Life Through My Lens

Life Through My Lens দুনিয়াতে সবচেয়ে সুন্দর ব্যাপার হল- অনুভূতিহীন হওয়া

16/06/2025
You deserve happiness Sweety 🥰
17/02/2025

You deserve happiness Sweety 🥰

11/02/2025

From a therapist :

"People who struggle with anxiety and depression can't remember a lot... because they're too busy focusing on how to get through each moment, so they don’t actually experience what is happening to them, causing them to not form the memory they were supposed to."

এর বাংলা অর্থ:

"যারা উদ্বেগ ও বিষণ্নতার সঙ্গে লড়াই করে, তারা অনেক কিছু মনে রাখতে পারে না... কারণ তারা প্রতিটি মুহূর্ত পার করার চেষ্টা করতে এতটাই ব্যস্ত থাকে যে, আসলে তাদের সঙ্গে যা ঘটছে, তা তারা পুরোপুরি অনুভব করতে পারে না। ফলে, তারা সেই স্মৃতিগুলো গঠন করতে পারে না, যা স্বাভাবিকভাবে হওয়া উচিত ছিল।"

07/02/2025
06/02/2025

A 27-year-old woman who feels detached from the world, discovering a novel written in 1925 that mirrors her own life in 2025—there’s something both eerie and fascinating about that.

As the woman reads more, she realizes that the novel was written as a cautionary tale, meant to guide her through her struggles and doubts. At first, she’s tempted to follow it exactly, seeing the pattern of her life unfold on the pages. But as she moves further into the story, she begins to notice subtle differences—decisions made by the protagonist that led to both growth and heartache.

She becomes torn, unsure whether to play it safe and follow the book's instructions or break free and write her own ending. One day, she reaches a pivotal moment in the novel that mirrors a critical decision in her own life. The story shows her following a predictable path, but she knows that, deep down, that path won’t lead to the true happiness she seeks.

In a burst of courage, she decides to make a completely different choice—one that the protagonist never made. As she does, she realizes that she has created her own narrative, one that is not bound by the book, and she’s empowered to shape her future. In the final pages, she writes her own story—a story of self-discovery, freedom, and acceptance—knowing that her life is hers to mold.

[ The story is just an idea for a novel, which hasn't been written yet. Therefore, this novel doesn’t have any name. Also, I don’t have enough knowledge, talent, or patience to write it. So, this remains limited to my thoughts and imagination. I just wrote it down, now instead of in a diary, I posted it on Facebook. ]

11th January, 2025.

স্ট্রবেরি ফ্রেভারড কেক 😍
23/01/2023

স্ট্রবেরি ফ্রেভারড কেক 😍

07/09/2022

আমার জীবনে যেটা এসেছিল সেটা ছিল প্রেম আর আমি তাকে যেটা দিতে চেয়েছিলাম সেটা ভালোবাসা।

প্রেমের সংজ্ঞাই হল সেটা আত্মকেন্দ্রিক, কিছুটা নিজের মর্জি চাপিয়ে দেওয়া। আপনার সাথে ভালোবাসার সম্পর্ক কিন্তু মা, বাবা, পশু, পাখি কিংবা কোনো একটা প্রিয় বস্তু যেটা খুব প্রয়োজনীয় সবকিছুর হতে পারে।

প্রেম থাকলে আপনি কোনোদিনো তার স্বপ্নগুলোকে নিজের স্বপ্ন হিসেবে ভালোবাসতে পারবেন না।কিন্তু ভালোবাসা থাকলে সেটাই আপনারও স্বপ্ন হয়ে উঠবে, তার ছোটোখাটো সাফল‍্যের খবরেও আপনি আনন্দিত হবেন।প্রেম শারীরিক উপস্থিতি খোঁজে নিত‍্যদিন কিন্তু ভালোবাসা দূরত্ব যত বাড়ে তত আরও গভীর হয় ।

হুম প্রেম বড় বড় প্রতিশ্রুতি দেয় আর ভালোবাসা বিনা প্রতিশ্রুতিতেই ইচ্ছাগুলো পূরন করে।

প্রেম ন‍্যাকামির আর এক রূপ। বাবু তুমি না খেলে আমিও খাব না, বেবি তুমি আমার জন‍্য মা বাবাকে ছাড়তে রাজি তো বলো? ইত‍্যাদি ইত‍্যাদি। ভালোবাসা মুক্ত চিন্তাভাবনার প্রতীকী। চটপট খাবি এখুন্নি, নিজের মা বাবাকে কোনোদিনো কোনোকিছুর বিনিময়েই ছেড়ে দিও না।

প্রেম বহুজনে নিবেদিত প্রান আর ভালোবাসা একজনে নিবেদিত প্রান।ভালোবাসা মন ভালো রাখে আর প্রেম ভালো থাকা মন নষ্ট করে(সবার ক্ষেত্রে নয়)। প্রেম আবেগচালিত আর ভালোবাসা মস্তিষ্ক আর আবেগ দুই নিয়ন্ত্রিত।

