Evening Moon bd

Evening Moon bd Services We can Provide You :-

# Event Management.
# Brand Promotions/Activation.
# Wedding&Birthday Organize.
# Photography.
# Press&Printing.

Services We can Provide You :-

1. Event Management.

2. Brand Promotions & Activation.

3. Press & Printing.

4. Wedding, Birthday & Party Organizer.

5. Photography & Video Shoot.

6. Poster & Banner Designing.

7. Postering & Bannering.

8. Interior Design & Decoration, etc.

নির্বাচন কমিশনের সামনে রাস্তা অ'ব'রোধ করে আন্দোলন, আমি সাংবাদিক হিসেবে দায়িত্বে, উনি সেনাবাহিনীর সদস্য হিসেবে দায়িত্বে, ...
19/01/2026

নির্বাচন কমিশনের সামনে রাস্তা অ'ব'রোধ করে আন্দোলন, আমি সাংবাদিক হিসেবে দায়িত্বে, উনি সেনাবাহিনীর সদস্য হিসেবে দায়িত্বে, হুট করে দেখলাম একটা চেয়ার এক ব্যক্তির কাছ থেকে খুজে সেটা নিয়ে জোহরের নামাজ আদায় করছেন!

আমরা কাজের উছিলায় সৃষ্টিকর্তার প্রার্থনা ভুলে যাই, বছরের পর বছর কত রাকাত নামাজ ছেড়ে দিছি কত উছিলায় তার কোনো হিসেব নেই, অথচ এই ভাই দায়িত্বের ফাকে ঠিকই সৃষ্টিকর্তার আনুগত্য ভুলে যাননি!

একটা কথা আছে না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজের সময় হয়েছে!

Salute To You Bhai 🫡❤️

শহীদ ওসমান হাদির বড় ভাই এক বক্তৃতায় বলেছেন—নির্বাচনের প্রচারণার জন্য তিনি ‘হাদি’ ভাইকে লোনে একটি গাড়ি কিনে দিতে চেয়ে...
19/01/2026

শহীদ ওসমান হাদির বড় ভাই এক বক্তৃতায় বলেছেন—
নির্বাচনের প্রচারণার জন্য তিনি ‘হাদি’ ভাইকে লোনে একটি গাড়ি কিনে দিতে চেয়েছিলেন। বিষয়টি হাদি ভাইকে বললে হাদি ভাই উত্তর দিয়েছিলেন,
“ভাইয়া, গাড়িতে তো লেখা থাকবে না যে এটা লোনের গাড়ি। মানুষ ভাববে আমি জুলাই বিক্রি করে গাড়ি কিনেছি।”

তাই হাদি ভাই বলেছিলেন- আমরা বরং
গাড়ির বদলে দুইটা ভ্যান কেনতে পারি, যাতে ইনসাফ ফিরি করে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায়।

কি চমৎকার চিন্তা, কি অসাধারণ সততা ছিল হাদি ভাইয়ের।
আমরা এই বে*ইমান জা'তি—কি সত্যিই এমন একজন মানুষকে ডিজার্ভ করতাম? 🥺

হাদিকে কেন হত্যা করা হয়েছিল?এখন আমাদের আর বুঝতে বাকি নেই।কারণ হাদি শুধু একজন মানুষ ছিল না—হাদি ছিল আয়না।যে আয়নায় তাকালে ...
10/01/2026

হাদিকে কেন হত্যা করা হয়েছিল?
এখন আমাদের আর বুঝতে বাকি নেই।
কারণ হাদি শুধু একজন মানুষ ছিল না—
হাদি ছিল আয়না।
যে আয়নায় তাকালে ওদের অন্যায়, দুর্নীতি, ভণ্ডামি আর ক্ষমতার নগ্ন চেহারা দেখা যেত।
হাদি ছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র, কিন্তু তার চেয়েও বড় কথা, সে ছিল লক্ষ কোটি দেশপ্রেমিক মানুষের কণ্ঠস্বর। সে একজন সৈনিক—যার ঈমান তার জীবনের চেয়েও বড়, যার বজ্রকণ্ঠে কেঁপে উঠতো ক্ষমতার মসনদ। সে আধিপত্যের বিরুদ্ধে কথা বলতো,
অন্যায়ের দরজায় একের পর এক ধাক্কা দিতো।
তাতে তাকে বাঁচিয়ে রাখলে অনেকের মাথাব্যথা বাড়তো, অনেকের ঘুম হারাম হতো।
ইনসাফ কায়েমে হাদি ছিল বলিষ্ঠ কণ্ঠ।
সে থাকলে ঘুষ, দুর্নীতি, অনিয়ম নিয়ে
একাই রাজপথ আর টকশো কাপিয়ে দিতো।
আজ যদি ২৪–এর কোনো সহযোদ্ধা প্রথম সারির কেউ নিহত হতো—
হাদি একাই “বারোটা” বাজিয়ে ছাড়তো।
অথচ দেখুন,
আজ সেই মানুষটাই নেই।
আজ তার জন্য কেউ রাজপথ কাঁপায় না,
তার দলের ছাড়া বাকীরা চোখের পানি ফেলে না।
সবাই ব্যস্ত ক্ষমতার হিসাব আর ভোটের অঙ্কে।
তার স্বপ্ন ছিল— সংসদ কাঁপবে,
দেশপ্রেমিকরা হাততালি দিয়ে তাকে অনুসরণ করবে।
কিন্তু ঘাতকরা জানতো, সে বেঁচে থাকলে অনেকের আসনে পরাজয় নিশ্চিত।
তাই ভয় থেকেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
দেশপ্রেমিক হয়েছো? তাহলে মরে যাও—এই ছিলো শিয়াল, শকুন, হায়নাদের বার্তা।
কিন্তু তারা ভুলে গেছে, একজন হাদিকে হত্যা করে
লক্ষ হাদির জন্ম দিয়ে গেছে তারা।
আমরা হাদি হবো।
আমরা কথা বলবো।
আমরা থামবো না।
আজও কানে বাজে তার সেই কথা,
“আমাকে হত্যা করা হলে, অন্তত আমার বিচারটুকু করিয়েন।”
অথচ তার বিচার আজও ঝুলে আছে—
হাদিকে হত্যা করা হয়েছিল, কারণ সে চুপ থাকেনি।
কারণ সে মাথা নত করেনি।
কারণ সে সত্য বলেছিল।

আজ তারে নিয়ে স্ট্যাটাসটুকু দিলে রিচ কমে যায়, তবুও তারে নিয়ে স্ট্যাটাস দিয়েই যাবো! কারণ তারে আমরা ধারণ করি হৃদয়ে। প্লিজ তারে নিয়ে কমেন্টে অন্তত একটি আওয়াজ তুলে যান। ✊

Address

Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Evening Moon bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Evening Moon bd:

Shortcuts

Share