পঞ্চভূত

পঞ্চভূত এখানে বাংলা ভাষা ব্যতীত অন্য সকল ভাষায় কথা বলা নিষিদ্ধ।

15/11/2022

"আমি কাউকে ভালোবাসি"- এই কথাটা প্রকাশ করতে আমাদের ভীষণ রকমের অস্বস্তি। দ্বিধা-দ্বন্দ্ব,সংকোচ। জানাজানি হয়ে গেলে বোধহয় ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে।

কী একটা অদ্ভুত ব্যাপার!!

অথচ সদম্ভে, পারলে মাইক নিয়ে প্রচার করে বেড়াই- কাকে ঘৃণা করি, মানুষ হিসেবে কোন্ কোন্ লোক অপছন্দের। ঢাকঢোল পিটিয়ে শত্রুতার ফিরিস্তি জানাই জনে-জনে।

প্রথাগত সমাজের কী জঘন্য পরিহাস!!

বাপ-মা, ভাই-বোন, বন্ধু-বান্ধবী, আত্মীয়-অনাত্মীয়, প্রিয়-প্রেয়সী; সে যার ক্ষেত্রেই হোক। ভালোবাসার কথা অকপটে, আত্মবিশ্বাস নিয়ে ঘোষণা করতে হবে।

সকল আড়ষ্টতা কাটিয়ে, ভয়, লজ্জা-শরম লাত্থি মেরে খেদিয়ে, মেরুদণ্ড সোজা করে, চোখে চোখ রেখে, গলার স্বর পরিষ্কার করে স্পষ্ট উচ্চারণে বলতে হবে- "আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার মঙ্গল চাই"।

11/11/2022

চোর – ডাকাত
– কাজী নজরুল ইসলাম

কে তোমায় বলে ডাকাত বন্ধু, কে তোমায় চোর বলে?
চারিদিকে বাজে ডাকাতি ডঙ্কা, চোরেরই রাজ্য চলে!
চোর-ডাকাতের করিছে বিচার কোন সে ধর্মরাজ?
জিজ্ঞাসা করো, বিশ্ব জুড়িয়া কে নহে দস্যু আজ?
বিচারক! তব ধর্মদণ্ড ধরো,
ছোটোদের সব চুরি করে আজ বড়োরা হয়েছ বড়ো!
যারা যত বড়ো ডাকাত-দস্যু জোচ্চোর দাগাবাজ
তারা তত বড়ো সম্মানী গুণী জাতি-সঙ্ঘেতে আজ।
রাজার প্রাসাদ উঠিছে প্রজার জমাট রক্ত-ইঁটে,
ডাকু ধনিকের কারখানা চলে নাশ করি কোটি ভিটে।
দিব্যি পেতেছ খল কলওলা মানুষ-পেষানো কল,
আখ-পেষা হয়ে বাহির হতেছে ভূখারি মানব-দল!
কোটি মানুষের মনুষ্যত্ব নিঙাড়িয়া কলওয়ালা
ভরিছে তাহার মদিরা-পাত্র, পুরিছে স্বর্ণ-জালা!
বিপন্নদের অন্ন ঠাসিয়া ফুলে মহাজন-ভুঁড়ি
নিরন্নদের ভিটে নাশ করে জমিদার চড়ে জুড়ি!
পেতেছে বিশ্বে বণিক-বৈশ্য অর্থ-বেশ্যালয়,
নীচে সেথা পাপ-শয়তান-সাকি, গাহে যক্ষের জয়!
অন্ন, স্বাস্থ্য, প্রাণ, আশা, ভাষা হারায়ে সকল-কিছু
দেউলিয়া হয়ে চলেছে মানব ধ্বংসের পিছু পিছু।
পালাবার পথ নাই,
দিকে দিকে আজ অর্থ-পিশাচ খুঁড়িয়াছে গড়খাই।
জগৎ হয়েছে জিন্দানখানা, প্রহরী যত ডাকাত –
চোরে-চোরে এরা মাসতুতো ভাই, ঠগে ও ঠগে স্যাঙাত।
কে বলে তোমায় ডাকাত, বন্ধু কে বলে করিছ চুরি?
চুরি করিয়াছ টাকা ঘটি, বাটি, হৃদয়ে হানোনি ছুরি!
ইহাদের মতো অমানুষ নহ, হতে পার তস্কর,
মানুষ দেখিলে বাল্মীকি হও তোমরা রত্নাকর!

13/10/2022
12/10/2022

হাজার রকমের ব্যস্ততা আর কপটতা শেষে রাতের এই নির্জনতা,একাকীত্ব ভালোই লাগে। নিরন্তর কোলাহলের পর নীরব হতে যাওয়া এসময়ে মনে হয়-এই আমি,গড়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ মরে যাওয়ার পরেও নিশ্বাস নিতে পারছি। সবুজ পাতা আর লাল-নীল প্রজাপতি দেখছি। ভরা চাঁদের আকাশে অসংখ্য তারায় আপন ঠিকানা খুঁজে বেড়াচ্ছি। আমি বেঁচে আছি,আসলেই বেঁচে আছি।

বেঁচে থাকাটাই বিরাট এক সান্ত্বনা।

নারীরা নারীই, সঙ্গের সাথী, দুঃখের বন্ধু এবং আদর্শের অনুসারী নয়।-আহমেদ ছফা।
23/09/2022

