হালাল রেস্টুরেন্ট Halal Restaurant

হালাল রেস্টুরেন্ট Halal Restaurant রাজশাহীতে অবস্থানরত যেকেউ ফুডপান্ডা অ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারবেন।

22/07/2025
Shout out to my newest followers! Excited to have you onboard! ȡễviĺễ Ḱẫzi, Masud Reza, আবুজ পাখি
19/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! ȡễviĺễ Ḱẫzi, Masud Reza, আবুজ পাখি

আম পাউডার কোটি টাকার রপ্তানি ব্যবসা!আপনি কি জানেন, প্রতি বছর বাংলাদেশে কত পরিমাণ আম নষ্ট হয়? এই অপচয়ের পেছনে লুকিয়ে আছে ...
11/04/2025

আম পাউডার কোটি টাকার রপ্তানি ব্যবসা!

আপনি কি জানেন, প্রতি বছর বাংলাদেশে কত পরিমাণ আম নষ্ট হয়? এই অপচয়ের পেছনে লুকিয়ে আছে এক বিশাল সম্ভাবনার দুয়ার!

বিশ্বজুড়ে বাংলাদেশের আমের সুনাম আছে এর অনন্য ঘ্রাণ, স্বাদ আর রঙের জন্য। কিন্তু দুঃখের বিষয়, প্রতিবছর লক্ষ লক্ষ মেট্রিক টন কাঁচা আম সঠিক প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণের অভাবে নষ্ট হয়ে যায়। ভাবুন তো, এই অপচয় যদি আপনার জন্য হয়ে ওঠে আয়ের উৎস?

এখনই সময় সেই নষ্ট আমকে রূপান্তর করার—সোনার হরিণে, মানে ‘আম পাউডারে’।

আম পাউডার একটি রপ্তানিযোগ্য, দীর্ঘস্থায়ী, বহুমুখী চাহিদাসম্পন্ন কৃষি পণ্য, যা বিশ্বজুড়ে খাদ্য শিল্প, বেকারি, পানীয়, কসমেটিকস এবং ওষুধ শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

পর্ব ১: পণ্যের ধারণা ও বাজার বিশ্লেষণ
আম পাউডার কী? আম পাউডার (Mango Powder বা Amchur Powder) সাধারণত কাঁচা আমকে ডিহাইড্রেট করে গুঁড়া করে তৈরি করা হয়। এটি বিভিন্ন রান্নায় টক স্বাদ আনতে, সিজনিং, মসলা মিশ্রণে, হেলথ সাপ্লিমেন্ট ও আয়ুর্বেদিক ঔষধে ব্যবহার করা হয়।

বাজার বিশ্লেষণ
* ভারত: বিশ্বের সবচেয়ে বড় আম পাউডার ভোক্তা দেশ।
* মধ্যপ্রাচ্য: বিশেষত কাতার, সৌদি আরব, ওমানের সুপারশপ ও হোটেলগুলোতে আম পাউডারের ব্যবহার ব্যাপক।
* ইউরোপ ও আমেরিকা: হেলথ ফুড, Vegan Diet এবং অর্গানিক ফুড মার্কেটের জন্য উপযোগী।
* এশিয়া ও আফ্রিকা: প্রক্রিয়াজাত খাদ্য শিল্পে ব্যবহার হয়।

চাহিদার কারণ:
* দীর্ঘমেয়াদী সংরক্ষণযোগ্যতা
* কৃত্রিম সংরক্ষণ ছাড়াই উৎপাদনযোগ্য
* বহুমুখী ব্যবহারযোগ্যতা

পর্ব ২: প্রয়োজনীয় যন্ত্রপাতি ও প্রস্তুতি
ছোট স্কেলে (হোম বেইজড):
* কাঁচা আম (গুটি জাত ভালো)
* ছুরি ও কাটিং বোর্ড
* সোলার ড্রায়ার/ইলেকট্রিক ফুড ড্রায়ার
* ফুড গ্রাইন্ডার/ব্লেন্ডার
* ছাঁকনির ছাঁকনি
* ডিজিটাল ওয়েট মেশিন
* সিলার মেশিন
* ফুড গ্রেড প্যাকেট ও লেবেল
বড় স্কেলে (কমার্শিয়াল):
* ইন্ডাস্ট্রিয়াল ট্রে ড্রায়ার
* পাউডার মিল
* ব্যাচিং ট্যাঙ্ক
* অটোমেটেড প্যাকেজিং ইউনিট
* Metal detector (for export quality control)
* Quality testing equipment (Moisture meter, microbial test kits)

