11/09/2021
Job Sourcing
চাকরিদাতারা অনেক ক্ষেত্রে অনুযোগ করেন যে তাঁরা ব্যবস্থাপনা বা বিপণনে যথাযথ আর যোগ্য মানব সম্পদ পাননা । আবার চাকরি প্রত্যাশীরা বলে থাকেন তাদের মেধার মুল্যায়ন হয় না । অর্থাৎ দু’পক্ষের মধ্যে এ ধরনের অসন্তুষ্টি লক্ষ্য করা যায় । এর মূল কারণ বিজ্ঞান ভিত্তিক যোগাযোগের অনুপস্থিতি । অনেক চাকুরিদাতার কাছে যোগ্য প্রার্থীর তালিকা নেই । আবার অনেক যোগ্য প্রার্থীর কাছে চাকরি দাতার বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য নেই । এই শুন্যতা পূরণের লক্ষ্যে আমরা ডিজিটাল ডেটা ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছি । সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে যথাযথ প্রশিক্ষণ শেষে গড়ে তুলছি যোগ্য প্রার্থীদের বিশাল তথ্য ভাণ্ডার । নানা ক্যাটাগরিতে । শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, মেধা , সৃজনশীলতা ও আনুষঙ্গিক অন্যান্য যোগ্যতার ভিত্তিতে । এই ডেটা ব্যাংক উভয় পক্ষের মধ্যে সেতু বন্ধ হিসেবে কাজ করবে ।
চাকরি প্রার্থীদের কার্যকরী রিজিউমে বা সিভি লেখার পদ্ধতি আমরা শিখিয়ে দিচ্ছি । তারপর সামগ্রিক যোগ্যতার ভিত্তিতে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তাকে যোগ্য ও উপযোগী করে তুলছি । তারপর আয়োজিত হচ্ছে In-house Mock Interview . আশানুরূপ স্কোর অর্জিত হলে তাদের যাবতীয় তথ্য ডেটা ব্যাংকে অন্তর্ভুক্ত ( Input) করা হচ্ছে । নানা প্রতিষ্ঠানের চাহিদা্র ( Formal, Informal) প্রেক্ষিতে আমরা আমাদের ডেটা ব্যাংক থেকে যোগ্য ও উপযুক্ত প্রার্থীকে তাঁদের কাছে উপস্থাপন করে থাকি । এভাবেই উভয় পক্ষের মধ্যে কার্যকরী মেলবন্ধ রচিত হয় । চাকরীদাতারা সহজেই যোগ্য প্রার্থী বেছে নিতে পারেন । আবার উপযুক্ত প্রার্থীরা তাদের মনঃপুত প্রতিষ্ঠান আর পজিশনে নিজের শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, মেধা আর সৃজনশীলতা বিনিয়োগ করতে পারেন । ফলে উভয় পক্ষই লাভবান ও সমৃদ্ধ হন ।