপ নির্ধারিত নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হলে পুরো ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। একই সঙ্গে নিয়োগদাতা ও বিদেশি কর্মী উভয়ের অধিকার সুরক্ষিত থাকবে এবং অবৈধ মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো সম্ভব হবে।

বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সির তালিকা জানতে নিয়োগদাতাদের এফডব্লিউসিএমএস পোর্টাল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত প্রতিটি ধাপ যথাযথভাবে অনুসরণ করা শুধু প্রশাসনিক নিয়মের বিষয় নয়; বরং মালয়েশিয়ায় বিদেশি কর্মী ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার গুরুত্বপূর্ণ অংশ।

🇮🇳 পাসপোর্টে ভারতের ভিসা রেডি? বর্ডারে যাওয়ার আগে এই ৪টি কাজ না করলেই বিপদে!স্থলপথে কোনো রকম ঝামেলা ছাড়া এবং দ্রুত বর্ডা...
25/08/2026

🇮🇳 পাসপোর্টে ভারতের ভিসা রেডি? বর্ডারে যাওয়ার আগে এই ৪টি কাজ না করলেই বিপদে!

স্থলপথে কোনো রকম ঝামেলা ছাড়া এবং দ্রুত বর্ডার ইমিগ্রেশন পার হতে চাইলে যাত্রার আগেই অনলাইনে ট্রাভেল ট্যাক্স, পোর্ট ট্যাক্স ও ই-অ্যারাইভাল কার্ড (E-Arrival Card) সম্পূর্ণ করা বাধ্যতামূলক। প্রতিবছর বাংলাদেশ থেকে লাখ লাখ পর্যটক বেনাপোল, গেদে বা আখাউড়ার মতো ল্যান্ড পোর্ট দিয়ে ভারতে যান। কিন্তু সঠিক প্রস্তুতির অভাবে অনেকেই বর্ডারে গিয়ে দীর্ঘ লাইনে আটকে পড়েন কিংবা দালালের খপ্পরে পড়ে অতিরিক্ত টাকা খোয়ান। আপনি যাতে একজন স্মার্ট ট্রাভেলার হিসেবে নিজের কাজ নিজেই ঘরে বসে করতে পারেন, সেজন্য স্থলপথে ভারত যাত্রার আগের চূড়ান্ত চেকলিস্ট এবং অফিশিয়াল লিঙ্কসহ সহজ নিয়মগুলো তুলে ধরা হলো।

✅ ট্রাভেল ট্যাক্স পরিশোধ করুন

✅ পোর্ট ট্যাক্স পরিশোধ করুন

✅ E-Arrival Card অনলাইনে পূরণ করুন

✅ Air Suvidha 2.0 অনলাইনে পূরণ করুন

যাত্রার একদিন আগে ট্রাভেল ট্যাক্স ও পোর্ট ট্যাক্স পরিশোধ করুন। আর ভারত ভ্রমণের আগে প্রয়োজনীয় সময়ের মধ্যে E-Arrival Card ও Air Suvidha 2.0 পূরণ করে নিশ্চিন্তে যাত্রা করুন।

সময়মতো এসব কাজ সম্পন্ন না করলে ইমিগ্রেশনে অপ্রয়োজনীয় ঝামেলায় পড়তে পারেন।

মালয়েশিয়া ২০২৬: মালয়েশিয়াগামী যাত্রীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র (মেডিকেল করার পূর্বে)1. অরিজিনাল পাসপোর্ট: পাসপোর্...
22/08/2026

মালয়েশিয়া ২০২৬: মালয়েশিয়াগামী যাত্রীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র (মেডিকেল করার পূর্বে)
1. অরিজিনাল পাসপোর্ট: পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ২৪ মাস (২ বছর) থাকতে হবে। মেয়াদ ২ বছরের কম থাকলে দ্রুত রিনিউ করে নিতে হবে।
2. ছবি: ৩৫/৪৫ সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ৬ কপি ছবি ম্যাট পেপারে প্রিন্ট করতে হবে (ভালো স্টুডিও থেকে তোলা)।
3. বয়সসীমা: ১৮ থেকে ৪৫ বছর (কাজের ক্ষেত্রে কোম্পানিভেদে বয়সসীমা ভিন্ন হতে পারে)।
4. ব্যাংক অ্যাকাউন্ট: ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। পাসপোর্টের তথ্যের সাথে অ্যাকাউন্টের তথ্যের মিল থাকতে হবে।
5. ব্যাংকের নমিনি: ব্যাংকে নমিনির তথ্য দেওয়া বাধ্যতামূলক।
6. ভোটার আইডি/জন্মনিবন্ধন: নিজের এনআইডি/জন্মনিবন্ধনের ফটোকপি এবং মা-বাবার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে।
7. মোবাইল নম্বর: নিজের ও পরিবারের ৩টি সচল মোবাইল নম্বর দিতে হবে। নিজের নম্বরটি মালয়েশিয়ার ফ্লাইটের পূর্ব মুহূর্ত পর্যন্ত সচল রাখতে হবে।
8. BMET রেজিস্ট্রেশন: মেডিকেল করার পূর্বে BMET রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন ছাড়া মেডিকেল হবে না। এটি জেলা কর্মসংস্থান অফিস বা নিকটস্থ কম্পিউটার দোকানে করা যাবে।
প্রয়োজনীয় তথ্যের তালিকা
BMET করার জন্য যা লাগবে:
পাসপোর্ট কপি
ভোটার আইডি কার্ড / জন্মনিবন্ধন কপি
ছবি ২ কপি (স্টুডিও থেকে ম্যাট পেপারে ল্যাব প্রিন্ট)
যাত্রীর সক্রিয় মোবাইল নম্বর
অনলাইনে দেশ সিলেক্ট করার জায়গায় 'মালয়েশিয়া' দিতে হবে
ব্যাংকের তথ্য
নমিনির তথ্যের জন্য যা লাগবে:
1. নমিনির নাম
2. নমিনির ঠিকানা
3. নমিনির মোবাইল নম্বর
4. নমিনির সাথে সম্পর্ক
ব্যাংকের তথ্যের জন্য যা লাগবে:
1. ব্যাংকের নাম
2. হিসাবধারীর নাম
3. ব্যাংকের শাখার নাম
4. ব্যাংক অ্যাকাউন্ট নম্বর