পর্ব ৩: পাউডার তৈরির বিস্তারিত প্রক্রিয়া
1. আম বাছাই: স্বাস্থ্যবান, পাকা না হওয়া কাঁচা আম সংগ্রহ করুন।

2. পরিষ্কার ও টুকরো করা: বিশুদ্ধ পানিতে ধুয়ে পাতলা স্লাইস করে নিন।
3. শুকানো:
* রোদে ২-৩ দিন (পোকামাকড় থেকে বাঁচাতে জাল ঢাকুন)
* ইলেকট্রিক ড্রায়ারে 55–65°C তাপমাত্রায় 10–12 ঘণ্টা
4. গ্রাইন্ডিং: স্লাইসগুলো গ্রাইন্ড করে সূক্ষ্ম পাউডার করুন।
5. ছাঁকনি ব্যবহার: সূক্ষ্মতা নিশ্চিত করতে 60-80 mesh ছাঁকনি ব্যবহার করুন।
6. Quality Test:
* Moisture content: 5%-এর নিচে
* Taste & Smell: টক স্বাদ ও আমের স্বাভাবিক ঘ্রাণ
7. প্যাকেজিং:
* অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেট বা পিপি জার
* Air-tight এবং light-proof প্যাকেট ব্যবহার করুন।

পর্ব ৪: ব্র্যান্ডিং ও লেবেল ডিজাইন
* ব্র্যান্ড নাম: আন্তর্জাতিকভাবে উচ্চারণযোগ্য ও ইউনিক রাখুন।
* লোগো: প্রফেশনাল, সহজবোধ্য, অর্গানিক ফিল দেওয়া
* লেবেল:
* Product Name (e.g., Premium Green Mango Powder)
* Ingredients: 100% Natural Raw Mango
* Weight, Mfg Date, Exp Date
* Country of Origin: Bangladesh
* Storage Instruction
* Contact, Website & Barcode (যদি থাকে)

পর্ব ৫: আইনগত অনুমোদন ও রপ্তানি সার্টিফিকেশন
বাংলাদেশ থেকে রপ্তানির জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট:
* ট্রেড লাইসেন্স (ম্যুনিসিপ্যালিটি/সিটি কর্পোরেশন থেকে)
* TIN ও BIN সার্টিফিকেট
* REX বা GSP সার্টিফিকেট (ইইউতে শুল্কমুক্ত সুবিধার জন্য)
* ফুড গ্রেড সার্টিফিকেশন (BSTI বা SGS lab tested report)
* ফাইটোস্যানিটারি সার্টিফিকেট (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর)
* Certificate of Origin (DCCI বা BCCI থেকে)
* Commercial Invoice, Packing List, Shipping Instructions

পর্ব ৬: রপ্তানি করার প্রক্রিয়া ও মার্কেটিং
1. ক্রেতা খোঁজা:
* Alibaba, Tradekey, GlobalSources
* ExportersIndia, Indiamart (ভারতের বাইং হাউসগুলো)
* LinkedIn ও ফেসবুক গ্রুপগুলোতে Export Buyers খোঁজা
* দেশের দূতাবাস বা বাণিজ্য সংস্থার মাধ্যমে Networking
2. নমুনা পাঠানো:
* Attractive pouch, proper branding সহ প্রস্তুত করুন।
* DHL/FedEx-এর মাধ্যমে পাঠান।
3. চুক্তি ও পেমেন্ট:
* LC (Letter of Credit)
* TT (Telegraphic Transfer)
* 50% অগ্রিম + 50% Delivery Time পেমেন্ট মডেল
4. শিপিং ও ইনকোটার্মস:
* CIF (Cost Insurance Freight) বা FOB (Free on Board)
* Sea freight-এর ক্ষেত্রে 100kg+ হলে খরচ কমে আসে।
* Air freight-এর জন্য lightweight হওয়ায় cost-effective

