09/11/2025
বুকিং ,রিফান্ড ও ডেলিভারী সম্পর্কিত শর্তাবলী-
(বুকিং এর আগে অবশ্যই জেনে ও বুঝে নিন)
১/ বুকিং মানি কোন অবস্থাতেই ফেরত যোগ্য নয়।
বুকিং মানি দিয়ে নির্ধারিত সার্ভিস না নিয়ে অন্য কোন সার্ভিস নেয়া বা মানি এডজাস্ট সম্ভব নয়।
২/ ২/৩ দিনের জন্য বুকিং করে পরবর্তীতে ১ দিনের বুকিং ক্যান্সেল করলে সেই দিনের বুকিং মানি অন্য দিনের বুকিং এর সাথে এডজাস্ট করা যাবে না
৩/ বুকিং মানি নন রিফান্ডেবল রুলস থাকার পরও কেউ ভীষণ সমস্যা বা অসুস্থতার কারনে ডেট পরিবর্তন করতে চাইলে ১ মাস পূর্বে জানালে আমরা মানবিক দিক বিবেচনায় রেখে ১ বার ডেট রিশিডিউল করার সুযোগ দিয়ে থাকি।
৪/ কোনো রাজনৈতিক কঠিন বিধিনিষেধ বা লকডাউন জারি হলে আপনি একবার ডেট পরিবর্তন করার সুযোগ পাবেন।
৫/ এক মাস পূর্বে জরুরী কারনবশত ডেট পরিবর্তন করার তথ্য না জানালে রিশিডিউল করা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ আমাদের পূর্ব নির্ধারিত ক্লায়েন্ট ও ওয়ার্ক টাইম লাইন পরিবর্তন অসম্ভব। তেমন কিছু করলে আমাদের ক্ষতির সম্মুখীন হতে হয়।
৬/ বুকিং করার আগে আপনাকে আমাদের কাজ ও নিয়মের ব্যাপারে শতভাগ নিশ্চিত ও বিশ্বাসী হয়ে বুকিং করার অনুরোধ রাখছি। বুকিং করার পরপরই আপনার মত পরিবর্তন হলেও আপনি বুকিং মানি রিফান্ড পাবেন না। তাই বুকিং করার আগে পুরোপুরি নিশ্চিত হয়ে নিন।
৭/ আমরা আমাদের নিজস্ব নীতি ও পদ্ধতিতে ব্যবসা পরিচালনা করে থাকি,তাই আমাদের টার্মস এন্ড কন্ডিশন জেনে আপনি একমত হলেই আপনি আমাদের বুকিং করুন। অযথা মনোকষ্ট বা ভুল বোঝাবুঝি আমাদের কাম্য নয়। আমাদের রুলস এন্ড কন্ডিশন আমাদের বিজনেস পলিসি,এর সাথে অন্য কোন প্রতিষ্ঠানের পলিসি কে তুলনা না করার অনুরোধ রইলো।
৮/ যাদের ছবি আপলোড করতে আপত্তি আছে বা প্রাইভেসি প্রবলেম আছে তাদেরকে আমাদের বুকিং করার সময়ই জানাবেন ( সেক্ষেত্রে এক্ট্রা চার্জ যুক্ত হবে) অনুরোধ রইলো। আমরা আমাদের কাজের ছবি ভিডিও ফেসবুক ও অন্য সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করে থাকি।
আর যারা পর্দা করেন তাদের জন্য রয়েছে সম্পুর্ন প্রাইভেছি সহ আমাদের ফিমেল ফটোগ্রাফারদের একটি টীম এবং আলাদা প্যাকেজ ডিটেইলস, তাদের ছবি আমরা আপলোড করি না এবং সেখানে কোনো এক্সট্রা চার্জও নেই।
৯/ আমরা আপনাদের সকল ডকুমেন্টস( ছবি, ভিডিও, রিলস) এর ডিজিটাল/ সফ্ট কপিগুগল ড্রাইভে দিয়ে থাকি। গুগল ড্রাইভ এর লিংক শেয়ার করার ১০-১৫ দিন এর মধ্যে অবশ্যই আপনাদের সকল ডকুমেন্টস ডাউনলোড করে নিজেদের কাছে সংগ্রাহ করে রাখবেন।১০-১৫ দিন পর আমাদের গুগল ড্রাইভ লিংক থেকে ছবি/ভিডিও ডিলেট করে দেয়া কবে। পেনড্রাইভে ছবি/ ভিডিও নিতে চাইলে পেনড্রাইভ অবশ্যই ক্লায়েন্ট এর প্রোভাইড করতে হবে।
১০/ আমরা সচরাচর ১-১.৫ মাস এর মধ্যে সকল ক্লায়েন্টের সকল ছবি/ ভিডিও ডেলিভারি করি। ৩-৪ মাসের মধ্যে ডিলিভারি না নিলে সেক্ষত্রে ছবি/ভিডিও এর কোনো প্রকার ক্ষয় ক্ষতি হলে তার জন্য আমাদের কতৃপক্ষ দায়ি থাকবেনা।
১১/ ডেলিভারি সম্পন্ন হওয়া পর্যম্ত সকল Raw footage+ Raw pictures আমাদের সংগ্রহে থাকবে। সম্পুর্ন ডেলিভারী হয়ে যাওয়ার ৬ মাস পর্যন্ত শুধুমাত্র ইডিটেড ফাইলগুলো আমাদের হার্ডড্রাইভে রাখা হবে।
১২/ কোনো প্রকার রি-ইডিট দরকার হলে অবশ্যই ৭ দিনের মধ্য জানাতে হবে। এবং সর্বোচ্চ আমরা ২ বার রি-ইডিট করে দিবো, ২ বারের অধিক রি-ইডিট করাতে চাইলে সেক্ষত্রে চার্জ যুক্ত হবে।
সর্বোপরি আমাদের মূল লক্ষ্য আপনাদের বিশেষ দিন ও জীবনের সবচেয়ে সুন্দর দিন ও মুহূর্তটিকে আরো সুন্দর ও স্বরনীয় করে তোলা।এই চাওয়া ও চেষ্টার প্রতি আপনাদের সম্মান ও সহযোগীতা একান্ত কাম্য। সবার জন্য শুভ কামনা রইলো।