Audry Trade International

Audry Trade International Events, 1st Class Contractor & General Supplier

পবিত্র ঈদ উল আযহার ত্যাগের মহিমা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও আনন্দ। আমাদের  এই ত্যাগ মহান আল্লাহ ক...
28/06/2023

পবিত্র ঈদ উল আযহার ত্যাগের মহিমা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও আনন্দ।
আমাদের এই ত্যাগ মহান আল্লাহ কবুল করুন।

সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
ঈদ মোবারক

22/04/2023

প্রিয় গ্রাহক,
আসসালামু ওয়ালাইকুম।
সম্মানিত গ্রাহকদের জানাচ্ছি পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা।
ঈদ সবার জীবনে শান্তির বার্তা বয়ে আনুক,,,, ঈদ মোবারক।

সম্মানিত গ্রাহক, বিয়ে মানেই বর্ণিল সব বাহারি রঙের ছোঁয়া, এবং কিছু সেরা মুহুর্ত।
তাই সাধ এবং সাধ্যকে মিলিয়ে একটি সুন্দর অনুষ্ঠান পরিকল্পনা করতে আপনি Audry Event's এর উপর আস্থা রাখতে পারেন।
আপনার বাজেটের মধ্যে একটি সুন্দর অনুষ্ঠান পরিচালনা করতে আমাদের রয়েছে অভিজ্ঞতা সম্পুর্ণ কারিগরি দল।
যে কারনে বেস্ট কোয়ালিটির গ্যারান্টি পাচ্ছেন শতভাগ নিশ্চিন্তে।
আছে ক্যাটালগ অনুযায়ী কাজ বুঝে নেয়ার ১০০% নিশ্চয়তা।

আমাদের সেবাসমূহঃ

১/ ওয়েডিং ডেকোরেশন
২/ ক্যাটারিং সার্ভিস
৩/ ডেকোরেটর
৪/ সাউন্ড সিস্টেম
৫/ হাউস লাইটিং
৬/ লাইভ মিউজিক/ডিজে/ডান্স
৭/ ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি
৮/ কর্পোরেট ইভেন্ট / সেমিনার
৯/ ব্রান্ডিং
১০/ ট্যুর এন্ড ট্রাভেলস
১১/ এলইডি

আমরা আপনার বাজেটের মধ্যে বিয়ে, বউভাত, গায়ে হলুদ সহ যে কোন সামাজিক অনুষ্ঠানের জন্যে স্টেজ ডেকোরেশন, লাইটিং, সাউন্ড সিস্টেম, ডিজে, ব্যান্ড সেট আপ, ইত্যাদির সার্ভিস দিয়ে থাকি।

#বিঃদ্রঃ

★যেহেতু আমাদের প্যাকেজে চেঞ্জ করার অপশন আছে, সে ক্ষেত্রে প্যাকেজ থেকে যেকোনো আইটেম চেঞ্জ হলে প্রাইজ কমেবেশি হবে (আলোচনা সাপেক্ষে)।
★ বেশিভাগ ক্ষেত্রেই বর্তমানে কৃত্রিম ফুল ব্যবহার করা হয়। তবে আপনি সেটা কাচা ফুলের সাথে বিনিময় করতে পারেন। (সেক্ষেত্রে প্রাইজ কম বেশি হবে)
★ স্টেজের আকার, আকৃতি এবং অবস্থানের কারণে প্রাইজ পরিবর্তিত হতে পারে।
★ ডেকোরেটর আইটেম ডেকোরেশন এর সাথে অন্তর্ভুক্ত নয়।
★ ভেন্যু/হল দ্বারা নেওয়া কোন অতিরিক্ত খরচ অন্তর্ভুক্ত নয়।
★ আমাদের রয়েছে সবসময় ২৪/৭ কাস্টমার সেবা।
সেক্ষেত্রে যে কোন তথ্য কিংবা প্রয়োজনে আমাদের কল করতে পারেনঃ
াইন_01625550200-400



এই নম্বরে এবং ফেসবুকের মাধ্যমে ইনবক্স করতে অথবা মেইল করতে [email protected] যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদন্তে,
's পরিবার।

আমাদের ঠিকানাঃ-
৭ খাজা সুপার মার্কেট, (৩য় তলা)
কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা-১২০৭।

06/02/2023

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭ বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭ বালিকা) ২০২২