পর্ব ৭: অর্থনৈতিক বিশ্লেষণ
উৎপাদন খরচ (প্রতি কেজি):
* কাঁচা আম: ৫০–৬০ টাকা (৫ কেজি)
* বিদ্যুৎ/শুকানোর খরচ: ২৫ টাকা
* প্যাকেট ও লেবেল: ৩০–৪০ টাকা
* ওভারহেড (শ্রম, পরিবহন): ৪০–৫০ টাকা
* মোট: ১৫০–১৮০ টাকা
রপ্তানি মূল্য (প্রতি কেজি): ৬৫০–১২০০ টাকা (গ্রাহক ও মানভেদে) লাভ: ৪০০–৮০০ টাকা প্রতি কেজিতে
লক্ষ্যমাত্রা:
* মাসিক উৎপাদন: ৫০০ কেজি = মাসিক লাভ ~৩ লক্ষ
* বাৎসরিক আয়: ~৩৬ লক্ষ - ১ কোটি টাকার বেশি

পর্ব ৮: আমি কীভাবে সাহায্য করতে পারি
* আন্তর্জাতিক ক্রেতা খোঁজার জন্য রেডি ইমেইল টেমপ্লেট
* সোশ্যাল মিডিয়াতে প্রোডাক্ট মার্কেটিং স্ট্র্যাটেজি
* প্যাকেজ ডিজাইন ও ব্র্যান্ডিং ফাইল
* বিজনেস প্ল্যান PDF/Excel ফরম্যাট
* বিজনেস নাম ও লোগো আইডিয়া
* বিদেশি বায়ারের WhatsApp / Email লিস্ট

পর্ব ৯: এখন আপনার করণীয় কী?
1. সিদ্ধান্ত নিন—লোকাল না আন্তর্জাতিক?
2. ছোট পরিসরে শুরু করুন—নূন্যতম যন্ত্রপাতি দিয়ে।
3. প্রাথমিকভাবে ১০০ কেজি উৎপাদনের লক্ষ্যে চলুন।
4. Social media-তে পেজ খুলে presence তৈরি করুন।
5. আমার সহায়তা নিয়ে প্যাকেজ, ইমেইল, প্রেজেন্টেশন সাজিয়ে নিন।
আপনার এই যাত্রা হতে পারে বাংলাদেশের গর্ব। আমকে রূপ দিন আন্তর্জাতিক মানের পণ্যে। এখনই শুরু করুন, আপনি পারবেন।

আসসালামু আলাইকুম । আলহামদুলিল্লাহ আমরা এবার ৫০০০+ খেজুরের গাছ ও ৭০+ গাছিদের সাথে চুক্তিবদ্ধ হয়েছি। ১০০% ক্যামিকেলমুক্ত খ...
30/10/2024

আসসালামু আলাইকুম ।
আলহামদুলিল্লাহ আমরা এবার ৫০০০+ খেজুরের গাছ ও ৭০+ গাছিদের সাথে চুক্তিবদ্ধ হয়েছি। ১০০% ক্যামিকেলমুক্ত খেজুরের গুড় পাইকারী ও খুচড়া আমাদের থেকে নিতে পারেন।
আমাদের খেজুরের গুড় উৎপাদন শুরু হবে নভেম্বর ১৫ তারিখ থেকে। আশা করছি ২২ ২৩ তারিখ থেকে গুড় সরবরাহ করা সম্ভব হবে ইনশাল্লাহ। ভরসা রাখতে পারেন আপনারা আমাদের প্রতি। শুধু কথাই না আমরা কাজে প্রমাণ করতে চাই। এজন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

আমাদের প্রজেক্ট : রাজশাহী,বাঘা।
যোগাযোগ : 01635 150055 (Whatsapp)

08/01/2024

আপনার ছোট সোনামণিদের জন্য স্কুলের টিফিনের দিতে পারেন। খুবই সোজা সিম্পল এবং ঝটপট বানিয়ে নেওয়া যায়। অবশ্যই ট্রাই করবেন।

জীবনের জন্য প্রয়োজন রক্ত। রক্তের বিকল্প শুধু রক্ত। অপারেশনের জন্য, হিমোফেলিয়া, থ্যালাসেমিয়া, ক্যান্সার, ডেঙ্গু বা দুর্ঘট...
10/12/2023

