Law Hive

Law Hive Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Law Hive, 10/2, 12th Floor (Lift-12), Gawsia Kaseem Center, Culvert road, Motijeel, Dhaka-1000., Dhaka.

আইনের একটি ভুল ব্যাখ্যার অবসান হলো।১ম স্ত্রীর অনুমতির বাধ্যবাধকতা কখনই ছিলো না, ছিলো শুধু শালিসি পরিষদের অনুমতির বিধান। ...
11/01/2026

আইনের একটি ভুল ব্যাখ্যার অবসান হলো।
১ম স্ত্রীর অনুমতির বাধ্যবাধকতা কখনই ছিলো না, ছিলো শুধু শালিসি পরিষদের অনুমতির বিধান। আজকে বিষয়টি মহামান্য হাইকোর্টের আদেশের মাধ্যমে আরো ক্লিয়ার হলো।

মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ (The Muslim Family Laws Ordinance, 1961) এর ৬ ধারা (Polygamy) এর মূল টেক্সট বা বিধানসমূহ নিম্নরূপ:
​ধারা ৬। বহুবিবাহ (Polygamy)
​(১) কোনো পুরুষ তাহার বর্তমান বিবাহ বলবৎ থাকা অবস্থায়, সালিসী পরিষদের (Arbitration Council) লিখিত পূর্বানুমতি ব্যতিরেকে অন্য কোনো বিবাহ করিবেন না।
​(২) উপধারা (১) এর অধীন অনুমতির জন্য নির্ধারিত ফী জমা দিয়া নির্ধারিত পদ্ধতিতে চেয়ারম্যানের নিকট আবেদন করিতে হইবে এবং উক্ত আবেদনপত্রে প্রস্তাবিত বিবাহের কারণ, প্রয়োজনীয়তা ও এ বিবাহে বর্তমান স্ত্রী বা স্ত্রীগণের সম্মতি আছে কিনা, তাহা উল্লেখ করিতে হইবে।
​(৩) উপধারা (২) এর অধীন আবেদনপত্র পাওয়ার পর চেয়ারম্যান আবেদনকারী এবং তাহার বর্তমান স্ত্রী বা স্ত্রীগণকে তাহাদের নিজ নিজ প্রতিনিধি মনোনয়ন করিতে বলিবেন এবং উক্ত প্রতিনিধিগণকে লইয়া সালিসী পরিষদ গঠিত হইবে।
​(৪) সালিসী পরিষদ যদি মনে করেন যে, প্রস্তাবিত বিবাহটি প্রয়োজনীয় এবং ন্যায়সঙ্গত (Necessary and Justified), তাহা হইলে তাহারা লিখিত অনুমতি দিতে পারিবেন এবং এই সিদ্ধান্তের কারণসমূহ লিপিবদ্ধ করিবেন।
​(৫) যে কোনো পুরুষ সালিসী পরিষদের অনুমতি ব্যতিরেকে অন্য কোনো বিবাহ করিলে তিনি—
​(ক) অবিলম্বে তাহার বর্তমান স্ত্রী বা স্ত্রীগণের সমস্ত দেনমোহরের টাকা পরিশোধ করিবেন, উহা তাৎক্ষণিক পরিশোধযোগ্য (prompt) হউক বা বিলম্বিত (deferred) হউক। যদি উহা পরিশোধ করা না হয়, তাহা হইলে উহা বকেয়া রাজস্বের ন্যায় আদায় করা হইবে; এবং
​(খ) অভিযোগক্রমে দোষী সাব্যস্ত হইলে তাহাকে এক বৎসর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা (বর্তমানে আইন অনুযায়ী পরিবর্তিত) অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হইবে।

Happy New Year 💐
31/12/2025

Happy New Year 💐

The law speaks here⚖️
29/06/2020

The law speaks here⚖️

⭕ আজকের বিষয় : তালাক পরবর্তী একজন নারীর আইনি অধিকারসমূহ:✅ তালাক বা বিবাহ বিচ্ছেদ এর পর একজন নারী আইনগতভাবে তিনি ৩ মাসের ...
19/06/2020

⭕ আজকের বিষয় : তালাক পরবর্তী একজন নারীর আইনি অধিকারসমূহ:

✅ তালাক বা বিবাহ বিচ্ছেদ এর পর একজন নারী আইনগতভাবে তিনি ৩ মাসের ভরনপোষণ পাওয়ার অধিকারী। অর্থাৎ তিনি তার ইদ্দতকালীন সময় পর্যন্ত ভরনপোষন পাওয়ার অধিকারী।

