22/09/2025
ঘটনাটি ঘটে 20,09,2025 তারিখে
আপনারা যারা যশোর টু খুলনা রুটে ট্রেনে যাতায়াত করেন,তারা হয়তো বা এই ছোট বাচ্চা বোনটিকে দেখে থাকবেন। এই বাচ্চা বোনটি প্রতিদিন যশোর টু খুলনা ট্রেনে অল্প কিছু কলম বিক্রি করে জীবিকা নির্বাহ করে। প্রতিদিনের ন্যায় কালকেও সে সন্ধ্যা ছয়টার ট্রেনে উঠে । এবং ওই একই ট্রেনে আমিও ছিলাম,একটা সময় সে আমার কাছে আসে এবং বলে ভাইয়া কলম নিবেন,আমার কাছে ভাংতি টাকা না থাকায় আমি বললাম না না আপু কলম নিবো না। কথাটি শুনে বাচ্চাটির মন খারাপ হয়ে গেলো, এবং আমার দিকে গাল ফুলিয়ে বলতে লাগলো আমি রাগ করেছি এটা বলে আমার সামনের সিটে বসে পরল, আমি বললাম রাগ করছো আপু।
সে বললো হ্যাঁ আমি রাগ করেছি, তার এরকম অভিমান সুরে কথা বলা শুনে আমার খুব হাসি পেলো। এবং ভালোও লাগলো।
নিজের বোনের কথা মনে পড়ে গেলো, কারন আমার বোনটাও এমনই করতো।
তাই ভাবলাম তার কাছ থেকে কিছু কলম কিনলে হয়তো ওর কিছু কলম বিক্রি হয়ে যাবে। তাই ভেবে তার কাছ থেকে দশ টাকা করে পাঁচটি কলম কিনলাম।
এবং তার হাতে ৫০ টাকা দিয়ে বললাম তুমি কি খুশি।
সে মাথা নাড়িয়ে সাই দিয়ে খুব মিষ্টি একটা হাসি দিয়ে বললো হ্যাঁ ভাই আমি অনেক খুশি। আমি বললাম এবার কি তুমি রাগ করছো,সে বলে না আমি আর রাগ করে নাই।
তাই বলে সে আমার কাছ থেকে চলে গেলো আমি তাকে আবার পিছন থেকে ডাক দিলাম। সে আবার আমার কাছে আসলো।আসার পর তার হাতে আমার কিনা পাঁচটি কলম তাকে দিয়ে বললাম এই পাঁচটি কলম বিক্রি করে নিও তুমি।সে কলমগুলো নিয়ে চলে গেল প্রায় ১৫ সেকেন্ড পরে পিছন থেকে এসে আমার হাতে কলম গুলো রেখে চলে গেল। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার সামনে থেকে এক কন্ডাক্টর আমাকে বলল ভাইয়া বাচ্চাটি এমনই সে কারো কাছ থেকে ফ্রিতে টাকা নেয় না
কলমের বিনিময়ে টাকা নেই সবকিছু মিলিয়ে এই বাচ্চা বোনটির সততার বহিঃপ্রকাশ দেখে সত্যি অনেক ভালো লাগলো। আপনারা সবাই ছোট বোনটির জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন।