27/10/2025
যার ভেতর কথা বলার আকুলতা নেই, যে দিনের পর দিন কথা না বলেই থাকতে পারে, যে অভিমান ভাঙ্গায় না, যে অন্য কাউকে বেশি গুরুত্ব দেয়— সে আসলে আপনাকে ভালোবাসে না, শুধু অভ্যেসে পাশে রাখে।
ভালোবাসা মানেই তো টান, অস্থিরতা, অপেক্ষা; যেখানে চুপ থাকা মানেই দূরত্ব, আর উদাসীনতা মানেই ধ্বংসের শুরু।
ভালোবাসলে মানুষ চুপ থাকতে পারে না, কারণ ভালোবাসা তো এক ধরনের ব্যাকুলতা—যা প্রতিদিন নাম ধরে ডাকে, আর উত্তর না পেলে ভেতরটা কেমন হাহাকার করে ওঠে!
ভালোবাসা মানে তো নিজেকে ভুলে অন্য কারো অপেক্ষায় থাকা। একটা ‘কেমন আছো? ’ শব্দ শুনে সারাদিনের ক্লান্তি মুছে ফেলা।
যে সত্যিই ভালোবাসে, সে কথার অভাবে নয়, অনুভূতির ভারে অভিমানে নীরব হয়ে যায়; কিন্তু দূরে সরে যায় না, অচেনা হয়ে যায় না।
যে মানুষ সত্যিই আপনাকে ভালোবাসবে, সে আপনার নীরবতা বুঝে নেবে। আপনার না বলা কথার মানে খুঁজে নেবে চোখের ভেতর। সে চুপ করে থেকেও আপনাকে অনুভব করাবে তার উপস্থিতি, যেন দূরত্ব থাকলেও, সম্পর্কটা কিংবা মন কখনো দূরে না যায়।
কিন্তু যে ভালোবাসে না, তার কাছে আপনার অভিমান, আপনার নীরবতা—সবই বিরক্তির মতো লাগে! সে ধীরে ধীরে আপনার সব শব্দ, সব অপেক্ষা, একটা অভ্যেসে পরিণত করে দেয়— আর আপনিও ভাবেন, এটাই হয়তো ভালোবাসা!