04/06/2026
শোক সংবাদ
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দিনাজপুর জেলা পৌরসভা ১ ও ২ নং ওয়ার্ডের নিকাহ্ রেজিস্ট্রার কাজী মোঃ আব্দুল গফফার সাহেবের শ্রদ্ধেয় পিতা আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
মরহুমের জানাজার নামাজ বাদ জোহর তাঁর গ্রামের বাড়ি, কাহারোল, দিনাজপুরে অনুষ্ঠিত হবে।
আমি মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করছি।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসীব দান করুন এবং পরিবারের সকলকে এ শোক সইবার তাওফিক দান করুন। আমিন। 🤲🖤