Alokmiti-আলোকমিতি

Alokmiti-আলোকমিতি Professional Wedding Photography & Cinematography Team in Bangladesh.

আজ থেকে ঠিক সাত বছর আগে ২০১৯ এ সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে যাত্রা শুরু হয়েছিলো আলোকমিতির। আমি ছবি তোলা শুরু করেছিলাম ২০১৬ ...
11/06/2026

আজ থেকে ঠিক সাত বছর আগে ২০১৯ এ সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে যাত্রা শুরু হয়েছিলো আলোকমিতির।

আমি ছবি তোলা শুরু করেছিলাম ২০১৬ তে। তখন থেকেই টুকটাক কিছু কাছের মানুষের ইভেন্টের ছবি তোলা শুরু করলাম। ২০১৮ সালে পঞ্চগড় জেলা প্রশাসন এর সাথে অনেক কাজ করলাম, এরপর পঞ্চগড়ের তৎকালীন এন ডি সি সহস্র সুমন স্যার পরামর্শ দিলেন একটা ফটোগ্রাফি পেজ খোলার। আর তখন পঞ্চগড়ে দুই একটা ওয়েডিং ফার্ম ছাড়া তেমন কোন ফার্ম ও ছিলো না!

এর পর সিদ্ধান্ত নিলাম পঞ্চগড়ে একটা ফটোগ্রাফি ফার্ম দিবো এবং একটি ফেসবুক পেজ খুলবো। এর পর শুরু হলো নাম খোঁজা! কি নাম দেওয়া যায়! অনেক খোঁজাখুঁজি করার পর বন্ধু নাহিদা ইসলাম তৃষ্ণা আমাদের পেজ এর নাম দিলো "আলোকমিতি"।

আলোকমিতি নামটা আমার অনেক পছন্দের। এই নামের পিছনের যে ব্যাখ্যা সেটা হলো:
একটা বস্তুু গঠনে যেমন জ্যামিতি খুব দরকার
তেমনি ছবি তোলার ক্ষেত্রে প্রয়োজন আলোর।ছবি হলো আলোর খেলা, আলো নিয়ে পরিমাপ করা। সেই জন্যই নাম রাখা হয়েছে আলোকমিতি।

আর যেহেতু পঞ্চগড়ে সে সময় ভালো কোন ইভেন্ট ম্যানেজমেন্ট বা ভালো কোন ডেকোরেশন এর ব্যবস্থা ছিলো না আমরা আউটডোর ফটোগ্রাফির উপরেই নির্ভর ছিলাম,ন্যাচার এর উপর নির্ভর ছিলাম। সবসময় চেয়েছিলাম ন্যাচার এবং ওয়েডিং দুটোকে কিভাবে মিক্স করে নতুন কিছু করা যায়। পঞ্চগড়ে আমরাই প্রথম ওয়েডিং সেক্টরে ড্রোন ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি নিয়ে এসেছিলাম।

আমি ও আমার টিম সবসময় চেষ্টা করেছি আমাদের প্রথম ইভেন্ট থেকে শুরু করে আজ পর্যন্ত সকল ইভেন্ট এর ছবি আমাদের কাছে সংরক্ষণ করতে। ২০২২ সালে আমরা ঢাকায় শিফট করি এবং সারা বাংলাদেশ জুড়ে কাজ করা শুরু করি। লাস্ট আমার কম্পিউটার এর আপডেট বলে এই ৭ বছরে পঞ্চগড় ঢাকা সহ সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা ৪০০+ ইভেন্ট সফল ভাবে কভার করেছি। এই পর্যন্ত আমাদের টিমে যারা ছিলেন বা এখনো আছেন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। আপনাদের সকলের দোয়ায় আলোকমিতির নাম আরো অনেক দূর দূরান্তে পৌঁছে যাক।

"আলোকমিতি"
আলো আসবেই...

Some moments don’t need words,they just glow quietly…Raka’s Haldi 💛ছবি: মারুফ হাসান আবিরআপনার প্রিয় মুহূর্তকে ফ্রেমে বন্...
12/05/2026

Some moments don’t need words,
they just glow quietly…

Raka’s Haldi 💛

ছবি: মারুফ হাসান আবির

আপনার প্রিয় মুহূর্তকে ফ্রেমে বন্দি করে রাখতে আজই যোগাযোগ করুন আলোকমিতির সাথে ।
"আলোকমিতি"
আলো আসবেই...

