E Tickets

E Tickets Contact us for visas for different international and domestic routes, including airline tickets, Ind

26/11/2025

১৫০০ টাকায় মেডিকেল ভিসা সংক্রান্ত সব প্রশ্নের উত্তর একসাথে- ভারতীয় হাইকমিশনে ফাইল জমা দেওয়ার নিয়ম-

🏥 ১. হাসপাতাল ও ইনভাইটেশন লেটার
যেই হাসপাতালে চিকিৎসা নিতে চান, প্রথমে AYUSH বা সেই হাসপাতাল থেকে ইনভাইটেশন লেটার (Medical Invitation Letter) সংগ্রহ করুন।

এতে রোগীর নাম, চিকিৎসার ধরন, হাসপাতালের সিলমোহর ও স্বাক্ষর থাকতে হবে।

💻 ২. অনলাইন আবেদন
ভারতীয় ভিসার ওয়েবসাইটে অনলাইনে Medical Visa ফর্ম পূরণ করুন ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় তথ্য যুক্ত করে ফর্মটি প্রিন্ট করুন।

সব কাগজ একসাথে একটি ফুল সেট (মূল কপি)
ও একটি ফটোকপি সেট তৈরি করুন।
মূল কপি নিজের কাছে রাখুন, ফটোকপি সেট জমা দিন।

👉খামের উপর যা লিখবেন:
ইমার্জেন্সি মেডিকেল ভিসা।
রোগির সমস্যা রোগির নাম, পাসপোর্ট নাম্বার।
এটেন্ডেসের নাম, পাসপোর্ট নাম্বার।
ইমেইল ও মোবাইল নাম্বার (যে কারও হইতে পারে)।

🏢 ৩. কোথায় জমা দিতে হবে

📍 ইন্ডিয়ান হাইকমিশন, ঢাকা
Plot No. 1, 3 Park Rd, Baridhara, Dhaka 1212

সময়: সকাল ৯টা – বিকেল ৪টা (সরকারি ছুটি
বাদে প্রতিদিন)
🔸 কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না।
🔸 শুধু মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা জমা নেওয়া হয়।
🔸 যেকেউ ফর্ম জমা দিতে পারবেন (রোগী নিজে না গেলেও চলবে)।

☎️ ৪. কল বা যাচাই প্রক্রিয়া
ফাইল জমা দেওয়ার পর হাইকমিশন যাচাই করে ফোন করবে সাধারণত ১০–২০ দিন সময় লাগে
(কখনও ৫–৭ দিনেও কল আসতে পারে)
ফোন এলে তখন মূল কপি + পাসপোর্ট জমা দিতে হবে এবং ভিসা ফি ১৫০০ টাকা জমা দিতে হবে।

💰৫. ফি জমা দেওয়ার কাউন্টার
কাউন্টার কাজের বিবরণ ৪০ নাম্বার ফোন যাচাই
(এম্বাসি থেকে কল এসেছে কিনা চেক)
৩৯ নাম্বার টাকা জমা (১৫০০ টাকা প্রতি ফর্ম)
৩৮ নাম্বার অপেক্ষা ও ফর্ম রিসিভ

🖐️ ৬. ফিঙ্গারপ্রিন্ট প্রক্রিয়া

ফর্ম যাচাই শেষে সিরিয়াল নম্বর নিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে একবার দিলে তা ৫ বছর পর্যন্ত বৈধ থাকে।
১২ বছরের নিচে ও ৭০ বছরের উপরে ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন নেই।

🧾 ৭. জরুরি চিকিৎসার ক্ষেত্রে
আলাদা একটি জরুরি আবেদনপত্র লিখে সংযুক্ত করুন, যেখানে রোগীর অবস্থা ও আগের চিকিৎসা (যদি থাকে) উল্লেখ করুন।

চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রসহ ইমেইল পাঠান:
📧 [email protected]

হাসপাতালের International Desk থেকেও অনুরোধ করুন যেন তারা হাইকমিশনে একই ইমেইল পাঠায় — এতে দ্রুত প্রসেস হতে পারে।

🧍‍♀️ ৮. এটেনডেন্ট (সহযোগী)
রোগীর সঙ্গে যিনি যাবেন তিনি এটেনডেন্ট ভিসা পেতে পারেন যেকেউ হতে পারেন (আত্মীয় বা পরিবারের সদস্য), তবে যথাযথ কারণ ও সম্পর্কের প্রমাণ দিতে হবে।

💡 বিশেষ পরামর্শ:
শুধু ফাইল জমা দিলেই হবে না —
📩 প্রতিদিন মেইল করুন,
📦 সপ্তাহে অন্তত ২–৩ বার ফাইল জমা দিন।