প্রধান অতিথিঃ শেখ হাসিনা এমপি
মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আয়োজনেঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
তারিখঃ ২৯শে ডিসেম্বর ২০২২
স্থানঃ বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা

ইভেন্ট ম্যানেজমেন্টঃ
অদ্রি ট্রেড ইন্টারন্যাশনাল ও ব্লু স্কাই কমিউনিকেশনস

10/12/2022

ওরে মার্কেটিং রে:
ট্রেনের কামরায় গাদাগাদি ভিড়। এক ভদ্রলোক একটি অ্যাটাচি নিয়ে উঠলেন। তিনি হকার নন। অধ্যাপক টাইপ চেহারা।
প্রশ্ন করলেন -- আচ্ছা পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌলার পরাজয়ের কারণ কি?
সকলেই চুপ করে শুনতে থাকলেন তার কথা। কেউ কোনও কথা বলছেন না দেখে তিনি আবার শুরু করলেন --
পলাশীর প্রান্তরে সেদিন নবাব সিরাজদৌলার সৈন্য ছিল অনেক। লর্ড ক্লাইভের সৈন্য অল্পসংখ্যক থাকা সত্বেও নবাব পরাজিত হয়েছিলেন। আপনারা বলবেন যে জগৎ শেঠ, মীর জাফরদের গাদ্দারির কারণে নবাব পরাজিত হয়েছিলেন। কিন্তু এই ইতিহাস সবটাই সত্য নয়। সত্য ইতিহাস জানতে হবে।
একজন কৌতূহলী যাত্রী জানতে চাইলেন -- তবে সত্য ইতিহাসটা কি?
সত্য ইতিহাস আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। ক্লাইভ দূরবীন দিয়ে নবাবের সৈন্যদের গতিবিধি লক্ষ্য করলেন। পলাশীর আমবাগান তখন শূন্য। মীর জাফর তার আয়ত্তাধীন সৈন্য নিয়ে কেটে পড়েছে। ক্লাইভ তো অবাক। নবাবের সৈন্যরা তবে গেলো কোথায়? নিশ্চয়ই কোনও চাল খেলেছে।
হঠাৎই নজর পড়লো আমগাছের দিকে। একটি ডাল নড়ে উঠল। ক্লাইভ এবার দেখল যে নবাবের সৈন্যরা আমগাছের ডালে ডালে বসে আছে। নিচ দিয়ে যেতে গেলেই তারা গেরিলা আক্রমণ করবে বলে প্রস্তুত।
ক্লাইভ কাছাকাছি না গিয়ে দূর থেকে কামান আর বন্দুক তাক করলো। ফলন্ত গাছ থেকে আমের সাথে সাথে টুপটুপ করে ঝরে পড়তে লাগল নবাবের সৈন্য। আহ!
ভদ্রলোকের বলার ভঙ্গিতে যাদু ছিল। সকলেই মন দিয়ে শুনছিলেন তার কথা। তিনি আবার বলে উঠলেন --
নবাবের সৈন্যরা সকলেই ইংরেজদের হাতে মারা পড়লেন, কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে। আমগাছের ডাল সেদিন নড়ে উঠল কেন? কি ছিল ষড়যন্ত্র?
যাত্রীদের সকলের মনে প্রশ্ন জেগে উঠল। তাই তো, আমগাছের ডাল নড়ে উঠল কেন? গাছের ডাল না নড়লে তো ক্লাইভের নজরে আসত না সৈন্যদের অবস্থান!
ভদ্রলোক বললেন --
কেন নড়ে উঠেছিল গাছের ডাল? কে বলতে পারবেন?
যথারীতি সকলেই চুপ করে থাকলেন। ভাবগতিক এমন যে; আমরা জানি না, আপনিই বরং বলে দিন।
তিনি তখন এটাচি খুললেন। একটি জিনিস বার করে সকলকে দেখিয়ে বললেন --
ডাল নড়ে ওঠার কারণ ছিল -- চুলকানি। দাদ। চর্মরোগ। বড় মারাত্মক এই রোগ, বুঝলেন? নবাবের এক সৈন্যের ছিল চুলকানি। এই চুলকানির জন্যই সেদিন ডাল নড়ে উঠেছিল। ডাল না নড়লে ক্লাইভ নিশ্চিহ্ন হয়ে যেত।
আমি এনেছি চুলকানির মলম। মাত্র ত্রিশ টাকা দাম।
🤣🤣🤣🤣🤣

26/02/2022

নিয়োগ বিজ্ঞপ্তি
দেশের স্বনাম ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান BlueSky Communications, Dhaka এর কর্পোরেট ইভেন্টে কাজ করার জন্য জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক উদ্যামী তরুন তরুনীকে স্থায়ী নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই ঢাকাতে থাকতে হবে।
যোগ্যতাঃ
১. কমপক্ষে যে কোন বিষয়ে অনার্স কম্পিলিট থাকতে হবে।
২. প্রার্থীকে স্মার্ট আধুনীক ও রুচীশীল হতে হবে।
৩. কর্পোরেট ইভেন্টে কাজ করার অভিজ্ঞদের অগ্রধিকার দেওয়া হবে।
৪. নিজস্ব ল্যাপটপ থাকতে হবে।
৫. কর্পোরেট কাস্টোমারদের সাখে মিটিং ও তাদেরকে ম্যানেজ করার কার্য ক্ষমতা থাকতে হবে।
৬. বেতন ভাতা আলোচনা সাপেক্ষে
আগ্রহীদের অতিসত্তর নিন্মোক্ত ইমেলে সিভি প্রেরণ করার জন্য বলা হলো e-mail: [email protected]

Holud sondha29.01.2022Event by: Audry Trade Infernal
29/01/2022

Holud sondha
29.01.2022
Event by: Audry Trade Infernal

26/12/2021
রাসূলুল্লাহ (সা:) বলেছেন,যে ব্যক্তি কোরআন পড়তে চাই, কিন্তু পড়তে পারছে না, তবুও বার বার পড়ার চেষ্টা করছে , ঐ ব্যক্তি দ্বি...
24/09/2021

রাসূলুল্লাহ (সা:) বলেছেন,যে ব্যক্তি কোরআন পড়তে চাই, কিন্তু পড়তে পারছে না, তবুও বার বার পড়ার চেষ্টা করছে , ঐ ব্যক্তি দ্বিগুণ সাওয়াব পাবে ।।
--(সহীহ মুসলিম: ১৭৪৭)

