EatFirst Homemade Food & Catering

EatFirst Homemade Food & Catering Assalamu Alaikum, on our page you will find 100% halal and healthy home made food

শীতকালে সবার প্রিয় একটি পিঠা হলো ভাপা পিঠা।খুবই মজাদার এই পিঠা বানাতেও কিন্তু অনেক ঝামেলা। আজকে চেষ্টা করছি সহজ করে ভাপা...
25/11/2025

শীতকালে সবার প্রিয় একটি পিঠা হলো ভাপা পিঠা।
খুবই মজাদার এই পিঠা বানাতেও কিন্তু অনেক ঝামেলা।
আজকে চেষ্টা করছি সহজ করে ভাপা পিঠার রেসিপি শেয়ার করতে।

উপকরণ:
চালের গুঁড়া: ১ কাপ
নারকেল কোরানো: ১/২ কাপ
গুড় বা চিনি: স্বাদমতো
লবণ: সামান্য
প্রস্তুত প্রণালী:
১. চালের গুঁড়া ঝরঝরে করে চেলে নিন।
২. সামান্য পানি ছিটিয়ে ও লবণ মিশিয়ে গুঁড়া মেখে নিন।
৩. একটি হাঁড়িতে অর্ধেক পানি নিয়ে ছিদ্রযুক্ত ঢাকনা দিয়ে অল্প আঁচে বসান।
৪. পিঠা তৈরির বাটিতে চালের গুঁড়া নিয়ে এর উপর গুড় ও নারকেল দিন।
৫. এরপর চালের গুঁড়ার আরেকটি প্রলেপ দিয়ে পাতলা, ভেজা কাপড় দিয়ে বাটিটি ঢেকে দিন।
৬. পিঠার বাটি সাবধানে উল্টো করে গরম পানির হাঁড়িতে বসিয়ে দিন এবং কিছুক্ষণ পর সাবধানে তুলে নিন।

এই গরমে কলিজা ঠান্ডা করা মজাদার ডাবের পুডিং 😍উপকরণ: ডাবের পানি ২ কাপ, ডাবের শাঁস ২ টেবিল চামচ, আগার আগার পাউডার দেড় টেবি...
23/05/2025

এই গরমে কলিজা ঠান্ডা করা মজাদার ডাবের পুডিং 😍

উপকরণ: ডাবের পানি ২ কাপ, ডাবের শাঁস ২ টেবিল চামচ, আগার আগার পাউডার দেড় টেবিল চামচ,শূন্য ক্যালরির চিনি ২ টেবিল চামচ।

প্রণালি: ডাবের পানি আগার আগার পাউডার দিয়ে মিশিয়ে নিন। চুলায় জাল দিন। ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে অল্প ঠান্ডা করে শূন্য ক্যালরির চিনি ও ডাবের কুচি মিশিয়ে পরিবেশন পাত্রে ঢেলে দিন। ফ্রিজে রেখে জমান। এরপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

Address

Dhaka

Telephone

+8801737076644

Website

Alerts

Be the first to know and let us send you an email when EatFirst Homemade Food & Catering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EatFirst Homemade Food & Catering:

Share