TUNTUNI SHOWBIZ

TUNTUNI SHOWBIZ "TUNTUNI SHOWBIZ Is The All Kinds Of Awareness Activities Planning And Ex*****on Work House"

https://www.facebook.com/share/p/1CAdnoFWQH/
15/02/2026

https://www.facebook.com/share/p/1CAdnoFWQH/

হাসনাত আবদুল্লাহর মেন্টালিটি কেমন—
তা বোঝার জন্য তার কিছু কথাই যথেষ্ট।
তিনি ১ লক্ষ ৭০ হাজার ভোট পেয়েছেন।
কিন্তু তিনি শুধু বিজয়ের আনন্দে থেমে থাকেননি।
বরং যেসব ২৬ হাজার মানুষ তাকে ভোট দেননি,
তাদের নিয়েই বলেছেন—
“২৬ হাজার ভোটার আমার প্রতি আস্থা আনতে পারেনি বলেই তারা আমাকে ভোট দেয়নি। আমরা কাজের মাধ্যমে তাদের আস্থা অর্জন করবো ইনশাআল্লাহ।”
এখানেই ফুটে ওঠে তার মানসিকতার গভীরতা।
যেখানে অনেকেই বিরোধীদের প্রতি ক্ষোভ পোষণ করে,
সেখানে তিনি রাগ নয়, বেছে নিয়েছেন দায়িত্ব।
প্রতিশোধ নয়, আস্থা অর্জনের প্রতিশ্রুতি।
এটাই একজন নেতার পরিপক্ব মানসিকতা।
তিনি আরও স্পষ্ট করে বলেছেন—
“আপনি যদি আমার কাছে অনৈতিক প্রস্তাব নিয়ে আসেন, হাসনাত আবদুল্লাহ আপনার অনৈতিক প্রস্তাব রাখবে না। আমার সাথে ছবি ব্যবহার করে, আমার নাম দিয়ে কেউ অবৈধ সুবিধা নিতে চাইলে, এমনকি আমার বাবার পরিচয় দিয়েও কেউ চাঁদাবাজি করলে—তাকে বেঁধে পুলিশে দিন।”
এই বক্তব্য শুধু সততার নয়,
এটি শূন্য সহনশীলতার ঘোষণা অন্যায়ের বিরুদ্ধে।
নিজের নাম, নিজের পরিচয়—
কোনো অন্যায়ের ঢাল হতে দেবে না,
এমন দৃঢ় অবস্থান খুব কম নেতার মধ্যেই দেখা যায়।
তিনি “হাদি”র উদাহরণ টেনে বলেছিলেন—
“হাদি ভাই বলেছিলো না, বাকি সংসদ সদস্যদের ঘুম হারাম কবে দিবে? যারা অন্যায় করবে, তাদের ঘুম হারাম করে দিবো ইনশাআল্লাহ।”
এই কথার মধ্যে আছে জবাবদিহিতার অঙ্গীকার,
অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান,
এবং ন্যায়বিচারের প্রতি অটল বিশ্বাস।
দেবিদ্বারে দাঁড়িয়ে কান্নাভেজা কণ্ঠে তিনি বলেছিলেন—
“আমার ভাই হাদি এই নির্বাচনে ক্যাম্পেইনে টাকা দিয়েছে। আমরা একসাথে ইনসাফের লড়াইয়ে নেমেছিলাম। আল্লাহ আমার ভাইকে শাহাদাত হিসেবে কবুল করেছেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—আমি আমার ভাইয়ের আদর্শ থেকে এক ফোঁটাও সরবো না, এবং তার বিচার নিশ্চিত করবো ইনশাআল্লাহ।”
এখানে একজন নেতার পাশাপাশি
একজন মানুষের হৃদয়ও স্পষ্ট হয়ে ওঠে।
বন্ধুত্ব, ত্যাগ, আদর্শ—
সবকিছুর প্রতি তার দায়বদ্ধতা চোখে পড়ে।
হাসনাত আবদুল্লাহর মেন্টালিটি হলো—
ক্ষমতায় নয়, দায়িত্বে বিশ্বাসী।
প্রতিপক্ষকে শত্রু নয়, আস্থা অর্জনের মানুষ মনে করা।
অন্যায়ের সাথে আপস না করা।
আর আদর্শের পথ থেকে এক চুলও না সরা।
আমরা আমাদের ক্যাপ্টেনের মধ্যে এই গুণগুলোই দেখতে চাই—
সততা, সাহস, ন্যায়বোধ এবং মানবিকতা।
আমাদের বিশ্বাস,
তিনি শুধু ভোটের নেতা নন,
আস্থার নেতা হয়ে উঠবেন।
ভরসা রাখি—
ইনসাফের পথেই হাঁটবেন তিনি,
বিচার হবে ইনশাআল্লাহ,
আর আমাদের সেই ভরসার প্রতীক হয়ে উঠবেন—
আমাদের হাসনাত আবদুল্লাহ।