জীবনের জন্য প্রয়োজন রক্ত। রক্তের বিকল্প শুধু রক্ত। অপারেশনের জন্য, হিমোফেলিয়া, থ্যালাসেমিয়া, ক্যান্সার, ডেঙ্গু বা দুর্ঘটনার কারণে রক্তক্ষরণ হলে শরীরে রক্ত সঞ্চালন প্রয়োজন হয়। শুধু রক্ত হলেই হবে না, জীবনের জন্য চাই বিশুদ্ধ রক্ত। রক্ত দিন জীবন বাঁচান । রক্ত দিতে আপনার সদিচ্ছাই যথেষ্ট।

Location: Rajshahi Medical College Hospital
Number of Times : 20th

" চাইনিজ চিকেন ফ্রায়েড রাইস "আজ আপনাদের জন্য নিয়ে এলাম রেস্টুরেন্টে স্টাইলে চাইনিজ চিকেন ফ্রায়েড রাইস তৈরির সহজ রেসিপি ।...
30/05/2023

" চাইনিজ চিকেন ফ্রায়েড রাইস "

আজ আপনাদের জন্য নিয়ে এলাম রেস্টুরেন্টে স্টাইলে চাইনিজ চিকেন ফ্রায়েড রাইস তৈরির সহজ রেসিপি । ছোট-বড় সবার পছন্দের তালিকায় শীর্ষে চাইনিজ ফ্রায়েড রাইস । বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন সুস্বাদু এই খাবারটি ।

চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি.....

উপকরণ :

পোলাওয়ের চাল - ৫০০ গ্রাম
চিকেন কুচি - ১ কাপ
গাজর , মটর শুঁটি , বরবরটি কুচি - আধা কাপ
পেঁয়াজ কুচি - আধা কাপ
আদা-রসুন কুচি - ১ চা চামচ
দারুচিনি এলাচ - ২-৩ টুকরা
কাঁচামরিচ - ৫-৬টি
টমেটো সস - ১ টেবিল চামচ
ওয়েস্টার সস - ১ টেবিল চামচ
পেঁয়াজপাতা কুচি - ১ টেবিল চামচ
সাদা গোলমরিচ গুঁড়া - আধা চা চামচ
ডিম - ২টি
তেল/বাটার - আধা কাপ
লবণ - স্বাদমতো

প্রস্তুত প্রণালী :

চাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন । চুলায় হাঁড়ি বসিয়ে পানি গরম করুন , পানি ফুটে উঠলে চাল দিন ।

চাল হালকা সিদ্ধ হলে নামিয়ে পানি ঝরিয়ে নিন । ভাত যেন শক্ত থাকে সে দিকে লক্ষ রাখতে হবে । মাংসের টকরো গুলো ধুয়ে পানি ঝরিয়ে সামান্য লবণ মেখে সিদ্ধ করে নিন ।

সবজিগুলো ভালো করে ধুয়ে ভাপ দিয়ে নিন । ডিম ফেটে গরম তেলে ঝুরি ভেজে রাখুন ।

এবার হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ , আদা-রসুন হালকা বাদামি করে ভেজে মাংসের টুকরো গুলো দিয়ে নেড়ে কষাতে থাকুন , সামান্য পানি দিয়ে কষিয়ে ভাজা হলে রান্না করা ভাত ও সিদ্ধ করা সবজি , কাঁচামরিচ দিয়ে নেড়ে ২-৩ মিনিট ভেজে টমেটো-ওয়েস্টারসস , পেঁয়াজপাতা কুচি , ডিম ঝুরি ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে ২ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রায়েড রাইস ।

রেসিপি ও ছবি : সংগৃহীত

20/09/2022

এগুলি কি মাছ?

20/08/2022

Fish Cutting...

এরকম ভর্তার দাওয়াতে যেতে চাই 😋😋 কেউ ইচ্ছুক থাকলে আওয়াজ দিয়েন 💖💖
08/06/2022

এরকম ভর্তার দাওয়াতে যেতে চাই 😋😋
কেউ ইচ্ছুক থাকলে আওয়াজ দিয়েন 💖💖

06/05/2022

রাস কনভেনশন সেন্টার, নদীর পাড়, শ্রীরামপুর, রাজশাহী।

একনজরে  #পুরান_ঢাকার বিখ্যাত খাবার এর নাম ও দোকানের তালিকা.... 😋🥰😋"পুরান ঢাকার" বিখ্যাত খাবার এর  নাম শুনলে জিভে জল আসবে...
28/04/2022

