Inventor's Puppet

Inventor's Puppet Inventor's Puppet works through puppetry & uses it as a medium to communicate with people regarding culture and heritage both nationally and internationally.

UNICEF Bangladesh ও JAAGO Foundation Trust-এর ‘স্বপ্নের সারথি, সি শোর গার্লস’ প্রকল্পের আওতায় কক্সবাজারে মেয়েদের ক্ষমতায়...
26/05/2026

UNICEF Bangladesh ও JAAGO Foundation Trust-এর ‘স্বপ্নের সারথি, সি শোর গার্লস’ প্রকল্পের আওতায় কক্সবাজারে মেয়েদের ক্ষমতায়নে কাজ করেছে Inventors Puppets.

সচেতনতামূলক পাপেট শোর মাধ্যমে তুলে ধরা হয়েছে বাল্যবিবাহ প্রতিরোধ, বুলিং মোকাবিলা, আত্মরক্ষা ও বয়ঃসন্ধিকালীন কন্যাদের মানসিক শক্তির বার্তা।

শিশু ও কিশোর-কিশোরীদের অধিকার, সামাজিক সচেতনতা ও গুরুত্বপূর্ণ বার্তা সহজ, দ্রুত ও প্রভাবশালীভাবে পৌঁছে দিতে Inventor's Puppet নিয়মিত কাজ করে যাচ্ছে।

22/05/2026
কৌতূহল আর নতুন পৃথিবী আবিষ্কারের গল্পSt. Francise Xavier’s Green Herald International School এ খেলাধুলা ও সাংস্কৃতিক অনু...
22/05/2026

কৌতূহল আর নতুন পৃথিবী আবিষ্কারের গল্প

St. Francise Xavier’s Green Herald International School এ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে Inventors Puppets এর বন্ধুদের উপস্থিতি শিক্ষার্থীদের মনে এনে দেয় খুশির জোয়ার।

পাপেট বন্ধুদের সাথে আনন্দের মুহূর্ত শিশুদের কল্পনার দুয়ার খুলে দেয়, নতুন কিছু জানার আগ্রহ জাগায় এবং সৃষ্টি করে নতুন পৃথিবী আবিষ্কারের কৌতূহল। প্রতিটি শিশুর মাঝেই আছে উদ্ভাবক, স্বপ্নদ্রষ্টা আর গল্প নির্মাতা।

09/05/2026

পাপেটের গল্প, শিক্ষা ও সামাজিক বার্তা, এই যাত্রা নিয়ে Shuvangkar Das Shuvo কথা বলেছেন Nagorik TV‘র সাথে।

শিশুদের কল্পনা ও সৃজনশীলতা বদলে দিতে পারে আগামী পৃথিবী। এই পথচলায় Inventors Puppets এর সবচেয়ে বড় শক্তি আপনাদের ভালোবাসা ও সমর্থন।

Institute of Cost and Management Accounting of Bangladesh (ICMAB) ফ্যামেলি ডেতে শিশু ও পরিবারের সঙ্গে কাটানো আনন্দময় মুহ...
29/04/2026

Institute of Cost and Management Accounting of Bangladesh (ICMAB) ফ্যামেলি ডেতে শিশু ও পরিবারের সঙ্গে কাটানো আনন্দময় মুহূর্ত ছিল আমাদের জন্য বিশেষ।

গল্পে গল্পে এডুটেইনমেন্ট ধারণাটিকে শিশু ও পরিবারের কাছে পৌঁছে দেওয়া আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ মিশন হিসেবে দেখি। আনন্দ, শিক্ষা আর সৃজনশীলতার সমন্বয়ে তৈরি করতে চাই প্রাণবন্ত অভিজ্ঞতা।

এই লক্ষ্যকে সামনে রেখে Inventors Puppets বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক উদ্যোগের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে। আপনিও আমাদের এই যাত্রায় যুক্ত থাকুন।

এবারের বৈশাখ উদযাপন ছিল আরও আনন্দময় Concord Real Estate পরিবারের সাথে শিশুদের নিয়ে।Inventors Puppets গল্প আর পাপেট্রির ম...
26/04/2026

এবারের বৈশাখ উদযাপন ছিল আরও আনন্দময় Concord Real Estate পরিবারের সাথে শিশুদের নিয়ে।

Inventors Puppets গল্প আর পাপেট্রির মাধ্যমে শিশুদের মাঝে ছড়িয়ে দিচ্ছে সামাজিক মূল্যবোধ, ভালো অভ্যাস ও মানবিকতা।

১৪ বছর ধরে আমরা শিশুদের কাছে পৌঁছে দিচ্ছি শেখার আনন্দময় পথ। আপনিও হতে পারেন এই যাত্রার অংশ, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে চলি একসাথে।

পারিবারিক আনন্দে Inventors Puppetsসামাজিক সচেতনতা ও মূল্যবোধ গঠনের লক্ষ্যে আমরা সবসময়ই শিশু ও পরিবারের পাশে থাকতে চাই। স...
22/04/2026

পারিবারিক আনন্দে Inventors Puppets

সামাজিক সচেতনতা ও মূল্যবোধ গঠনের লক্ষ্যে আমরা সবসময়ই শিশু ও পরিবারের পাশে থাকতে চাই। স্কুল, বিভিন্ন উৎসব, কর্পোরেট ইভেন্ট কিংবা প্রাতিষ্ঠানিক আয়োজন, সব জায়গাতেই আমাদের প্রচেষ্টা থাকে আনন্দ, শিক্ষা ও মানবিকতার এক সুন্দর মিলন ঘটানো।

এই ধারাবাহিকতায় #সনাতন_বন্ধুরা_সনাতন_মানুষের_পাশে পরিবারের সঙ্গে কাটানো সময় ছিল অত্যন্ত আনন্দঘন ও স্মরণীয়। শিশুদের হাসি, পরিবারের উচ্ছ্বাস আর সবার অংশগ্রহণে মুহূর্তগুলো হয়ে উঠেছে প্রাণবন্ত।

শুভ নববর্ষ, বঙ্গাব্দ ১৪৩৩“বিকশিত শিশু, আলোকিত পৃথিবী”নতুন বছরের প্রতিটি সকাল ভরে উঠুক শিশুর হাসি, স্বপ্ন আর কল্পনার রঙে।...
14/04/2026

শুভ নববর্ষ, বঙ্গাব্দ ১৪৩৩

“বিকশিত শিশু, আলোকিত পৃথিবী”

নতুন বছরের প্রতিটি সকাল ভরে উঠুক শিশুর হাসি, স্বপ্ন আর কল্পনার রঙে। মুক্ত চিন্তা আর সৃজনশীলতা আগামী পৃথিবীকে মঙ্গলময় ও আলোকিত করুক।

Inventors Puppets এর পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা 🌺

#শুভ_নববর্ষ #নববর্ষ১৪৩৩ #বাংলা_নববর্ষ #পহেলা_বৈশাখ #পাপেট #শিশু_বিকাশ #সৃজনশীলতা #বিকশিত_শিশু_আলোকিত_পৃথিবী #বাংলার_সংস্কৃতি

Address

Room 225/a (1st Floor), 68-69 Concept Tower, Green Road, Dhaka-1205
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Inventor's Puppet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Inventor's Puppet:

Share