ধন্যবাদ সবাইকে।

11/08/2026
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের সদয় অবগতির জন্য।Embassy of the People’s Republic of Bangladesh, Abu Dhabi
31/07/2026

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের সদয় অবগতির জন্য।

Embassy of the People’s Republic of Bangladesh, Abu Dhabi

মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী এবং সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি বিজ্ঞপ্তি:
08/07/2026

মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী এবং সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি বিজ্ঞপ্তি:

 #ইরান_আমেরিকা_যুদ্ধ নতুন আপডেইট পাওয়া পর্যন্ত আপাদত সবাই টিকেট ক্রয় করা থেকে বিরত থাকবেন, যারা টিকেট ক্রয় করেছেন তারা ন...
28/02/2026

#ইরান_আমেরিকা_যুদ্ধ

নতুন আপডেইট পাওয়া পর্যন্ত আপাদত সবাই টিকেট ক্রয় করা থেকে বিরত থাকবেন, যারা টিকেট ক্রয় করেছেন তারা নিজনজ এজেন্সির সাথে যোগাযোগ করে আপডেইট করে নিবেন।

 #ইরান_আমেরিকা_যুদ্ধ ইরান আমেরিকার যুদ্ধের কারনে মধোপ্রাচ্ছর সকল প্রবাসীদের সতর্ক থাকার আহবান বিশেষ করে কাতার প্রাবসীদের...
28/02/2026

#ইরান_আমেরিকা_যুদ্ধ

ইরান আমেরিকার যুদ্ধের কারনে মধোপ্রাচ্ছর সকল প্রবাসীদের সতর্ক থাকার আহবান বিশেষ করে কাতার প্রাবসীদের প্রতি বিশেষ আহবান।

লন্ডনগামী যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা.
09/02/2026

লন্ডনগামী যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা.

🇸🇦 𝐒𝐀𝐔𝐃𝐈 𝐀𝐑𝐀𝐁𝐈𝐀 𝐖𝐎𝐑𝐊 𝐏𝐄𝐑𝐌𝐈𝐓 𝐕𝐈𝐒𝐀আপনার বিদেশে ক্যারিয়ার গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সৌদি আরব ওয়ার্ক পার্মিট ভিসার জন্য...
05/02/2026

🇸🇦 𝐒𝐀𝐔𝐃𝐈 𝐀𝐑𝐀𝐁𝐈𝐀 𝐖𝐎𝐑𝐊 𝐏𝐄𝐑𝐌𝐈𝐓 𝐕𝐈𝐒𝐀
আপনার বিদেশে ক্যারিয়ার গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সৌদি আরব ওয়ার্ক পার্মিট ভিসার জন্য এখনই আবেদন করুন!
সৌদিতে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
COMPANY: GOLDEN DIRECTIONS CONTRACTING COMPANY LTD
কাজের পদ, বেতন এবং অন্যান্য সুবিধাঃ
➥ ইনডোর ক্লিনার
➥ বেতন ১৩০০ রিয়াল
➥ প্রতিদিন ১০ ঘণ্টা ডিউটি + অভার-টাইম
➥ থাকা, চিকিংসা, আকামা, এবং ইন্সুরেন্স কোম্পানি বহন করবে
➥ চুক্তির মেয়াদ: ২ বছর (নবায়নযোগ্য)
➥ বয়স: ২১-৩০ বছর
➥ প্রসেসিং টাইম: সর্বোচ্চ ২ মাস
ডকুমেন্টসঃ
➥ পাসপোর্ট
➥ ছবি
➥ পুলিশ ক্লিয়ারেন্স
➥ মেডিকেল সার্টিফিকেট
বিস্তারিত জানতে হোয়াটসআপে ইনবক্স করুন বা কল করুন।
📞 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩: ‪‪‪‪‪‪‪‪+55 11 96080-2881‬‬‬‬‬ | +880 1618-431483‬‬‬
𝐑𝐚𝐧𝐢 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬 - বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান।

Address

Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 00:00 - 19:00
Saturday 09:00 - 17:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801745589010

Alerts

Be the first to know and let us send you an email when রাণী ট্রাভেলস-Rani Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাণী ট্রাভেলস-Rani Travels:

Shortcuts

Share

Category