✅ তিনি অবশ্যই কাবিননামায় উল্লেখিত মোহরানা / দেনমোহর পাওয়ার অধিকারী।
নোট:০১
তালাক বা বিবাহ বিচ্ছেদ স্বামী/ স্ত্রী যেই ঘটাক না কেন স্ত্রী অবশ্যই আইনগতভাবে মোহরানা পাওয়ার অধিকারী।
নোট:০২
এমনকি স্বামী মৃত্যুবরন করলেও স্ত্রী স্বামীর সম্পত্তি থেকে মোহরানার টাকা আদায় করে নিতে পারবে।
নোট :৩
তবে তালাকের পর স্বামীর সম্পত্তিতে স্ত্রীর কোন অধিকার থাকবে না।

✅ তিনি অবশ্যই তার সন্তান -সন্তানাদির জন্য ভরনপোষণ পাওয়ার অধিকারী, যদি সন্তান-সন্তানাদি তার হেফাজতে থাকে।

✅ তিনি ছেলে সন্তান এর ক্ষেত্রে ৭ বছর, এবং মেয়ে সন্তান এর ক্ষেত্রে বয়:সন্ধিকাল পর্যন্ত নিজ হেফাজতে রাখার অধিকারী, যদি না আদালত থেকে ভিন্নরুপ কোন আদেশ থাকে ।

14/06/2020

কাজ করে খেতে হবে।

11/06/2020

ধন সম্পদ থাকার পরেও মানুষ কেন আত্মহত্যা করে?

10/06/2020

কেউ জীবন থেকে চলে যায়, কেউ বা আসে। নতুন কাউকে ভালোবাসি, প্রেমে পড়ি।
কিন্তু পুরাতন ভালোবাসা নষ্ট হয়না,
স্মৃতিতে, সম্মানে থেকে যায়।
মানুষ হয়তো তাদের পছন্দ আপগ্রেড করতে ভালোবাসে।অনেক কথা বলার সাহস করি না
আমরা বলি না,তাতে কথাটাও মিথ্যে হয়ে যায় না।
পাপ হচ্ছে,আমরা আমাদের যে অন্যায় গুলোকে ন্যায় ভেবে নিজের ভেতর পুষে রাখি, মনে করি যে ওটাই(অন্যায়) ঠিক ছিল মানে অন্যায় টাকে ন্যায় হিসেবে গ্রান্টেড করে নেয়।
কিন্তু যদি কখনো আমরা ভুল বুঝতে পারি, অনুতপ্ত হই,তাতে যদি আমাদের কষ্ট, মানে অন্যকে কষ্ট দেওয়ার কষ্ট হয়,তাতেই পাপ মুছে যায় অর্ধেক। আর আমরা যখন ইগো পিছনে ফেলে, মান সম্মানের কথা না ভেবে, উঁচুনিচু বিভেদ না মেনে নিজের ভুলের জন্য, অন্তর থেকে ক্ষমা চাই(যার কাছে অপরাদ করেছি)।সেই মানুষ যখন ক্ষমা করে দেয়
তখন আমাদের পাপ মুক্তি ঘটে।
শুধু অনুতপ্ত হলেও হবে না!ক্ষমা চাইতে হবে,
মাথা নতো করে।ক্ষমা না করলে পাপ মুছবে না।দেয়া কষ্ট যতক্ষণ কেউ পুষে রাখবে
ততক্ষণ পাপ থাকবে।তবে কাউকে যদি ক্ষমা না করো দু:খ টা তোমাকে খোচাবে।
ক্ষমা চেয়ে ক্ষমা পেলে সব পাপ মুছে যায় এটা যেমন ঠিক।ক্ষমা না চাইতেও ক্ষমা করে দিলে অসম্ভব শান্তি পাওয়া যায় এটাও ঠিক।
হ্যা তুমি ক্ষমা করলেই তো তার পাপ মোচন হচ্ছে না যদি না সে নিজের দোষ উপলব্ধি করতে পারে,অনুতপ্ত হতে পারে, না হলে তার পাপ থেকে যাবে। মানুষ ভুল ও করে অন্যায় ও করে কিন্তু আমি বিশ্বাস করি একটা সম্পর্ক ভেঙ্গে গেলে দুজন ই দুজনের কাছে ক্ষমা চাওয়া উচিত কারন দুই পক্ষের ই দোষ থাকে, সেটা যেমন সম্পর্ক ই হোক না কেন।

07/06/2020

হে আল্লাহ :'(

24/05/2020

লক ডাউনে থাকার পর যখন ঈদ আসে :-P

23/05/2020

Eid Mubarak

Address

10/2, 12th Floor (Lift-12), Gawsia Kaseem Center, Culvert Road, Motijeel, Dhaka-1000.
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Law Hive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share