03/07/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, আসিয়াম ইভেন্ট এন্ড ওয়েডিং প্ল্যানারের ম্যানেজিং ডিরেক্টর ও ক্রিয়েটিভ হেড জনাব Ayaz Sabbir স্যারের শ্রদ্ধেয় বাবা গতকাল, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ তারিখ বিকাল ৫:৩০ মিনিটে শ্যামলীর CKD হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
মরহুমের জানাজার নামাজ আজ, শনিবার, ৪ জুলাই ২০২৬, বাদ যোহর সরকার বাড়ী জামে মসজিদ, কালাচাঁদপুরে অনুষ্ঠিত হবে।
আমরা মরহুমের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচা বানিয়ে দিন, তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক ধৈর্য, সবর ও ঈমানের সঙ্গে বহন করার তাওফিক দান করুন। আমিন।
- আসিয়াম ইভেন্ট এন্ড ওয়েডিং প্ল্যানার পরিবার