বিয়ের দিন শেষ বিকেলে প্রিয় ভাইকে নিয়ে ধানমন্ডি লেক এ একটু বের হয়েছিলাম। ওখানকার কিছু মুহূর্ত আর বিয়ের প্রোগ্রামের কিছু ছ...
29/04/2026

বিয়ের দিন শেষ বিকেলে প্রিয় ভাইকে নিয়ে ধানমন্ডি লেক এ একটু বের হয়েছিলাম। ওখানকার কিছু মুহূর্ত আর বিয়ের প্রোগ্রামের কিছু ছবি মিলিয়ে এই এলবাম।

ছবিঃ মারুফ ,আফসান

আলোকমিতি
আলো আসবেই…

সবচেয়ে সুন্দর গল্পগুলো শুরু হয় এমন কিছু নিরব মুহূর্ত দিয়ে—যেখানে কথা কম, অনুভূতি বেশি।সুহি আপুর জীবনের নতুন অধ্যায়ের কিছ...
19/04/2026

সবচেয়ে সুন্দর গল্পগুলো শুরু হয় এমন কিছু নিরব মুহূর্ত দিয়ে—
যেখানে কথা কম, অনুভূতি বেশি।

সুহি আপুর জীবনের নতুন অধ্যায়ের কিছু মিষ্টি, স্বাভাবিক ফ্রেম—
যেখানে ভালোবাসাটা একদম সহজ, একদম নিজের মতো।

ছবি: মারুফ হাসান আবির

আপনার প্রিয় মুহূর্তকে ফ্রেমে বন্দি করে রাখতে আজই যোগাযোগ করুন আলোকমিতির সাথে ।

"আলোকমিতি"
আলো আসবেই...

প্রিয় ভাইয়ার হলুদ সন্ধ্যা আনন্দ, ভালোবাসা আর রঙের মিশেলে এক সুন্দর গল্পের শুরু…আলোকমিতি’র ফ্রেমে ধরা থাকুক এই বিশেষ মুহূ...
15/04/2026

প্রিয় ভাইয়ার হলুদ সন্ধ্যা
আনন্দ, ভালোবাসা আর রঙের মিশেলে এক সুন্দর গল্পের শুরু…

আলোকমিতি’র ফ্রেমে ধরা থাকুক এই বিশেষ মুহূর্তগুলো
যেখানে হাসি, আবেগ আর স্মৃতি একসাথে বেঁচে থাকবে অনেকদিন।

ছবিঃ মারুফ হাসান আবির
আপনার প্রিয় মুহূর্তকে ফ্রেমে বন্দি করে রাখতে আজই যোগাযোগ করুন আলোকমিতির সাথে ।
"আলোকমিতি"
আলো আসবেই...

“A beautiful new chapter unfolds as Rimi steps into her forever.”ছবি  : আফসান আলম আপনার প্রিয় মুহূর্তকে ফ্রেমে বন্দি করে...
06/04/2026

“A beautiful new chapter unfolds as Rimi steps into her forever.”

ছবি : আফসান আলম

আপনার প্রিয় মুহূর্তকে ফ্রেমে বন্দি করে রাখতে আজই যোগাযোগ করুন আলোকমিতির সাথে ।
"আলোকমিতি"
আলো আসবেই..

সুহি আপুর মেহেদী সন্ধার আগে দরজার বাহিরে এই ছবিগুলো তুলেছিলাম ঠাকুরগাঁও এর টাঙ্গন ব্যারেজেচিত্রগ্রহণ ও সম্পাদনা : মারুফ ...
29/03/2026

সুহি আপুর মেহেদী সন্ধার আগে দরজার বাহিরে এই ছবিগুলো তুলেছিলাম ঠাকুরগাঁও এর টাঙ্গন ব্যারেজে

চিত্রগ্রহণ ও সম্পাদনা : মারুফ হাসান আবির

আপনার প্রিয় মুহূর্তকে ফ্রেমে বন্দি করে রাখতে আজই যোগাযোগ করুন আলোকমিতির সাথে ।
"আলোকমিতি"
আলো আসবেই...

23/03/2026

তুমি সেই পূর্নতা আমার অনুভবে!

একসাথে ২০ টি বসন্ত! ২০ বছর আগে দুজন দুজনার হাত ধরেছিলেন। একে একে ২০ টি বছর পার করে ফেললেন। বিবাহবার্ষিকীর ২০ বছর উপলক্ষে...
14/02/2026

একসাথে ২০ টি বসন্ত!

২০ বছর আগে দুজন দুজনার হাত ধরেছিলেন। একে একে ২০ টি বছর পার করে ফেললেন। বিবাহবার্ষিকীর ২০ বছর উপলক্ষে শুভ্রা আপু চেয়েছিলেন এই ফটশুট টি করতে৷ তাদের সামনের দিনগুলোর জন্য অনেক শুভকামনা, এইভাবেই হাজারটা বসন্ত একসাথে কাটিয়ে দিক।

ছবিঃ মারুফ হাসান আবির

আপনার প্রিয় মুহূর্তকে ফ্রেমে বন্দি করে রাখতে আজই যোগাযোগ করুন আলোকমিতির সাথে ।

"আলোকমিতি"
আলো আসবেই...

05/02/2026

End of the beginning.
Rag Day | BPIAN 26
Memories framed by Alokmiti

Address

Mohammadpur Limited 1 House Ni 20/7 Dhaka
Panchagarh
1207

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801796737818

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alokmiti-আলোকমিতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alokmiti-আলোকমিতি:

Share