18/09/2021

1. রাসূলুল্লাহ (সাঃ) বলেন-
যে ব্যক্তি আমার চল্লিশটি হাদীস আমার উম্মতের কাছে পৌঁছাবে, তার জন্য আমি কিয়ামতের দিন বিশেষ ভাবে সুপারিশ করব।"
2. মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং উহার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান। "
🌸
3. প্রত্যেক জিনিসের যাকাত আছে, আর দেহের যাকাত হচ্ছে রোজা।"🌸
4. যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না, তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু শ্রেয়।"🌸
5. যারা সবসময় ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করে তাদের সাথে উঠা বসা করুন, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয়।"🌸
6. তুমি যত সিজদা দিবে, আল্লাহ তত গুনাহ মাফ করে দিবেন।"🌸
7. সুরা ফাতিহা প্রায় ১০০০ রোগের ঔষধ"
🌸
8. হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ইমান রাখতে।"🌸
9. রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাত সুসজ্জিত করা হয়।"🌸
10. রাসুল (সাঃ) বলেছেন:
কিয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উম্মতের সংখ্যা বেশি হবে, এবং আমিই সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবো।"
(সহীহ মুসলিম :১৯৬)🌸
11. যে ব্যাক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে, কেয়ামত পর্যন্ত সকল রোজার সাওয়াব দান করবেন।" 🌸
12. যে ব্যাক্তি ফযরের নামাজ আদায় করল, সে আল্লাহর হিফাজাতে চলে গেলো। "🌸
13. রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন__🌸
রোজা ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে।"
(মুসনাদে আহমাদ : হাদিস ৬৬২৬)🌸
14. নবীজি বলেছেন__🌸
রোজাদারদের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হলো, হাশরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাত করবেন।
15. যখন রমজান আসে, তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়।🌸
16. রাসূল (সাঃ) বলেন--
যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায়, তখন তিনি তা ব্যর্থ বা শূন্য ভাবে ফিরিয়ে দেন না।
(তিরমীজি-৫/৫০২)🌸
17. হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন-
একটি খেজুরের অর্ধেক হলেও দান করে জাহান্নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করো।"
(বুখারীঃ৬০২৩)🌸
18. যদি ভালো হতে চাও তবে সর্ব প্রথম মিথ্যা বলা ছেড়ে দাও।"
🌸
19. তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির কর, কারণ হাশরের দিন ঐ রাস্তা তোমার নামে সাক্ষি দিবে।
🌸
20. তোমরা সবসময় ওযু করো কারণ কিয়ামতের দিন, যারা ওযু কারী তাদের হাত-পা উজ্জ্বল থাকবে।
🌸
21. যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমতও বেশি।"
🌸
22. যখনি নামাজে দাঁড়াবেন, জীবনের শেষ নামাজ মনে করবেন।🌸
23. যে মহিলা গর্ভাবস্থায় এক খতম কোরআন পাঠ করবে তার গর্ভের ঐ সন্তান এক জন নেককার বান্দা হিসেবে দুনিয়াতে আগমন করবে।"
🌸
24. চুপ থাকার কারণে মানুষের যেই মর্যাদা হাসিল হয়, তা ষাট বছর নফল ইবাদত হতে উত্তম🌸
25. রাসূল (সাঃ) বলেছেন,_______
"জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল
হলো সময়মতো সালাত আদায় করা।"
(সহীহ মুসলিম -- ২৬০)🌸
26. যে ধোকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়!🌸
27. তুমি জানো তুমি সঠিক, তবুও তর্ক করো না।🌸
28. হযরত মুহাম্মদ (সাঃ) বলেন🌸
- তোমরা বিপদে পরে মৃত্যু কামনা করবে না। বরং বলবে, হে আল্লাহ" যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর, আমাকে ততক্ষণ জীবিত রাখুন এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর তখন আমাকে মৃত্যু দিন🌸
29. সূরা ইয়াসিন কে কোরআনের হৃদয় বলা হয়।
__হযরত মুহাম্মদ (সাঃ)🌸🌸
30. মায়ের একটি কষ্টের নিঃশ্বাস, সাতটি দোযখের চেয়েও ভয়ংকর। আর একটি সুখের হাসি আটটি বেহেস্তের সমান🌸
31. যে অন্যের‍ বাবা- মা কে গালি দিলো সে যেনো নিজের বাবা মাকেই গালি দিলো।
🌸
32. রাসূল (সাঃ) বলেছেন🌸
- আমি যা জানি তোমরা যদি তা জানতে পারতে, তবে নিশ্চয়ই খুব কম হাসতে এবং খুব বেশি কাঁদতে...!🌸
33. মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেতো তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত..!
🌸
34. মহানবী (সাঃ) বলেছেন : সূরা ফাতিহা তোমরা ধীরে ধীরে পাঠ করো, কারণ মহান আল্লাহ নিজে তার জবাব দেন।,🌸
(মুসলিম-৯১০)🌸
35. রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,
কিয়ামতের দিন যে জিনিসটি মুমিনদের পাল্লায় ভারী হবে সেটি হচ্ছে সুন্দর চরিত্র।🌸
(আবু দাউদঃ-৪১০১)
36. কবরের ভিতরের প্রথম চাপ
পৃথিবীর সকল কষ্টকে হার মানিয়ে দিবে।
হযরত মোহাম্মদ (সাঃ)🌸
37. হযরত মুহাম্মদ (সাঃ) বলেন,
যে ব্যক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবেন না।
- সহীহ মুসলিম, হাদিসঃ৯১🌸
38. কিয়ামতের দিন ঐ ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচুর শীত উপেক্ষা করেও ফজরের নামাজ আদায় করলো।"
🌸
39. নিশ্চয় মহান আল্লাহ নম্র, তিনি নম্রতা পছন্দ করেন। তিনি নম্র স্বভাবের লোককে যা দান করেন তা কঠিন স্বভাবের লোককে দান করেন না।"🌸
(আবু দাউদ-৪৮০৭, সহীহ) 🌸
40. কবর মানুষকে দিনে ৭০ বার করে স্বরন করে।"🌸
আল্লাহ সুবহানাল্লাহ তা’য়ালা আমাদের সঠিক জ্ঞান এবং বুঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে এই সমস্ত হাদিসসমূহর উপর আমল করতে সাহায্য করুন I🌸
🌸(আমিন) آمين।🌸

Address

Khaja Super Market, Kallyanpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Audry Trade International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Audry Trade International:

Share

Category