17/08/2025
তাকে ঘৃণা করার 60টি কারণ
1. সে প্রতিশ্রুতি ভেঙেছিল।
2. মিথ্যে বলেছিল।
3. দূরে গেছে, আবার এমন ভাবে ফিরেও এসেছে, যেন কিছুই হয়নি।
4. আমার ভালোবাসাকে সে দুর্বলতা ভেবেছিল।
5. সে আমার অপেক্ষাকে গুরুত্ব দেয়নি।
6. আমি তার জন্য কান্না করলে সে হাসত।
7. সে আমার কষ্ট গল্প গুলোকে নাটক বলত।
৪. আমার স্বপ্ন নিয়ে সে কখনো ভাবেনি।
9. ভালোবাসার নাম করে শুধু নিয়েছে, দেয়নি কিছুই।
10. আমার নিঃশব্দতা সে বুঝতে চায়নি।
11. আমার ভালো দিকগুলো সে কখনো দেখেনি।
12. সে আমার আত্মবিশ্বাস ভেঙেছিল।
13. তার ইগো ছিল আমার ভালোবাসার চেয়েও বড়।
14. সে আমাকে "বিরক্তকর" বলত যখন আমি তাকে নিজের থেকে ও বেশি ভালোবাসতাম।
15. সে অন্যদের আমার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল।
16. সে আমার গল্পের শেষটায় ছিল না।
17. আমার চোখের জল ও তাকে আমার ভালোবাসা বুঝাতে পারেনি।
18. সে ভালোবাসা বোঝেনা, শুধু খেয়ালিপনা বোঝে।
19. সে সবসময় নিজেকে সঠিক ভাবে।
20. আমার কোনো আবেগ সে বুঝতে চায়নি।
21. সে আমার উপর বিশ্বাস রাখেনি।
22. আমি তার জন্য বদলে গিয়েছিলাম, আর সে সেটাও দেখেনি।
23. আমার ভালোবাসাকে সে “মুক্তি চাই” বলেই শেষ করেছিল।
24. সে অন্যদের সামনে ভালো, আর আমার সাথে খারাপ আচরণ করত।
25. আমার আত্মসম্মান ভেঙে দিয়েছিল সে।
26. সে আমার সবচেয়ে ভয়ংকর মুহূর্তেও পাশে ছিল না।
27. সে একবারও ক্ষমা চায়নি।
28. সে একবারও স্বীকার করেনি যে সে ভুল করেছে।
29. সে নিজেকে সবসময় সঠিক ভেবেছে।
30. সে আমার ভালোবাসার মূল্য দেয়নি।
31. আমার নীরব কান্নাকে সে অবহেলা করেছে।
32. সে অন্য মেয়েদের নিয়ে আগ্রহ দেখাত, আর আমাকে অবহেলা করত।
33. সে আমাকে অপরাধবোধে ভোগাত।
34. তাকে হাজার বার বুঝালেও সে আমার কথা গুলো মন দিয়ে বুঝার চেষ্টা করতো না।
35. সে সবকিছুকে মজা মনে করত, এমনকি আমার কান্নাকেও।
36. কোনো কথা রাখতে বললে "পারবো না"বলেই কাটিয়ে দিতো
37. সে আমার প্যারাগ্রাফ সমান মেসেজ গুলো কেও মন দিয়ে পড়ত না।
38. সে বলেছিল, "আমি বিশ্বাস ঘাতক।”অথচ আমি কখনো তার বিশ্বাস ভাঙিনি।
39. সে আমার সমস্যাগুলোকে গুরুত্ব দিত না।
40. সে আমাকে মানসিকভাবে দুর্বল করে তুলেছিল।
41. সে আমার ভালোবাসায় সন্দেহ করত।
42. সে আমার হাসি কেড়ে নিয়েছে।
43. সে আমার অনুভূতি বুঝেনি, তবে আমার রাগের মাথায় বলা খারাপ ব্যবহার বুঝেছে।
44. সে আমার দোষ খুঁজতে পছন্দ করত।
45. সে বিশ্বাসঘাতক।
46. সে আমার ভালো কাজগুলোকে খাটো করত।
47. সে আমার ভালো লাগা জিনিসগুলো ঘৃণা করত।
48. সে আমার ভয়কে উপহাস করত।
49. সে আমার সবকিছুর ওপর সন্দেহ করত।
50. সে বলত, “চলে যাও আমার জীবন থেকে।
51. সে বলেছিল, "তুমি না থাকলেও আমার চলবে।"
52. সে শুধু দূরে ঠেলে দিয়েছে।
53. সে অন্যদের সামনে "ভালো” ছিল, শুধু আমার জন্য "খারাপ।"
54. সে কখনো আমায় ভালোবাসেনি, শুধু চেয়েছিল।
55. সে ছিল এক অদ্ভুত ধোঁকা।
56. সে আমার ভালোবাসাকে অপমান করেছিল।
57. সে আমার "আমি" কে হারিয়ে দিয়েছিল।
58. সে সারাজীবন পাশে থাকবে বলেও তা ভঙ্গ করেছে।
59. তার জন্য আমি বেহায়া হয়েছি ভালোবাসা সময়, গুরুত্ব ভিক্ষা চেয়েছি কিন্তু পাইনি,,
60. ...এবং আমি তাকে ঘৃণা করি, কারণ একসময় আমি তাকে সবকিছুর চেয়ে বেশি ভালোবেসেছিলাম।😅
#সংগৃহিত