Girls Club

Girls Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Girls Club, Party Entertainment Service, Bonani, Dhaka.

অসাধারণ ১৯টি টিপস দেরী না করে দেখে নিন।১. ঠোটেঁ কালো ছোপ পড়লে কাঁচা দুধে তুলো ভিজিয়ে ঠোটেঁ মুছবেন। এটি নিয়মিত করলে ঠো...
24/02/2019

অসাধারণ ১৯টি টিপস দেরী না করে দেখে নিন।
১. ঠোটেঁ কালো ছোপ পড়লে কাঁচা দুধে তুলো ভিজিয়ে ঠোটেঁ মুছবেন। এটি নিয়মিত করলে ঠোটেঁর কালো দাগ উঠে যাবে।

২. টমেটোর রস ও দুধ একসঙ্গ মিশিয়ে মুখে লাগালে রোদে জ্বলা বাব কমে যাবে।

৩. হাড়িঁ-বাসন ধোয়ার পরে হাত খুব রুক্ষ হয়ে যায়। এজন্য বাসন মাজার পরে দুধে কয়েক ফোঁটা লেবু মিশিয়ে হাতে লাগান। এতে আপনার হাত মোলায়েম হবে।

৪. কনুইতে কালো ছোপ দূর করতে লেবুর খোসায় টিনি দিয়ে ভালো করে ঘষে নিন। এতে দাগ চলে গিয়ে কনুই নরম হবে।

৫. মুখের ব্রণ আপনার সুন্দর্য নষ্ট করে। এক্ষেত্রে রসুনের কোয়া ঘষে নিন ব্রণের উপর। ব্রণ তাড়াতাড়ি মিলিয়ে যাবে।

৬. লিগমেন্টেশন বা কালো দাগ থেকে মু্ক্তি পেতে আলু, লেবু ও শসার রস এক সঙ্গে মিশিয়ে তাতে আধ চা চামচ গ্লিসারিন মিশিয়ে যেখানে দাগ পড়েছে সেখানকার ত্বকে লাগান।

৭. চুল পড়া বন্ধ করতে মাথায় আমলা, শিকাকাই যুক্ত তেল লাগান।

৮. তৈলাক্ত ত্বকে ঘাম জমে মুখ কালো দেখায়। এক্ষেত্রে ওটমিল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে রাখবেন আধা ঘন্টা। আধা ঘন্টা পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন।

৯. যাদের হাত খুব ঘামে তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে লাউয়ের খোসা হাতে লাগিয়ে রাখুন কিছুক্ষণ।

১০. পায়ের গোড়ালি ফাটলে পেঁয়াজ বেটে প্রলেপ দিন এ জায়গায়।

১১. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য প্রতিদিন ১৫ গ্রাম করে মেৌরি চিবিয়ে খান। খুব কম সময়ে রক্ত শুদ্ধ হয়ে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।

১২. মুখে কোন র্যাশ বের হলে অড়হর ডাল বাটা পেষ্ট লাগান র্যাশের উপর। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। দাগ থাকবেনা।

১৩. পিঠের কালো ছোপ তুলতে ময়দা ও দুধ এক সঙ্গে মিশিয়ে পিঠে দশ মিনিট ধরে ঘষবেন। এটা নিয়মিত করলে পিঠের ছোপ উঠে যায়।

১৪. মুখের তাৎক্ষনিক লাবণ্য আনতে একটা ভেষজ রুপটান আছে। আধা চা চামুচ লেবুর রস, এক চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে মুখে ও গলায় লাগান। পনের মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা আপনার মুখকে আদ্র রাখবে।

১৫. হাত পায়ের সৈৌন্দয্য অক্ষুন্ন রাখতে হাতে ও পায়ে আপেলের খোসা ঘষে নিন। এতে হাত ও পা অনেক বেশী ফর্সা দেখাবে।

