Happy Life

আমারা অনেকে মজার মজার খাবার খাই , দামি কাপর পরি এছাড়া প্রয়োজনীয় কাজের বাইরে অনেক টাকা খরচ করি । কিন্তু অনেকে আছে যারা দুবেলা ভাত অথবা রুটি খাওয়ার অর্থ নাই। সবাই যদি প্রতিদিন ২ টাকা করে জমায় তাহলে এক মাসে ৬০ টাকা জমে । বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটার গড়ে ৯৯৩ জন বাস করে । যদি তারা সবাই প্রতিদিন ২ টাকা করে জমায় তাহলে প্রতি মাসে গড়ে ৫৯৫৮০ টাকা জমে । ধরি ৪০,০০০ টাকা । কারন অনেকের এই টাকা জমানোর সামর্

থ্য নাই ।
আমাদের চারপাশে অনেকেই মৌলিক চাহিদা ( খাদ্য, বস্ত্র, বাসস্তান, শিক্ষা , চিকিৎসা )পুরনে অসক্ষম ।আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য Honey Bee (H.B) নামে একটি ছাত্র সংগঠন চালু করলাম । আমরা এই হতদরিদ্র মানুষদের জন্য কাজ করব জাতে তাদের কষ্ট লাঘব পায় , আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন ।

করোনার এই মুহুর্তে অনেকেই চিন্তায় আছে একবেলা আহারের জন্য। তাদের কথা বিবেচনা করে আমরা আজ ১০ জন সুবিধাবঞ্চিত মানুষকে কয়েকদ...
09/05/2021

করোনার এই মুহুর্তে অনেকেই চিন্তায় আছে একবেলা আহারের জন্য। তাদের কথা বিবেচনা করে আমরা আজ ১০ জন সুবিধাবঞ্চিত মানুষকে কয়েকদিনের খাদ্যসামগ্রী দিতে সক্ষম হলাম৷

যারা আমাদের পাশে ছিলো তাদের অনেক ধন্যবাদ ❤️

রাত ১২টার পর বের হয়েছিলাম আমরা। কিছু হাসিমুখ দেখতে 🖤
15/03/2021

রাত ১২টার পর বের হয়েছিলাম আমরা। কিছু হাসিমুখ দেখতে 🖤

আজকে আমাদের ইভেন্টটি সার্থকভাবে হতো না যদি না আপনারা পাশে থাকতেন। ধন্যাবাদ সবাকে😊
16/06/2017

আজকে আমাদের ইভেন্টটি সার্থকভাবে হতো না যদি না আপনারা পাশে থাকতেন।
ধন্যাবাদ সবাকে😊

বিঃদ্রঃ উক্ত ছবি গুলো লোক দেখানো বা নিজেদের পরিচয় প্রকাশ এর জন্য নয়। এই ইফতারি প্রোগ্রামে উপস্থিত এর বাইরেও অনেকে ফান্ডি...
10/06/2017

বিঃদ্রঃ উক্ত ছবি গুলো লোক দেখানো বা নিজেদের পরিচয় প্রকাশ এর জন্য নয়। এই ইফতারি প্রোগ্রামে উপস্থিত এর বাইরেও অনেকে ফান্ডিং করেছিলো যাদের কারনে সুন্দরভাবে করতে পেরেছিলাম প্রোগ্রামটি।
অপরিচিত অনেক জায়গা থেকেও কিছু টাকা এসেছিলো তাই এই পোস্টটি তাদের জন্য করা হয়েছিলো।

২০১৬ সালের এই ইফতারির মাধ্যমেই বলতে গেলে আমাদের কাজ শুরু হয়েছিলো৷ সৃতি ধরে রাখতেই এই পোস্টটি রেখে দেওয়া হয়েছে। কেও মন্দ মন্তব্য করবেননা আশা করি। ❤

- - - - - - - - - - - - - - -

2016 তাদের সাথে ইফতারি 😊

13/06/2016

অনেক হল পায়ের উপর পা তুলে কথা বলা। অনেক হলো নিন্দা করা। এখন আর না। আগিয়ে যাবো পরিবর্তন এর উদ্দেশ্যে। যতটা পারি দিবো সাহায্যের হাত বাড়িয়ে।
ট্রোল দিয়ে এত দিন হাসাতাম সমাজের উপরের শ্রেনির মানুষদের এখন থেকে এই হাসির Range ইক্টু বাড়িয়ে দিলাম, এখন এই হাসি পৌছে দিবো সব শ্রেনির মানুষ এর কাছে।
With

