শর্মির হেঁশেল

শর্মির হেঁশেল A recipe has no soul. You, as the cook, must bring soul to the recipe.

ভীষণ আন্তরিক সম্পর্কের কারো কারো সাথে হুট করে কথা বলা কমে যায়। যোগাযোগ বন্ধ হয়ে যায়।আমরা কেউ  বুঝতেই পারি না কখন কীভাবে ...
24/09/2026

ভীষণ আন্তরিক সম্পর্কের কারো কারো সাথে হুট করে কথা বলা কমে যায়। যোগাযোগ বন্ধ হয়ে যায়।আমরা কেউ বুঝতেই পারি না কখন কীভাবে ছিঁড়ে গেছে আপনত্বের সুর! ভেঙে গেছে সম্পর্কের সাঁকো ! অথচ কোনো ঝগড়া নাই। মনমালিন্য নাই। নাই দূরত্ব বাড়ার মতো যথাযথ কোনো কারণ! তবুও হঠাৎ একদিন তাকিয়ে দেখি; কীভাবে যেন আস্ত একটা দূরত্বের দেয়াল দাঁড়িয়ে গেছে সম্পর্কের মাঝখানে।

মন খারাপ লাগে। পুরোনো সময় আর স্মৃতিগুলোর কথা মনে পড়ে। ইচ্ছে করে আবার কথা বলি। ডাকি। জিজ্ঞেস করি; কী এমন হলো! কেনো এমন হুটহাট দূরত্ব বেড়ে গেল!
কিন্তু কথা আর বলা হয় না। ডাকা যায় না চেনা ডাকনামে। অদ্ভুত এক অচেনা জড়তা কাজ করে। স্মৃতিরা মাথাচাড়া দিলে মাঝেমধ্যে ইচ্ছে করে দূরত্বের দেয়ালটুকু মাড়িয়ে আবার কাছাকাছি হই।

কার্যকারণ হীন অযাচিত সেই দূরত্বের দেয়াল ডিঙিয়ে আর কাছাকাছি যাওয়া যায় না। হাতল বিহীন অভিমানের সরু পথে- পেরুনো যায় না ভেঙে যাওয়া সম্পর্কের সেতু। শুধু মনে পড়ে, মন পোড়ে এই ভেবে যে, একদিন আমরা আন্তরিক ছিলাম।জীবনে বয়সের সাথে সাথে সম্পর্কের এই জটিল বিষয়গুলো উপলব্ধির সাথে সত্যি আমাকে ভাবায়।
অনেক কঠিন কথা হলেও খাবার ছিলো একদম সাদামাটা খাবার অল্প কিছু কাজের আপডেট জানান দিলাম।ক্লায়েন্ট অর্ডার এ হেঁশেলের রান্নার আইটেম ছিলো -----
🌼সাদা ভাত
🌼 লাউশাক
🌼 লাউচিংড়ী
🌼লতি চিংড়ী
🌼 করল্লা আলু চিংড়ী ভাজা
🌼চিকেন কষা
🌼চিকেন আলুর ঝোল
🌼বিফ ঝুড়া
🌼চিকেন কাবাব
🌼ডিম ভুনা
🌼সরিষা তেলে সরিষা ইলিশ

আ ল হা ম দু লি ল্লা হ্
সকল প্রশংসা আল্লাহ্ পাকের

পোস্টে লাইক/কমেন্ট/শেয়ার করে
পেইজে আপডেট সাথে থাকুন•
পছন্দের খাবার অর্ডার করুন চটজলদি!

