Notifications#Earth

Notifications#Earth Today Travel Agency That awareness is only following notification.Definitely appreciate very difficult to do something very simple .

corona Virus er voy nei ei babosayir,,  ajka iftar ar half an hour ager Tola photos.
16/05/2020

corona Virus er voy nei ei babosayir,, ajka iftar ar half an hour ager Tola photos.

Hi! Let Fly.
31/01/2020

Hi! Let Fly.

31/01/2020
06/11/2017

আসসালামুয়ালায়কুম,
উত্তম চাকরি পাওয়ার জন্য অনেক পরিশ্রম করছি সবাই-অনেক কোচিং করছি-অনেক সাজেশন হিসেবে অনেক বই কিনছি
কোনো প্রচেষ্টাই বাদ দিচ্ছি না হয়তো!!!
আমাকে এরকম কিছুই অভিজ্ঞ একজন বলেন তাই শেয়ার করছি.....
উত্তম চাকরি পাওয়ার জন্য দুয়া
সুরাহ-কাসাস-আয়াত-২৪
ﺭَﺏِّ ﺇِﻧِّﻲ ﻟِﻤَﺎ ﺃَﻧﺰَﻟْﺖَ ﺇِﻟَﻲَّ ﻣِﻦْ ﺧَﻴْﺮٍ ﻓَﻘِﻴﺮٌ ؛
উচ্চারনঃ"রব্বি-ইন্নি-লিমা-আংজা
লতা-ইলায়্যা-মিন-খইরিং-ফক্বীর"
অর্থঃ হে আমার প্রতিপালক ! আপনি আমার জন্য ভালো মনে করে যে রিজিক দিবেন-আমি সেটা পাওয়ার জন্য আপনার দুয়ারে ফকীর।সুরা আল কাসাস ২৪ নং
আয়াতের এই অংশটি দুয়া তাই আগে-পরে দরুদ শরীফ পড়ে পড়তে হবে|শুধু এটা নয় যখনই যে দুয়াই করেন না কেনো- অবশ্যই সে দুয়ার আগে-পরে দরুদ-শরীফ পড়তেই হবে|কারণ দরুদ-শরীফ পাঠ এমন এক আমল যা কবুলের ব্যাপারে শরীয়তে নিশ্চয়তা রয়েছে| তাই দরুদ-শরীফ যুক্ত দুয়াও কবুলের ব্যাপারে আশা রাখা যায়|
ফরয নামাজের সালাম ফিরানোর পরপর দুয়া কবুলের উপযুক্ত সময় তাই তখন মুনাজাত করা হয়......মুনাজাতের মধ্যে বা মুনাজাত ছাড়াও দুয়াটি তখন পড়তে পারেন..... কোনো প্রচেষ্টাই বাদ দিচ্ছি না যখন এই দুয়াটি কেনো বাদ দিবো???
চাকরির জন্য কত বই পড়ছি!!!তো আল্লহর বই আল-কুর'আন যার মধ্যে কোনোই ভুল নেই এই কুর'আন এর একটি বাক্য কি পড়তে পারবো না-আমরা?????এটা
আল্লহ'র-কুর'আন এর আয়াত তাই
কুর'আন সহীহ- করে পড়ার চেষ্টা করবেন|আমি সহ আমাদের অনেকেরই কুর'আন পড়ায় ভুল থাকতে পারে|তাই, কুর'আন সহীহ- করে পড়া শিখুন| সমগ্র বাংলাদেশে
"ইসলামিক-ফাউন্ডেশন অব বাংলাদেশ" প্রত্যেক বিভাগীয় শহরে বিভাগীয় গুরুত্বপূর্ণ মসজিদে ৪০ দিন মেয়াদী ফ্রি কুর'আন শিক্ষা কোর্স পরিচালনা- করে থাকে|চট্রগ্রামের আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদে এই কোর্স করানো হয়| যোগাযোগ- ০১৮২১-০২৮৫৮৯| একটি- ব্যাচ শেষ- হলেই পরের ব্যাচ শুরু- হয়ে যায় I এভাবেই চলতে থাকে সবসময় | কারো আগে পড়া থাকলেও যতো বার ইচ্ছা পুনরায় পড়তে পারেন I
সবচেয়ে বড় ব্যাপার হলো নামাজ এ যা কিছুই পড়েন তার সবটাই তো কুর'আন এর আয়াত যদি কেউ সহীহ করে কুর'আনই পড়তে না জানেন তার মানে তিনি সহীহ- করে নামাজও পড়তে জানেন না| যদি আপনার নামাজই সহীহ- না থাকলো তবে আপনি আল্লহ'র কাছে কোনো কিছু চাওয়ার সুযোগ পাচ্ছেন কিভাবে????? সবাই অনেক টাকা ও সময় খরচ করে কতো কোচিং ই তো- করছি কিন্তু তার সবটাই সার্থক হবে নিশ্চিত করে কি বলতে পারবেন????অথচ সম্পূর্ণ ফ্রি এই কোর্সটির শুরু থেকে শেষ- পর্যন্ত- প্রতিটা- মুহুর্তের জন্যই আল্লহ আপনাকে উত্তম বিনিময় দিয়ে সার্থক- করে দিবেন- এ ব্যাপারটি- আল্লহই তাঁর কুর'আনে নিশ্চিত করে বলেছেন| এরপরেও কেউ কুর'আন- সহীহ- করে নামাজ আদায়ের চেষ্টা না করা মানে আল্লহ'র দেয়া নিশ্চয়তার ব্যাপারে তার কোনো আস্থা নেই|
যেখানে আল-কুর'আন এর দুয়া এটি-সুতরাং এর কবুলের ব্যাপারটি নিশ্চিত|
কারণ এটি পড়ে নবীরা আল্লহর কাছে রিজিক চাইতেন I
সবাই প্রত্যাশা অনুযায়ী হালাল রিজিক পাবেন আশা করি|প্রত্যেকের প্রচেষ্টা ও দুয়া আল্লহ কবুল করুক| কথাগুলো আপনার কাছে অর্থহীন হতে পারে -কিন্তু ৩০ ছুঁয়ে যাওয়া মধ্যবিত্ত পরিবারের যে বন্ধুটি আজও চাকরি না পেয়ে frustration এ ভুগছে , বেঁচে থাকার আশাই ছেড়ে দিচ্ছে-সে যদি আল্লহ'র কাছে চেয়ে হলেও একটি চাকরির ব্যবস্থা করতে পারে তবে মন্দ হয় না I এখনো ভাবছেন ২-৪ পাবলিকেশনের বই পরে গেলেই তো হলো- সমস্যা নেই পড়েন- আপনার পরিশ্রমের প্রশংসা করেই বলছি-মাশাআল্লহ I কিন্তু, ভাগ্য তথা আল্লহর দয়া বলে যে কিছু আছে সেটা সে-ই বুঝে যে BCS এবং BANGLADESH BANK এর Viva-Board থেকে একাধিকবার ফেরত এসেছে| বিষয়টি সব বন্ধুদের সাথে share করবেন আশা করি|আল্লহ সহীহ এলেম অর্জন করার ও তা অনুযায়ী আমল করার তৌফিক দিক আমাদেরকে-আমিন|