14/12/2015

দরিদ্র মানুষের মৌলিক চাহিদা খাদ্য,
বস্ত্র, বাসস্তান, শিক্ষা , চিকিৎসা
পূরণে এগিয়ে যাও এই শীতে আমরা সবাই ১ টি করে কাপড় হলেও কোন গরীব কে দেয়ার চেস্টা করব।আমাদের হয়ত অনেক কাপড় আছে,অথচ অনেক মানুষ আছে জাদের শীতের জন্য ১ টিও কাপড় নেই। তাই চেস্টা করতে হবে নিজে দেয়ার এবং অন্যকে উতসাহিত করার।

26/12/2014

সর্বশেষ সংবাদ
বিকাল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে জিহাদ ওই গর্তে পড়ে যায়। একটি চটের বস্তা দিয়ে পাইপের মুখ ঢাকা থাকায় সে বুঝতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট বিকাল সাড়ে ৪টার দিকে বাচ্চাটিকে উদ্ধারের জন্য কাজ শুরু করে। কিন্তু পাইপের ব্যস মাত্র ১৪ ইঞ্চি হওয়ায় তাদের কোনো চেষ্টায় এ পর্যন্ত সাফল্য আসেনি। পাঁচবারের মধ্যে চার দফা ওপর থেকে ফেলা দড়ি জিহাদ ধরতে পারলেও তাকে তুলে আনা যায়নি।

সব খবর সরাসরি পেতে নিচের পেজটিতে লাইক দিয়ে একটিভ থাকুন
360 World

24/12/2014

এক অন্ধ বালক একটি বড় ব্যাংকের সামনে বসে ছিলো।তার সামনে ছিলো একটি থালা আর হাতে ছিলো একটি কাগজ,যাতে লেখাঃ ‘আমি অন্ধ,অনুগ্রহ করে সাহায্য করুন’।

সারাটা সকাল তার থালায় মাত্র কয়েকটি পয়সাই জমেছিলো। ব্যাংকের এক চাকুরিজীবী ব্যাংকে ঢোকার সময় অন্ধটিকে দেখলো। সে তার মানিব্যাগ বের করে তাকে কিছু পয়সা দিলো, তার হাতের কাগজটি নিল এবং এর পেছনে কিছু লিখলো। এরপর ছেলেটির হাতে তা ধরিয়ে দিল যাতে সবাই নতুন লেখাটি দেখতে পায়।

এরপর আশ্চর্যজনক ভাবে সবার সাহায্যের পরিমান বেড়ে গেল।অনেক বেশি লোক ছেলেটিকে সাহায্য করতে থাকলো,তার থালাও ভরে উঠলো।বিকেলে সেই ব্যাংকার তার অফিস থেকে বেড়িয়ে ছেলেটিকে দেখতে এলো। তার গলা চিনতে পেরে ছেলেটি তাকে জিজ্ঞেস করলো,‘তুমিই কি সেই লোক যে আমার কাগজের লেখাটি বদলে দিয়েছিলে? কি লিখেছিলে তুমি?’

লোকটি বললো,‘আমিও সত্যটাই লিখেছিলাম তবে একটি ভিন্ন ভাবে।লিখেছিলাম,‘‘আজ খুব সুন্দর একটি দিন কিন্তু আমার দুর্ভাগ্য আমি দেখতে পাই না।’’

দুটো লেখাই মানুষকে বলে যে ছেলেটি অন্ধ।কিন্তু প্রথমটি শুধু বলে যে সে অন্ধ।কিন্তু দ্বিতীয় লেখাটি মানুষকে বলে তারা অনেক ভাগ্যবান যে তারা অন্ধ নয়।
তোমার যা আছে তারজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকো। নতুন ভাবে চিন্তা করতে শিখো, সবার চেয়ে একটু ভিন্নভাবে কিন্তু পজিটিভ ভাবে ভাবতে শেখো। জীবন যখন তোমাকে কষ্ট পাওয়ার একশটা কারন দেয়,জীবনকে দেখিয়ে দাও যে তোমারও সুখী হওয়ার হাজারটা কারন আছে। ভাল না লাগলে জানাবেন, [সংগ্রহীত]

12/12/2014

লাইক অপশনটা যদি এমন হইতো যে লাইক দিলে একটি কম্বলের সমপরিমান টাকা আমাদের ফান্ডে জমা হয়ে যেতো কতই না ভালো হইতো।

ইভেন্টের এক ছবিতে ২১০ টা লাইক। এর মাঝে আজ ১ জনও হেল্প করে নাই...