সর্বশেষ প্রেমে বিচ্ছেদ অবশ‍্যম্ভাবি। আর ভালোবাসা মিলন ও বিচ্ছেদ দুই বহনকারি

05/09/2022

যাকে আপনি ভালবাসেন তার সামনে আপনার হার্টবিট বেড়ে যাবে। কিন্তু যাকে আপনার ভাল লাগে তাকে দেখে আপনি খুশি হবেন। যাকে আপনি ভালবাসেন তার সামনে থাকলে শীত কালকে বসন্ত মনে হবে আর যাকে আপনার ভাল লাগে তার সামনে শীতকালকে শুধু সুন্দর শীত বলেই মনে হবে। যাকে ভালবাসেন তাকে আপনার মনের সব কথা বলতে পারবেন না কিন্তু যাকে আপনার ভাল লাগে তাকে বলতে পারবেন। যাকে ভালোবাসেন তার সামনে আপনি লজ্জা পাবেন আর যাকে আপনার ভাল লাগে তার কাছে আপনি নিজেকে উপস্থাপন করতে চাইবেন। যখন আপনার ভালোবাসার মানুষ কাঁদবে আপনি তার সাথে কাঁদবেন। কিন্তু যাকে যাকে আপনার ভাল লাগে সে কান্না থামালে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। যাকে আপনার ভাল লাগে তাকে ভুলে যেতে চান তাহলে শুধু আপনার চোখ বন্ধ করে তার থেকে ফিরিয়ে নিলেই চলবে। কিন্তু যদি ভালবাসাকে ভোলার জন্য চোখ বন্ধ করেন, তো আপনার ভালোবাসা কান্না হয়ে ঝড়ে পড়বে। সে আপনার হৃদয়ে থেকে যাবে, সারা জীবন।

05/09/2022

যার প্রতি ভালোবাসা থাকবে তার প্রতি ভালোলাগা থাকতে বাধ্য। আর যাকে ভালো লাগবে তার প্রতি ভালোবাসা নাও থাকতে পারে। এই দুটি শব্দের মধ্যে সূক্ষ্ম অনুভুতির পার্থক্য আছে। এখানেই আমরা প্রত্যেকে ভুল করে ফেলি।

কোন মানুষের সৌন্দর্য দেখে, বা মানুষের মধ্যে কোনো ভালো গুণ দেখে, আমাদের কারোর প্রতি ভালোলাগা তৈরি হয়। কিন্তু ভালোবাসা যখন হয় তখন এগুলো খুব নগণ্য হয়ে যায়। মানুষটাই তখন সবচেয়ে বড় হয়।

ভালোবাসা মানে কোনো মানুষের প্রতিটি গুন ভালো লাগবে। সে ভালোগুন হতে পারে আবার খারাপ গুন ও হতে পারে। কিন্তু ভালো লাগা মানে শুধুমাত্র তার ভালো জিনিসটাকে ভালো লাগবে বা ভাল গুণটাকে ভালো লাগবে।

কোন একজনকে দেখে হয়তো ভালো লাগলো , আবার যখন তার থেকে ভালো কাউকে দেখবো তখন আবার তাকে ভালো লেগে যাবে। ভালোলাগাটা হচ্ছে পরিবর্তনশীল। কিন্তু ভালবাসাটা সেইভাবে পরিবর্তনশীল হয়না।

যে কাউকে আমাদের ভালো লাগতে পারে। সেটা একজন হতে পারে বা একের বেশী হতে পারে। কিন্তু ভালোবাসা যে কোনো একজনের প্রতি হয়ে থাকে।

ভালোলাগাটা ক্ষণিকের। সেটা এক সেকেন্ড হতে পারে এক মিনিট হতে পারে বা এক বছর এর জন্য হতে পারে। কিন্তু ভালোবাসা হলো আপনি তার সাথে না থাকলেও আপনার মনে সারা জীবন থেকে যাবে।

ভালোলাগা জিনিসটা আমরা কিছুদিন পর থেকে ভুলতে আরম্ভ করি একটা সময়ে গিয়ে মনেই থাকেনা। কিন্তু ভালবাসার মানুষের কথা দিনের প্রায় প্রত্যেকটা সময় মনে পড়বেই।

ভালোলাগার মধ্যে একটা হাসিল করার মনোভাব থাকে, পাওয়ার মনোভাব থাকে। কিন্তু ভালোবাসার মধ্যে সেটা থাকেনা। ভালোবাসার মধ্যে ভালো রাখার ব্যাপারটা থাকে।

ভালোলাগার মানুষ যদি কাঁদে তাহলেআমরা সান্ত্বনা দেবো, তাকে বোঝাবো। কিন্তু ভালোবাসার মানুষ কাঁদলে কোথাও গিয়ে আমাদের অজান্তে আমাদের হৃদয়ে গিয়ে লাগে।🖤🖤🖤

Address

Rangpur
5400

Telephone

+8801517355404

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life Through My Lens posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share