শর্মির হেঁশেল
স্বাদের ছোঁয়ায় | স্বস্তির ভোজ 🙂

22/09/2026

ভালোবাসা❣️❣️
বক্সগুলি আমাদের দৃষ্টিতে শুধুই খাবারের।কিন্তু কারো কারো জন্য এইগুলি বক্স ভরা ভালোবাসা ❣️❣️
এখানে বেশিরভাগ কাস্টমারই অর্ডার করে নিজেদের জন্য।কেউ কেউ লকডাউনে বের হতে পারছে বলে,কাছের মানুষকে খাবার পৌঁছাতে পারে না।তাই সেই ভালোবাসা পৌঁছে দেয়ার দায়িত্ব দেয় আমাদেরকে।আমরা আপনাদের অনুভুতিগুলি বুঝি।এই পেজটা সবার কাছে বিজনেস হলেও এটাই আমার ভালোবাসার জায়গা। তাই কেউ যখন বলে তার বাবার জন্য খাবার পাঠাতে,সেটা আমার কাছে ততটাই গুরুত্বপূর্ণ যতটা আমি আমার বাবার জন্য করব।রান্না করার সময় রেসেপি মনে রাখার পাশাপাশি মনে রাখতে হয়েছে একজন বয়স্ক মানুষের জন্য কতটুকু তেল মসলা দেয়া যাবে,বেশি যেন না হয়,যাতে তিনি খাবারটা খেয়ে যেন স্বস্তি বোধ করেন।মেজবানি কিংবা কালাভুনার রেসেপিতে মসলা আর ঝাল বেশি দেয়ার নিয়ম থাকলেও কাস্টমারের বাবার বয়স চিন্তা করেই কিছু জিনিস পরিবর্তন করা লাগে রান্না করে দিয়েছি।
এভাবেই বেঁচে থাকুক ভালোবাসা❣️❣️

কেউ কাছে থেকেও অনেক দূরে থাকে!কেউ দূরে থেকেও অনেক কাছে থাকে! একমাত্র মোবাইলের ভিডিও কল ছাড়া.কোন ভাবেই পাশে থাকাটা সম্ভব ...
20/09/2026

কেউ কাছে থেকেও অনেক দূরে থাকে!
কেউ দূরে থেকেও অনেক কাছে থাকে!

একমাত্র মোবাইলের ভিডিও কল ছাড়া.কোন ভাবেই পাশে থাকাটা সম্ভব নয়!
এমন আফসোস নিয়ে হাজার মাইল দূরে
থাকছেন আমাদের প্রবাসী ভাইবোনেরা!

একটু ভালো নাগরিক সুবিধা পেতে আজ
বাবা-মা ই হয়তো পাঠিয়েছেন দূর প্রবাসে!
আজ একাকী জীবন কাটাচ্ছেন নিজ দেশে
সামাজিক প্রশান্তি থাকলেও মানুষিক ভাবে
শূন্যতা নিয়েই সময় চলে যায় আজকাল!

কলিজার টুকরা নাতিনাতকুরের আদর
যেন আজ ছয় ইঞ্চির ঐ মোবাইল স্ক্রিনে!
দিন শেষে কষ্টের ভাবনায় প্রশান্তি টুকু...
সবাই যেখানেই থাকুক ভালো থাকুক।

আমরা আজ যে যেখানেই থাকি..
আল্লাহ্তালা যেন আমাদের সুস্থ রাখেন!
#প্রবাসের_ভালোবাসা 💗

🌼 ডেলিভারি অর্ডারে ছিলো—
গরুর মাংসের ঝুড়া
গোটা রসুনে হাঁস ভুনা
বিফ তেহেরি
শাহী মালাই চিকেন রোস্ট

আ ল হা ম দু লি ল্লা হ্
সকল প্রশংসা আল্লাহতালার

পোষ্টে নিয়মিত লাইক ও শেয়ার
...দিয়ে আমাদের সাথে থাকুন!

খাবারের তালিকা ছাড়াও প্রি-অর্ডার করুন
আপনার প্রিয় কাস্টমাইজ খাবার!

#শর্মির_হেঁশেল
স্বাদের ছোঁয়ায় | স্বস্তির ভোজ

শু ভ  স কা ল ভোর রাত থেকে অঝোরে বৃষ্টি আর সকালে–নিম্নচাপের পরিবেশে আকাশ এখন মেঘলা!উফফ...চলবে নাকি বৃষ্টির সাথে শর্মির হে...
20/09/2026

শু ভ স কা ল
ভোর রাত থেকে অঝোরে বৃষ্টি আর সকালে–
নিম্নচাপের পরিবেশে আকাশ এখন মেঘলা!

উফফ...
চলবে নাকি বৃষ্টির সাথে শর্মির হেঁশেল এর
মাখো মাখো বিফ খিচুড়ি??

শরীর চায় ধারাবাহিক যত্নশরীরকে সুস্থ রাখতে একদিনের ভালো অভ্যাস যথেষ্ট নয়।প্রতিদিনের ছোট ছোট যত্নই গড়ে তোলে ভালো স্বাস্...
19/09/2026

শরীর চায় ধারাবাহিক যত্ন

শরীরকে সুস্থ রাখতে একদিনের ভালো অভ্যাস যথেষ্ট নয়।
প্রতিদিনের ছোট ছোট যত্নই গড়ে তোলে ভালো স্বাস্থ্য।

পর্যাপ্ত ঘুম,ঘরে তৈরী সুষম খাবার, নিয়মিত হাঁটা বা ব্যায়াম, পর্যাপ্ত পানি পান এবং মানসিক বিশ্রাম—এসব অভ্যাস ধরে রাখুন।

মনে রাখুন, শরীরের যত্ন কোনো সাময়িক সিদ্ধান্ত নয়; এটি প্রতিদিনের অভ্যাস।
আজ থেকেই নিজের শরীরকে একটু বেশি গুরুত্ব দিন। 🌿

সুস্থ শরীরের ভিত্তি হলো ধারাবাহিক যত্ন।

🌿 জীবনের পথে আমরা অনেক সময় অন্যকে দেখে ভাবি—“আহা! তার জীবন তো কত সুন্দর, কত সহজ!” হয়তো চোখে মোটা কাজল আর লিপস্টিকের আরাল...
18/09/2026

🌿 জীবনের পথে আমরা অনেক সময় অন্যকে দেখে ভাবি—“আহা! তার জীবন তো কত সুন্দর, কত সহজ!” হয়তো চোখে মোটা কাজল আর লিপস্টিকের আরালে সবসময় পরিপাটি স্নিগ্ধ থেকে নিজের কস্টটা আড়াল করে রাখতে যানে।
এটা আয়ত্ব করার মধ্যেও কিন্ত অনেক সময় দিয়েছে।কিন্তু আসলে সত্য হলো, জীবন কখনোই এতটা সহজ নয়, যতটা বাইরে থেকে দেখা যায়।

প্রত্যেক মানুষ তার হাসির আড়ালে অসংখ্য দুঃখ লুকিয়ে রাখে। সাফল্যের আড়ালে লুকিয়ে থাকে ব্যর্থতার গল্প, শক্তির আড়ালে লুকিয়ে থাকে পরিবারের কাছের মানুষ হতে পাওয়া কষ্টের পাহাড়। যে মানুষকে আমরা নিরুদ্বেগ মনে করি, সে-ই হয়তো প্রতিদিন জীবনের অজানা যুদ্ধে টিকে থাকার চেষ্টা করছে।

জীবন মানেই সংগ্রাম। এখানে কোনো শর্টকাট নেই। সহজে পাওয়া কিছু দীর্ঘস্থায়ী হয় না। তাই যখন পথ কঠিন মনে হবে, হাল ছেড়ে দেবেন না। মনে রাখবেন—
✨ আজকের কষ্টই আগামী দিনের শক্তি।
আজকের সংগ্রামই আগামী দিনের সাফল্যের সোপান।

তাই নিজেকে অন্যের সাথে তুলনা না করে নিজের যাত্রাকে ভালোবাসুন। কষ্ট আসবে, বাধা আসবে, কিন্তু এগুলোই আপনাকে তৈরি করবে আরও শক্তিশালী মানুষ হিসেবে।আর জীবনে পাওয়া অবহেলা,আর রোজ চলার পথে মানুষের খারাপ ব্যবহারগুলোকে ভাব্বেন এক ধরনের এক্সপেরিয়েন্স যেটা চলার পথের পাথেও।

