শুধু তরি জন্ন কাদে মন সোনা পাখি___

শুধু তরি জন্ন কাদে মন সোনা পাখি___ evryone like pls

শৈশব
04/07/2022

শৈশব

04/07/2022
23/07/2017

আমাদের অহংকারের মূল কারন হচ্ছে
আমাদের অর্থ সম্পদ আর সুন্দর্য....
অথছ সম্পদ খাবে লোকে আর দেহ খাবে
পোকে..

23/05/2015

পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ....

সম্পদটির নাম হচ্ছে সুখ। .....

যার কাঙ্গাল সবাই কিন্তু ....

দাতা শুধু একজন _

01/09/2014
08/07/2014

দুনিয়াতে সব চেয়ে বড় নির্বোধ সে .....

যে অনেক বেশি প্রত্যাশা করে কিন্তু .....

সে অনুযায়ী চেষ্টা করে না । ....

-----হযরত আলী (রঃ)

"আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেনছবিতেতা কোনো সাধারণ গাছ নয়।আজ থেকে প্রায়১৪৫০ বছর আগের ঘটনা এটি।আমাদের প্রিয় নবী হযরত মু...
17/04/2013

"আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন
ছবিতে
তা কোনো সাধারণ গাছ নয়।
আজ থেকে প্রায়
১৪৫০ বছর আগের ঘটনা এটি।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর বয়স যখন
১২
বছর ছিল তখন এই
গাছটি তাঁকে আল্লাহ
তা’আলার ইশারায় নিরাপদ
আশ্রয় দান করেছিল। আজও সেই
গাছটি বেঁচে আছে।
সুবাহানাল্লাহ। এই
গাছটি "একমাত্র জীবিত
সাহাবী গাছ"
হিসাবে পরিচিত!! গাছটি জর্ডানের এক
মরুভূমী এলাকায় অবস্থিত।
আরেকটি অবাক করার মত
ব্যপার হল গাছটির শত
বর্গ কিলোমিটার এলাকায়
এটি ছাড়া আর কোনো গাছ নেই।
এই গাছটির নিচে কখনো কেহ
বসতে পারেনি!
তখন গাছটিতে কোন
পাতা ছিলনা! নবী করিম
(সাঃ) ছেলেবেলায় ওঁনার চাচার
সাথে জর্ডানে যান এবং পথ
চলতে চলতে এই
গাছটির নিচে বসেন। বসার
সাথে সাথে গাছটিতে পাতা বাহির
হয়। সুবাহানাল্লাহ।
দূরে জারজিস
ওরফে বুহাইরা নামের একজন
খৃষ্টান পণ্ডিত থাকতেন
তিনি নবীজির চাচার
কাছে এসে বললেন আমি এতদিন এখানে আছি কেহ
এই গাছের
নিচে বসতে পারেনি এবং এই
গাছের
কোন পাতা ছিল না।
খৃষ্টান পন্ডিত জিজ্ঞেস করলেনঃ- এই ছেলেটির
নাম কি ? চাচা বললেন
মোহাম্মদ! আবার
জিজ্ঞস করলেনঃ- বাবার নাম
কি ? আব্দুল্লাহ !
মাতার নাম ? আমিনা ! বালক মুহাম্মাদ (সা)
কে দেখে, তার
সাথে কথা বলে দূরদৃষ্টি সম্পন্ন
পাদ্রীর
চিনতে আর
বাকী রইলো না যে এই সে বহু প্রতিক্ষীত শেষ নবী,
ইতিহাসের
গতি পরিবর্তকারী, আরবসহ
সমগ্র
পৃথিবী থেকে পৌত্তলিকতার
বিনাশকারী, একত্ববাদকে শক্ত ভিতের উপর
প্রতিষ্ঠাকারী।
সাথে সাথে খৃষ্টান পন্ডিত
বললেন
আমি পড়েছি ইনি হলেন ইসলাম
ধর্মের শেষ নবী।
আল্লাহ তা'আলা পবিত্র
কুর'আনে বলেনঃ-
®"তুমি কি লক্ষ কর না আল্লাহ
কিভাবে উপমা দিয়ে থাকেন?
সৎ বাক্যের তুলনা উৎকৃষ্ট বৃক্ষ যাহার মূল
সুদৃড় ও যাহার
শাখা-প্রশাখা ঊর্ধে বিস্তৃত।
যে প্রত্যেক
মৌসুমে তার ফল দান
করে তাহার প্রতিপালকের অনুমতিক্রমে এবং আল্লাহ
মানুষের জন্য
উপমা দিয়ে থাকেন
যাহাতে তাহারা শিক্ষা গ্রহণ
করে"||
- [সূরা ইবরাহীমঃ ২৪-২৫]
ছবিটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন...। — by m.r.s...

হযরত মোহাম্মদ (সঃ) এরইন্তেকালে বেলাল (রাঃ)প্রায়.. পাগলের মতো হয়ে গেলেন।তিনি ব্যাগগুছিয়ে চলে যাচ্ছেন । সাহাবীরা তাকে এবিষ...
06/04/2013

হযরত মোহাম্মদ (সঃ) এর
ইন্তেকালে বেলাল (রাঃ)
প্রায়.. পাগলের মতো হয়ে গেলেন।
তিনি ব্যাগ
গুছিয়ে চলে যাচ্ছেন । সাহাবীরা তাকে এ
বিষয়ে জিজ্ঞাসা
করলে তিনি বলেন :-
"যে দেশে মহানবী (সঃ) নেই,
আমি সেখানে থাকবো না"।
এরপর তিনি মদীনা ছেড়ে দামস্কে চলে যান

