08/10/2024
🌹🌹🌹এক নজরে- সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আল আউওয়াল আলাইহিস সালাম উনার মহাসম্মানিত পরিচিতি মুবারক-
🌹বরকতময় ইসিম বা নাম মুবারক: সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম।
🌹আব্বাজান আলাইহিস সালাম: আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম।
🌹আম্মাজান আলাইহাস সালাম: সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মু আবীহা বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম।
🕋মহাসম্মানিত ও মহাপবিত্র নানাজান ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ!
🕋মহাসম্মানিত ও মহাপবিত্র নানীজান আলাইহাস সালাম: আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম। সুবহানাল্লাহ!
বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ: আনুষ্ঠানিকভাবে মহাসম্মানিত নুবুওওয়াত ও রিসালত মুবারক প্রকাশের ১২তম বছর মুবারক উনার শুরুতে ৫ই রবীউছ ছানী শরীফ ইছনাইনিল আযীম শরীফ তথা সোমবার।
🌹🌹🌹তখন দুনিয়াবী দৃষ্টিতে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত বয়স মুবারক ৫১ তম বছর মুবারক পার হয়ে ৫২ তম বছর মুবারক চলমান।
🌹বিলাদতী শান মুবারক প্রকাশ করার স্থান মুবারক: সম্মানিত হাবশা।
🌹বিছালী শান মুবারক প্রকাশ: ৪র্থ হিজরী শরীফ উনার ২২শে জুমাদাল ঊলা শরীফ ইয়াওমুল আরবিয়া শরীফ (বুধবার)।
🌹বিছালী শান মুবারক প্রকাশ করার স্থান মুবারক: মহাসম্মানিত মদীনা শরীফ।
🌹দুনিয়ার যমীনে অবস্থান মুবারক: ৬ বছর ১ মাস ১৭ দিন।
🌹মহাসম্মানিত রওযা শরীফ: মহাসম্মানিত জান্নাতুল বাক্বী’ শরীফ। সুবহানাল্লাহ!