শিশির মনির ছায়া মন্ত্রীসভা গঠনের ঘোষণা দিয়েছে। এটা জামায়াতের রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। শিশির ম...
15/02/2026

শিশির মনির ছায়া মন্ত্রীসভা গঠনের ঘোষণা দিয়েছে। এটা জামায়াতের রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। শিশির মনির যদিও নির্বাচনে হেরে গিয়েছে, কিন্তু বিরোধী দলের সবচেয়ে প্রভাবশালী মুখপাত্র হবে। উচ্চকক্ষে নিশ্চিত থাকতেছেন।

উন্নত বিশ্বে Shadow cabinet বা ছায়া মন্ত্রীসভার প্রচলন রয়েছে। বিশেষ করে যুক্তরাজ্যে ছায়া মন্ত্রীসভার প্রচলন বহুল আলোচিত। জামায়াতে ইসলামী অলরেডি ঘোষণা দিয়েছে ; তারা ছায়া মন্ত্রীসভা গঠন করবে। এটা নির্বাচনে পরাজয়ের পর সবচেয়ে ইমারজিং ডিসিশন মনে করতেছি।

এক্ষেত্রে সরকারের মন্ত্রীদের বিকল্প মন্ত্রী থাকবে ; জামায়াতে ইসলামী থেকে। অর্থাৎ অর্থমন্ত্রী বা শিক্ষামন্ত্রী বা সকল মন্ত্রণালয়ের কাজ পর্যবেক্ষণ করে জনগণের কাছে জবাবদিহিমূলক সব তুলে ধরবে। জনগণ তখন বুঝতে পারবে তাদের জন্য কোন দলের ক্যাবিনেট সবচেয়ে বেশি কল্যাণমুখী।

ছায়া মন্ত্রীসভা দিয়ে জামায়াতে ইসলামী জনগণের কাছে নিজেদেরকে রিপ্রেজেন্ট করবে, তারা ক্ষমতায় গেলে তাদের পরিকল্পনা ও কাজের বাস্তবায়ন কেমন হবে। এছাড়াও যারা মন্ত্রীসভায় থাকবে, তাদেরকে আগামী সংসদ পরিচালনার জন্য গড়ে তুলা হবে।

অর্থাৎ ছায়া মন্ত্রীসভায় যারা বিকল্প মন্ত্রী হিসাবে থাকবে, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী সরকার গঠন করলে তাদেরকে দিয়েই মন্ত্রণালয় গঠন করা হবে। ছায়া মন্ত্রীসভা দিয়েই বুঝা যাবে, কারা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারবে ; এবং আগামীতে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে।

ছায়া মন্ত্রীসভা গঠনে জামায়াতে ইসলামী জনগণের কাছে আরো বেশি পরিচিত হবে। জামায়াতের ন্যায় ও ইনসাফের বাস্তবিক কিছু জনগণ দেখতেও পারবে। সো দিজ ইজ সিগনিফিক্যান্ট ডিসিশন ফ্রম জামায়াত।

মুক্তির পয়গাম -Muktir Poygam

বিএনপি জুলাই সনদ অনুসারে ৬ মাসের মধ্যে কোন কোন  জায়গায় সংস্কার করবে তা একপলকে সংক্ষেপে দেখে নিনঃ১. রাষ্ট্রভাষা বাংলা এবং...
14/02/2026

বিএনপি জুলাই সনদ অনুসারে ৬ মাসের মধ্যে কোন কোন জায়গায় সংস্কার করবে তা একপলকে সংক্ষেপে দেখে নিনঃ

১. রাষ্ট্রভাষা বাংলা এবং অন্য সকল ভাষার স্বীকৃতি।

২. জাতীয়তা হবে ‘বাংলাদেশি’

৩. পি আর এর ভিত্তিতে উচ্চকক্ষ হবে (গণভোট) এবং সংবিধান সংশোধন হবে নিন্মকক্ষে ২/৩ ভোটে, সংবিধান সংশোধনে উচ্চকক্ষের কোন প্রভাব থাকবেনা।

৪. ৭ এর ক ও খ ধারা বিলুপ্ত হবে।

৫. ১৫০(২) ও তফসীল ৫ এবং ৬ বাদ দেওয়া হবে ( ৭ই মার্চের ভাষণ ইত্যাদি সংক্রান্ত)

