Rayaan's Day

Rayaan's Day আমরা বিশুদ্ধ ও হালাল খাবার পরিবেশন কর?

04/06/2020

আসসালামু আলাইকুম
আগামী ৬/৬/২০ থেকে ফুড সমাহার যথারীতি চালু হবে
ইনশা আল্লাহ

আপনাদের জন্য প্রস্তুত হচ্ছে......
22/09/2019

আপনাদের জন্য প্রস্তুত হচ্ছে......

আজ আমাদের মেনু # চিকেন তেহারি # ডিম শিদ্ধ # সালাদঅর্ডার করতে 01974 877 999
22/09/2019

আজ আমাদের মেনু
# চিকেন তেহারি
# ডিম শিদ্ধ
# সালাদ
অর্ডার করতে 01974 877 999

খাবার নিয়ে কিছু কথা১. খাবার শুরু করার আগে আল্লাহ্‌র নাম নেয়া মুস্তাহাব্ব। এক্ষেত্রে কেবল বিসমিল্লাহ্‌ বলাই যথেষ্ট।২. ডান...
18/09/2019

খাবার নিয়ে কিছু কথা

১. খাবার শুরু করার আগে আল্লাহ্‌র নাম নেয়া মুস্তাহাব্ব। এক্ষেত্রে কেবল বিসমিল্লাহ্‌ বলাই যথেষ্ট।

২. ডান হাত দিয়ে খাবার খাওয়া ওয়াজিব। কেননা আমাদের বাম হাতের কাজ হচ্ছে পরিষ্কার-পরিচ্ছনতা বজায় রাখা এবং হাদিস থেকে জানা যায় যে শয়তান বাম হাতে খাবার খায়।

৩. খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করা মুস্তাহাব।
৪. খাবার নিয়ে অভিযোগ করা ঠিক নয়। খাবার খেতে ভালো না হলে বা অন্য কোনো সমস্যা থাকলে তা নিয়ে অনুযোগ করা একেবারেই অনুচিত।

৫. দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া বা পান করা থেকে বিরত থাকার চেষ্টা করা উচিত। তবে প্রয়োজনে দাঁড়িয়ে খাওয়া যাবে। টেবিল-চেয়ারে বসে এবং চামচ ব্যবহার করে খেতে কোনো সমস্যা নেই।

৬. পানির পাত্রের মুখে (যেখান দিয়ে পানি আসে) মুখ লাগিয়ে খাওয়া উচিত নয় এবং খাওয়ার সময় পাত্রের উপর নিঃশ্বাস ফেলা উচিত নয়।

৭. ভালো খাবার প্রতিবেশীদের কাছেও পাঠানো উচিৎ।

৮. খাবার সময় খেয়াল রাখতে হবে যেন খাবার অপচয় করা না হয়।
বিভিন্ন অনুষ্ঠানে অনেক সময় অনেক খাবার উদ্বৃত্ত থেকে যায় যা ফেলে দেয়া হয়। এটি একেবারেই অনুচিত।

৯. খাবার সময় সালাম দেয়া যাবে না- এ ধারণাটি সঠিক নয়। খাবার সময় কথা বলা যাবে এবং কোনো কোনো আলিম কথা বলতে উৎসাহিত করেছেন।

১০. প্রয়োজনের বেশি খাওয়া উচিত নয়। রসূলুল্লাহ (সঃ) পেটের তিনভাগের একভাগ খাদ্যের জন্যে, এক ভাগ পানির জন্যে এবং বাকি এক ভাগ খালি রাখার উপদেশ দিয়েছেন।

31/08/2019

আজ আমাদে মেনু
ভাত, ডাল, রুই মাছ,
মিক্সড ভাজি।
০১৯৭৪ ৮৭৭ ৯৯৯

29/08/2019

আজ আমাদের মেনু
ভাত, বড় চিংড়ি ভুনা, লাল শাক, আলুর ভর্তা, পাতলা ডাল।
অর্ডার করতে
০১৯৭৪৮৭৭৯৯৯

28/08/2019

আজ আমাদের মেনু
কক মুরগীর কারি, করলা ভাজি, পাতলা ডাল।
চাইলে সুত্রাপুর কোতোয়ালী এলাকার কেউ দুপুর ১২টা পর্যন্ত অর্ডার করতে পারবেন।

মৌলিক খাদ্য গোষ্ঠীর  বিভাগ* দেহ গঠনকারীঃ মাছ, মাংস, ডিম, দুধ , অর্থাৎ প্রোটিন জাতীয় খাদ্য শ্রেণী।*শক্তি প্রদানকারীঃ চাউল...
07/07/2019

মৌলিক খাদ্য গোষ্ঠীর বিভাগ
* দেহ গঠনকারীঃ মাছ, মাংস, ডিম, দুধ , অর্থাৎ প্রোটিন জাতীয় খাদ্য শ্রেণী।
*শক্তি প্রদানকারীঃ চাউল, গম ইত্যাদি শস্য জাতীয় খাদ্য শ্রেণী।
*রোগ প্রতিরোধকারীঃ ভিটামিন জাতীয় শাক-সবজি ও ফলমূল

কেন অ্যাসিড সমস্যা হয়?চিকিৎসাবিজ্ঞানীরা বলেন, এর একটি কারণ হতে পারে খাদ্যতালিকায় চিনি ও চর্বিসমৃদ্ধ এবং প্রক্রিয়াজাত খাব...
06/07/2019

কেন অ্যাসিড সমস্যা হয়?