🔥 জীবন কখনো সহজ নয়—কিন্তু অসম্ভবও নয়। সাহস নিয়ে লড়াই চালিয়ে যান। একদিন এই কষ্টই আপনাকে আলো দেখাবে।
🍂 ডেলিভারি অর্ডারের খাবার—
🌼 চিকেন কাবাব
🌼 শাহী মালাই চিকেন রোস্ট
🌼 সাদা পোলাও
🌼 গরুর লাল ঝোল
🌼 বিফ কলিজা ভূনা
🌼 গরুর ঝুড়া মাংস
🌼 কাঠাল পাতায় তালের পিঠা

আ ল হা ম দু লি ল্লা হ্
সকল প্রশংসা আল্লাহ্ পাকের

পোস্টে লাইক/কমেন্ট/শেয়ার করে
পেইজে আপডেট সাথে থাকুন•
পছন্দের খাবার অর্ডার করুন চটজলদি!

শর্মির হেঁশেল
স্বাদের ছোঁয়ায় | স্বস্তির ভোজ 🙂

চিকেন শাসলিক বাচ্চা বড়ো সকলের ভীষণ পছন্দের খাবার।বিকেলের নাস্তায় অথবা ছোট সোনামনিদের  টিফিনের খুব পছন্দের আইটেম।বাসায় খু...
17/09/2026

চিকেন শাসলিক বাচ্চা বড়ো সকলের ভীষণ পছন্দের খাবার।বিকেলের নাস্তায় অথবা ছোট সোনামনিদের টিফিনের খুব পছন্দের আইটেম।
বাসায় খুব সহজে ও সুস্বাদুভাবে চিকেন সাসলিক তৈরি করার পদ্ধতি নিচে দেওয়া হলো।

প্রয়োজনীয় উপকরণ
মুরগির মাংস: ৫০০ গ্রাম (বোনলেস বা হাড় ছাড়া, ছোট কিউব করে কাটা)সবজি: ১টি ক্যাপসিকাম,গাজর,১টি বড় পেঁয়াজ ও ১টি টমেটো (চৌকো বা কিউব করে কাটা)
আদা-রসুন বাটা: ১ টেবিল চামচসয়া
সয়াসস: ২ টেবিল চামচটমেটো
কেচাপ: ২ টেবিল চামচ
চিলি সস: ২ টেবিল চামচ
মরিচ গুঁড়ো: ১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো: আধা চা চামচ
তেল: ২ টেবিল চামচ
লবণ: স্বাদমতোসাসলিক কাঠি (Skewers)
লেবুর রস পরিমাণমতো

প্রস্তুত প্রণালী১. মাংস ম্যারিনেশন: প্রথমে একটি পাত্রে মুরগির মাংসের টুকরোগুলো নিয়ে তাতে আদা-রসুন বাটা, সয়া সস, ভিনেগার, চিলি সস, টমেটো কেচাপ, মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, তেল ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন।২. রেস্টে রাখা: মাংসের ভেতরে মসলা ঢোকার জন্য পাত্রটি ঢেকে ১ থেকে ২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন (হাতে সময় থাকলে ৩-৪ ঘণ্টা রাখতে পারেন)।৩. কাঠি সাজানো: সাসলিকের কাঠিগুলো ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এরপর একে একে একটি কাঠিতে প্রথমে এক টুকরো মাংস, তারপর পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো—এভাবে ঘুরিয়ে-ফিরিয়ে সাজিয়ে নিন।৪. ভাজা বা সেঁকা: চুলায় একটি গ্রিল প্যান বা নন-স্টিক তাওয়া বসিয়ে সামান্য তেল ব্রাশ করুন। মাঝারি আঁচে সাসলিকের কাঠিগুলো দিয়ে এপিঠ-ওপিঠ ঘুরিয়ে ভালো করে ভেজে বা সেঁকে নিন, যাতে মাংস সেদ্ধ হয়ে সুন্দর পোড়া দাগ ও সুগন্ধ বের হয়।বাড়িতে বানিয়ে খেতে খেতে শর্মির হেঁশেল এর কথা মনে করবেন কিন্তু।

আমি দেখেছি যেকোনো মানুষকে খুশি করে     ফেলা যায় শুধু ছোট একটা প্রশ্ন করে–কেমন আছেন? একটা সালাম দেয়া বিনয়ের সাথে কুশলাদি...
15/09/2026

আমি দেখেছি যেকোনো মানুষকে খুশি করে
ফেলা যায় শুধু ছোট একটা প্রশ্ন করে–
কেমন আছেন? একটা সালাম দেয়া বিনয়ের
সাথে কুশলাদি বিনিময় এই ব্যাপারটা একদম
যেনো হারিয়ে ফেলছি আমরা সবাই!

আপনার পরিচিত-অপরিচিত/আত্মীয়-বন্ধু,
সহকর্মী/রিক্সাচালক/সিকিউরিটিগার্ড/মাছ
বিক্রেতা যে কাউকে এই প্রশ্ন করে দেখেন..
খুশি হয়ে যাবে, হাসিমুখে উত্তর দিবে!

মানুষ আসলে চায় কেউ এসে জানুক সে..
কেমন আছে। জানুক তার ভালো মন্দের কথা
কখনো কোন রিকশা চালকের কাছে জানতে
চেয়েন পরিবার কে কে আছে? ঢাকায় কোথায়
থাকে? এই দ্রব্যমুল্যের বাজারে তিনি কিভাবে
সারভাইভ করছেন? আপনার ঐ অল্প কিছু
কথায় অল্প কিছু সময় দেয়াতে ঐ মানুষটি
হয়তো খুঁজে পায় একটা স্বস্তির নিশ্বাস!

জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষের
একটা চাওয়া সবসময় থাকে..
❝কেয়ার❞ মানুষ কেয়ার পেতে পছন্দ করে!
কারো সাথে দেখা হলে জিজ্ঞেস করুন..
তিনি কেমন আছেন??

হোক সে আপনার বিল্ডিংয়ের দারোয়ান কিম্বা..
ময়লা নিতে আসা খালা। শুধু ২/১মিনিট এদের
সাথে কথা বলায় যে হাসিটা তাদের মুখে দেখা
যায় ভীষণ দূর্লভ আমার কাছে। কাউকে অল্পতে
খুশি করার আনন্দ আসলেই আর কিছুতে নাই।

তবুও জীবন ভীষণ সুন্দর, প্রচুর হাসতে হবে–নতুন আশায় প্রিয়জনের সাথে বাঁচতে হবে
মায়ার মোহনজালে শক্ত করে বেধে রাখতে হবে
জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত!
🍂 ডেলিভারি অর্ডারের খাবার—
🌼 শাহী মালাই চিকেন রোস্ট/১২পিস
🌼 বিফ ফ্রাইড কাবাব/১২পিস
🌼 দেশী চিকেন কষা
🌼 মসুর ডাল চর্চড়ি
🌼 মিক্সড সবজি ভাজি

আ ল হা ম দু লি ল্লা হ্
সকল প্রশংসা আল্লাহ্ পাকের

পোস্টে লাইক/কমেন্ট/শেয়ার করে
পেইজে আপডেট সাথে থাকুন•
পছন্দের খাবার অর্ডার করুন চটজলদি!

শর্মির হেঁশেল
স্বাদের ছোঁয়ায় | স্বস্তির ভোজ 🙂

আ ল হা ম দু লি ল্লা হ্
সকল প্রশংসা আল্লাহতালা

আ স সা লা মু  আ লা ই কু ম       •শুভ সকাল• কেমন আছেন সবাই? ভাদ্রের বিদায়বেলায় অফিসের টেবিলে সকালের নাস্তার প্লেটে থাকবে ...
14/09/2026

আ স সা লা মু আ লা ই কু ম
•শুভ সকাল•
কেমন আছেন সবাই?

