Prelude

Directions

Prelude Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Prelude, Wedding planning service, South Central Road, Khulna.

31/07/2026
29/06/2026

ছোটবেলায় গ্রামের বাড়িতে এমন কিছু ফল ছিল, যেগুলোর নাম এখন অনেক কিশোর কিশোরী কোনোদিন শোনেনি।

লুকলুকি, বৈচি, কাউফল, ডেউয়া…

সময়ের সাথে সাথে গাছগুলো হারিয়ে যেতে বসেছে। আর তাদের সাথে হারিয়ে যেতে বসেছে স্মৃতি, গল্প আর আমাদের শৈশবের একটা অংশ।

প্রোটিন পার্কে আমরা চাইনি সেই গল্পের শেষটা এমন হোক।

তাই আম, কাঁঠাল, লিচু কিংবা পেয়ারার পাশাপাশি জায়গা করে দিয়েছি সেই প্রায় ভুলে যাওয়া দেশি ফলগুলোকেও।

কারণ একটা গাছ শুধুই ফল দেয় না।

একটি গাছ একটি স্মৃতি বহন করে।
একটি গাছ একটি সংস্কৃতি বাঁচিয়ে রাখে।
একটি গাছ ভবিষ্যৎ প্রজন্মকে তার শিকড়ের সাথে পরিচয় করিয়ে দেয়।

হয়তো বহু বছর পরে প্রোটিন পার্ক এ এসে কোনো শিশু প্রথমবারের মতো একটা বৈচি হাতে নিয়ে জিজ্ঞেস করবে—

“এটার নাম কী?”

আর তখন আমরা বলতে পারবো—

এটা আমাদের মাটির গল্প।

প্রোটিন পার্ক — আমরা শুধু একটি খামার গড়ে তুলছি না, আমরা গড়ে তুলছি একটি জীবন্ত বাস্তুতন্ত্র। 🌿

আসুন প্রকৃতির সাথে বেড়ে উঠি। আমাদেরকে জানান কোন কোন ফলের সাথে আপনার শৈশব জড়িয়ে আছে কিন্তু এখন সেই ফল আর খুঁজে পাচ্ছেন না, আমরা চেষ্টা করবো আপনার শৈশবের স্মৃতি বিজরিত সেই সব ফল গাছ প্রোটিন পার্কে রোপণ করতে।

#প্রকৃতির_সাথে_বেড়ে_উঠি #দেশি_ফল #জীববৈচিত্র্য

Address

South Central Road
Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prelude posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share