আগামী সাপ্তাহে উত্তর বংগে তাপমাত্রা ৮ এর নিচে চলে যাবে... জানি না কি হবে...

10/12/2014

বৃদ্ধাশ্রমে এক বৃদ্ধ মহিলা সব সময় মন খারাপ করে বসে থাকতেন। তিনি কখনোই কারো সাথে কোনো কথা বলতেন না। বৃদ্ধাশ্রমের রেজিস্টার খাতায় লেখা না থাকলেও সবাই তাকে বোবা বলেই ধরে নিয়েছিলো। তিনি কাউকে কখনো কোনো কিছুর জন্য রিকোয়েস্টও করতেন না। দিনের বেশির ভাগ সময়ে তার দোলন চেয়ারে বসে দোল খেতেন।

বৃদ্ধাকে তার কোনো আত্বীয় কখনো দেখতেও আসতো না। কিন্তু প্রতিদিন সকালে এক সহৃদয় নার্স তার রুমে যেতো। সে কখনোই বৃদ্ধার সাথে কোনো কথা বলার চেষ্টা করতো না,কোনো প্রশ্নও করতো না। শুধু আরেকটি চেয়ার বৃদ্ধার পাশে টেনে নিতো এবং তার সাথে বসে থাকতো।

এভাবে সপ্তহের পর সপ্তাহ গেল, মাসের পর মাস গেল।বৃদ্ধা একদিন নার্সের দিকে তাকিয়ে অশ্রুসজল কন্ঠে বলে উঠলো, 'ধন্যবাদ','তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।'

আপনার বৃদ্ধ মা-বাবা আপনার কাছে খুব বেশি কিছু চান না। তারা আপনার ব্যস্ত দিনের খুব ছোট একটা সময় চান।

বলা হয়ে থাকে ভালোবাসা দরজার ওপাশে দাঁড়িয়ে খুব আস্তে আস্তে কড়া নাড়তে থাকে। শোনার সময় কি আপনার আছে?

20/11/2014

কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়, তাদের ভালোলাগা মন্দলাগা,
ব্যাথা বেদনা গুলো বলার মত কেউ থাকে না।তাই তাদের পাশে আমাদেরই দাড়াতে হবে।তাদের উপকার করতে হবে।কারন মানুষ মানুষএর জন্য।

10/11/2014

জীবনের প্রতিটি দিন এই
চিন্তা করে কাটিও না যে,
তুমি কী ফসল পেলে, বরং এই
চিন্তা করো যে তুমি আজকের
দিনে নতুন করে কী রোপন করলে।
—রবার্ট লুই স্টিভেনসন

Address

Dhaka
DHAKA-1214

Website

Alerts

Be the first to know and let us send you an email when Happy Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Happy Life:

Share

Category

Our Story

আমারা অনেকে মজার মজার খাবার খাই , দামি কাপর পরি এছাড়া প্রয়োজনীয় কাজের বাইরে অনেক টাকা খরচ করি । কিন্তু অনেকে আছে যারা দুবেলা ভাত অথবা রুটি খাওয়ার অর্থ নাই। সবাই যদি প্রতিদিন ২ টাকা করে জমায় তাহলে এক মাসে ৬০ টাকা জমে । বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটার গড়ে ৯৯৩ জন বাস করে । যদি তারা সবাই প্রতিদিন ২ টাকা করে জমায় তাহলে প্রতি মাসে গড়ে ৫৯৫৮০ টাকা জমে । ধরি ৪০,০০০ টাকা । কারন অনেকের এই টাকা জমানোর সামর্থ্য নাই । আমাদের চারপাশে অনেকেই মৌলিক চাহিদা ( খাদ্য, বস্ত্র, বাসস্তান, শিক্ষা , চিকিৎসা )পুরনে অসক্ষম ।আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য Happy Life নামে একটি ছাত্র সংগঠন চালু করলাম । আমরা এই হতদরিদ্র মানুষদের জন্য কাজ করব জাতে তাদের কষ্ট লাঘব পায় , আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন ।