28/03/2026
আবহমান বাংলার খাদ্য ঐতিহ্য নিয়ে বিগত কয়েক বছর ধরেই কাজ করছে কুকিং স্টার ফাউন্ডেশন।
সেই ধারাবাহিকতায় এ বছরেও আয়োজন করছে বাংলা খাবার নিয়ে প্রতিযোগিতা ও তিন দিনব্যাপী বৈশাখী মেলা।
আদি বাংলা খাবারের পরিচয়,আসল রন্ধন প্রনালী সংরক্ষণ ও বাংলার নিজস্ব খাবারের স্বাদকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতেই এই আয়োজন।
স্বকীয় বৈশিষ্ট্য ও পরিচয়ে আমাদের দেশের আঞ্চলিক খাবার গুলো আবারো সবার পাতে উঠে আসুক সেই প্রচেষ্টা থেকেই কুকিং স্টার ফাউন্ডেশন এর এ প্রয়াস।
ঐতিহ্যবাহী আঞ্চলিক বাংলা খাবারের প্রচার ও প্রসার কল্পে কুকিং স্টার ফাউন্ডেশন ও ডোনা মিডিয়া কতৃক আয়োজিত দেশব্যাপী আয়োজন বাংলা খাবার রান্নার প্রতিযোগিতা বাংলা খাবার উৎসব ও উদ্যোগতা উন্নয়ন সংস্থা উদ্দ্যোগী এর আয়োজনে ৩ দিন ব্যাপী বৈশাখী মেলা ১৪৩২।
এছাড়াও পৃথক ভাবে আরও ২টি ভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, মিষ্টি উৎসব ১৪৩২ নামের মিষ্টি তৈরীর প্রতিযোগিতা ও ভালোবাসার কেক পেস্ট্রি ২০২৬ নামের কেক ও পেস্ট্রি তৈরীর প্রতিযোগিতা।
প্রতিবারের ন্যায় এবারেও আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষ্যে এ অনুষ্ঠানের পাশাপাশি
থাকবে বাংলাদেশের পর্যটন ও খাদ্য ঐতিহ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কৃতিমান সম্মাননা।
রন্ধনশিল্পীদের অংশ গ্রহনে বাংলা খাবারের প্রতিযোগিতা -
আবহমান বাংলার জনপ্রিয় আঞ্চলিক খাবারের স্বাদ শহুরে মানুষের পাশাপাশি বিশ্বব্যাপী জনপ্রিয় করতেই এই আয়োজন।
রান্নায় আগ্রহী যে কেউ আগামী ১৫ এপ্রিল ২০২৬ এর মধ্যে রেজিস্ট্রেশন করে অংশ গ্রহন করতে পারবে।
অংশ গ্রহনের নিয়মাবলিঃ
১-কুকিং স্টার ফাউন্ডেশন এর পেইজের ইনবক্সে নাম ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে কোন ধরনের খাবার নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে চান তা জানাতে হবে।
২-প্রতিটি প্রতিযোগিতায় অংশ নিতে পৃথকভাবে প্রতিটির জন্য ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফী ০১৮৮৫৫০৯৬২৬ অথবা ০১৯১৪২০৯৫০৭ এই নাম্বারে বিকাশ করতে হবে।
৩-বাংলা খাবার উৎসব ১৪৩২ এ অংশ নিতে পানীয়,মিষ্টান্ন,প্রাতঃরাশ,মধ্যাহ্ন ও নৈশভোজ এই পাঁচ বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে।
৪- চার জনের উপযোগী খাবার রান্না করে নিয়ে আসতে হবে।
৫-স্বাদ, ঐতিহ্য ও পুষ্টির উপর নির্ভর করে বিচার কাজ সম্পন্ন হবে।
(ভালোবাসার কেক পেস্ট্রি ও মিষ্টি উৎসব এ অংশ নিতে আলাদা ইভেন্ট পেজে যোগাযোগ করুন)
বিচারক হিসেবে থাকবেন -
জাহেদা বেগম, বিভাগীয় প্রধান। ফুড এন্ড বেভারেজ ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট।
সাথে থাকবেন শেফ মেহেরুন আকতার মেরি ও শেফ নাজিয়া ফারহানা।
পুরুস্কার:
পুরুস্কার-আন্তর্জাতিক মানের রান্না বিষয়ক উচ্চতর প্রশিক্ষণে ১০০% স্কলারশিপ।
কিচেন ইক্যুইপমেন্ট।
কক্সবাজারে তারকা হোটেল ইনানী রয়েল রিসোর্ট ও হোটেল মেরিন ব্লু তে ০১ রাত ০২ দিন সংগীসহ কাটানোর সুযোগ।
ক্রেস্ট,সার্টিফিকেট,গিফট বক্স ও জাতীয় পত্রিকায় নিজের রেসিপি প্রকাশের সুযোগ ।
বিস্তারিত জানতে ও বিকাশ করতে :০১৮৮৫৫০৯৬২৬,০১৯১৪২০৯৫০৭