Contact us for visas for different international and domestic routes, including airline tickets, Ind

29/09/2025

ভারতের বিজনেস ভিসা করার প্রয়োজনীয় কাগজপত্র

1. মূল পাসপোর্ট (মিনিমাম ৮ মাস মেয়াদ থাকতে হবে)।
2. 2/2 ইঞ্চি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
3. NID Card এর ফটোকপি।
4. ইউটিলিটি বিল এর ফটোকপি।
5. আর্থিক সচ্ছলতা প্রমানের জন্য ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম ছয় মাস অথবা ডলার MTE Androcement মিনিমাম ১৫০ ডলার সমপরিমাণ। অথবা এসবিআই ট্রাভেল কার্ড।
6. কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট।
7. ভারতের কোম্পানি থেকে ভিসার আমন্ত্রণ পত্র।
8. নিজ কোম্পানির প্যাডে ভিসার অনুরোধপত্র।
9. চাকরিজীবী হলে মাসিক বেতনের সনদপত্র ও এন.ও.সি।
10. আপডেট / হালনাগাদ / নবায়নকৃত ট্রেড লাইসেন্স।
11. নবায়নকৃত আয়কর সনদপত্র।।
12. ভ্যাট এর সনদপত্র।
13. নবায়নকৃত চেম্বার //অ্যাসোসিয়েশন এর সদস্যের সনদপত্র।।
14. নবায়নকৃত আমদানি ও রপ্তানি সনদপত্র।।
15. কোম্পানির মেমোরেনডাম।।
16. সর্বশেষ চার থেকে পাঁচটি এলসি কপি।।
17. পূর্বের ভিসা থাকলে সেই ভিসার কপি।
18. লস্ট পাসপোর্ট থাকলে জিডি কপি, নোটারি এবং লস্ট সার্কুলেশন ( এটা পাবেন আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে অথবা আপনি যেখানে পাসপোর্ট করেছেন সেখানে গেলেও পাবেন।

ধন্যবাদ

Contact us for visas for different international and domestic routes, including airline tickets, Ind

23/09/2025

Indian Double Entry Visa করুন সহজেই ।
ভারতের ডাবল এন্ট্রি ভিসা করার প্রয়োজনীয় কাগজপত্র-
1. মূল পাসপোর্ট (মিনিমাম ৭ মাস মেয়াদ থাকতে হবে)।
2. NID Card এর ফটোকপি।
3. 2/2 ইঞ্চি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
4. ইউটিলিটি বিল এর ফটোকপি।
5. পেশা প্রমাণের জন্য-
ক. চাকরিজীবী হলে এন.ও.সি।
খ. ব্যবসায়ী হলে আপডেট ট্রেড লাইসেন্স।
গ. যদি কৃষক থাকেন তাহলে জমির পর্চা।
ঘ. স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড।
6. আর্থিক সচ্ছলতা প্রমানের জন্য MTE ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম ছয় মাস অথবা ডলার androcement মিনিমাম ১৫০ ডলার সমপরিমাণ। অথবা এসবিআই ট্রাভেল কার্ড।
7. পূর্বের ভিসা থাকলে সেই ভিসার কপি।
8. লস্ট পাসপোর্ট থাকলে জিডি কপি, নোটারি এবং লস্ট সার্কুলেশন ( এটা পাবেন আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে অথবা আপনি যেখানে পাসপোর্ট করেছেন সেখানে গেলেও পাবেন।)
9. ওয়ার্ক পারমিট// অফার লেটার
10. কন্ট্রাক্ট লেটার
11. এপয়েন্টমেন্ট লেটার।
12. পুলিশ ক্লিয়ারেন্স।।
13. বিদেশ থেকে পাওয়ার কাগজগুলো নোটারি করতে হবে।। অর্থাৎ ইংলিশে ট্রান্সলেট করতে হবে অ্যাডভোকেট দিয়ে।
14. ডিক্লারেশন পেপারস যেটা কোর্ট কর্তৃক এফিডেভিট করা।।

16/09/2025

🇮🇳এম্বাসির এ্যাপয়েন্টমেন্ট না নিয়ে যারা ইন্ডিয়ান ভিসা আবেদন সরাসরি কলের মাধ্যমে জমা দিতে আগ্রহী তাদের জন্য করনীয় .....

