15/08/2025
আমরা আন্তরিক ভাবে দু:খিত।
আসসালামু আলাইকুম,
আজকে Luncheon by Ahmad-এর ফ্রাইডে স্পেশাল ফুড ডেলিভারি সার্ভিসের প্রথম দিন ছিল।
আপনাদের ভালোবাসা ও আগ্রহের জন্য আমরা কৃতজ্ঞ।
ডেলিভারি করতে গিয়ে আমরা বুঝেছি—এই কাজে আমাদের এখনো যথেষ্ট অভিজ্ঞতার অভাব রয়েছে।
-ফুড-গ্রেড ফয়েল বক্সে খাবার প্যাক করার সময় অনিচ্ছাকৃতভাবে ঝোল ও পোলাও মিশে গেছে।
-জুমার আগে সব ডেলিভারি শেষ করতে না পারায় অনেকেই সময়মতো খাবার পাননি।
-একটা ডেলিভারি দিতে বার বার ফোন দিয়ে বিরক্ত করা।
-একজন প্রিয় কাস্টমারের অর্ডার পৌঁছে দেওয়ার সময় খাবারের ব্যাগ রাস্তায় পড়ে যাওয়ায় তা ডেলিভারি করা সম্ভব হয়নি।
এক কথায়—হযবরল!
—
তবে আজকের অভিজ্ঞতা ছিল আমাদের জন্য বড় একটি শেখার সুযোগ।
তবে আলহামদুলিল্লাহ, রান্নার মান নিয়ে আমরা আত্মবিশ্বাসী।
আমরা বিশ্বাস করি, ডেলিভারি সমস্যার সমাধান করতে পারলেই আবার এই প্যাকেজ অফার ফিরিয়ে আনতে পারব, ইনশাআল্লাহ।
ততদিন পর্যন্ত এই অফার আপাতত বন্ধ থাকবে।
তবে, যে কোনো হালাল অনুষ্ঠানে (ন্যূনতম ৪০ জনের জন্য) আমাদের খাবার সরবরাহের সেবা যথারীতি চালু থাকবে, ইনশাআল্লাহ।
আমাদের ভালো অন্যকে বলুন, আমাদের খারাপ আমাদেরকে বলুন।