03/11/2017

. কোন বিজ্ঞানী ইনসুলিনের স্ফটিক পৃথক করেন?
Ο ক) বিজ্ঞানী হাবল
Ο খ) বিজ্ঞানী এবল
Ο গ) বিজ্ঞানী মোরস
Ο ঘ) বিজ্ঞানী সিডস
সঠিক উত্তর: (খ)

৩৫২. শসা ও সূর্যমুখী কোন দিনের উদ্ভিদ?
Ο ক) বড়দিনের
Ο খ) ছোট দিনের
Ο গ) আলোক নিরপেক্ষ দিনের
Ο ঘ) নিরপেক্ষ দিনের
সঠিক উত্তর: (গ)

৩৫৩. মস্তিষ্কের মধ্যে সবচেয়ে বড় অংশ কোনটি?
Ο ক) সেরিবেলাম
Ο খ) পনস
Ο গ) সেরিব্রাম
Ο ঘ) মেডুলা অবলংগাটা
সঠিক উত্তর: (গ)

৩৫৪. ডায়াবেটিস রোগ শনাক্ত করা যায়-
i. ঘন ঘন প্রস্রাব হলে
ii. প্রচন্ড মাথা হলে
iii. ক্ষুদা বেড়ে গেলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৫৫. মস্তিষ্ক থেকে উৎপন্ন কোন স্নায়ু কাজ নিয়ন্ত্রণ করে?
Ο ক) মেরু মজ্জা
Ο খ) করোটিকা স্নায়ু
Ο গ) অ্যাক্সন
Ο ঘ) সুষুম্মাকান্ড
সঠিক উত্তর: (খ)