ভাদ্রের বিদায়বেলায় অফিসের টেবিলে
সকালের নাস্তার প্লেটে থাকবে আজ কাঁঠাল
পাতায় তালের পিঠা। এই পিঠার ব্যাপারে যদি
একটু বলি চালের গুড়ি, তালের রস,নারিকেল,
দুধের খিরসা আরও কিছু সিক্রেট উপাদান দিয়ে
ভরপুর থাকে। খেতে হালকা কিম্বা কড়া মিষ্টির
এক অসাধারণ স্বাদের এই গরম তালের পিঠা।

আমাদের পেইজের সিনিয়র শেইফের হাতের
যাদুর ছোয়া থাকে। গ্রাম বাংলার মানুষের খুব
প্রিয় এই পিঠা। এই পেইজটা কিন্তু শুধু রান্নার
খাবারের অর্ডার দেওয়া নেওয়ার জন্য/ই না।
আমার কাছে শুধু ছবি শেয়ার করার একটা
জায়গা না, বরং আমার ছোট ছোট
অনুভূতিগুলোর যত্নে রাখা একটা ডায়েরি!

ছবি তোলা সবসময়ই আমার ভীষণ প্রিয়।
তবে এই পেইজটা শুরু করার পর থেকে শখটা হয়তো আরো বেশী হয়ছে। এখন সুন্দর কোনো
মুহূর্ত দেখলেই মনে হয়, শুধু ছবিতে নয়—
শব্দেও সেটাকে যত্ন করে রেখে দেই।
আপনাদের সাথে শেয়ার করি।

আমি যে খুব ভালো লিখি, এমন দাবি কখনোই
করব না। আমি শুধু আমার অনুভূতিগুলোকে
নিজের মতো করে গুছিয়ে রাখতে চাই এই
পেইজের মাধ্যমে। হয়তো আজ থেকে অনেক
বছর পর এই লেখাগুলো পড়লে আমি আবার
সেই ছোট ছোট মুহূর্তগুলোয় ফিরে যেতে পারব
—এটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ।

আবার অনেকেই আছেন, যারা হয়তো পুরো
লেখাটা পড়েন না; শুধু ছবিগুলো দেখেই
ভালোবাসা জানিয়ে যান। তাদের প্রতিও আমার
সমান কৃতজ্ঞতা। কারণ ছবি তোলা আমার খুব
প্রিয় একটা শখ, আর সেই ছবিগুলো যদি
কারও চোখে একটুখানি ভালো লাগে,
সেটাও আমার জন্য অনেক বড় পাওয়া।

এই ছোট্ট পেইজটার সঙ্গে যেভাবেই থাকুন না
কেন—লেখা পড়ে, ছবি দেখে,আত্মীয় স্বজনের
কাছে শেয়ার করে, খাবার অর্ডার করে কিংবা
শুধু নীরবে পাশে থেকে—আপনাদের প্রত্যেকের
প্রতি আমার আন্তরিক ভালোবাসা আর
কৃতজ্ঞতা রইল। এই পথচলাটা সুন্দর হওয়ার
পেছনে আপনাদের সঙ্গটাই সবচেয়ে বড় কারণ❤️

.                 চাকরীতে আপনার যত বড় পদ!     যতো বেশি টাকা নিকট আত্মীয়ের কাছে–         ততো বেশি আদর যত্ন আর আপ্যায়ন! ...
12/09/2026

. চাকরীতে আপনার যত বড় পদ!
যতো বেশি টাকা নিকট আত্মীয়ের কাছে–
ততো বেশি আদর যত্ন আর আপ্যায়ন!

আসলেই কি আজকাল ছবির মতোই
টাকা/পজিশন দেখে আত্মীয়তার সম্পর্কের
গুরুত্ব নির্ভর করে??

মতামত জানার অপেক্ষায় রইলাম...
কমেন্ট বক্সে!

Address

35 Segunbagicha
Dhaka
1000

Telephone

+8801680042425

Website

Alerts

Be the first to know and let us send you an email when শর্মির হেঁশেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শর্মির হেঁশেল:

Shortcuts

Share

Category