BLACK HEART

BLACK HEART I love friendship

19/04/2016
- ভাইয়া, কলা ভবনটা কোন দিকে?পেছন ফিরে দেখলাম গোল গোল একটা মেয়ে, কিছুটা প্রাইমারীর ম্যাডামের মত ৷- সামনেই... (আমি)- কলা ভ...
18/04/2016

- ভাইয়া, কলা ভবনটা কোন দিকে?
পেছন ফিরে দেখলাম গোল গোল একটা মেয়ে, কিছুটা প্রাইমারীর ম্যাডামের মত ৷
- সামনেই... (আমি)
- কলা ভবনেই ৪নং রুমে আমার সিট পড়েছে, রুমটা একটু দেখিয়ে দেবেন?
- আচ্ছা চলেন
আজ কলেজে এডমিশন পরিক্ষা হচ্ছে ৷ মেয়েটা এডমিশন পরিক্ষা দিতেই এসেছে ৷ কিন্তু নাম ঠিকানা কিছুই জানা হলো না ৷ মেয়েটা এমনিতেই ৫ মিনিট দেরি করে ফেলেছে ৷ তাই তাকে তাড়াতাড়ি রুমে পৌছে দিয়ে আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে চললাম ৷
·
প্রায় দুই মাস পর, সেদিন ক্লাস থেকে বের হচ্ছি, দেখি মেয়েটা নোটিশ বোর্ড দেখছে ৷
- এই মেয়ে, এদিকে শোনো ৷ (আমি)
ভয়ে ভয়ে সামনে আসলো,
- আমাকে ডাকছিলেন? (মেয়ে)
- আশেপাশে আর কাউকে তো দেখছি না
- ওহ, বলেন
- চিনতে পেরেছো আমাকে
- না তো
- হুম, দরকার ফুরিয়ে গেলে কি আর চেনা যায়?
- মানে?
- কিছু না, যাও...
মেয়েটা চলে যেতে যেতে আবার ফিরে আসলো,
- সেদিনের উপকারের জন্য ধন্যবাদ প্রিতম ৷ (মনেহলো বড়ভাই না, ক্লাসমেটের সাথে কথা বলছে)
- তুমি আমার নাম জানলে কিভাবে?
- দরকার ফুরিয়ে গেলে যারা ভুলে যায়, আমি তাদের দলে না
- সেজন্যেই কি দুইমাস পরে ধন্যবাদ দিচ্ছো?
- এরমধ্যে তো আপনার সাথে দেখা হয়নি ৷ আচ্ছা চলেন সুদ স্বরূপ আপনাকে ঝালমুড়ি খাওয়াবো
- আজ সময় নেই, অন্য একদিন হবে
- Ok
- তোমার নাম?
- মেঘা
- আচ্ছা আসি, বাই
- বাই
চলে আসলাম, কিন্তু মেয়েটা আমার নাম জানলো কিভাবে? নাম জানাটা খুব কঠিন কাজ না ৷ তবে মেয়েটা আমার খোজ নিয়েছে এটা বুঝলাম ৷
:
তারপর থেকে মাঝে মাঝেই কথা হতো আমাদের ৷ তবে সেটা খুব সামান্য ৷ কিন্তু কিভাবে যেন মেঘার প্রতি মনে একটা দুর্বলতা তৈরী হলো, কিন্তু বুঝতে দিলাম না ৷ যতই দিন যেতে থাকে ততই সেটা বাড়তে থাকে ৷ একসময় ভালবাসায় রূপ নেয় ৷ লুকিয়ে লুকিয়ে ওকে দেখতে ভালই লাগতো ৷ কিন্তু এভাবে আর কত দিন? একদিন সাহস করে বলতে গেলাম,
- মেঘা, ব্যস্ত নাকি? (আমি)
- না, কিছু বলবেন?
- হুম, সময় হবে তোমার?
- সিরিয়াস কিছু?
- আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ৷
- আচ্ছা, বলেন ৷
- চলো কোথাও বসে বলি ৷