৩৫৬. কোনো পতঙ্গ ফেরোমন নিঃসৃত করলে কত কিমি, দূর থেকে তার সঙ্গীরা আকৃষ্ট হয়?
Ο ক) ২-৪
Ο খ) ২-৮
Ο গ) ৪-৮
Ο ঘ) ৪-১৬
সঠিক উত্তর: (ক)

৩৫৭. করোটিক স্নায়ুর সংখ্যা কতটি?
Ο ক) ১২টি
Ο খ) ২৪টি
Ο গ) ৪৮টি
Ο ঘ) ৮৪টি
সঠিক উত্তর: (খ)

৩৫৮. একটি নিউরনে সর্বনিম্ব কতটি ডেনড্রাইট থাকে?
Ο ক) শূন্য
Ο খ) এক
Ο গ) দুই
Ο ঘ) তিন
সঠিক উত্তর: (ক)

৩৫৯. আমাদের দেশে মাদকদ্রব্য হিসেবে পরিচিত-
i. আফিম, সিগারেট
ii. পান, ভাং
iii. মরফিন, কোকেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৬০. কোনটি সেরিব্রামকে আবৃত করে রাখে?
Ο ক) প্লুরা
Ο খ) টনোপ্লাস্ট
Ο গ) মেনিনজেস
Ο ঘ) পেরিকার্ডিয়াম
সঠিক উত্তর: (গ)

৩৬১. কোনটি এক ধরনের বক্রচলন?
Ο ক) ভার্ণালাইজেশন
Ο খ) ফটোট্রপিক
Ο গ) অভিকর্ষ উপলব্ধি
Ο ঘ) সামগ্রিক চলন
সঠিক উত্তর: (খ)

৩৬২. কোনটির প্রয়োগে শাখা কলামে মূল গজায় এবং ফলের অকালে ঝরে পড়া রোধ হয়?
Ο ক) জিবেরেলিন
Ο খ) অক্সিন
Ο গ) ফ্লোরিজেন
Ο ঘ) ইথিলিন
সঠিক উত্তর: (খ)

৩৬৩. কত সালে ইনসুলিনের স্ফটিক আবিষ্কৃত হয়?
Ο ক) ১৯০৭
Ο খ) ১৯১৭
Ο গ) ১৯২৭
Ο ঘ) ১৯৩৭
সঠিক উত্তর: (গ)

৩৬৪. মস্তিষ্কের মধ্যে বড় অংশ হলো-
Ο ক) নিউরন
Ο খ) কর্টেক্স
Ο গ) সেরিব্রাম
Ο ঘ) মেনেনজেস
সঠিক উত্তর: (গ)

৩৬৫. জিবেরেলিনের প্রভাবে কোনটি হয়?
Ο ক) বীজহীন ফল
Ο খ) ফুল ফোটা
Ο গ) কোষ বিভাজন
Ο ঘ) মূল সৃষ্টি
সঠিক উত্তর: (খ)

৩৬৬. আক্রান্ত ব্যক্তির শরীর খিচুনী ও কাঁপুনি দিতে থাকে কোন রোগে?
Ο ক) পারকিনসন
Ο খ) এপিলেপসি
Ο গ) স্ট্রোক
Ο ঘ) প্যারালাইসিস
সঠিক উত্তর: (খ)

৩৬৭. কোন হরমোনটি গ্যাসীয় পদার্থ?
Ο ক) অক্সিন
Ο খ) জিবেরেলিন
Ο গ) সাইটোকাইনিন
Ο ঘ) ইথিলিন
সঠিক উত্তর: (ঘ)

৩৬৮. ব্যাক্তির আরচণ, স্বভাব ও আবেগ প্রবণতার উপর কিসের প্রভাব অপরিসীম?
Ο ক) অক্সিনের
Ο খ) ফেরোমনের
Ο গ) হরমোনের
Ο ঘ) জিবেরেলিনের
সঠিক উত্তর: (গ)

৩৬৯. কিটোসিস রোগের কারণ কী?
Ο ক) লিপিডের বিপাকে
Ο খ) প্রোটিনের বিপাক
Ο গ) শর্করার বিপাক
Ο ঘ) হরমোনের কার্যকারিতা
সঠিক উত্তর: (ক)

