JM Education BD

JM Education BD Education is Everyone

❏ কেন কোরিয়া??▷ পার্ট টাইম জব পাওয়া খুব সহজ।▷ সপ্তাহে ২০ ঘন্টার উপরে কাজ করার সুযোগ ▷ Holiday এর সময় যতখুশি কাজ করার সুব...
18/12/2024

❏ কেন কোরিয়া??
▷ পার্ট টাইম জব পাওয়া খুব সহজ।
▷ সপ্তাহে ২০ ঘন্টার উপরে কাজ করার সুযোগ
▷ Holiday এর সময় যতখুশি কাজ করার সুবিধা।
▷ পড়াশুনা শেষে ফুলটাইম জব।
▷ ভিসা পাওয়া অনেক সহজ।
▷ থাকা খাওয়ার খরচ অন্য দেশ গুলার তুলনায় অনেক কম।
▷ কোরিয়াতে যাওয়ার পর দেশ থেকে আর টাকা নিতে হয় না।
▷ দক্ষিন কোরিয়া অর্থনীতি অবস্থা খুবই ভালো
▷ IELTS ৫.৫ হইলে যথেষ্ট
▷ পড়াশুনার মান অনেক ভালো।

18/12/2024

STUDY IN GERMAN
STUDERNT VISA
OPPURTUNITY CARD
AUSBILDUNG VISA

STUDY IN KOREA100% visa success
18/12/2024

STUDY IN KOREA
100% visa success

16/12/2024
জার্মানিতে Ausbildung (প্রশিক্ষণ): আপনার স্বপ্নের ক্যারিয়ারের প্রথম ধাপAusbildung কি?**Ausbildung** বা **Berufsausbildu...
16/12/2024

