08/12/2020
শীতকাল,করোনা,বিয়ে আর বেড়ানো ..………………………………................
শীতকাল এসে গেছে।
ভরা মওসুম বিয়ের আর বেড়ানোর।
ফেসবুকে প্রায় দেখছি, কেউ একা একা, কেউ বা দল বেঁধে আর কেউ কেউ ফ্যামিলি নিয়েই যাচ্ছেন - ঘুরতে। রিসোর্টে, পাহাড়ে, বনে কিংবা সাগরে।
আবার দেখছি, বিয়ের বিচিত্র রকম আয়োজন - ছোট, বড়, মাঝারি আকারে সিরিজ অব প্রোগ্রাম- বিয়ের।
তো, ঘুরতে যাওয়া বা বিয়ের অনুষ্ঠান করা দোষের কিছু না,এমনকি এই করোনা কালেও।
কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে- করোনা কিন্তু বহাল তবিয়তেই আছে। গত কয়েকদিনে সরকারি হিসেবেই মৃত্যু আর আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং তা আশংকাজনকভাবে বেড়েই চলেছে।
আর তাই, আমাদের করোনা প্রতিরোধের বেসিকগুলো ফলো করতেই হবে, নো অপশন।
বিশেষ করে, সামাজিক অনুষ্ঠান-গায়ে হলুদ, বিয়ের প্রোগ্রামগুলো সাধারণত এসি আর বদ্ধ ঘরে অনুষ্ঠিত হয়, আর তাই এ অনুষ্ঠানগুলোতে আমাদের সচেতন হতেই হবে, আরো বেশি করে, খুব বেশি দরকার না হলে অনুষ্ঠানে উপস্থিতি কম রাখতেই হবে।
…...
অবশ্যই মাস্ক পরুন। সার্জিক্যাল মাস্ক।
সম্ভব হলে ডাবল মাস্ক। নো মাস্ক নো প্রোগ্রাম।।
বারবার, অনেকবার সাবান দিয়ে হাত ধোন। ২০ সেকেন্ড কমপক্ষে।
চোখ, মুখ, নাকে হাত দিবেন না।
আর
শারীরিক দূরত্ব বজায় রাখুন। কমপক্ষে ৬ ফিট।
ছোট্ট একটা টিপস- ৬ জনের টেবিলে ৩ জন আর ১২ জনের টেবিলে ৬ জনের বসার আয়োজন করুন বিয়ের অনুষ্ঠানে। দু টেবিলের দূরত্ব রাখুন কমপক্ষে ৬ ফিট। খাওয়ার টেবিলে মাস্ক ছাড়াই থাকবে সবাই। সো রিস্ক বেশি।
…….
মনে রাখতে হবে করোনা কালে-
জীবনটা শুধুই যাপনের, উদযাপনের না।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
করানো মুক্ত থাকুন।।
..........................
শাহ সুজা মসজিদ রোড, মোগলটুলি,
কুমিল্লা।
৮ ডিসেম্বর, ২০২০।