09/10/2025
ইলিশের লেজ ভর্তা।
ইলিশ মাছের লেজ ৩ টুকরো
গোটা রসুন দেশি ২ টা
চায়না হলে ছোট ১ টা গোটা
টমেটো ২ টা চার ভাগ করে কাটা
শুকনো মরিচ ৪টা
পেয়াজ কুচি ১ কাপ
কাঁচা মরিচ কুঁচি ৩/৪ টি
ধনেপাতা কু্ঁচি পরিমাণ মতো
সামান্য সরিষা কাঁচামরিচ আর রসুন দিয়ে বাঁটা।
সব উপকরণ তাওয়ায় দিয়ে মাঝারি আঁচে রেখে দিতে,পেয়াজ অর্ধেক দিতে হবে তাওয়ায় আর বাকি অর্ধেক দিতে হবে ভর্তা মাখানোর সময়। বারবার উল্টেপাল্টে দিয়ে সব কিছু সিদ্ধ হয়ে পানি টেনে শুকনো হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে।এরপর মাছের কাঁটা বেছে নিতে হবে। তারপর পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি এবং নুন, সরিষার তেল ও ধনেপাতা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে অথবা ভর্তা করার পিষনিতে পিষে নিতে হবে, এরপর সমস্ত রান্না করা উপকরণ গুলো দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে সুস্বাদু ইলিশের লেজ ভর্তা। ইলিশ জাতীয় মাছ হলেও আজ দুষ্প্রাপ্য। সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। সেজন্য মা ইলিশ ধরা এবং খাওয়া দুটোই বন্ধ রাখা উচিত।