Eventholic

Eventholic Event management and Talent agency

23/09/2025

গতকাল ছিল কলকাতার বিখ্যাত বাংলা ব্যান্ড মহীনের ঘোড়াগুলির প্রতিষ্ঠাতা সদস্য তাপস বাপী দাসের জন্মদিন। ১৯৫৪ সালের ২২ সেপ্টেম্বর কলকাতায় জন্মানো এই শিল্পীর পূর্বপুরুষের ভিটা ছিল বাংলাদেশে।

এ দেশে গান গাইতে আসার প্রবল ইচ্ছা ছিল তাঁর। ২০২৩ সালে মারা যাওয়ায় এ ইচ্ছা তাঁর পূরণ হয়নি।

বিস্তারিত কমেন্টে👇

20/09/2025

সুবীর নন্দীকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। কেন জানেন?

আধুনিক বাংলা গানের চেনা মুখ সুবীর নন্দীর মধ্যে সাংগীতিক গোঁড়ামি ছিলনা। তিনি নতুনকে গ্রহণ করতে পারতেন।

সেই আশির দশক থেকে অনেকেই, অনেক শিল্পীরা ব্যান্ডসংগীতকে অপসংস্কৃতি বলতেন। নাক সিঁটকাতেন। তরুণ প্রজন্ম নাকি নষ্ট হয়ে যাচ্ছে এইসব ব্যান্ডসংগীতের কারনে। এখনো অনেক মুরুব্বীই এমন করেন।

সুবীর নন্দী ছিলেন সেইসব প্রতিষ্ঠিত মূলধারার আধুনিক সংগীতশিল্পীদের মধ্যে একজন, যিনি ব্যান্ড কালচারকে অপসংস্কৃতি বলেননি। উৎসাহ দিয়েছেন। নিজে অংশও নিয়েছেন। প্রশংসা করেছেন।

বিটিভির বিখ্যাত জলসা অনুষ্ঠানে 'ফিডব্যাক' এর গান, গীতি কবিতা ২ (ধন্যবাদ ভালোবাসা) সুবীর নন্দীর কণ্ঠে শোনা যায়। ভিডিও আছে। ফিডব্যাকের সদস্যরা বাজিয়েছিলেন, তিনি গেয়েছিলেন। আমার ভালো লাগে এই ভার্সনটা।

এই জলসা অনুষ্ঠানটি একেবারে অন্যরকম ছিলো। ব্যান্ড এবং আধুনিক-তখনকার মূলধারার গানের বিখ্যাত শিল্পীরা সেখানে ছিলেন। সুন্দর তর্ক-বিতর্ক, দুই ধরণের গান নিয়ে প্রত্যেকের দৃষ্টিভঙ্গি কী, সেই কথাবার্তা হয়েছিলো। সেখানে যার যার বিপরীত জনরার গান পরিবেশন করেছিলেন শিল্পীরা।

প্রথম আলোতে দেওয়া একটি সুবীর নন্দী ব্যান্ড অপসংস্কৃতি কি না, এই আলাপে বলেছিলেন,
‘আমি বিশ্বাস করি, সংগীত সবটাই সংগীত। সংগীতে ‘অপ’ বলতে কিছু নেই। আমাদের দেশে অনেক পণ্ডিতশ্রেণির সমালোচক পপ সংগীত কিংবা ব্যান্ড সংগীতকে নাক সিটকান। এটা আমাকে খুব ব্যথিত করে। একটা জিনিসকে আমি জানলাম না ভালো করে, বলে ফেললাম জাত গেল, জাত গেল। এটা ঠিক নয়। কারণ, আমাদের পপ ও ব্যান্ডের আন্দোলন অনেক এগিয়ে গেছে।''

এটাই তো হওয়া উচিত। কাউকে না বুঝে খারিজ করায় কোনো মহত্ব নেই। বিকশিত হতে দিতে হয়। সময় পালটায়। ধরণ ও ধারণ পালটায়। স্বাগত জানাতে হয়। দশকে দশকে তো পালটায় গানের গতিপ্রকৃতি, আজকাল। মোটা দাগে।

08/09/2025
01/09/2025
28/08/2025

জেমসের কবিতা!
হ্যাঁ। জেমস কিন্তু শুধু লিরিক নয়, কবিতাও লিখেছেন।

জেমস গান লিখতে পারেন না! এই কথা কারো কারো মুখে শুনেছি। সত্যিই কি তাই?

না, এটা মিথ্যা। ক্যারিয়ারের প্রথমদিকে জেমস কিন্তু গান লিখতেন। ১৯৮৭ সালে বের হয় জেমসের ব্যান্ড 'ফিলিংস'-এর প্রথম অ্যালবাম 'স্টেশন রোড'। এই অ্যালবামের ৫টি গানের গীতিকারই কিন্তু জেমস।

জেমস অবশ্য খুব বেশী গান লেখেননি। এর বাইরে বেশকিছু গান দ্বৈতভাবে লিখেছেন বিষু শিকদার, আনন্দ, দেহলভি'র সাথে মিলে। আবার কিছু গানের কনসেপ্ট লিরিসিস্টকে জেমসই দিয়েছেন।

লিরিকের প্রসঙ্গ বাদ দেই। কবিতার প্রসঙ্গে আসা যাক। কয়েকদিন আগে ফেসবুকে ব্যান্ড মিউজিক কমিউনিটি রিলেটেড একটা গ্রুপে জেমসের একটি কবিতা পেলাম। কবিতার নাম 'চিঠি'। ছবিটা কে আপলোড দিয়েছেন, মনে নেই।

কবিতা আমরা অনেকেই লিখি। চেষ্টা করি। আমিও লিখি, মানে লিখতাম। আমি কি কবি?

জীবনানন্দ দাস লিখছিলেন 'সকলেই কবি নয়, কেউ কেউ কবি'। কবিতা লিখলেও আমি বা আমরা অনেকেই কবি না। শখ করে লিখি আরকি। কবিতা তো অন্য ব্যাপার। যাপনের ব্যাপারও আছে। সাঁতার পারলেই তো আমি সাঁতারু না। কবিও তাই। জেমসের ব্যাপারটাও তাই। ভাল্লাগছিলো, লিখেছিলেন হয়তো। ইচ্ছা।

জেমস রকস্টার। বাংলা রকের তেজী ঘোড়া। ব্যান্ডসিনে দুইজন জনমনে 'গুরু' হতে পারছেন। এক. আজম খান। দুই. জেমস। জেমস তো জনতার।

যাই হোক, জেমস হয়ত আরো কবিতা লিখেছেন। কিংবা লেখেননি। জানা নেই। জানার চেষ্টা করবো। খুঁজে দেখি।

গৌতম কে শুভ
২৮-০৮-২৫
ঢাকা

অনেকের আগে ধারণা ছিল, নজরুলের গান ব্যান্ড শিল্পীরা কি গাইতে পারবেন? তাঁর লেখা বিদ্রোহের গানগুলো কি রক মিউজিকের আবহে করা ...
27/08/2025

অনেকের আগে ধারণা ছিল, নজরুলের গান ব্যান্ড শিল্পীরা কি গাইতে পারবেন? তাঁর লেখা বিদ্রোহের গানগুলো কি রক মিউজিকের আবহে করা সম্ভব? কিন্তু দেখা গেছে, নজরুলের কিছু গান বাংলা ব্যান্ডে দারুণভাবে মানিয়ে গেছে।

মূলত নজরুলসংগীত নিয়ে নতুনভাবে কাজ করার পথটা দেখায় আর্টসেল। তাদের মাধ্যমে বড় অংশের রকশ্রোতার সামনে নজরুলের গান ন....

Address

36/7 Mirpur Road, Boshundhora Goli, Science Laboratory, New Market
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Eventholic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Eventholic:

Share

Category