- Ok
:
- বলেন কি বলবেন?
- মেঘা আমি জানিনা কথাগুলো তুমি কিভাবে...
ফোনটা বেজে উঠলো ৷ রাহাতের কল ৷ মনে মনে ৩৬৭ টা গালি দিয়ে ফোনটা ধোরলাম ৷
- দোস্ত কোথায় তুই? (রাহাত)
- ক্যাম্পাসে আছি, কেন? (আমি)
- এখুনি আমার মেসে আয়
- কি হয়েছে?
- আয় তারপর বলছি
- Ok, আসছি
:
মেঘার সাথে পরে কথা বলবো বলে বিদায় নিয়ে রাহাতের মেসে গেলাম ৷
- কিরে, কি হয়েছে? (আমি)
- তোকে বলেছিলাম না, বাড়িওয়ালার মেয়ের সাথে আমার রিলেশানের কথা ৷
- হুম, তো কি হয়েছে?
- বাড়িওয়ালা জেনে গেছে, আর আজই আমাকে চলে যেতে হুমকি দিয়ে গেছে ৷
- কি করবি এখন?
- বুঝতে পারছি না ৷
- Ok, আপাতত আমার বাসায় চল ৷
:
আমার রুমে বসে আছি, রাহাত ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে ৷ কিছুক্ষন কথা বলে আসলো,
- দোস্ত, ও আমার সাথে পালাতে চায় ৷ (রাহাত)
- কিন্তু তুই তো এখনো কোন চাকরি যোগাড় করতে পারিসনি ৷ (আমি)
- চাকরি আমার হবে না ৷ তাই ভাবছি ওকে নিয়ে গ্রামের বাড়ি তলে যাবো ৷
- আমায় কি করতে হবে?
- আমি স্টেশনে অপেক্ষা করবো, তুই ওকে কলেজ থেকে নিয়ে আসবি ৷
- কিন্তু আমি তো চিনি না ৷
- আমি তোকে ওর ফোন নাম্বার আর ছবি দিচ্ছি ৷
তারপর একটা ছবি আমার হাতে ধরিয়ে দিল ৷ কিন্তু একি দেখছি? এটা তো মেঘার ছবি ৷ তারমানে মেঘা আর রাহাত একে অপরকে ভালবাসে?
রাহাতকে "ঠিক আছে" বলে ছাদে আসলাম ৷
নিজেকে দেখে নিজেরই হাসি পাচ্ছে ৷ কাল আমার ভালবাসাকে তার ভালবাসার হাতে তুলে দেবো আমি নিজেই ৷ জীবনে এমন সময়ও আসবে কখনো ভাবিনি ৷ উপরের দিকে একবার তাকালাম, কাউকে দেখতে পেলাম না ৷ তাই মনের মধ্যে জন্ম নেওয়া প্রশ্নগুলো মনের মধ্যেই আত্মহত্যা করলো ৷
:
( কাউকে ভালবাসা মানে শুধু তাকে কাছে পাওয়া নয়, বরং তাকে তার সুখের ঠিকানায় পৌছে দেওয়ারও দায়িত্ব নেওয়া ৷ যদি সে অন্য কারো কাছে তার সেই সুখ খুজে পায় তাহলেই আমার ভালবাসা সফল ৷ আর সেই সুখের ঠিকানায় পৌছে দেওয়ার সুযোগ খুব কম প্রেমিকই পায় ৷ )
:

12/04/2016

ভালবাসতে সুন্দর চেহারার দরকার নাই,
দরকার সুন্দর একটা মন।।।

Captured by phone...kemn hoice
03/04/2016

Captured by phone...
kemn hoice

Address

Fulbaria
880

Website

Alerts

Be the first to know and let us send you an email when BLACK HEART posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category