নারীরা নারীই, সঙ্গের সাথী, দুঃখের বন্ধু এবং আদর্শের অনুসারী নয়।
-আহমেদ ছফা।

19/09/2022

সমাজ,মানুষ, মানুষের বিচিত্র প্রবনতা,প্রবৃত্তির নানান অনুষঙ্গ, জীবনের সংকট,প্রেম-অনুভূতি,প্রকৃতি ও নির্মমতা এবং নিয়তির অমোঘতায়, পৃথিবীর এই বিরাট রঙ্গমঞ্চে মানুষ যে শুধু পুতুল। কোন অদৃশ্য সুতোর টানাপোড়েনে নাচে,কাঁদে,কথা বলে।জীবনকে দেখিতে শিখিয়া,জীবনের সমগ্রতাকে ধারণ করে, জীবনের এ- পীঠ ও-পীঠ দেখে অভিজ্ঞতার ঝুড়ি পূর্ণ করে,এক সময় মানুষ ভালোবাসার কাঙাল হয়ে পড়ে।
ভালোবাসা গাছেও হয় না আবার তাকে বাজার থেকেও কেনা যায় না। তাই যখন ভালবাসা পাওয়া যায়, তখন এটা ভাবা উচিত যে, শর্তহীন ভালবাসা অন্যকে কেমন করে দেওয়া যায়।
(ইনইসপায়ার বাই পুতুলনাচের ইতিকথা)

27/08/2022

ভয়াবহতার ছাপ রেখে যাবে বলে, আমি সরে যাই..!
তুমি অদৃশ্যের আগুনে পুড়িয়ে স্বপ্ন করেছো ছাই।
নিজের ক্ষোভ মেটাতে, আমায় তুচ্ছ কর।
এত অন্যায় করার পরও তোমার অনুতাপ নাই?
যাতে আনন্দ পাচ্ছো তুমি, আমি তার থেকে ব-ড়।
পারি আমি হতে জলোচ্ছ্বাস, রুখতে পারি ঝ-ড়।

21/08/2022

পাখি রে, তুই খাঁচা ভেঙে আমার কাছে আয়
চোখের মণি চোখের কাছে না থাকলে
মনটা আমার আকুল হয়ে মরে যেতে চায়
পাখি রে, তুই দূরে থাকলে
কিছুই আমার ভালো লাগে না
পাখি রে, তুই দূরে থাকলে
কিছুই আমার ভালো লাগে না
পাখি রে, তুই...
পাখি রে, তুই কাছে থাকলে
গানের সুরে পরান দোলে
হৃদয় নাচে সুরের তালে
পাখি রে, তুই কাছে থাকলে
গানের সুরে পরান দোলে
হৃদয় নাচে সুরের তালে
মনে মনে তোমায় ডাকি সারা বেলা
তা কি জানো না?
পাখি রে, তুই দূরে থাকলে
কিছুই আমার ভালো লাগে না
পাখি রে, তুই...
যদি কোনোদিন আমার পাখি
আমায় ফেলে উড়ে চলে যায়
এক একা রবো নিরালায়
যদি কোনোদিন আমার পাখি
আমায় ফেলে উড়ে চলে যায়
এক একা রবো নিরালায়
পাখি রে, তুই কবে আমার আপন হবি
কিছুই জানি না
পাখি রে, তুই দূরে থাকলে
কিছুই আমার ভালো লাগে না
পাখি রে, তুই...

#পাখিরেতুইদূরেথাকলেকিছুইআমারভালোলাগেনা
#পাখিরেতুইগান #পাখিরেতুই #পঞ্চভুত

15/08/2022

যখন ওয়ারফেজ ডাম্পড হয় - ছ্যাকা খেয়ে খেয়ে বেকা হোলো ওয়ারফেজ -ওয়ারফেজ প্যারোডি

#পঞ্চভূত #ওয়ারফেজ #ব্যান্ডগান

07/08/2022

আবার যখন তোকে দেখতে পাব

তখন বধেহয় সন্ধে

শরতের বিকেলের পাঠ চুকিয়ে

জলন্ত চুরুটের কোল ঘেঁষে

তোর সেই নিদারুণ হেঁটে যাওয়া, নিষ্পলক চেয়ে দেখব।

উষ্ণ আবেগে পুড়তে পুড়তে চুরুটের আগুন,
হাতের তালুতে ঠেকবে যখন

আমি উউউ শব্দটা পর্যন্ত উচ্চারণ করব না তখন

ফের, তুই যদি পিছন ফিরে চিনে ফেলিস আমাকে?

কিছু ভালোবাসা এমনই!

জলন্ত চুরুটের মতো

ধীরে ধীরে পুড়তে পুড়তে শেষ হয়

আর রেখে যায় বেদনাসিক্ত আরাম।

#মাহমুদুলহাসান #পঞ্চভূত

07/08/2022

১৯৭০ ও ১৯৮০ দশকে আমাদের সোনার বাংলাদেশে আসলে কেমন ছিল তা নিজ চোখে দেখেনিন।

#পঞ্চভূত

Address

North Pirerbagh, Mirpur
Dhaka
1216

Telephone

+8801881508950

Website

Alerts

Be the first to know and let us send you an email when পঞ্চভূত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পঞ্চভূত:

Share

Category