14/01/2021
চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন নৌ পথে বিলাসবহুল প্রমোদতরী ‘বে ওয়ান ক্রুজ’ আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে 14 জানুয়ারী থেকে।
চট্টগ্রামের পতেঙ্গার ১৫ নম্বর ঘাট থেকে আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে জাহাজটি।
# সময়সূচী ও সিডিউল:
----------------------------------
চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন: বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার রাত ১১ টায় ছেড়ে সেন্টমার্টিন পৌঁছাবে সকাল ৮ টায়।
সেন্টমার্টিন থেকে চট্টগ্রাম: শুক্রবার, শনিবার, রোববার
দুপুর ১ টায় ছেড়ে সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম পৌঁছাবে।
# টিকেট মূল্য: (আপ-ডাউন)
------------------------------------------
* রেগুলার চেয়ার ৩০০০ টাকা ( জন প্রতি)
* বিজনেস ক্লাস চেয়ার ৪০০০ টাকা ( জন প্রতি)
* ডাবল ডেকার স্লিপার বেড ১০,০০০ টাকা ( জন প্রতি)(কম্প্লিমেন্টারি সার্ভিস সকালের নাস্তা ও রাতের খাবার)
* প্রেসিডেনশিয়াল কেবিন ৩০,০০০ টাকা (২ জনের জন্য)
(কম্প্লিমেন্টারি সার্ভিস সকালের নাস্তা ও রাতের খাবার)
* রয়েল কেবিন ৪৫,০০০ টাকা ( ২ জনের জন্য)(কম্প্লিমেন্টারি সার্ভিস সকালের নাস্তা ও রাতের খাবার)
* ফ্যামিলি বাঙ্কার কেবিন ৫০,০০০ টাকা ( ৪ জনের জন্য)(কম্প্লিমেন্টারি সার্ভিস সকালের নাস্তা ও রাতের খাবার)
* ভিআইপি কেবিন ৫০,০০০ টাকা ( ২ জনের জন্য, এটাস্ট টয়লেট (কম্প্লিমেন্টারি সার্ভিস সকালের নাস্তা ও রাতের খাবার)
** বিশেষ দ্রষ্টব্য: একি পরিবার অথবা একই সঙ্গে ভ্রমণ কারি দের কেবিনে ভ্রমণে নির্ধারিতসংখ্যার চেয়ে অতিরিক্ত যাত্রীদের ( যদি থাকে) জন্য আলাদা করে টিকেট কাটতে হবে।
** শিশু পলেসি: ৫ বছরের কম বয়সী শিশু সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ করতে পারবে।
জাহাজটি বর্তমানে মূল সেন্টমার্টিন দ্বীপে নোঙর করা সম্ভব হচ্ছে না, দ্বীপের অদূরে নোঙর করার পর সেখানে অপেক্ষমাণ ছোট জাহাজে করে যাত্রীদের মূল দ্বীপে নেওয়া হবে।