একনজরে #পুরান_ঢাকার বিখ্যাত খাবার এর নাম ও দোকানের তালিকা.... 😋🥰😋

"পুরান ঢাকার" বিখ্যাত খাবার এর নাম শুনলে জিভে জল আসবেই। কত পদের যে সুস্বাদু খাবার, কত যে বাহারি নাম! সেই স্বাদ নিতে নানা জায়গা থেকে ভোজনপ্রেমীরা ভিড় জমান পুরান ঢাকার খাবারের হোটেলগুলোতে। এই সুনাম অবশ্য অল্পদিনের নয়। দীর্ঘ ৪০০ বছরের অধিক সময় ধরে ঐতিহ্যবাহী পুরান ঢাকা মানেই সেরা আর বিখ্যাত খাবারের সমারোহ। ছোট -বড় সবার কাছে অত্যন্ত মুখরোচক এসব খবার। সকালের নাস্তা হোক বা দুপুরের লাঞ্চ , বিকালের নাস্তা অথবা রাতের ডিনার সবকিছুতেই এসব খাবারের জুড়ি মেলা ভাড়। সেইসব বিখ্যাত আর মুখরোচক খাবারের হোটেলগুলোর ঠিকানাগুলো একসাথে আপনাদের জন্য তুলে ধরা হলো।



