06/03/2026
উন্নত চিকিৎসার জন্য আমাদের মাধ্যমে আপনিও যেতে পারেন থাইল্যান্ডের ব্যাংকক,,
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকার ভাই রাসেল মিয়া দীর্ঘদিন ধরে ব্রেনজনিত সমস্যায় ভুগছিলেন। মাঝেমধ্যে তিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলতেন। এছাড়াও তাঁর এক পায়ের জয়েন্ট ও রগের সমস্যাও ছিল।
পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়। ভিসা থেকে শুরু করে চিকিৎসার সব ধরনের ব্যবস্থা আমরা সম্পন্ন করে দিই। সেখানে পৌঁছানোর পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা ও ওষুধ সরবরাহের সকল কার্যক্রম সম্পন্ন করা হয়।
থাইল্যান্ডে চিকিৎসা চলাকালীন সময়ে তাঁর দেখাশোনার জন্য আমাদের পক্ষ থেকে একজন দোভাষীও দেওয়া হয়। এছাড়া হাসপাতালের মাইক্রোবাসের মাধ্যমে এয়ারপোর্ট থেকে হোটেল এবং চিকিৎসা শেষে হোটেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত ফ্রি সার্ভিস প্রদান করা হয়েছে।
আলহামদুলিল্লাহ, সবকিছু সফলভাবে সম্পন্ন করে তিনি সুস্থ হয়ে গতকাল দেশের মাটিতে ফিরে এসেছেন।