🪄ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সরাসরি গুলশান হাই-কমিশন জমা দানের প্রয়োজনীয় ডকুমেন্ট সাজানোর নিয়ম-

১। আয়ুশ লেটার এবং হসপিটাল এ্যাপয়েন্টমেন্ট।
২। ভিসা এপ্লিকেশন ফরম পুরন করবেন।
৩। আবেদন এর প্রিন্ট কপি নির্ধারিত স্থানে ছবি আঠা দিয়ে লাগাবেন।
৪। ভিসা এপ্লিকেশন এর সাথে যা যা লাগে তার একসেট ফটোকপি করবেন। অর্থাৎ আবেদন জমা দেওয়ার জন্য র্পুর্ণাঙ্গ ভাবে সব কিছু দিয়ে সাজাবেন।
৫। বড় খামের উপর রোগীর নাম লিখবেন। পাসপোর্ট নম্বর আর মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা লিখবেন।
৬। মুখবন্ধ খাম টা ইন্ডিয়ান এমবাসি এর বাহিরে নির্ধারিত চেয়ার/টেবিল এ জমা দিয়ে আসবেন।
৭। প্রতিদিন পালা করে ২ বার সকাল বিকাল মেইল করবেন।
৮। [email protected]
৯। ইন্ডিয়ান এমবাসি থেকে আপনাকে কল দিবে এবং ফাইল আর পাসপোর্ট জমাদানের ডেট আর কাউন্টার নম্বর এবং সময় বলে দিবে।
১০। আপনি নিদিষ্ট তারিখে যমুনা আইভাক এ চলে যাবেন এবং গেট এ আপনার ফাইল চেক করবে এবং ভিসা সেন্টার এর সামনে আপনার যে মোবাইল এ কল আসছিলো তা দায়িত্বরত কর্মকর্তা চেক করবে।
১১। আপনি ভিসা সেন্টারে প্রবেশ করে ৩৯ নম্বর কাউন্টার থেকে আপনার ভিসা এপ্লিকেশন ফরমের উপর স্বাক্ষর নিয়ে ৪০ নম্বর কাউন্টার এ ১৫০০+48(চার্জ) =1548/- টাকা জমা দিবেন।
১২। টাকা জমাদানের পর পুনরায় সিকিউরিটি দের কাছ থেকে ফাইল জমাদানের স্লিপ নিবেন।
১৩। এটেন্ডেন্ট এর জন্য একই নিয়ম।একখামেই সব ফাইল যাবে।
১৪। ফাইল জমাদানের টোকেন এর নম্বর ডিসপ্লে তে প্রদর্শন করা হলে আপনি নিদিষ্ট কাউন্টার এ আপনার ভিসা এপ্লিকেশন ফরম সাথে আনুসংগিক কাগজ পত্র আর পাসপোর্ট জমা দিবেন।অতিরিক্ত টাকা দিয়ে স্লট কিনে প্রতারিত হবেন না।
এটা আমার ঢাকা আইভাক এর বাস্তব অভিজ্ঞতা। কারো উপকারে লাগলে দোয়া করবেন আর কারো বিরক্তির কারন হলে এড়িয়ে যাবেন।

ধন্যবাদ

Contact us for visas for different international and domestic routes, including airline tickets, Ind

17/12/2019

ইন্ডিয়ান ভিসা পাওয়ার ক্ষেত্রে ডলার এন্ড্রোসমেন্ট কিংবা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়, বিশেষ করে ....

24/11/2019

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা সপ্তাহে ৪ দিন যায়, বুধবার, শুক্রবার, শনিবার এবং রবিবার। ঢ.....

24/11/2019

যেকোন বৈধ ব্যবসার জন্য নিয়ম অনুযায়ী প্রাথমিক অনুমতি নেওয়ার বৈধ কাগজ হলো ট্রেড লাইসেন্স। অর্থাৎ ট্রেড লাইসেন্স ছ....

24/11/2019

মানুষের যতগুলো শখ বয়েছে তার মধ্যে ট্রাভেল তথা নতুন নতুন জায়গা, দেশ, বিভিন্ন প্রাচীন স্থাপনা, সাগর, নদী, পাহাড়, প্রকৃ...

24/11/2019

আমরা অনেকেই বিদেশে ঘুরতে যাই। আবার দেশের লাখ লাখ শ্রমিক বিদেশে থাকেন। আপনি কি জানেন, শুল্কমুক্তভাবে কী কী জিনিস আ....

20/11/2019

অস্ট্রেলিয়ায় ১৬ নভেম্বর চালু হতে যাচ্ছে দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ নিয়ে আসা নতুন দুটি ভিসা। ইতিমধ্য....

16/11/2019

কোন দেশের জাতীয় পতাকা শুধু এক টুকরো কাপড় নয়, এতে জড়িয়ে থাকে একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আত্মত্যাগের বী.....

14/11/2019

স্টাফ রিপোর্টার : দেশের সর্বোত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেক...

Address

Joypurhat
Joypur
5900

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801713620581

Website

Alerts

Be the first to know and let us send you an email when E Tickets posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to E Tickets:

Share

Category