20/08/2016
মধু হই হই বিষ হাওয়াইলা, হন হারনে ভালবাসার দাম ন'দিলা? হন দোষখান পায় ভালবাসার দাম ন'দিলা? আশাই আছিল তোয়ারে লয় বাইন্দুম একখান সুখেরি ঘড়, সুখের বদলে দুক্কু দিলা, হন হারনে ভালবাসার দাম ন'দিলা? হন দোষখান পায় ভালবাসার দাম ন'দিলা? প্রেম নদীতে অইনুর টানত আরে কেন ফেলাই গেলা? এনগরি কেন ভুল বোঝিলা? হন হারনে ভালবাসার দাম ন'দিলা? হন দোষখান পায় ভালবাসার দাম ন'দিলা? মধু হই হই বিষ হাওয়াইলা, হন হারনে ভালবাসার দাম ন'দিলা? হন দোষখান পায় ভালবাসার দাম ন'দিলা?