৬. দেশে জরুরী অবস্থা জারি রাষ্ট্রপতির পরিবর্তে মন্ত্রী সভার মিটিং এ অনুমোদন লাগবে। সে মিটিং এ বিরোধীদলীয় নেতা/ উপনেতা থাকবে।

৭. রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি’ যুক্ত হবে।

৮. সকল সম্প্রদায়ের সহবস্থান ও মর্যাদা অনুচ্ছেদ যুক্ত হবে।

৯. মৌলিক অধিকারের লিস্ট বাড়বে।

১০. উভয় কক্ষের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচীত হবে।

১১. রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে।

১২. দুই কক্ষের সমর্থনে রাষ্ট্রপতির অভিশংসন হবে।

১৩. রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে ক্ষতিগ্রস্থ পরিবারের সমর্থন লাগবে।

১৪. একজন লোক সারাজীবন ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন এবং একই সাথে দলের প্রধান হতে পারবেন।

১৫. তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে।

১৬. সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে ১০০ আসনে উন্নত করা হবে।

১৭. উভয় কক্ষের ডেপুটি স্পিকার হবে বিরোধি দলগুলো থেকে।

১৮. সংসদের বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতি বিরোধীদল থেকে নির্বাচিত হবেন।

১৯. সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন হবে। আস্থা ভোট, জাতীয় নিরাপত্তা, সংবিধান সংশোধন আর অর্থবিল ছাড়া অন্য যে কোন ক্ষেত্রে নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে।

২০. সংসদীয় আসন প্রতি ১০ বছর পর পর সীমানা পুনঃনির্ধারিত হবে।

২১. আপীল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি হবেন এবং আপীল বিভাগের বিচারপতি চাহিদা অনুসারে বাড়ানো/কমানো যাবে।

২২. সুপ্রীম কোর্টের বিচারপতি নিয়গে নতুন আইন প্রণয়ন করা হবে।

২৩. সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলকে শক্তিশালী করা হবে।

২৪. নির্বাচন কমিশন নিয়োগ নতুন পদ্ধতিতে হবে।

২৫. কর ন্যায়পাল নিয়োগে নতুন আইন হবে।

২৬. পিএসসির জন্য আলাদা আইন প্রণয়ন হবে।

২৭. মহা হিসাব নিরীক্ষকের জন্য নতুন আলাদা আইন হবে।

২৮. দূর্নীতি দমন কমিশনের জন্য আলাদা আইন হবে।

২৯. সংবিধান ও আইনগত ক্ষমতার অপব্যবহার রোধে অনুচ্ছেদ যুক্ত হবে।

৩০. ৩ বছর পরপর বিচার বিভাগের সাথে যুক্ত সবার সম্পত্তির হিসাব ওয়েবসাইটে দিতে হবে।

৩১. আদালত প্রাঙ্গণে আইনজীবীরা রাজনৈতিক কর্মকান্ড করতে পারবেনা তবে বিভিন্ন দলের প্যানেলে নির্বাচন করা যাবে।

৩২. বিচারকেরা কোন দলের প্রতি আনুগত্য প্রদর্শন করলে শাস্তি পাবে।

৩৩. তথ্য অধিকার আইন পাশ হবে।

৩৪. ভোট জালিয়াতি এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বের করতে স্বাধীন কমিশন গঠন করা হবে।

৩৫. জনপ্রশাসন সংস্কার কমিশন হবে।

৩৬. হিসাব বিভাগ থেকে নিরিক্ষা বিভাগ আলাদা করা হবে।

৩৭. কুমিল্লা আর ফরিদপুর নামে দুইটা আলাদা বিভাগ হবে।

৩৮. স্বাধীন পুলিশ কমিশন গঠন হবে।

৩৯. কালো টাকা সাদা করার রাস্তা চিরতরে বন্ধ করতে আইন প্রণয়ন হবে।

৪০. জনপ্রতিনিধিদের সম্পদের হিসাব নির্বাচন কমিশন প্রতি বছর ওয়েবসাইটে দিবে।

৪১. দূর্নীতি দমন কমিশনের কমিশনার হওয়ার যোগ্যতার পরিবর্তনসহ আইনের সংশোধন করা হবে।

৪২. পরিসেবা খাতগুলোর দ্রুত অটোমেশন করা হবে।

পূর্ণাঙ্গ জুলাই সনদের পিডিএফ ফাইল ডাউনলোড করুন এই লিংকে-

১. তারেক রহমান(প্রধান মন্ত্রী ও প্রতিরক্ষা)২. মির্জা ফখরুল ইসলাম(বিমান ও পর্যটন)৩. খন্দকার মোশারফ হোসেন(বিদ্যুৎ ও জ্বালা...
14/02/2026