১৬. মুখের বাদামী দাগ উঠাতে পাকা পেঁপে চটকে মুখে লাগান, পরে ধুয়ে ফেলুন।

১৭. নিঃশ্বাসের দুগন্ধ থেকে মুক্তি পেতে নিয়মিত দুই কোয়া করে কমলালেবু খান। দুই মাস পর এ সমস্য থাকবেনা।

১৮. সমপরিমান তুলসী পাতার রস ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে দুই বেলা নিয়মিত মুখে লাগান যেকোন দাগ মিলিয়ে যাবে।

১৯. অতিরক্ত শুষ্কতা থেকে মুক্তি পেতে মধু, দুধ ও বেসনের পেষ্ট মুখে লাগান নিয়মিত। এতে ত্বকের বলিরেখা ও দূর হয়ে যাবে।

আপনাদের সুখী জীবনই আমাদের কাম্য।

ত্বকের দাগ দূর করতে এলোভেরামুখ এবং ত্বকের দাগ দূর করতে বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুইভাবেই কাজ করে এলোভেরা। ভেষজ চিকিৎসা শাস...
24/02/2019

ত্বকের দাগ দূর করতে এলোভেরা

মুখ এবং ত্বকের দাগ দূর করতে বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুইভাবেই কাজ করে এলোভেরা। ভেষজ চিকিৎসা শাস্ত্রে খৃীষ্টপূর্ব থেকেই এলোভেরার ব্যবহার পাওয়া যায়। তখন থেকে বর্তমান সময় পর্যন্ত আবিষ্কৃত হয়েছে এলোভেরার অনেক গুণের কথা। তার মধ্যে ত্বকের দাগ দূর করার ক্ষেত্রে এর ভূমিকা অনন্য। আসুন তবে জেনে নেওয়া যাক সঠিকভাবে এর ব্যবহারের নিয়মঃ

ত্বকের যেসব জায়গায় দাগ আছে সেখানে সরাসরি প্রয়োগ করতে পারেন এলোভেরার শাস বা জেল। রাতে ঘুমাবার আগে ত্বকে বিদ্যমান দাগগুলোতে জেলের মতো করে এলোভেরার শাস লাগান। সকালে উঠে যে কোন ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে ফেলুন।


এছাড়া ব্যবহার করতে পারেন এলোভেরার টনিক। এটি তৈরী করতে হলে প্রথমে এলোভেরার কচিপাতা যোগাড় করতে হবে। এটি আপনি স্থানীয় বাজার থেকে সংগ্রহ করতে পারেন অথবা বাড়িতেই টবে লাগাতে পারেন এলোভেরার চারা।

একটি সতেজ পাতা কেটে নিয়ে পরিস্কার করে দুইভাগ করে নিন। এরপর ভেতরের জেলির মতো শাসগুলো চামচ দিয়ে গ্লাসে ঢেলে নিন। এবার পানি ও চিনি মিশিয়ে তৈরি করুন এলোভেরার টনিক। এটা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পান করলে, প্রাকৃতিক ভাবেই পেতে পারেন দাগহীন ত্বক। ব্রণ এবং সানবার্ণ থেকেও মুক্তি দেবে এটি।

ঝলমলে উজ্জ্বল ত্বক পেতে আজ রাতেই করুন ছোট্র এই ৫টি কাজসুন্দর ত্বক(Skin) পেতে হরেক রকমের পণ্য নয়, সবচাইতে বেশি জরুরী একটু...
24/02/2019

ঝলমলে উজ্জ্বল ত্বক পেতে আজ রাতেই করুন ছোট্র এই ৫টি কাজ
সুন্দর ত্বক(Skin) পেতে হরেক রকমের পণ্য নয়, সবচাইতে বেশি জরুরী একটু যত্ন। সারাদিন নানা কাজের কারনে ত্বকের যত্ন নেবার সময় কোথায়? ঘুমাতে যাবার আগেই করুন ছোট্ট এই কাজগুলো, সারাদিন ত্বক থাকবে ঝলমলে উজ্জ্বল।

