15/08/2026
আধুনিক দিনে বাংলা গান 🎶
মেঝেতে পাতা শীতলপাটি, খালি পায়ে বসা মানুষ, আর সামনে চারজন শিল্পী — এই ছিল সন্ধ্যাটা।
নজরুলগীতি থেকে রবীন্দ্রসংগীত, এপার-ওপার বাংলার চেনা সুর — সবই ফিরে এলো একে একে। কেউ চোখ বুজে শুনেছেন, কেউ ফোন তুলে ধরে রেখেছেন, কেউ শুধু তাল দিয়েছেন হাতে।
যাঁরা এসেছিলেন — ধন্যবাদ। ঘরটা আপনারাই ভরিয়েছেন।
📸 Faiyaz Rafsan