কিছুদিন পরে বেলাল (রাঃ)
সপ্নে দেখলেন
যে মহানবী (সঃ)
তাকে বলছেন, "হে বেলাল (রাঃ) তুমি আমাকে
দেখতে আসো না কেন ''?
এ সপ্ন
দেখে তিনি মহানবী (সঃ)
এর রওজা মুবারক দেখতে
মদীনার উদ্দেশ্যে রওনা হন ।
বেলাল (রাঃ) এর আগমনের
খবরে মদীনাবাসী আনন্দে
আত্মহারা হয়ে যায় ।
বেলাল (রাঃ) হলেন
মহানবী (সঃ) এর নিযুক্ত মুয়াজ্জিন ।
মহানবী (সঃ) এর ইন্তেকালের
পর
বেলাল (রাঃ) আর আযান
দেননি ।
তার কন্ঠে আযান শুনতে সাহাবীরা ব্যাকুল হয়ে আছেন

তারা তাকে আযান
দিতে বললে
তিনি বলেন যে,
তিনি পারবেন না । অনেক জোর করে তাকে বললে
তিনি উত্তরে বলেন,
"আমাকে আযান
দিতে বলো না ।
কারণ এটা আমি পারবো না ।
আমি যখন আযান দিই তখন 'আল্লাহু আকবর' বলার
সময় আমি ঠিক থাকি ।
'আশহাদু
আল্লা ইলাহা ইল্লাল্লাহ'
বলার সময়ও ঠিক থাকি।
'আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ'
বলার সময় মসজিদের
মিম্বারের
দিকে
তাকিয়ে দেখি যে মহানবী (সঃ)
বসে আছেন । কিন্তু যখন
মিম্বারে তাকিয়ে তাকে দেখবো না,
তখন সহ্য করতে পারবো না।"
কিন্তু তবুও সাহাবীরা জোর
করলো ।
অবশেষে হাসান ও হোসাইন (রাঃ)
এসে তাকে জোর
করলে তিনি রাজী হন ।
তার আযান শুনে সকল
সাহাবীর
চোখে পানি এসে যায় । কিন্তু আযানের মাঝেই বেলাল
(রাঃ)
বেহুশ হয়ে পরে যান ।
তাকে সকলেই ধরে নিয়ে যান

পরে জ্ঞান ফিরার পর তিনি সকলকে বলেন,
"আমি যখন আযান দিচ্ছিলাম
তখন
'আল্লাহু আকবর' বলার
সময় আমি ঠিক ছিলাম ।
'আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ'
বলার সময়ও ঠিক ছিলাম ।
কিন্তু 'আশহাদু
অন্না মুহাম্মাদুর
রাসূলুল্লাহ'
বলার সময় মসজিদের মিম্বারের
দিকে তাকিয়ে দেখি যে মহানবী (সঃ)
আজ সেখান বসে নেই ।
এ দৃশ্য আমি সহ্য
করতে পারলাম না ।
তাই জ্ঞান হারিয়ে পড়ে গেলাম।"
সুবাহানাল্লাহ !!
সাহাবিরা নবী করীম (স)
কে কতইনা ভালবাসতেন ||

হযরত আবু যর (রা) বলেন, একবারআমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে উপস্থিতহলাম। এরপর তিনি দীর্ঘ হাদিসব...
05/04/2013

হযরত আবু যর (রা) বলেন, একবার
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে উপস্থিত
হলাম। এরপর তিনি দীর্ঘ হাদিস
বর্ণনা করলেন!শেষ পর্যায়ে আমি আরয করলাম-
ইয়া রাসূলাল্লাহ! আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেনঃ আমি তোমাকে খোদা-ভীতির
উপদেশ দিচ্ছি। কেননা এটা তোমার যাবতীয়
কাজকে অধিক সৌন্দর্যমণ্ডিত করবে।
আমি বললাম, আরও অধিক কিছু বলুন।
তিনি বললেনঃ কোরাআন তেলাওয়াত ও
মহাপরাক্রমশালী আল্লাহ্ তা'আলার যিকিরকে নিজের জন্য বাধ্যতামূলক করে নাও।
এটা তোমার ঊর্ধ্ব আকাশে স্মরণযোগ্য
এবং পৃথিবীতে তোমার জন্য আলো হবে।
আমি পুনরায় বললাম, আরও বেশী কিছু বলুন!
তিনি বললেনঃ নীরবতা দীর্ঘ কর।
কেননা এটা শয়তানকে দূরে সরিয়ে দিবে এবং দীনী কাজে তোমার সহায়ক হবে। আমি আরয করলাম, আরও বেশী কিছু
বলুন! তিনি বললেনঃ অধিক
হাসা থেকে নিজেকে নিয়ন্ত্রণ কর।
কেননা এটা অন্তরকে মেরে ফেলে এবং চেহারার
জ্যোতি বিদূরিত করে দেয়। আমি আরয করলাম,
আরো বেশী কিছু বলুন! তিনি বললেনঃ ন্যায় কথা বল! যদিও তা (কারো কাছে) তিক্ত হয়।
আরয করলাম, আরো বেশী কিছু বলুন!
তিনি বললেনঃ আল্লাহর রাস্তায় কাজ
করতে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করো না।
আরয করলাম, আরো বেশী কিছু বলুন!
তিনি বললেনঃ তোমার মধ্যে যে দোষ- ত্রুটি তুমি জান , তা যেন তোমাকে অন্য লোকের
দোষ-ত্রুটি বর্ণনা থেকে তোমাকে বিরত
রাখে। { বায়হাকী, মিশকাতঃ ৪১৫}
পোস্টটি ভালো লাগলে ইসলামের শাশ্বত
বাণী শেয়ার/ট্যাগ/ ­লাইক করতে ভুলবেন না কিন্তু।

Address

Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when শুধু তরি জন্ন কাদে মন সোনা পাখি___ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category