জার্মানিতে Ausbildung (প্রশিক্ষণ): আপনার স্বপ্নের ক্যারিয়ারের প্রথম ধাপ
Ausbildung কি?
**Ausbildung** বা **Berufsausbildung** হল জার্মানির একটি পেশাগত প্রশিক্ষণ প্রোগ্রাম যেখানে শিক্ষার্থীরা তাত্ত্বিক এবং ব্যবহারিক শিক্ষার সংমিশ্রণ পায়। এটি মূলত ডুয়াল সিস্টেমে চলে, যেখানে শিক্ষার্থীরা প্রশিক্ষণ কেন্দ্র ও কর্মস্থলে কাজ করে। আপনি যদি ক্যারিয়ার শুরু করতে চান এবং একটি শক্ত ভিত্তি গড়ে তুলতে চান, তবে Ausbildung হল সঠিক পছন্দ।
Ausbildung এর সুবিধা:
- 🌟 **বৃত্তি:** Ausbildung চলাকালীন শিক্ষার্থীরা বৃত্তি পায়,৭০০ থেকে ১২০০ ইউরো অর্থাৎ
৯০,০০০ থেকে ১৫০,০০০টাকা। যা তাদের খরচ সামলাতে সহায়ক,হিসেব করে চললে দেশেও পাঠানো সম্ভব।এবং ট্রেনিং শেষে ফুল টাইম জবে পাবেন মাসিক ২৫০০থেকে ৪,৫০০ ইউরো মাসিক
- 💼 **কর্মসংস্থান:** Ausbildung শেষে চাকরি পাওয়ার সুনিশ্চিত।
- 📚 **অনুশীলনী ও তত্ত্বের মিশ্রণ:** শিক্ষার্থীরা একই সঙ্গে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করে, যা তাদের পেশাগত জীবনে সহায়ক।
-🚫 ব্লকড অ্যাকাউন্টের প্রয়োজন নেই: Ausbildung করতে হলে ব্লকড অ্যাকাউন্ট (Blocked Account) অর্থাৎ ১৪-১৫ লক্ষ টাকার কোন প্রয়োজন নেই, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অনেক সহজ করে তোলে।তাছাড়া Ausbildung এর জন্য মোট খরচ ৩-৪ লক্ষ আনুমানিক।
যোগ্যতা ও উপযুক্ত বয়স:
- 🏫 **নূন্যতম শিক্ষাগত যোগ্যতা:** সাধারণত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ অর্থাৎ HSC অথবা কারিগরি শিক্ষা(Polythechnic)
- 🗣️ **ভাষার দক্ষতা:** B1/B2 স্তরের জার্মান ভাষার দক্ষতা থাকা উচিত।
- 🕒 **উপযুক্ত বয়স:** Ausbildung শুরু করার জন্য উপযুক্ত বয়স সাধারণত ১৭ থেকে ২৮ বছর। তবে কিছু ক্ষেত্রে বয়স্ক শিক্ষার্থীরাও আবেদন করতে পারেন।
আবেদন প্রক্রিয়া:
1. **ক্ষেত্র নির্বাচন:** প্রথমে কোন ক্ষেত্রের Ausbildung করতে চান তা নির্ধারণ করুন।
2. **প্রতিষ্ঠান খোঁজা:** যে প্রতিষ্ঠানগুলি Ausbildung প্রদান করে তাদের তালিকা তৈরি করুন।
3. **আবেদন করুন:** প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আবেদনপত্র পাঠান।
4. **ইন্টারভিউ:** নির্বাচিত হলে ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
5. **চুক্তি:** সফল হলে প্রতিষ্ঠানটির সাথে একটি Ausbildung চুক্তি সই করতে হবে।
6.**ভিসা** আপনার ভিসার জন্য জার্মান এ্যাম্বাসিতে আবেদন করুন১-৩ মাসের মধ্যে ভিসা হাতে পেয়ে যাবেন,Ausbildung ভিসায় ২২ মাসের লম্বা ওয়েটিং পিরিয়ড নেই।
ভবিষ্যত সুযোগ:
Ausbildung শেষ করার পর সাধারণত প্রতিষ্ঠানের মধ্যে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও, আপনি আপনার দক্ষতা বাড়ানোর জন্য আরও উচ্চতর শিক্ষায় যেতে পারেন। জার্মানিতে উচ্চ বেতনের চাকরি ও ক্যারিয়ার উন্নয়নের অনেক সুযোগ রয়েছে।
Ausbildung এর ক্ষেত্রসমূহ:
জার্মানিতে বিভিন্ন ক্ষেত্রের Ausbildung উপলব্ধ। এখানে ২০টি প্রধান বিভাগ উল্লেখ করা হল:
1. **কারিগরি (Technik)**
- ⚡ ইলেকট্রিশিয়ান
- 🔧 মেকাট্রনিক্স
- 🛠️ যান্ত্রিক ইঞ্জিনিয়ারিং
2. **স্বাস্থ্যসেবা (Gesundheit)**
- 👩‍⚕️ নার্সিং
- 💪 ফিজিওথেরাপি
- 💊 ফার্মাসি
3. **বাণিজ্য (Handel)**
- 💼 ব্যাংকিং
- 🛒 বিক্রয়
- 🚚 লজিস্টিকস
4. **তথ্যপ্রযুক্তি (IT)**
- 💻 সফটওয়্যার ডেভেলপমেন্ট
- 🖥️ আইটি সাপোর্ট
5. **অটোমোটিভ (Automobil)**
- 🚗 অটোমোবাইল মেকানিক
- 🔌 অটোমোবাইল ইলেকট্রনিক্স
6. **হসপিটালিটি (Gastgewerbe)**
- 🏨 হোটেল ম্যানেজমেন্ট
- 🍽️ রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট
7. **নির্মাণ (Bau)**
- 🏗️ বিল্ডিং কনস্ট্রাকশন
- 🛋️ ইন্টেরিয়র ডিজাইন
8. **গ্রাফিক ডিজাইন (Grafikdesign)**
- 🎨 গ্রাফিক ডিজাইনার
- 📺 মিডিয়া ডিজাইনার
9. **শিক্ষা ও প্রশিক্ষণ (Erziehung und Bildung)**
- 🧒 কিন্ডারগার্টেন শিক্ষক
- 👩‍🏫 স্কুল শিক্ষক
10. **ব্যবসা ও প্রশাসন (Business und Verwaltung)**
- 📑 প্রশাসনিক সহকারী
- 👥 মানবসম্পদ ব্যবস্থাপক
11. **ব্যাংক ও বিমা (Bank und Versicherung)**
- 💰 ব্যাংকিং এ্যাসিস্ট্যান্ট
- 🛡️ বিমা পরামর্শদাতা
12. **বিপণন ও বিজ্ঞাপন (Marketing und Werbung)**
- 📢 বিপণন সহকারী
- 📰 বিজ্ঞাপন ব্যবস্থাপক
13. **চলচ্চিত্র ও মিডিয়া (Film und Medien)**
- 🎬 ভিডিও এডিটিং
- 🎧 সাউন্ড ইঞ্জিনিয়ার
14. **পশুপালন ও কৃষি (Landwirtschaft und Tierhaltung)**
- 🚜 কৃষি মেশিন অপারেটর
- 🐄 পশু পালন
15. **খাদ্য ও পানীয় (Lebensmittel und Getränke)**
- 🍞 খাদ্য প্রযুক্তিবিদ
- 🍺 ব্রিউয়ারি টেকনোলজি
16. **জল ও পরিবেশ (Wasser und Umwelt)**
- 💧 পানি ব্যবস্থাপনা
- 🌿 পরিবেশ প্রকৌশলী
17. **গাড়ি চালানো ও পরিবহন (Fahrzeug und Transport)**
- 🚚 ড্রাইভার প্রশিক্ষণ
- 🚆 পরিবহন পরিকল্পনা
18. **মুদ্রণ ও প্রকাশনা (Druck und Verlag)**
- 🖨️ প্রিন্টিং টেকনোলজি
- 📚 প্রকাশনা সহকারী
19. **ফ্যাশন ও টেক্সটাইল (Mode und Textil)**
- 👗 ফ্যাশন ডিজাইন
- 🧵 টেক্সটাইল প্রযুক্তি
20. **বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়ন (Forschung und Entwicklung)**
- 🔬 ল্যাবরেটরি টেকনিশিয়ান
- 🧪 রিসার্চ অ্যাসিস্ট্যান্ট
এছাড়াও রয়েছে মোট ৩৫০ এর অধিক ক্ষেত্র।
এই তথ্যগুলি জার্মানিতে Ausbildung করার বিষয়ে একটি পরিষ্কার ও বিস্তারিত ধারণা দিতে সহায়ক হবে।