১/ ভালো করে ত্বক পরিষ্কার করুন –
ত্বকের যত্নে খুব বড় একটি ভুল হলো মুখ ভরা মেকআপ(Makeup) নিয়েই ঘুমাতে যাওয়া। এমনকি ত্বকে সামান্য মেকআপ রয়ে গেলেও তা যথেষ্ট ক্ষতি করতে সক্ষম। ঘুমের মাঝে ত্বক নিজেকে মেরামত করে। যদি ত্বকের ওপরে মেকআপের আস্তর থাকে তাহলে মোটেই কাজটা ঠিক হবে না। প্রথমে মেকআপ রিমুভার(Makeup remover) দিয়ে ধুয়ে নিন মুখ। এরপর অ্যালকোহল ফ্রি টোনার ব্যবহার করলে ত্বকের পিএইচ ব্যালান্স ঠিক থাকবে এবং আরও কোনো মেকআপ(Makeup) থাকলে তা চলে যাবে। এরপর ভালো একটি ক্লিনজার ব্যবহার করে মুখ এবং গলা ধুয়ে নিন। এক্সফলিয়েটরও ব্যবহার করতে পারেন। মুখ(Face) শুকিয়ে নিন এবং যেসব জায়গায় বেশি ব্রণের উপদ্রব দেখা যায় সেখানে টি ট্রি অয়েল ব্যবহার করতে পারেন।

২/ সেরাম ব্যবহার করতে পারেন –
অ্যান্টি-এজিং সেরাম ব্যবহার করতে পারেন। বিশেষ করে আপনার ত্বক যদি রোদে পোড়া হয়ে থাকে। এগুলোতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো ত্বকের বলিরেখা(Bolero), কুঞ্চন এবং ছোপ ছোপ দাগ কমাতে সাহায্য করে। রেটিনয়েড আছে এমন সেরামগুলোও বেশ ভালো। তবে এগুলো অনেক সময়ে ত্বক শুষ্ক করে দেয় তাই এটা ব্যবহারের পর ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরী।

৩/ ময়েশ্চারাইজার ব্যবহার করুন –
দিনে ও রাতে একই ময়েশ্চারাইজার(Moiseschreiser) ব্যবহার করতে কোনো সমস্যা নেই। তবে একটু ভারী, হাইড্রেটিং ধরণের ময়েশ্চারাইজার রাত্রে ব্যবহার করা ভালো। এতে সেরাম ভালোভাবে কাজ করতে পারে। সারা মুখে সমানভাবে ম্যাসাজ করতে হবে। এমন কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করুন যা আপনার ত্বকে কোনো অস্বস্তি তৈরি করবে না। এটা ত্বকের মরা কোষ সরিয়ে ত্বককে ভেতর থেকে উজ্জীবিত করে তুলবে।

৪/ আই ক্রিম ব্যবহার করুন –
চোখের চারপাশের ত্বকে অয়েল গ্ল্যান্ড না থাকায় এখানে আই ক্রিম ব্যবহারে ত্বক(Skin) সুন্দর হয়ে ওঠে, কমে লালচেভাব, ফোলাভাব এবং ডার্ক সার্কেল। অনামিকা ব্যবহার করে আলতো করে আই ক্রিম দিন চোখের চারপাশে। এরপর ওই আঙ্গুল দিয়েই ছড়িয়ে নিন, বেশি চাপ প্রয়োগ করবেন না।

৫/ ঘুমানোর আগে চুল বেঁধে রাখুন –
ঘুমের মাঝে চুল(Hair) মুখের ওপর এসে পড়লে আপনার ত্বকের ময়েশ্চারাইজার সব চুলই শুষে নেবে। এছাড়া চুলের তেল, ব্যাকটেরিয়া সব মুখে লেগে যাবে। চুল বেণী করে মাথার ওপর বেঁধে রাখুন।

24/02/2019

Address

Bonani
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Girls Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share