08/05/2026
জীবন সবসময় গল্পের মতো সুন্দর হয় না…
কিছু মানুষের জীবনে এমন কিছু অধ্যায় আসে, যা চাইলেও ভুলে থাকা যায় না।
এই মানুষটিও তেমনই একজন।
খুবই ট্রাজিক একটি কারণে তাঁর প্রথম স্ত্রী তাঁর জীবন থেকে চলে যান। সেই শূন্যতা বুকে নিয়েই আজও তিনি খুব শান্ত,
ভদ্র ও সহজ-সরল একটি জীবন কাটিয়ে যাচ্ছেন। প্রায় গত ১১ বছর ধরে...
পাত্রের বয়স ৪৫ বছর।
তিনি আলহামদুলিল্লাহ গুণী প্রতিভা।
একই সাথে একজন হাফেজ, এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার।
খুব অল্প বয়সেই আলহামদুলিল্লাহ পবিত্র হজ্ব সম্পন্ন করার সুযোগ হয়েছে তার।
আলহামদুলিল্লাহ, দ্বীনের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ দুটোই রয়েছে তাঁর মাঝে।
চেহারায় আছে ব্যক্তিত্ব,
আচরণে আছে নম্রতা,
আর কথাবার্তায় আছে একজন পরিণত মানুষের মাধুর্য।
তার আলহামদুলিল্লাহ দুটো ছেলে সন্তান ছিলো, এবং তাদের নাবালেগ অবস্থা কেটে যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেছেন,
সংযম করেছেন।
একটি মাঝারী বেতনের চাকরির পাশাপাশি ছোট একটি হালাল উদ্যোগ নিয়েও কাজ করছেন,
নিজের জীবনটাকে সম্মান ও পরিশ্রম দিয়ে গড়ে তোলার চেষ্টা করছেন।
তিনি এমন একজন মানুষ—
যার পাশে একজন দ্বীনদার নারী নিরাপত্তা, সম্মান, আস্থা ও ভালোবাসার একটি সুন্দর আশ্রয় খুঁজে পাবেন ইনশাআল্লাহ।
যিনি সম্পর্ককে খেলনা মনে করেন না, বরং আমানত মনে করেন।
যিনি জীবনের ঝড় দেখেছেন বলেই কাউকে কষ্ট দিতে চান না।
দুনিয়ার চাকচিক্য নয়,
একজন বুঝদার, দ্বীনদার, কোমল মনের জীবনসঙ্গিনী খুঁজছেন—
যার সাথে বাকি জীবনটা শান্তি, সম্মান ও ভালোবাসায় কাটাতে পারবেন।
যদি কোনো দ্বীনদার পরিবারের কাছে মনে হয়, তাদের মেয়েটি
একজন দায়িত্ববান, গুণী ও ভালো মনের মানুষের হাত ধরেই একটি সুন্দর জীবন শুরু হতে পারে—
তাহলে যোগাযোগ করতে পারেন ইনবক্সে 🌸