৩৭০. নিকোটিন গ্রহণে কোনটির কার্যকারিতা নষ্ট হয়?
Ο ক) ফুসফুস
Ο খ) স্নায়ুকোষ
Ο গ) কিডনি
Ο ঘ) গলবিল
সঠিক উত্তর: (খ)

৩৭১. অ্যাক্সনের মূল অক্ষের আবরণীটির নাম কী?
Ο ক) মায়োলিন
Ο খ) পনস
Ο গ) অ্যাক্সলেমা
Ο ঘ) মেনিনজেস
সঠিক উত্তর: (গ)

৩৭২. বাহ্যিক পরিবেশের উদ্দীপক হলো-
i. আলো, গন্ধ, স্বাদ এবং স্পর্শ
ii. চাপ, তাপ, বিভিন্ন রাসায়নিক বস্তু
iii. চোখ, কান , নাক প্রভৃতির উদ্দীপনা জাগায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৭৩. নিচের কোনটি বক্রচলন?
Ο ক) ছত্রাকের চলন
Ο খ) ফটোট্রপিক চলন
Ο গ) শৈবালের চলন
Ο ঘ) Volvoa-এর চলন
সঠিক উত্তর: (খ)

৩৭৪. উদ্ভিদের কী প্রস্ফুটন দিবাদৈর্ঘ্যের উপর অধিক নির্ভরশীল?
Ο ক) ভ্রুণ
Ο খ) পুষ্প
Ο গ) ফল
Ο ঘ) বীজ
সঠিক উত্তর: (খ)

৩৭৫. ইনসুলিন হরমোনটি-
i. গ্লুকোজের বিপাক নিয়ন্ত্রণ করে
ii. দৈহিক বৃদ্ধি ঘটায়
iii. জনন অঙ্গের বৃদ্ধি ঘটায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৩৭৬. থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত থাইমক্সিন হরমোনটির কাজ হলো-
i. জনন অঙ্গের বৃদ্ধিতে সাহায্য করা
ii. দৈহিক বৃদ্ধিতে সাহায্য করা
iii. মানসিক বিকাশে সাহায্য করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) i
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৩৭৭. পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কী?
Ο ক) ইনসুলিন
Ο খ) থাইরক্সিন
Ο গ) থাইমক্সিন
Ο ঘ) থাইরোট্রপিন
সঠিক উত্তর: (ঘ)

৩৭৮. গোনাড গ্রন্থি অবস্থিত-
i. ছেলেদের গ্রীবা অঞ্চলে
ii. মেয়েদের ডিম্বাশয়ে
iii. ছেলেদের শুক্রাশয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৭৯. চন্দ্রমল্লিকার কোন অংশ আলোক পর্যায়ের উদ্দীপক উপলব্ধির স্থান বলে পরিগণিত হয়?
Ο ক) কান্ড
Ο খ) মূল
Ο গ) পত্র
Ο ঘ) ফুল
সঠিক উত্তর: (গ)

৩৮০. স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যগত একক কী?
Ο ক) স্নায়ুরজ্জু
Ο খ) নিউরন
Ο গ) নিউরেলাম
Ο ঘ) মেরুরজ্জু
সঠিক উত্তর: (খ)

৩৮১. মানবদেহে হরমোন পরিবাহিত হয় কোনটির মাধ্যমে?
Ο ক) লসিকার মাধ্যমে
Ο খ) রক্তের মাধ্যমে
Ο গ) নিউরনের মাধ্যমে
Ο ঘ) আন্ত্রিক রসের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)

৩৮২. বড় দিনের উদ্ভিদের পুষ্পায়নে দৈনিক গড়ে কত ঘন্টা আলোর প্রয়োজন?
Ο ক) ১১-১৩ ঘন্টা
Ο খ) ১৪-১৫ ঘন্টা
Ο গ) ১২-১৬ ঘন্টা
Ο ঘ) ১২-১৪ ঘন্টা
সঠিক উত্তর: (গ)

৩৮৩. পশ্চাৎ মস্তিষ্ক গঠিত হয়-
i. সেরিবেলাম, পনস ও মেডুলা অবলংগাটা নিয়ে
ii. শুধুমাত্র সেরিবেলাম নিয়ে
iii. শুধুমাত্র পনস নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৩৮৪. উদ্ভিদের বৃদ্ধি বর্ধক হরমোন কোনটি?
Ο ক) অ্যাসিটিলিন
Ο খ) সাইটোসিন
Ο গ) সাইটোকাইনিন
Ο ঘ) অক্সিজিনেজ
সঠিক উত্তর: (গ)