যারা নতুন জার্মান ভাষা শিখছেন এবং ভবিষ্যতে আউসবিল্ডুং এর জন্য চেস্টা করবেন তাদের উদ্দেশ্যে কিছু সত্য কথা, যা অনেকেই হয়তো...
16/12/2024

যারা নতুন জার্মান ভাষা শিখছেন এবং ভবিষ্যতে আউসবিল্ডুং এর জন্য চেস্টা করবেন তাদের উদ্দেশ্যে কিছু সত্য কথা, যা অনেকেই হয়তো জানেন না-----
১. আউসবিল্ডুং এর জন্য শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন?
--- বাংলাদেশ শিক্ষাব্যবস্থায় আপনার এইচএসসি বা ডিপ্লোমা করা থাকলেই আউসবিল্ডুং করতে পারবেন।
২. সাইন্স/আর্টস/কমার্স নিয়ে পড়ছি, আমি কোন সেক্টরে আউসবিল্ডুং করতে পারি??
--- আপনি সাইন্স/আর্টস/কমার্স যেই বিভাগ থেকেই হোন না কেন আপনি যদি জার্মান ভাষা শিখেন তাহলে আপনি যেকোন সেক্টরে আউসবিল্ডুং করতে পারবেন।
৩. আমার জিপিএ কম, আমি কি আউসবিল্ডুং পাবো??
--- আউসবিল্ডুং করার ক্ষেত্রে আপনার শিক্ষাজিবনের জিপিএ কোন মুল্যবান ভুমিকা রাখে না। তবে আপনার রেজাল্ট যদি ভালো থাকে তাহলে এটা আপনার নিয়োগকারীকে আকর্ষন করতে পারে এবং আপনার ইন্টারভিউ তে কল পাওয়ার সম্ভাবনা বাড়ার চান্স আছে।
৪. কোন সেক্টরের আউসবিল্ডুং সব চেয়ে ভালো? কোন টার সেলারী কত?? আমি কি আর্টসে পড়ে সাইন্সের সাব্জেক্টে আউসবিল্ডুং করতে পারবো??
--- সকল সেক্টরের আউসবিল্ডুং ই ভালো, এবং আউসবিল্ডুং শেষে সকল সেক্টরের সেলারী তে তুলনামূলক তেমন কোন পার্থক্য নেই। তবে আইটি/নার্সিং/মেকানিক্যাল ইত্যাদি বিষয়ের চাহিদা অনেক বেশি হয়। এখন সেলারী ডিপেন্ড করছে আপনার স্কিলের উপর। আপনি যদি ভালো স্কিলড হোন তাহলে অবশ্যই ভালো সেলারীর জব আপনি পেয়ে যাবেন। আর আমি আগেই বলেছি,আপনি যেই বিভাগ থেকেই পড়াশোনা করেন না কেন, আপনি সকল সেক্টরে আবেদনের সুযোগ পাবেন।
৫. স্টাডিতে গ্যাপ আছে, আমার বয়স ও অনেক বেশি, আমি আউসবিল্ডুং পাবো??
--- আউসবিল্ডুং করার ক্ষেত্রে স্টাডি গ্যাপ ততবেশি ম্যাটার করে না। তবে স্টাডি গ্যাপে আপনি কি করেছেন সেটা আপনাকে ইন্টারভিউ তে জিজ্ঞাসা করা হতে পারে,তার জন্য আপনার একটা উপযুক্ত উত্তর রাখতে হবে। আপনার বয়স টাও আউসবিল্ডুং এর ক্ষেত্রে বড় কোন ভুমিকা রাখে না।জার্মানি তে অনেক বয়স্ক লোকেরাও আউসবিল্ডুং করে থাকে। তবে বয়স ৩৫ এর নিচে থাকা টা ভালো।
৬. জার্মান ল্যাংগুয়েজ কতটুকু শিখতে হবে?? শিখার পরে আউসবিল্ডুং পাবো তো??
--- আউসবিল্ডুং করার জন্য আপনার জার্মান ল্যাংগুয়েজ মিনিমাম B1 পর্যন্ত শিখতে হবে। কোন কোন ক্ষেত্রে আপনার B2 লাগতে পারে। আপনি আউসবিল্ডুং পাবেন কিনা এটা আপনাকে কেউ এনসিউর করতে পারবে না। এটা সম্পুর্ন নির্ভর করছে আপনার ডেডিকেশনের উপর। আপনি যদি ভালো জার্মান বলতে পারেন, তাহলে আপনি কোন না কোন সেক্টরে আউসবিল্ডুং পেয়ে যাবেন।
৭. আউসবিল্ডুং নিয়ে জার্মানিতে গেলে মাসে কত টাকা পাবো, নিজে থেকে খেয়ে কি দেশে টাকা পাঠাতে পারবো?
--- আউসবিল্ডুং এ মাসে মাসে আপনাকে একটা নির্দিষ্ট পরিমান টাকা দেওয়া হবে। এটা একেক সেক্টরে একেক রকম হয়। তবে আপনাকে যে টাকা দেওয়া হবে তা দিয়ে আপনি নিজের থাকা খাওয়া মেইনটেইন করতে পারবেন। এর পরিমান ৮০০ থেকে ১০০০ ইউরো এর মধ্যে হয়ে থাকে,এবং প্রতি বছর সেটা বাড়ে। এছাড়াও আপনি দৈনিক ২ ঘন্টা কাজ করার অনুমতি পাবেন, যার বেতন জার্মানি তে প্রায় ৫০০+ ইউরো হয়। এই টাকা টা আপনি সেভ করে চাইলে দেশে পাঠাতে পারেন।
৮. আউসবিল্ডুং এর ভিসা রেশিও কেমন?? রিজেক্ট হবার সম্ভাবনা কেমন??
--- এই পর্যন্ত আমার দেখা সকল ভাই বোনেরা আউসবিল্ডুং ভিসা পেয়েছে, তার মানে ভিসা রেশিও ১০০%। আপনার কাগজপত্র সব ঠিকঠাক থাকলে আপনি ভিসা খুব সহজেই পেয়ে যাবেন।
৯. আউসবিল্ডুং এর পরে কত টাকা বেতনের চাকরি পাওয়া যাবে?? চাকরির বাজার কেমন???
--- কত টাকা বেতনের চাকরি পাওয়া যাবে তা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। যেমন আপনি কোন সিটি তে কাজ করছেন,আপনার স্কিল কেমন,আউসবিল্ডুং চলাকালীন আপনার পারফরম্যান্স কেমন ছিলো ইত্যাদি৷ তবে আউসবিল্ডুং শেষে আপনি ২৫০০ ইউরো থেকে চাকরী খুজে পাবেন,এখন আপনি যেই সেক্টরেই আউসবিল্ডুং করেন না কেন।
১০. আউসবিল্ডুং এ যেতে চাইলে কি স্পাউজ বা বেবী নিয়ে যাওয়া যাবে??
--- আপনি আউসবিল্ডুং এ যেতে চাইলে কেবল নিজের জন্য ভিসা পাবেন। অন্যদের কে নিতে চাইলে জার্মানি গিয়ে সেটেল হয়ে কিছু ক্রাইটেরিয়া ফলো করে আপনার বেবী বা স্পাউজ কে নিতে পারবেন।
১১. আউসবিল্ডুং করতে চাইলে কি ব্লক একাউন্ট লাগবে??
--- স্টুডেন্ট ভিসাতে যারা যাবে বা যাচ্ছে তাদের ক্ষেত্রে ১২০০০+ ইউরো ব্লক একাউন্ট করে যেতে হয়। যেটা বাংলাদেশের প্রায় ১৬+ লক্ষ টাকা। আপনি যদি আউসবিল্ডুং পান,তাহলে আপনার এত টাকা ব্লক একাউন্ট করে রাখতে হবে না। কারন আপনি আউসবিল্ডুং থেকে একটা নির্দিষ্ট পরিমান টাকা পাবেন। এটাই আপনার সারভাইবাল প্রুফ।
১২. আউসবিল্ডুং কখন শুরু হয়?? বছরের যেকোন সময় কি যাওয়া যাবে??
--- আউসবিল্ডুং এর বেশিরভাগ সেশন শুরু হয় সেপ্টেম্বর/অক্টোবর এর মধ্যে। তবে কিছু কিছু আউসবিল্ডুং আছে যারা সারাবছর ই লোক নিয়োগ দেয়,যেমন: নার্সিং।
এছাড়াও অনেকের মনে আরো প্রশ্ন থাকতে পারে। কমেন্ট বক্সে আপনার প্রশ্ন লিখুন। উত্তর দেওয়ার চেস্টা করবো।
সবার জন্য শুভকামনা।
ধন্যবাদ!