চিকিৎসাবিজ্ঞানীরা বলেন, এর একটি কারণ হতে পারে খাদ্যতালিকায় চিনি ও চর্বিসমৃদ্ধ এবং প্রক্রিয়াজাত খাবারের বাড়াবাড়ি। অপর একটি কারণ হতে পারে খাওয়ার সময়কাল। বেশি রাতে খাওয়ার সঙ্গে খাদ্যনালির ক্যানসারের একটি সম্পর্ক থাকতে পারে।

নানান গুণে গুণান্বিত মুরগীর মাংশমুরগির মাংস খেতে আমরা সবাই পছন্দ করি। গরু বা খাসির মাংসের চেয়ে সস্তা এ মাংস ত্বক ও শরীরে...
06/07/2019

নানান গুণে গুণান্বিত মুরগীর মাংশ

মুরগির মাংস খেতে আমরা সবাই পছন্দ করি। গরু বা খাসির মাংসের চেয়ে সস্তা এ মাংস ত্বক ও শরীরের জন্য স্বাস্থ্যকর উপাদানে ভরপুর। মুরগির মাংস ওজন কমাতে সাহায্য করে, হার্টের স্বাস্থ্য ভালো রাখে। পাশাপাশি এতে রয়েছে আরও নানা রকম পুষ্টি

প্রোটিনে ভরপুর:
মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যা পেশীকে শক্তিশালী করতে ভূমিকা রাখে। কম চর্বিযুক্ত প্রোটিন হওয়ায় এটি ওজন কমানোর ভালো উৎস। পেট ভরা রেখেও দীর্ঘদিন ওজন কমিয়ে রাখতে চাইলে মুরগির মাংস নিঃসন্দেহে স্বাস্থ্যকর খাবার।

বিষণ্নতা দূর করে:
মুরগির মাংসে উচ্চ মাত্রায় ট্রাইফটোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থাকে। ফলে এক বাটি চিকেন স্যুপ স্বস্তি এনে দিতে পারে। বিষণ্নবোধ হলে কয়েকটি চিকেন উইংস খাওয়া যেতে পারে। যা মস্তিষ্কে সেরেটোনিনের মাত্রা বাড়িয়ে চাপমুক্ত থাকতে সাহায্য করে।

হাড়ের ক্ষয় প্রতিরোধ করে:
বয়স্কদের আর্থ্রাইটিস ও হাড় সংক্রান্ত অন্য রোগের আশঙ্কা বেশি থাকে। কিন্তু ভয়ের কিছু নেই। প্রতিদিন মুরগির মাংস খাবার তালিকায় রাখলে এর প্রোটিন হাড়ের ক্ষয় প্রতিরোধ করবে।

হার্টের জন্য ভালো:
মুরগির মাংস হোমোকিস্টাইনের মাত্রা নিয়ন্ত্রণে রেখে হার্টের বিভিন্ন ধরনের কার্ডিওভাস্কুলার রোগের বিরুদ্ধে কাজ করে। হোমোকিস্টাইন একটি অ্যামিনো অ্যাসিড। উচ্চমাত্রায় এটি হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর।

ফসফরাসের প্রাচুর্য:
মুরগির মাংস ফসফরাস সমৃদ্ধ হওয়ায় দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া ফসফরাস কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

হজমে সাহায্য করে:
মুরগির মাংসের ভিটামিন বি-৬ শরীরে বিপাকের মাত্রা উন্নত করে। শরীরে চর্বি না বাড়িয়েই খাবার হজম করতে পারে। রক্তনালী ঠিক রাখতেও এটি কাজ করে।

‘নিয়াসিন’ সমৃদ্ধ:
শরীরকে ক্যান্সারমুক্ত রাখতে নিয়াসিন একটি প্রয়োজনীয় ভিটামিন। মুরগির মাংসে প্রচুর পরিমাণে নিয়াসিন থাকে, যা বিভিন্ন রকমের ক্যান্সার ও ত্রুটিপূর্ণ ডিএনএ দ্বারা যেসব জিনগত সমস্যা তৈরি হয় তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

চোখ ভালো রাখে:
অন্য খাবারগুলোর মতো মুরগির মাংসও চোখের সুরক্ষায় কাজ করে। মুরগির মাংসে রেটিনল, আলফা ও বিটা ক্যারোটিন, লাইকোপেন থাকে যার সবগুলোই ভিটামিন ‘এ’ তে পাওয়া যায়। চোখের স্বাস্থ্য ভালো রাখতে এগুলো জরুরি উপাদান।

সংগ্রহীত

Address

34 North Brook Hall Road, Banglabazar
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 13:30
Wednesday 09:00 - 13:30
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Rayaan's Day posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category