১. তারেক রহমান
(প্রধান মন্ত্রী ও প্রতিরক্ষা)
২. মির্জা ফখরুল ইসলাম
(বিমান ও পর্যটন)
৩. খন্দকার মোশারফ হোসেন
(বিদ্যুৎ ও জ্বালানি)
৪. আব্দুল মইন খান
(তথ্য ও সম্প্রচার)
৫. মির্জা আব্বাস
(গৃহায়ণ ও গণপূর্ত)
৬. মেজর হাফিজ উদ্দিন আহমেদ
(বস্ত্র ও পাট)
৭. আব্দুল আওয়াল মিন্টু
(সমাজকল্যাণ) kQ
৮. আমির খসরু মাহমুদ
(বাণিজ্য)
৯. সালাহ উদ্দিন আহমেদ
(জন প্রশাসন)
১০. আব্দুস সালাম পিন্টু
(শিল্প)
১১. ড. রেজা কিবরিয়া
(অর্থ)
১২. হুমায়ুন কবির
(পররাষ্ট্র/ টেকনোক্যাট)
১৩. এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী
(স্বরাষ্ট্র)gsp
১৪. মাহবুব উদ্দিন খোকন
(আইন, বিচার ও সংসদ)
১৫. গয়েস্বর চন্দ্র রায়
(সড়ক পরিবহন ও সেতু)
১৬. ইকবাল হোসেন মাহমুদ টুকু
(কৃষি)
১৭. আমান উল্যাহ আমান
(ডাক, টেলি যোগাযোগ)
১৮. ব্যারিস্টার নওশাদ জামির
(খাদ্য)
১৯. এহসানুল হক মিলন
(শিক্ষা)
২০. শামা ওবায়েদ
(প্রাথমিক ও গণশিক্ষা)
২১. ডা. এ জেড এম জাহিদ হোসেন
(স্বাস্থ্য ও পরিবার)
২২. রুহুল কুদ্দুস তালুকদার
(স্থানীয় সরকার)
২৩. নিতাই রায়
(যুব ও ক্রীড়া)
২৪. সানজিদা ইসলাম তুলি
(মহিলা ও শিশু)
২৫. মোফাজ্জল হোসেন কায়কোবাদ
(ধর্ম)
২৬. লুৎফুজ্জামান বাবর
(পানি সম্পদ)
২৭. শহীদ উদ্দিন চৌধুরী এনি
(প্রবাসী কল্যাণ ও বৈদিশিক)
২৮. জয়নুল আবেদীন ফারুক
(মৎস)
২৯. ফজলুর রহমান
(মুক্তিযোদ্ধা বিষয়ক)
৩০. নুরুল হক নুরু
(নৌ পরিবহন)
৩১. আন্দালিব পার্থ
(রেলপথ)
৩২. জোনায়েদ সাকি
(ভূমি)
৩৩. হাবিবুর রশীদ
(দুর্যোগ ব্যাবস্থাপনা)
৩৪. মাহদি আমিন
(টেকনোক্যাট, বিজ্ঞান ও প্রযুক্তি)
৩৫. ববি হাজ্জাজ
(পরিকল্পনা মন্ত্রী)
৩৬. আজিজুল বারি হেলাল
(পরিবেশ, বন ও জলবায়ু)
৩৭. শিমুল বিশ্বাস
(সংস্কৃতি)
৩৮. হুম্মাম কাদের
(শ্রম ও কর্মসংস্থান) dacadying
৩৯. এস এম জিলানী
(সমাজ কল্যাণ)
৪০. মাওলানা উবায়দুল্লাহ ফারুক
(টেকনোক্র্যাট মন্ত্রী)

#নতুন_বাংলাদেশ #নির্বাচন #শহীদের_রক্ত_বৃথা_যায়নি #বাংলাদেশ_নির্বাচন_২০২৬

03/02/2026

‘Revolt’ মানে বিদ্রোহ।

ড. কর্নেল অলি আহমেদ বিদ্রোহ করেছেন; এটা এক ইতিহাস।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা'র ঘোষণা দিয়েছেন; এটাও আরেক ইতিহাস।

বিদ্রোহ ও স্বাধীনতা'র ঘোষণা এক বিষয় নয়; এই মৌলিক পার্থক্য না জানা রাজনৈতিক দেউলিয়াত্বের'ই প্রমাণ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when TUNTUNI SHOWBIZ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TUNTUNI SHOWBIZ:

Share

Category