20+ Universities in Korea | Get Full Information | Our page | Study in South Korea, From BangladeshLocation: 23...
16/12/2024

20+ Universities in Korea | Get Full Information | Our page | Study in South Korea, From Bangladesh
Location: 23/5,Zigatola Sonali Bank Lane, Dhanmandi, Dhaka-1209

আপনি যদি গ্রাজুয়েশন করে থাকেন কিন্তু বয়সটা বেড়ে ৪০ এ পৌঁছে গেলো আপনার ইচ্ছে ইউরোপে যাওয়ার তাহলে আপনি এই কার্ডের মাধ্যমে ...
16/12/2024

আপনি যদি গ্রাজুয়েশন করে থাকেন
কিন্তু বয়সটা বেড়ে ৪০ এ পৌঁছে গেলো
আপনার ইচ্ছে ইউরোপে যাওয়ার
তাহলে আপনি এই কার্ডের মাধ্যমে জার্মানে যেতে পারবেন
বিস্তারিত জানতে আমাদের অফিসে এসে সঠিক তথ্য গ্রহন করার অনুরোধ রইলো
অফিসের ঠিকানা ::-------------------
২৩/৫, ঝিগাতলা সোনালী ব্যাংক গলি, ধানমন্ডি, ঢাকা-১২০৯

16/12/2024

STUDY IN JAPAN
FOR JULLY INTACK

Address

Street Address
Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when JM Education BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category