৩৮৫. কোনটি ফল পাকাতে সাহায্য করে?
Ο ক) অক্সিন
Ο খ) জিবেরেলিন
Ο গ) ইথিলিন
Ο ঘ) সাইটোকাইনিন
সঠিক উত্তর: (গ)

৩৮৬. নিকোটিনের মাত্রা বাড়ে-
i. তামাক ব্যবহারে
ii. সিগারেট ব্যবহারে
iii. চা ব্যবহারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৮৭. থাইরয়েডজনিত সমস্যা হতে মুক্তি পেতে খাদ্য তালিকায় স্থান দিতে হবে-
i. মাংস
ii. সামুদ্রিক মাছ
iii. কলা ও ফলমূল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৮৮. বীজহীন ফল উৎপাদনে ব্যবহৃত হয় নিচের কোনটি?
Ο ক) সাইটোকাইনিন
Ο খ) অক্সিন
Ο গ) ইথিলিন
Ο ঘ) অ্যাবসিসিক এসিড
সঠিক উত্তর: (খ)

৩৮৯. মস্তিষ্কের কতটি অংশে বিভক্ত?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)

৩৯০. থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি?
Ο ক) থাইরক্সিন
Ο খ) প্যারাথাইরক্সিন
Ο গ) থাইমক্সিন
Ο ঘ) থাইরোট্রপিন
সঠিক উত্তর: (গ)

৩৯১. নিউরিলেমা পরিবেষ্টিত অ্যাক্সনকে কী বলে?
Ο ক) নিউরিলেমা
Ο খ) অ্যাক্সনিমা
Ο গ) মায়োলিন
Ο ঘ) অ্যাক্সলেমা
সঠিক উত্তর: (ঘ)

৩৯২. কোন ধরনের রোগে আক্রান্ত রোগীদের মৃগী রোগ দেখা যায়?
Ο ক) হেমারিক স্ট্রোক
Ο খ) থ্রোমাবিক স্ট্রোক
Ο গ) ইসমিক স্ট্রোক
Ο ঘ) এমবলিক স্ট্রোক
সঠিক উত্তর: (গ)

৩৯৩. বীজের উষ্ণতা বৃদ্ধির মাধ্যমে পুষ্প প্রস্ফুটন প্রক্রিয়াটি কী?
Ο ক) ফার্মেন্টেশন
Ο খ) ভার্নালাইজেশন
Ο গ) ফটোপিরিয়ডিজম
Ο ঘ) অসমোসিস
সঠিক উত্তর: (খ)

৩৯৪. অক্সিন এর প্রভাবে অভিস্রবণ ও শ্বসন ক্রিয়ার কি হয়?
Ο ক) হার কমে
Ο খ) হার স্বাভাবিক থাকে
Ο গ) অতিরিক্ত কমে
Ο ঘ) হার বৃদ্ধি পায়
সঠিক উত্তর: (ঘ)

৩৯৫. ব্যাকনি রোগটি-
i. ধানের একটি রোগ
ii. ছত্রাকজনিত রোগ
iii. ধান গাছের বৃদ্ধি রোধ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৯৬. প্রতিবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কোনটি?
Ο ক) মস্তিষ্ক
Ο খ) হরমোন
Ο গ) সুষুম্নাকান্ড
Ο ঘ) নিউরন
সঠিক উত্তর: (গ)

৩৯৭. স্নায়ুতন্ত্রের প্রধান কাজ কী?
Ο ক) দেহের বিভিন্ন অংশে উদ্দীপনা বহন করা
Ο খ) দেহের সাড়া প্রদান করা
Ο গ) মস্তিষ্ককে কর্মক্ষম করা
Ο ঘ) রক্ত পরিবহন করা
সঠিক উত্তর: (ক)

৩৯৮. উদ্ভিদের চলন ঘটে কিসের কারণে?
Ο ক) প্রভাবকের
Ο খ) স্বতস্ফূর্তভাবে
Ο গ) প্রাকৃতিক
Ο ঘ) কৃত্রিমভাবে
সঠিক উত্তর: (ক)

৩৯৯. ইনসুলিন হরমোন নিঃসরণকারী গ্রন্থি কোনটি?
Ο ক) প্যারাথাইরয়েড
Ο খ) পিটুইটারি
Ο গ) গোনাড
Ο ঘ) আইলেটস অব ল্যাংগারহ্যানস
সঠিক উত্তর: (ঘ)

