15/08/2017
ব্রাইড ক্যামেরার দিকে অথবা আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, গায়ে ২ লাখ টাকার ডিজাইনার লেহেঙ্গা, মুখে ২৫ হাজার টাকার মেক আপ আর পিছনে ৬ লাখ টাকার স্টেইজ, ওয়াইড শট। এটাই নাকি এখন ওয়েডিং ফটোগ্রাফি। আর ওই ফটোগ্রাফার হয়ত ব্রাইডের কাজিনের ক্লাসমেট, যে ফটোগ্রাফি করতে এসেছে ৪ হাজার টাকার বাফে ডিনারের বিনিময়ে (বড় আপ্পির বিয়ে, পেমেন্ট চাই কিভাবে!)
আমার প্রশ্ন, ফটোগ্রাফি কি এতই সস্তা? এগুলা কি "ওয়েডিং ফটোগ্রাফি" নাকি "ওয়েডিং ফটো"? ওয়েডিং ফটোগ্রাফির সেই ইমোশন, সেই ফিল এখন কোথায়? আপনি কোনটা চাচ্ছেন- "কেউ" আপনার ইভেন্ট কাভার করুক, নাকি "প্রোফেশনাল ফটোগ্রাফার" আপনার ইভেন্টে ফটোগ্রাফি করুক?
আপনার যদি মনে হয় ওয়েডিং কাভার করার জন্য প্রোফেশনাল ফটোগ্রাফার দরকার, তাহলে একটাই কথা- "ফটোগ্রাফির বাজেট বাড়ান, ফটোগ্রাফারকে গুরুত্ব দিন"। ভেন্যু, ডেকোরেশন, ড্রেস, মেক আপ, জুয়েলারি আর খাবারের পিছনে যত সময় দিচ্ছেন এবং টাকা খরচ করছেন, ফটোগ্রাফির জন্য একইভাবে চিন্তা করুন। কারন ইভেন্ট শেষ হওয়ার পরদিন সকালেই আপনার ইচ্ছা করবে ফেইসবুকে কয়েকটা ছবি আপলোড দিতে, এবং ১০ বছর পরে আর কিছু না থাকলেও এই ছবিগুলো থাকবে। ফেইসবুক পেইজে আমি অবশ্যই আমাদের বেস্ট ছবিগুলোই দেব, সবাই তাই করে, সারা পৃথিবীতে এটাই মার্কেটিং পলিসি। আমাদের বেস্ট কাজগুলো দেখে আপনি আমাদের ডাকলেন আপনার ইভেন্টে ফটোগ্রাফি করার জন্য, কিন্তু আপনি নিলেন একদম সর্বনিম্ন প্যাকেজ অথচ আপনার এক্সপেকটেশন অনেক বেশি। আমি বলবোনা সর্বনিম্ন প্যাকেজটা কোনো ফটোগ্রাফির মধ্যে পরে না, অথবা সবচেয়ে দামি প্যাকেজ মানেই বেস্ট ছবির গ্যারান্টি। আমি বলতে চাচ্ছি একজন যত ভালো ফটোগ্রাফারই হোক, তার পক্ষে পুরো ইভেন্ট কাভার দেয়াই যেখানে অনেক কঠিন ব্যাপার, সেখানে সীমিত সময়ের মধ্যে গেস্টদের ফোন ক্যামেরার ভিড়ে আর্টিস্টিক ছবি আশা করাটা অযৌক্তিক। কিছুটা দুই টাকার চিনাবাদাম কিনে সেটা র্যাপিং পেপারে চাওয়ার মতো।
আমি চাইনা ফেইসবুকে কয়েকটা পোর্ট্রেট দেখেই ফোন করে আপনি আমাদের বুকিং দিয়ে দেন। আমি চাই আমাদের বুকিং দেয়ার আগে আপনি আমাদের অফিসে আসেন, চা খেতে খেতে দেখেন কোন প্যাকেজের ডেলিভারি দেয়া ছবি কেমন হয়, সেটা কোন ভেন্যুতে ছিল, গেস্ট কেমন ছিল, ব্রাইড-গ্রুম কেমন সময় দিয়েছিল সেটা জানেন। তারপর আপনি চিন্তা করেন আপনার বাজেট আর এক্সপেকটেশন এর মধ্যে সামঞ্জস্য আছে কিনা। তারপর আপনি সিদ্ধান্ত নেন কোন প্যাকেজ নিবেন, অথবা আদৌ আমাদের বুকিং দিবেন কিনা।