১. হোটেল আল-রাজ্জাক এর কাচ্চি, গ্লাসি, মোরগ পোলাও।
২. লালবাগ রয়্যাল এর কাচ্চি, জাফরান-বাদামের শরবত, চিকেন টিক্কা আর সেরা লাবান, কাশ্মীরী নান।
৩. নবাবপুর রোডে হোটেল স্টার এর খাসির লেগ রোস্ট , চিংড়ি ,ফালুদা।
৪. নবাবপুর আরজু হোটেল এর মোরগ পোলাও, নাশতা আর কাচ্চি।
৫. নারিন্দার ঝুনু বিরিয়ানি পুরান ঢাকার বিখ্যাত খাবার
৬. পুরান ঢাকার নাজিরা বাজারের হাজীর বিরিয়ানি।
৭. নাজিমুদ্দিন রোডের হোটেল নিরবের অনেক ধরনের ভর্তা।
৮. নাজিরা বাজারের হাজি বিরিয়ানি এর উল্টা দিকের হানিফের বিরিয়ানি।
৯. বংশালের শমসের আলীর ভূনা খিচুড়ি, কাটারী পোলাও।
১০. নাজিরা বাজার মোড়ে বিসমিল্লার বটি কাবাব আর গুরদার।
১১. বেচারাম দেউরীতে অবস্থিত নান্না বিরিয়ানি এর মোরগ-পোলাও।
১২. ঠাঁটারীবাজার স্টার এর কাচ্চি বিরিয়ানি, লেগ রোস্ট আর ফালুদা।
১৩. ঠাঁটারী বাজারের গ্রিন সুইটস এর আমিত্তি, জিলাপি।
১৪.পুরান ঢাকার রায় সাহেব বাজারের গলিতে মাখন মিয়ার পোলাও।
১৫. সুত্রাপুর বাজারের রহিম মিয়ার খাসির বিরিয়ানি।
১৬.পুরান ঢাকার গেন্ডারিয়ার রহমানিয়া এর কাবাব।
১৭. কলতাবাজারের নাসির হোটেলের বিখ্যাত গরুর মাংস আর পরাটা ।
১৮. ভিক্টোরিয়া পার্কের সুলতান ভাইয়ের চা ।
১৯. দয়াগঞ্জের সিটি বিরিয়ানি ও কাচ্চি ।
২০.পুরান ঢাকার নারিন্দার সফর বিরিয়ানি ।
২১. আরমানিটোলা তারা মসজিদের পাশে জুম্মন মামার চটপটি ।
২২. সিদ্দিক বাজারের মাজাহার সুইটস ।
২৩. সূত্রাপুর ডালপট্টির বুদ্ধুর পুরি পুরান ঢাকার বিখ্যাত খাবার।
২৪. আবুল হাসনাত রোড এর কলকাতা কাচ্চি ঘর ।
২৫. রায় সাহেব বাজারের বিউটি লাচ্ছি আর চকবাজারের নুরানী শরবত।
২৬.পুরান ঢাকার গেন্ডারিয়ার সোনা মিয়ার দই।
২৭. লালবাগ মোড় এর মীরা মিয়ার চিকেন ফ্রাই আর গরুর শিক।
২৮. লালবাগ চৌরাস্তার খেতাপুরি।
২৯. গেন্ডারিয়ার আল্লার দান বিরিয়ানি আর রহমান এর কাবাব
৩০. নাজিরা বাজারের ডালরুটি ।
৩১. গেন্ডারিয়া ভাটিখানার হাসেম বাঙ্গালির ডালপুরি ।
৩২. রায়সাহেব বাজারের আল ইসলামের মোরগ পোলাও, চিকেন টিক্কা।
৩৩. বাংলাবাজারের বিখ্যাত কাফে কর্নার এর কাকলেট ও চপ।
৩৪. বাংলাবাজারের বিখ্যাত চৌরঙ্গী হোটেলের পরাটা, ডাল ।
৩৫. রায়সাহেব বাজারে কাফে ইউসুফের নান ও চিকেন টিক্কা ।
৩৬. নবাব পুরের মরণ চাঁদ মিষ্টির দোকানের ভাজি-পরোটা, মিষ্টি ও টক দই ।
৩৭. লক্ষীবাজার এর মাসহুর সুইটমিট এর লুচি, ভাজি আর ডাল।
৩৮. লালবাগের পাক-পাঞ্জাতন এর মজার তেহারি ।
৩৯. দয়াগঞ্জ এর ঢাকা কাবাব ।
৪০.পুরান ঢাকার ওয়াইজ ঘাটের নানা রেঁস্তোরা ।
৪১. শাখারী বাজারের অমূল্য সুইটস এর পরোটা-ভাজি ।
৪২. তাতিবাজারের কাশ্মীর এর কাচ্চি।
৪৩. নারিন্দায় সৌরভ এর মাঠা আর ছানা ।
৪৪. আবুল হাসনাত রোডের কলকাতা কাচ্চি ঘর।
৪৫. আবুল হাসনাত রোডের দয়াল সুইটস এর মিষ্টি।
৪৬. নারিন্দায় অবস্থিত রাসেল হোটেলের নাশতা ।
৪৭. ঠাটারী বাজারের বটতলার কাবাব ।
৪৮. টিপু সুলতান রোডে অবস্থিত হোটেল খান এর টাকি মাছের পুরি।
৪৯. লক্ষীবাজার পাতলাখান লেনের লুচি-ভাজি ।
৫০. বেচারাম দেউড়িতে হাজী ইমাম এর বিরিয়ানি ।
৫১. লালবাগের ভাটের মসজিদের কাবাব বন
৫২. হোসনী দালান রোডে রাতের বেলার পরটা আর কলিজা ভাজি
৫৩. চানখারপুলের মামুন হোটেলে’র স্পেশাল কাচ্চি
৫৪. রায় সাহেব বাজারের গলিতে মাখন মিয়ার বিরিয়ানি।
৫৫. মারুফ বিরিয়ানি হাজারিবাগ বাজার।
৫৬. গেন্ডারির কিছুক্ষণ রেস্তোরাঁ মোগলাই পরোটা, কাটলেট, কর্ন স্যুপ।
৫৭. গেন্ডারিয়ার বুদ্ধর বিরিয়ানি।
৫৮. ঐতিহ্যবাহী মানিক চানের পোলাও দিগু বাবু লেন মিটফোর্ড রোড।
৫৯. সোনামিয়া মিষ্টান্ন ভান্ডারের দই গেন্ডারিয়া।
৬০. দিল্লির সুইটমিট এর সন্দেশ, পরোটা ও টকভাজি টিপু সুলতান রোড।
৬১. নারিন্দা মহান চাঁদের লুচি,হালুয়া, সবজির লাবরা, কাঁচা ছানা।
৬২. ঠাটারী বাজার এর গ্রীন সুইটের পরোটা আলুর ঘাটি।

Address

বহরমপুর, রাজশাহী
Rajshahi
6000

Opening Hours

Monday 16:00 - 22:00
Tuesday 16:00 - 22:00
Wednesday 16:00 - 22:00
Thursday 16:00 - 22:00
Friday 16:00 - 22:00
Saturday 16:00 - 22:00
Sunday 16:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when হালাল রেস্টুরেন্ট Halal Restaurant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হালাল রেস্টুরেন্ট Halal Restaurant:

Share