৪০০. গুরুমস্তিষ্কের ডান ও বাম খন্ড সংযুক্ত থাকে কী দ্বারা?
Ο ক) স্নায়ুতন্ত্র
Ο খ) স্নাযুকোষ
Ο গ) সাইন্যাপস
Ο ঘ) পিথ
সঠিক উত্তর: (ক)

৪০১. গাইড জনন অঙ্গগুলো নিঃসৃত হরমোন-
i. প্রাণীর জনন চক্র ও যৌন আচরণ নিয়ন্ত্রণ করে
ii. পুরুষ প্রাণীতে টেস্টস্টেরন হরমোন উৎপাদন করে
iii. স্ত্রী প্রাণীতে ইস্ট্রোজেন হরমোন উৎপনন ঘটায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪০২. আলোক নিরপেক্ষ উদ্ভিদ-
i. ডালিয়া
ii. শসা
iii. সূর্যমুখী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)

৪০৩. অক্সিন হলো-
i. বৃদ্ধিবর্ধক
ii. মূলের শীর্ষে অধিক বিদ্যমান
iii. চার্লস ডারউইন কর্তৃক সর্বপ্রথম আবিষ্কৃত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪০৪. কোন গ্রন্থি থেকে নিসৃত হরমোন সংখ্যায় সবচেয়ে বেশি?
Ο ক) পিটুইটারী
Ο খ) থাইমাস
Ο গ) থাইরয়ে
Ο ঘ) পিনিয়াল
সঠিক উত্তর: (ক)

অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: রিতা কতকগুলো ডালিয়ার চারা লাগাল। কয়েক মাসের মধ্যে চারাগুলো দৈহিক বৃদ্ধি ঘটলেও কোনো ফুল ধরল না।

03/11/2017

গত ৩৬ তম BCS ভাইবা পরীক্ষায় এই প্রশ্নটা এক জনকে করা হইছিল
,
৯৯% লোক ভুল উওর দেয়
*"বাইরে বৃষ্টি পড়ছে।ঘরে বিদ্যুৎ নেই।
কাল তার পরীক্ষা।"*
,
এখন প্রশ্ন হলো,
"পরীক্ষাটা কার???
ক) বৃষ্টি
খ) বিদ্যুৎ

30/10/2017

#বিষয়ভিত্তিক_রিভিউ_এক্সাম -৩৫

#বিষয়--কম্পিউটার ৩

পরীক্ষক -Rume CU

তারিখ-২৮.১০.২০১৭ (শনিবার)
সময়-১৫ মিনিট (রাত ১১:০০ মিনিট)
মার্কস -১৫

#বি.দ্র.প্রতিটি ভূল উত্তরের জন্য ০.৫ নাম্বার কাটা যাবে।যারা নির্দিষ্ট সময়ের পর এক্সাম দিবেন এবং নিজের প্রাপ্ত নাম্বার কমেন্টে জানাবেন না তাদের রেজাল্ট সেরা তিনে কাউন্ট করা হবেনা।তবে আপনারা নির্দিষ্ট সময়ের পরেও এক্সাম দিতে পারবেন।

১.ATM আবিষ্কার করে কোন কোম্পানি?
ক.মাইক্রোসফট। খ.আইবিএম গ.অ্যাপল ঘ.গুগল

২.ইন্টারনেটের এসএমএস বলা হয় কোনটিকে?
ক.ফেসবুক খ.মেসেঞ্জার গ.হোয়াটস এ্যাপ ঘ.টুইটার

৩.'Don't +be evil' কিসের মূলমন্ত্র?
ক.ফেসবুক খ.টুইটার গ.গুগল ঘ.ব্লগ

৪.'রোবট' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক.গ্রিক খ.চেক/স্লাভানিক গ.ল্যাটিন ঘ.কোনটিই নয়

৫.বুলেটিন বোর্ড কিসের জন্য ব্যবহৃত হয়?
ক.ইন্টারনেটে বিজ্ঞাপন দেয়ার জন্য খ.লেখার বোর্ড হিসেবে গ.কুইজ প্রতিযোগিতায় ঘ.ক+গ

৬.নিচের কোনটি ব্লু টুথের স্ট্যান্ডার্ড??
ক.802.11 খ.802.16 গ.802.15 ঘ.কোনটিই নয়

৭.ক্লাউড কম্পিউটিং এর সেবা দেয়া শুরু হয় কত সাল থেকে?
ক.২০০১ খ.২০০৩ গ.২০০৫ ঘ.২০০৭

৮.প্রথম ইন্টারনেট চালু হয় কোন দেশে?
ক.যুক্তরাজ্য খ.চীন গ.জাপান ঘ.যুক্তরাষ্ট্র

৯.নিচের কোনটি বাংলাদেশের সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশন?
ক.ঝিলংঝা খ.মহেশখালী গ.সোনাদিয়া ঘ.দুলাহাজরা

১০.কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
ক.ব্রডব্যান্ড খ.সি-মস গ.ব্লু-টুথ ঘ.ওয়াইম্যাক্স

১১.ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের বলা হয়?
ক.নেটিজেন খ.সিটিজেন গ.ইন্টিজেন ঘ.কোনটিই নয়

১২.কম্পিউটার জগতের কিংবদন্তি হলেন---
ক.বিল ক্লিনটন খ.মাইক্রোসফট গ.বিল মেগারিজ ঘ.বিল গেটস

১৩.নিচের কোন চিহ্নটি অবশ্যই ইমেইল ঠিকনায় ব্যবহৃত হয়?
ক.& খ.$ গ.@ ঘ.কোনটিই নয়

১৪.'ইয়াহু' এক ধরনের---
ক.ওয়েব ব্রাউজার খ.সার্চ ইঞ্জিন গ.সামাজিক যোগাযোগ মাধ্যম ঘ.অপারেটিং সিস্টেম

১৫. 'Cc' এর পূর্ণরূপ কি?
ক.Close circuit খ.Close contact গ.Carbon copy ঘ.কোনটিই নয়

উত্তর:
১.খ ২.ঘ ৩.গ ৪.খ ৫.ক ৬.গ ৭.গ ৮.ঘ ৯.ক ১০.ঘ ১১.ক ১২.ঘ ১৩.গ ১৪.খ ১৫.গ

class 9-10 ar main book theke neya,,,,,, bcs sohayok,,,
28/10/2017

class 9-10 ar main book theke neya,,,,,, bcs sohayok,,,

28/10/2017

পিএসসি নির্ধারিত ১১ জন কবি-সাহিত্যিক হলেন :
১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২. কাজী নজরুল ইসলাম
৩. কায়কোবাদ
৪. জসীম উদ্দীন
৫. দীনবন্ধু মিত্র
৬. ফররুখ আহমেদ
৭. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৮ মাইকেল মধুসুদন দত্ত
৯. মীর মশাররফ হোসেন
১০ রবীন্দ্রনাথ ঠাকুর
১১. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
পঞ্চপাণ্ডবঃ বাংলা সাহিত্যে ৫ জন কবিকে একসাথে পঞ্চপাণ্ডব বলা হয়। এদের সম্পর্কে ও বিশদ জানতে হবে। এরা হলেন -
১. অমিয় চক্রবর্ত্তী
২. বুদ্ধদেব বসু
৩. জীবনানন্দ দাশ
৪. বিষ্ণু দে
৫. সুধীন্দ্রনাথ দত্ত
#এই ১১জন কবি সাহিত্যিক ও পঞ্চপাণ্ডব এদের সম্পর্কে আপনার সব জানতে হবে সব।
বাদ যাবে না কোনো শিশু (মানে কবি-সাহিত্যিক ১১ জন ও পঞ্চপাণ্ডব )
***এখন প্রশ্ন করতে পারেন ভাইয়া এই ১১ জনের বাইরে কি প্রশ্ন আসে না?
উত্তর :ভাই আসে।পিএসসি আপনার আমার কথায় চলে না তারা তাদের নিয়মে চলে।তারা তাদের নিয়মে প্রশ্ন করে। ............
তবে এই ১১ জনের টা বেশি ইম্পরট্যান্ট সাথে এই পঞ্চপাণ্ডবের সম্পর্কে জেনে যেতে হবে।
কারণ এই ১১ জন কবি-সাহিত্যিক ও পঞ্চ পাণ্ডবের কথা যদি ভালো করে জেনে যান তাহলে পরীক্ষার হলে আপনি নিজেই তান্ডব চালাতে পারবেন

Address

57 South Avenue, Gulshan/1
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Notifications#Earth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category